editor

10323 Posts
বিজেপির কোনও বিধায়ক শনিবার বিধানসভার স্পিকার নির্বাচনে থাকবেন না

বিজেপির কোনও বিধায়ক শনিবার বিধানসভার স্পিকার নির্বাচনে থাকবেন না

শনিবার রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচন। বিধানসভার স্পিকার নির্বাচনেও তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত এবং সেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে দরবার। শুক্রবার বিধানসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঠিক হয় যে শুভেন্দু অধিকারী কিংবা মুকুল রায় উপস্থিত না থাকলেও, আগামিকাল স্পিকার নির্বাচনে দলের কোনও বিধায়কই অংশ নেবেন না কারন রাজ্যে রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ চলছে তা যতদিন না বদল হয় ততদিন তারা ওই ধরনের কোনও কর্মসূচিতে যাবেন না সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় এলেও একলাফে নিজেদের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে নিয়েছে বিজেপি। শুক্রবার রাজ্যের নবনির্বাচিত প্রার্থীরা বিধায়ক পদে…
Read More
কিছুইতেই থামছে না অভিনেত্রীদের আক্রান্তের সংখ্যা

কিছুইতেই থামছে না অভিনেত্রীদের আক্রান্তের সংখ্যা

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা শেট্টির গোটা পরিবার। একমাত্র শিল্পা করোনা নেগেটিভ। প্রত্যেকেই চিকিৎসকের পরামর্শ মেনে নিভৃতবাসে রয়েছে যে যার ঘরে। করোনা আক্রান্ত তাঁর বাড়ির দুই পরিচারকও। তাঁদেরও চিকিৎসা চলছে। বলিউডে করোনার ত্রাস কমার নাম নিচ্ছে না।
Read More
মৃত্যু হল এক কুখ্যাত ব্যক্তির

মৃত্যু হল এক কুখ্যাত ব্যক্তির

করোনা প্রাণ কাড়ল কুখ্যাত ডন ছোটা রাজনের। রাজধানী দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দিল্লির এইমসে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ায় তাঁর একাধিক অঙ্গ কাজ করছিল না। ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেপ্তার করা হয় রাজনকে। উল্লেখ্য, ২০১৮ সালে সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডে রাজন-সহ নয় দোষীর যাবজ্জীবন জেলের সাজা শোনায় আদালত।
Read More
মিটতে পারে এবার অক্সিজেনের চাহিদা

মিটতে পারে এবার অক্সিজেনের চাহিদা

দেশে লাগামহীন ভাবে আছড়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ। যা সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। আর এই ভয়ংকর মুহূর্তে সব চেয়ে বেশি চাহিদা অক্সিজেনের। সারাদেশে সঙ্কট দেখা দিয়েছে অক্সিজেনের। এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত চলছে বেশ কয়েকদিন ধরে। এই আবহে মামলা গড়ায় সুপ্রিমকোর্টে। এবার মামলার রায় দিল সুপ্রিমকোর্ট। প্রতিদিন ৭০০ মেট্রিক টন করে অক্সিজেন সরবরাহ করতে হবে দিল্লিকে। কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। আদালতের নির্দেশ মানতে হবে কেন্দ্রীয় সরকারকে। নইলে কড়া পদক্ষেপ করা হবে কেন্দ্রের বিরুদ্ধে। পাশাপাশি কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন করে অক্সিজেন দিতে হবে বলে কেন্দ্রকে। অক্সিজেন সরবরাহ…
Read More
নতুন স্মার্টফোন – ওপ্পো এ৫৪

নতুন স্মার্টফোন – ওপ্পো এ৫৪

ভারতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ্‌ করল অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো – ‘ওপ্পো এ৫৪’। ২০ এপ্রিল থেকে ওপ্পো এ৫৪ পাওয়া যাবে ফ্লিপকার্ট ও মেইনলাইন রিটেল আউটলেটগুলিতে। এর দাম এরকম: ৪জিবি র‍্যাম+৬৪জিবি রম – ১৩৪৯০ টাকা, ৪জিবি র‍্যাম+১২৮জিবি রম – ১৪৪৯০ টাকা এবং ৬জিবি র‍্যাম+১২৮জিবি রম – ১৫৯৯০ টাকা। এ৫৪ ফোনটির ওজন মাত্র ১৯২গ্রাম। এটি পাওয়া যাবে তিনটি কলারে – ক্রিস্টাল ব্ল্যাক, স্টারি ব্লু ও মুনলাইট গোল্ড। ওপ্পো এ৫৪ ফোনে থাকা বিভিন্ন ফিচারের মধ্যে রয়েছে ব্যাকলাইট এইচডিআর, ড্যাজল কলার মোড, এআই সিন রেকগনিশন ও আল্ট্রা নাইট মোড। কলারওএস ৭.২ চালিত এ৫৪-এ আছে ব্ল্যাক স্ক্রিন মোড ও ফোটো ট্রানস্লেটর। ফোনটিতে রয়েছে…
Read More
শুরু হল নতুন পর্ব

শুরু হল নতুন পর্ব

প্রকাশ পেয়েছে ফলাফল। এবার সূচনা হল নয়া অধ্যায়ের। চেষ্টা শুরু হয়েছিল অনেক আগেই। চলছিল জল্পনাও। কিন্তু ফল মিললো দীর্ঘ ১০ বছরের প্রচেষ্টার পর। এবারের তামিলনাড়ু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। চেন্নাইয়ের রাজভবনে শপথবাক্য পাঠ করেন স্ট্যালিন। এছাড়াও ৩৩ জন মন্ত্রী আজ শপথ বাক্য পাঠ করেছেন। আশ্বাস দেন, ক্ষমতায় আসার পর সাধারণের জন্যই কাজ করবে তাঁর দল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডিএমকে। স্ট্যালিনের ক্যাবিনেটে ১৫টি নতুন মুখের দেখা মিলবে এ বছর। উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর ফের ক্ষমতায় ফিরল ডিএমকে। 
Read More
খতিয়ে দেখা হচ্ছে অশান্ত পরিবেশ

খতিয়ে দেখা হচ্ছে অশান্ত পরিবেশ

তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগের থেকে পরের ছবিটা আরও ভয়ঙ্কর। রক্ত বইছে জায়গায় জায়গায়। একমাত্র বাংলাতেই চলছে সন্ত্রাস। বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন সদস্যের মৃত্যু হয়েছে। কেবলমাত্র বাংলার মাটিতেই দেখা যাচ্ছে হিংসার ছবি। নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাংলায় বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভাটপাড়া বিধানসভা যে সমস্ত এলাকায় বিজেপির কর্মী-সমর্থকেরা আক্রান্ত হয়েছিলেন গতকাল রাতে সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রকের চার সদস্যের ওই প্রতিনিধি দল। সেই সঙ্গেই তাঁরা বিজেপি কর্মীদের ওপর হওয়া সন্ত্রাস ও বোমাবাজির কথাও শোনেন। এরপর সোনারপুরেরই আরও একটি জায়গায় যান। সেখানে দলের এক কর্মী খুন হয়েছেন বলে…
Read More
ভারতেই হতে পারে আরেক ভ্যাকসিন উৎপাদন

ভারতেই হতে পারে আরেক ভ্যাকসিন উৎপাদন

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। রীতিমতো ভয় ধরাচ্ছে। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। এই পরিস্থিতিতে স্পুটনিক-ভি টিকা ভারতেই উত্পাদিত হবে রুশ করোনা টিকা এমনটাই জানিয়েছেন এই টিকার প্রস্তুতকারকরা। আগামী কয়েক মাসে ভারতসহ আরও বেশ কিছু দেশে উত্পাদিত হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক এবং গামালেয়া ন্যাশানাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি-র যৌথ উদ্যোগে তৈরী হয়েছে এই করোনা টিকা। সংস্থা জানিয়েছে, এই টিকা প্রায় ৭৯.৪% কার্যকর।
Read More
নয়া পদক্ষেপ সিবিআই-এর

নয়া পদক্ষেপ সিবিআই-এর

বড় পদক্ষেপ। কয়লা কান্ডের মূল চক্রী ‘পলাতক’ অনুপ মাঝি ওরফে লালার জমি, বাড়ির মতো অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়া সম্পন্ন করল সিবিআই৷ চার জেলা মিলিয়ে লালার মোট ২৬০টি সম্পত্তি রয়েছে৷ যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা৷ যার জেরে লালা আর ওই জমি বাড়ি বিক্রি করতে পারবেন না৷ এমনকী এই অস্থাবর সম্পত্তি মিউটেশনও করা যাবে না৷   একাধিকবার গোয়েন্দাদের মুখোমুখি হলেও তদন্তে সহযোগিতা করছেন না লালা। প্রসঙ্গত, ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। কয়লা পাচারকাণ্ডের শিকড় অনেক গভীরে মনে করছেন সিবিআই।
Read More
করোনার করাল গ্রাসে গায়কের মা

করোনার করাল গ্রাসে গায়কের মা

দেশজুড়ে মারণ ভাইরাস করোনা ক্রমশ ভয়াল পরিস্থিতির সৃষ্টি করছে। বাড়ছে করোনার প্রকোপ। সংক্রমণের বাড়বাড়ন্ত দেশজুড়ে। একেরপর এক রেকর্ড ভেঙে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা । করোনার গ্রাসের তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক নাম। এবার ভাইরাস থাবা বসাল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর মায়ের শরীরে। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর মায়ের করোনা রিপোর্ট পজিটিভ। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়রা সোশ্যাল মিডিয়ায় এ নেগেটিভ রক্তদাতার খোঁজ করে সাহায্যের আবেদন রেখেছেন। এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন অরিজিৎ সিং। নেটমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অরিজিৎ ভক্তরা। দিন ১০ আগেই জিয়াগঞ্জে অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। সেইসময় স্থানীয় হাসপাতালে ভর্তি কার হয়েছিল,…
Read More
চিন্তায় স্বাস্থমন্ত্রক

চিন্তায় স্বাস্থমন্ত্রক

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। নজিরবিহীন করোনা সংক্রমণ দেশে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করা হচ্ছে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজারেরও বেশি মানুষ। সারা বিশ্বের মধ্যে সংক্রমণের রেকর্ড গড়েছিল ভারত৷ ১৮-১৯টি রাজ্যে এখন উল্লেখযোগ্য সংক্রমণ হচ্ছে৷ মহারাষ্ট্র সবার শীর্ষে৷ অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের৷ এর উপর চিকিৎসা সামগ্রীর আকাল হাসপাতালগুলির উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে৷ বাংলাজুড়ে চলছে আংশিক লকডাউন৷ এখনও পর্যন্ত দেশে মোট ১৬ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার ৫৮…
Read More
বিতর্কের জেরে ডাক এল দিল্লি থেকে

বিতর্কের জেরে ডাক এল দিল্লি থেকে

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেও বিতর্ক তুঙ্গে। বিস্ফোরক মন্তব্য দলের প্রার্থীদের নিয়ে। জয়ের আশা ছিল বিপুল বিপুল। যদিও তা বাস্তবায়িত হয়নি। আসন নিয়ে বাংলার বিধানসভা দখলের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি। এরপরই বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবির পর দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়কে দলের তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে দিল্লিতে তলব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। টুইটারে দলের চিত্রতারকা প্রার্থীদের বিরুদ্ধে সরব হন তিনি। মুলত চলচ্চিত্র জগতের তারকাদের প্রার্থী করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ওই টুইটের পরেই তাঁকে দিল্লিতে তলব করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডাক পড়ল ‘দিল্লির দরবারে’।
Read More
সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে  কোভিড ১৯ টিকাকরন

সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে কোভিড ১৯ টিকাকরন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা আলিপুরদুয়ার জেলার সমস্ত সাংবাদিকদের টিকাকরন শিবির আয়োজন করেন। এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং টিকা নেন। আলিপুরদুয়ার জেলাশাসক নিজে সেখানে দারিয়ে থেকে সাংবাদিকদের টিকা গ্রহন করান। আলিপুরদুয়ার জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান সাংবাদিকেরা করোনার সময়ে সামনের সারিতে প্রতিনিয়ত কাজ করে চলছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার পর থেকে আমরা জেলা প্রশাসনের পক্ষ্য থেকে জেলার প্রতিটি সাংবাদিকদের অর্থাৎ কোভিড যোদ্ধাদের কোভিড ১৯ টিকাকরন করানো হলো।
Read More