editor

11195 Posts
প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল Mother Dairy

প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল Mother Dairy

কলকাতা, দিল্লি, NCR সহ কয়েকটি শহরে প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল Mother Dairy। এর আগে ২০১৯-এর ডিসেম্বরে দুধের দাম বাড়ানো হয়েছিল। দেড় বছর পরে ফের একবার বাড়ছে দাম। 11 এপ্রিল থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। এরফলে প্রবল সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ। বিগত বহু বছর ধরে সাধারণ মানুষের বিশ্বাস জিতে নিয়েছে Mother Dairy। খাদ্য প্রক্রিয়াকরণকারী এই সংস্থা দুধ, দুগ্ধজাত পণ্য ও অন্যান্য ভোজ্য পণ্য উৎপাদন করে বিক্রি করে।দুগ্ধজাত পণ্যের মধ্যে রয়েছে আইসক্রিম, পনির ইত্যাদি। দুধের দাম বাড়লে এই পণ্যগুলির দামও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। দাম বাড়ানো প্রসঙ্গে Mother…
Read More
এবার দিল্লিতে ডাক পড়ল রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের

এবার দিল্লিতে ডাক পড়ল রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের

এবার দিল্লিতে ডাক পড়ল রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের। শনিবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। রবিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য BJP-র একাধিক নেতার গলায় বিরোধের সুর শোনা গিয়েছে। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেওয়া বেশ কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্য নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের এই বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজ্য রাজনৈতিক মহলের একাংশ। গেরুয়া শিবিরের অন্দরে ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তন নিয়ে চলছে নানা আলোচনা। শুভেন্দু অধিকারীকে গেরুয়া শিবিরের প্রাধান্য…
Read More
Zomato আপনাকে করে দেবে লাখপতি ।। জেনে নিন কিভাবে?

Zomato আপনাকে করে দেবে লাখপতি ।। জেনে নিন কিভাবে?

বাগ বাউন্টি প্রোগ্রাম-এর জন্য পুরস্কার মূল্য বাড়িয়ে দিয়েছে জোমাটো। এবার জোমাটো আপনাকে লাখপতি করে দিতে পারে। জোমাটোর মোবাইল অ্যাপ্লিকেশন-এ বাগ খুঁজে দিতে হবে। তা হলেই তিন লাখ টাকা পুরস্কার।জোমাটো কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, CVV (Common Vulnerability Scoring System) তদন্ত করে দেখা হবে বাগ-এর জন্য কোম্পানির কত টাকা লোকসান হচ্ছে।সংস্থাটি জানিয়েছে, CVSS 10.0 হলে কেউ খুঁজে পেলে তাঁকে চার হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা ২.৯৯ লাখ টাকা। CVSS 9.5 হলে তিন হাজার ডলার পুরস্কার।জোমাটোর বাগ বাউন্টি প্রোগ্রাম-এর সঙ্গে যুক্ত হতে গেলে টু ফ্যাক্টর অথেনটিকেশন লাগবে। তার পর Bug খুঁজে দিলেই বড়সড় পুরস্কার।
Read More
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার ঘোষণা করলেন বছর বছর এসএসসি-টেটের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার ঘোষণা করলেন বছর বছর এসএসসি-টেটের

আজ অর্থাৎ শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘোষণা করলেন এবার থেকে প্রতিবছর চেষ্টা করব প্রাথমিক টেট - এসএসসি করার । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। গত ২রা জুলাই আদালত নির্দেশ দিয়েছিল , ৭ দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী শুক্রবার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকাও প্রকাশ করে এসএসসি কমিশন। অন্যদিকে 'ক্রেডিট কার্ড' প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ৯ জুলাই পর্যন্ত আবেদন জমা পড়েছে ২৫,৮৪৭টি। আবেদনকারীদের মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন এবং ছাত্রী ৯,৪৬১ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আবেদনকারী ছাত্রছাত্রীর সংখ্যা ১৯,৯৪৮ এবং…
Read More
একেবারে কাছাকাছি আসতে চলেছে মঙ্গল-শুক্র- চাঁদ

একেবারে কাছাকাছি আসতে চলেছে মঙ্গল-শুক্র- চাঁদ

আগামী সপ্তাহে চাঁদ, শুক্র ও মঙ্গল একে অপরের নিকটে অবস্থানে করতে চলেছে। আর এই নিকটস্থ অবস্থানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার থেকেই। একে ট্রিপল কনজাঙ্কশন বলা হয় । আজ থেকেই এটি খালি চোখে দেখা যাবে। আগামী ১৩ জুলাই, মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। অন্যদিকে চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি ব্যবধানে মঙ্গল ও শুক্র গ্রহ অবস্থান করবে। ১২ জুলাই এবং ১৩ জুলাই রাতে দুটি গ্রহ ও চাঁদকে সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। এ বিষয়ে টুইট করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। আকাশে দেখে কোনটা কী তা চেনার সমস্যা হলে বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে…
Read More
কোপা আমেরিকা : তীব্র ক্ষোভ প্রকাশ নেইমারের

কোপা আমেরিকা : তীব্র ক্ষোভ প্রকাশ নেইমারের

খেলা হচ্ছে ব্রাজিলে এবং ফাইনালে উঠেছে ব্রাজিল। কিন্তু ব্রাজিলের সমর্থকদের একাংশ চান, দেশ হেরে যাক কোপ আমেরিকা ফাইনালে। কাপউঠুক লিয়োনেলমেসির হাতে। সেই সমর্থকদের কঠোর সমালোচনা করলেন নেইমার। রবিবার ভোরে আর্জেন্টিনা এবং ব্রাজিল একে অপরের মুখোমুখি হতে চলেছে।মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই চিত্তাকর্ষক ম্যাচ। ব্রাজিলের এক জনপ্রিয় টিভি চ্যানেলের সাংবাদিক খোলাখুলি আর্জেন্টিনাকে সমর্থনের কথা জানিয়ে লিখেছেন, ‘রাস্তায় আমার দিকে পাথর ছোঁড়ার আগে নিজের কথাটা বলতে দাও। আমি ব্রাজিলকে, ব্রাজিলের ফুটবলকে ভালবাসি। আমার অনেক আর্জেন্টিনীয় বন্ধু রয়েছে। ওদের জন্য আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি না। আমি সমর্থন করছি কারণ আমি ফুটবল ভালবাসি এবং মনে করি লিয়োনেল মেসির হাতে অন্তত একবার কাপ ওঠা উচিত’। প্রতিউত্তরে নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি…
Read More
ICMR: আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস, এন্ডেমিক স্তরে পৌঁছবে

ICMR: আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস, এন্ডেমিক স্তরে পৌঁছবে

শুক্রবার ICMR এর এক আধিকারিক জানান, দেশ থেকে একেবারে নিশ্চিহ্ন হবে না করোনাভাইরাস এবং সেটি এনডেমিক স্তরে পৌঁছে ইনফ্লুয়েঞ্জায় পরিণত হবে। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার আকারে আজীবন বেঁচে থাকবে এই করোনা ভাইরাস একটি নির্দিষ্ট এলাকা-নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে। ICMR- এর এপিডেমিওলজি বিভাগের কর্তা ডক্টর সমীরণ পান্ডা জানান, ১০০ বছর আগে অতিমাড়ির আকার নিয়েছিল ইনফ্লুয়েঞ্জা কিন্তু বর্তমানে তা আঞ্চলিক রোগে পরিণত হয়েছে ঠিক একইভাবে করোনাভাইরাস এন্ডেমিক স্তর বা আঞ্চলিক স্তরে পৌঁছলে একবার করে টিকাকরণের দরকার পড়বে। প্রতিবছর টিকা নিতে হবে বয়স্কদের এমন পরামর্শ দিলেন ডক্টর পান্ডা। সদ্য মায়েদের কেউ নিতে হবে টিকা। মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে তা স্তন্যপান করার সময় সন্তানের জন্য…
Read More
প্রকাশ্যে এলো অভিনেত্রীর ছেলের নাম

প্রকাশ্যে এলো অভিনেত্রীর ছেলের নাম

অবশেষে অবসান ঘটলো সব জল্পনার। সমস্ত জল্পনা উড়িয়ে প্রকাশ্যে ছেলের নাম জানালেন অভিনেত্রী। প্রথম সন্তানের থেকে শিক্ষা নিয়ে প্রায় ছয় মাস পর দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তানের নাম ঠিক করে ফেললেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। তবে এবার কোনও রাজা কিংবা বাদশার নাম নয়, বরং ল্যাটিন শব্দকোষ ধার করে দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন ‘জেহ’। প্রসঙ্গত, মনসুর নামটাও নাকি দ্বিতীয় সন্তানের জন্য ভেবেছিলেন। সইফের পিতা তথা খ্যাতনামা ক্রিকেটার মনসুর আলি খান- নামটি থেকে অনুপ্রাণিত হয়ে এই রাখার কথা ভেবেছিলেন। মাথায় চলছিল আরও কিছু নাম। তবে, শেষমেশ ল্যাটিন শব্দ ‘জেহ’টাই মনে ধরে সইফিনার। করিনার বাবা অভিনেতা রণধীর…
Read More
তৃণমূলে রদবদলের আগে তিন ঘণ্টা আলোচনা প্রশান্ত-মমতার

তৃণমূলে রদবদলের আগে তিন ঘণ্টা আলোচনা প্রশান্ত-মমতার

নির্বাচনী যুদ্ধে বিপুল জয়লাভের পর প্রথম বার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর।আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ এর পাশাপাশি রাজ্য এবং জাতীয় রাজনীতি নিয়েও দু' জনের মধ্যে কথোপকথন হয়েছে বলে জানা গিয়েছে।বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং আই প্যাক-এর ভূমিকা সত্যি অনস্বীকার্য, এর ফলে২০২৬ পর্যন্ত আই প্যাক-এর সঙ্গে চুক্তি করে ফেলেছে শাসক দল৷ তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় ফেরার পর এবার দলের সংগঠনকেও সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসন যাতে দলীয় প্রভাব মুক্ত থাকে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী সপ্তাহেই দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ রদবদল করা হবে বলে…
Read More
অক্সিজেনের অভাব মেটাতে তৃতীয় ঢেউয়ের আগে তৈরী হচ্ছে কেন্দ্র

অক্সিজেনের অভাব মেটাতে তৃতীয় ঢেউয়ের আগে তৈরী হচ্ছে কেন্দ্র

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে হাহাকার চিত্র দেখেছে সারা দেশ। চারিদিকে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছে বহু মানুষ। তাই সেই পরিস্থিতি যাতে আবার দেশে ফিরে না আসে, তার জন্য তৃতীয় ঢেউয়ের আগে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রক, নগরোন্নয়ন মন্ত্রক-সহ সংশ্লিষ্ট বিভাগগুলির উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দফতরের আধিকারিকেরা। জানানো হয়েছে, দেশ জুড়ে ১,৫০০টি ‘প্রেশার সুইং অ্যাডসর্পশন’ (পিএসএ) মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট গড়া হচ্ছে। অক্সিজেন প্ল্যান্টগুলিকে দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত কর্মীর সংস্থান করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে মোট ৮,০০০ জনকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও হাসপাতালগুলিতে প্রস্তুত করা হচ্ছে অক্সিজেন সরবরাহের সুবিধাযুক্ত…
Read More
এবার জালিয়াতির অভিযোগ এলো খোদ ভাইজানের বিরুদ্ধে

এবার জালিয়াতির অভিযোগ এলো খোদ ভাইজানের বিরুদ্ধে

এবার জালিয়াতির অভিযোগ এলো বড় অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে। তবে সেটা একজন দুজন নয় অভিযোগ এসেছে আটজনের বিরুদ্ধে। এই জালিয়াতির ঘটনায় পুলিশের তরফে সমনও পাঠানো হয়েছে তারকাদেরকে। তবে এর মধ্যে সব চেয়ে বড় নাম রয়েছে সলমন খানের। এছাড়াও অভিযোগ রয়েছে তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রি-সহ  আট জনের বিরুদ্ধে। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে 'সুলতান'-এর অভিনেতা সহ অন্যান্যদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ উঠেছে সলমনের ‘বিং হিউম্যান ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে। অভিয়ুক্তরা সকলেই এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন। জানা গিয়েছে, অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তিনি বিং হিউম্যান জুয়েলারি ব্র্য়ান্ডের জন্য সম্প্রতি তিন কোটি টাকা দিয়ে একটি…
Read More
ফের চিন্তা বাড়ছে সংক্রমনের সংখ্যা

ফের চিন্তা বাড়ছে সংক্রমনের সংখ্যা

কিছুটা স্বস্তির পর আবারো চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসক মহলে। কিছুদিন চিন্তা মুক্ত হওয়ার পর আবারও বাড়ছে দেশের দৈনিক করনা সংক্রমণ। আবারও চোখ রাঙাচ্ছে দৈনিক আক্রান্ত এবং মৃত্যু। যা অত্যন্ত উদ্বেগের বলে মত স্বাস্থ্যকর্তাদের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ভারতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৪২ হাজার ৭৬৬ জন। নতুন আক্রান্তের নিরিখে গত ২৪ ঘণ্টায় শীর্ষে রয়েছে কেরালা। ওই রাজ্যে শুক্রবার ১৩ হাজার ৫৬৩ জন সংক্রমিত। পাশাপাশি, মহারাষ্ট্রেদৈনিক আক্রান্তের হার ৮ হাজার ৯৯২ জন। সংক্রমণ বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, আসামেও। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৯১৬ জন। একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫…
Read More
বিনোদন জগতে বড় চমক নিয়ে আসছে বলিউডের দুই বড় তারকা

বিনোদন জগতে বড় চমক নিয়ে আসছে বলিউডের দুই বড় তারকা

দীর্ঘ বিরতির পর আবারো বিনোদনের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের প্রথমসারির দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। শুধু তাই নয় পর্দায় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বলিউডের দুই তারকাবৃন্দ। কথা হচ্ছে বলিউডের দুই মেগাস্টার দীপিকা পাডুকোন এবং হৃত্বিক রোশনের। অভিনেতা হৃত্বিক রোশন ঘোষণা করলেন দীপিকার সাথে জুটি বেঁধে আসছে তাঁর নতুন অ্যাকশন ছবি 'ফাইটার'। আর এমন দুই তারকার একসঙ্গে আসা মানেই বড় পর্দায় বিগ সারপ্রাইজ। এরই পাশাপাশি রয়েছে আরো এক চমক। 'ওয়ার' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই নতুন ছবিকে স্রেফ অ্যাকশনধর্মী বললে কিছুই বলা হয় না। 'ফাইটার' বলিউডের সর্বপ্রথম এরিয়াল অ্যাকশন ছবি। 'ওয়ার' ছবির রেকর্ডও নাকি ভেঙে দেবে এই ছবি। এই…
Read More
পর্দায় ফের ফিরছে গোরা-পুপের রসায়ন

পর্দায় ফের ফিরছে গোরা-পুপের রসায়ন

পর্দায় ফের ফিরছে গোরা-পুপের রসায়ন। তবে অন্য চরিত্রে। 'খেলা যখন' নিয়ে অর্জুন বলছেন, 'খুব ভালো লাগছে আবার অরিন্দমদার সঙ্গে কাজ করব ভেবে। মিমি থাকছে, আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা থাকছেন যাদের সঙ্গে আমি আগে কাজ করিনি। আর হ্যাঁ, ছবিতে অ্যাকশন থাকবে যেটা আমার সবচেয়ে পছন্দের। দর্শক গোরা পুপেকে আবার অন্য রূপে পাবে। চরিত্রের জন্য আমাদের খাটতে হবে। তবে একে অপরকে চিনি, এই রসায়নটা পর্দায় ধরা পড়বে। আগে একসঙ্গে কাজ করলে সহজেই সাবলীল হওয়া যায়। প্রথম শট থেকেই পর্দায় ধরা পড়বে সেই বোঝাপড়াটা।' অরিন্দম শীলের ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। অন্যদিকে সামনেই মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত প্রথম…
Read More