editor

11195 Posts
করোনায় কি চোখ হারাতে বসেছেন এই জনপ্রিয় গায়িকা?

করোনায় কি চোখ হারাতে বসেছেন এই জনপ্রিয় গায়িকা?

গত এক বছরের বেশি সময় ধরে করোনার বিভীষিকাময় ছবি দেখছে দেশবাসী। প্রাণ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে এবার করোনাভাইরাস আক্রান্ত হবার পরে নিজের অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করলেন জনপ্রিয় গায়িকা তথা সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি করোনা নিয়ে এবার জনসাধারণকে সতর্ক করলেন তিনি। করোনা মানুষকে কত ভাবে ক্ষতি করতে পারে, তার ধারণা নেই অনেকেরই। তাই সকলকে সতর্ক থাকতে বললেন পরমা। করোনা থেকে বেশ কিছু দিন আগেই সুস্থ হয়ে উঠেছিলেন এই গায়িকা। কিন্তু ভাইরাস সংক্রমণের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনে এখন গুরুতর সমস্যায় ভুগছেন তিনি। পরিস্থিতি এমন হয়েছে যে চোখের সংক্রমণে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন তিনি। পরমা নিজে জানিয়েছেন যে তার এক চোখের দৃষ্টিশক্তি ৮০…
Read More
শুরু হচ্ছে বাজেট অধিবেশন

শুরু হচ্ছে বাজেট অধিবেশন

একুশে বিধানসভা নির্বাচনের সময় থেকেই প্রস্তুতি নিয়েছিল রাজ্যের শাসকদল। এবার সেই প্রস্তুতি মতোই তা সফল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠনের পরেই ইস্তেহারের প্রতিশ্রুতি পালনে মন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বের প্রতিশ্রুতি মতোই এবার ৮ তারিখ বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ বিল। সোমবার সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য বাজেটের পরের দিনই এই বিল পেশ করা হবে। আজ বিধানসভা অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেন তিনি। উল্লেখ্য, একুশে ক্ষমতায় ফেরার পরই বিধান পরিষদ গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, প্রথম বিধানসভা অধিবেশনেই এই বিল…
Read More
অর্থনীতির দিক দিয়ে দেশকে ঘুরে দাঁড়ানোর সাহায্যে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

অর্থনীতির দিক দিয়ে দেশকে ঘুরে দাঁড়ানোর সাহায্যে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

করোনার প্রথম ঢেউয়ে নিম্নমুখী হয়েছিল ভারতীয় অর্থনীতির গ্রাফ। সেই অর্থনীতি সামলে উঠতে না উঠতে এবার করোনার দ্বিতীয় ঢেউতে আরও নিম্নমুখী হয়েছে অর্থনীতির গ্রাফ। ২০২০ সালের পুনরাবৃত্তি ঘটছে ২০২১ সালেও। তাই এবার এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে করোনার কারণে ধুঁকতে থাকা শিল্পগুলোকে উজ্জীবিত করতে আর্থিক ত্রাণ ঘোষণা অর্থ মন্ত্রকের। অর্থনীতিকে চাঙ্গা করতে আট দফা দাওয়াইয়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৮টি পৃথক আর্থিক ত্রাণ প্রকল্প ঘোষণা করেন। সেই ৮টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং একটি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কল্পে ঘোষণা করা হয়েছে। ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন নির্মলা সীতারমন।…
Read More
বাংলায় বিধিনিষেধের নিয়ম বাড়লো আরও কিছুদিন

বাংলায় বিধিনিষেধের নিয়ম বাড়লো আরও কিছুদিন

করোনা সংক্রমণের প্রধান উপায় টিকাকরণ এবং কড়া বিধিনিষেধ। তাই করোনার দ্বিতীয় ঢেউ রোধে টিকাকরণের পাশাপাশি বিগত এক মাস ধরে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। এবার বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও। কড়া বিধিনিষেধের পাশাপাশি ধীরে ধীরে আরও কিছুটা শিথিল হল নিয়ম। যদিও সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার রাজ্যে চালু করা হচ্ছে গণ পরিবহন পরিষেবা। চলবে সরকারি-বেসরকারি বাস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। ছাড় পেল অটো-টোটা-সহ অন্যান্য সড়ক পরিবহণ। তবে আপাতত আপাতত লোকাল ট্রেন ও মেট্রোয় বহাল বিধিনিষেধ। জানিয়েছিলেন, এখনই লোকাল ট্রেন চালালে করোনা আরো ছড়িয়ে পড়তে পারে। বাংলার…
Read More
জ্বর শ্বাসকষ্টে ভুগছেন কবীর সুমন, ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে

জ্বর শ্বাসকষ্টে ভুগছেন কবীর সুমন, ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে

বিখ্যাত সঙ্গীত শিল্পী কবীর সুমন সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। সাথে রয়েছে জ্বর এবং অন্যান্য কিছু সমস্যা। সূত্রের দ্বারা জানা যায় এসএসকেএম হাসপাতালে ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সংগীতশিল্পী। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ। ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, এই মুহূর্তে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং সাথে চলছে অন্যান্য ওষুধও। সঙ্গীত শিল্পীর কবে পরীক্ষা করা হয়েছে, এখনও রিপোর্ট আসেনি। এছাড়া তার বুকের এক্স-রে স্ক্যান ও রক্ত পরীক্ষাও হবে বলে জানা গেছে। সংগীতশিল্পী একটা সময় প্রত্যক্ষ রাজনীতিতে এসেছিলেন তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভা সংসদ হয়েছিলেন তিনি। যদিও কিছু কারণবশত…
Read More
করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

কিছুদিন পর ফের অনেকটাই নেমে এল দেশের করোনা গ্রাফ। চিন্তার মাঝে সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের বর্তমান দৈনিক পরিসংখ্যান। দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করো করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। রবিবার এই সংখ্যা ছিল ৫০ হাজার ৪০ জন। দেশে কিছুটা স্বস্তি মৃত্যু পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। দেশে করোনার বলি মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০। প্রায় আড়াই মাস পর এই প্রথম কোভিডে দৈনিক মৃত্যু কমল এক হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮ শতাংশ।…
Read More
ফের ড্রোন হামলার আশঙ্কা জম্মুতে

ফের ড্রোন হামলার আশঙ্কা জম্মুতে

জম্মু বিমানঘাঁটিতে জোড়া বিস্ফোরণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সন্দেহজনক দুই ড্রোন দেখা গেল জম্মু সেনা ক্যাম্পে। জওয়ানদের নজর পড়তেই ড্রোন লক্ষ্য করে গুলি চালান তাঁরা। জওয়ানদের তরফে গুলি বর্ষণ শুরু হতেই চম্পট দেয় ড্রোন দুটি। রাতের অন্ধকারে ফের বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের বলে অনুমান তদন্তকারীদের। শনিবার মধ্যরাতে জম্মু বিমানঘাঁটিতে জঙ্গিদের ড্রোন হামলার পর থেকেই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে জম্মু ও সংলগ্ন এলাকায়। সেনা সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ জম্মুর কালুচক মিলিটারি স্টেশনে হানা দেয় প্রথম ড্রোনটি। নিরাপত্তায় মোতায়েন জওয়ানদের নজরে বিষয়টি আসতেই সঙ্গে সঙ্গে ড্রোন লক্ষ্য করে গুলি চালান তাঁরা।পরে পালিয়ে যায় ড্রোনটি। কিন্তু…
Read More
রোপোসো’র #মেডঅনরোপোসো

রোপোসো’র #মেডঅনরোপোসো

ভারতের ‘টপ শর্ট ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটর’দের চিহ্নিত করার লক্ষ্য নিয়ে রোপোসো’র উদ্যোগে দেশজুড়ে অনুষ্ঠিত হল #মেডঅনরোপোসো ট্যালেন্ট হান্ট। গ্র্যান্ড ফিনালেতে পাঁচটি ক্যাটাগরিতে ১৮ জন ফাইনালিস্টের মধ্য থেকে ৫ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছে। ফিনালে অনুষ্ঠিত হয়েছে ‘ভার্চুয়ালি’ এবং ফাইনালিস্টরা নিজেদের বাড়ি থেকেই কনটেস্টে অংশগ্রহণ করেছিলেন। মুম্বইয়ে সিদ্ধার্থ কাননের উপস্থাপনায় আয়োজিত ফিনালেতে উপস্থিত ছিলেন এই শো’য়ের বিচারক ও মেন্টর - বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, নামী কোরিয়োগ্রাফার ও ডিরেক্টর ফারাহ্‌ খান এবং টপ কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। #মেডঅনরোপোসো টাইটেল-জয়ী প্রত্যেক ফাইনালিস্ট ১ লক্ষ টাকা নগদ পুরস্কার ছাড়াও পেয়েছেন ‘ওয়ান্স ইন আ লাইফটাইম অপর্চুনিটি’ - তিনজন সেলিব্রিটি বিচারকের সঙ্গে কনটেন্ট নির্মাণের সুযোগ। ভারতের…
Read More
হিমালয়া ম্যান এসোসিয়েট হয়েছে আইসিসির সাথে

হিমালয়া ম্যান এসোসিয়েট হয়েছে আইসিসির সাথে

হিমালয়া ড্রাগ কোম্পানির পুরুষদের গ্রুমিং ব্র্যান্ড, হিমালয় ম্যান, ২০২১ এর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যানস গ্রুমিং পার্টনার হিসাবে যুক্ত হয়েছে। হিমালয় ম্যান, টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ ক্রিকেট অনুরাগীদের মধ্যে হারিয়ে যাওয়া আগ্রহ জাগাতে 'চিয়ার ইন হোয়াইট' নামে অভিনব নতুন প্রচার শুরু করেছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২১-এ এই ক্যাম্পেইনে হিমালয় ম্যান তাদের গ্রাহকদের সাদা পোশাক পরে, টিম ইন্ডিয়ার জন্য উল্লাস করার ডাক দিয়েছে। অংশগ্রহনকারী গ্রাহকরা স্পোর্টস বাইক, সোনার কয়েন এবং আরও অনেক কিছুর মতো আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ পাবে। হিমালয় ম্যান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিরাট কোহলি এবং ঋসভ পন্তের সাথে উঠতি ক্রিকেট প্রতিভা ইশান কিশানকে সাদা পোশাক পরে…
Read More
উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা বিভিন্ন জেলায়। নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। পাশাপাশি, নদীর জলস্তর বাড়বে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ডের ঘূর্ণাবর্ত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে গোটা দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বীরভূম…
Read More
আরও একটি পরিষেবা মিলবে এবার বঙ্গবাসীর দুয়ারে

আরও একটি পরিষেবা মিলবে এবার বঙ্গবাসীর দুয়ারে

একুশে বিধানসভা নির্বাচনে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে বেশিরভাগ সরকারি পরিষেবা মানুষের দুয়ারে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল দুয়ারে সরকার৷ ভোটে জেতার পর শুরু হয়েছে ‘দুয়ারে রেশন’-এর উদ্যোগ৷ সবই মিলছে বাড়ির দোরগোড়ায়। এবার আরও একটি পরিষেবা দুয়ারে নিয়ে এলো রাজ্য সরকার। রাজ্য খাদ্য দফতর চালু করছে 'দুয়ারে আধার নম্বর'। রাজ্য খাদ্য দফতর রেশন গ্রাহকদের জন্যে এই কর্মসূচি চালু করা হচ্ছে৷ এমনকী রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে করা হবে এই কাজ। যা আগে ভাবা যায়নি। আগামী দুই মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ যার ফলে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি রেশন গ্রাহকের…
Read More
এবার গর্ভবতীদের টিকাকরণেও মিলল অনুমতি

এবার গর্ভবতীদের টিকাকরণেও মিলল অনুমতি

বাড়তে থাকা দ্বিতীয় ঢেউ থেকে সবে মাত্র ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে দেশ। করোনা সংক্রমণ রোধের সব চেয়ে বড় ভূমিকা টিকাকরণের। তাই আসন্ন তৃতীয় ঢেউয়ের আগে টিকাকরণকেই সব চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে বড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তৃতীয় ঢেউয়ের আগে কোমর বেঁধে নেমেছে রাজ্যর সরকার থেকে প্রশাসন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গর্ভবতী মহিলাদের জন্য করোনা টিকা নেওয়ায় কোনও সমস্যা নেই বলে এ বার জানাল কেন্দ্রীয় সরকার। এবার গর্ভবতীরাও নিতে পারবেন করোনার টিকা। কোনো অসুবিধা নেই তাতে। তবে গর্ভবতী মহিলাদের করোনা টিকা দেওয়ার অনুমতি দিলেও শিশুদের টিকাকারণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উঠতে পারেনি কেন্দ্র। দেশে…
Read More
আবারও রক্ত বইলো জম্মু-কাশ্মীরে

আবারও রক্ত বইলো জম্মু-কাশ্মীরে

আবারও উত্তপ্ত হল জম্মু-কাশ্মীর। রক্ত বইলো জম্মু-কাশ্মীরে। গভীর রাতে জোড়া বিস্ফোরণ ঘটে জম্মুর বিমানবন্দরের বায়ুসেনা স্টেশনে। কিন্তু এবার একটা নয় জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর। প্রথম বিস্ফোরণটি একটি ভবনের ছাদে ঘটানো হয় ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে পাঁচ মিনিটের ব্যবধানে একটি খোলা জায়গায়। তাতে ২ জন কাশ্মীরি নাগরিক জখম হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের আধিকারিকরা। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শব্দ শোনা গিয়েছিল। আওয়াজ পেয়েই পুলিশ ও নিরাপত্তাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বিস্ফোরণ ঘটাতে ৪ কেজি ৭০০ গ্রাম মতো আইইডি ব্যবহার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে এই বিস্ফোরণের ঘটনায় কাশ্মীরের নারওয়াল…
Read More
স্বস্তির মাঝেই আবার সামান্য বাড়ল সংক্রমণের সংখ্যা

স্বস্তির মাঝেই আবার সামান্য বাড়ল সংক্রমণের সংখ্যা

বেশ কিছুদিন পর ফের দেশে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল ৫০ হাজারের নীচে। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১,২৫৮ জনের। ২৭ জুন, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। তবে নিম্নমুখী অ্যাকটিভ কেস। তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর…
Read More