editor

10323 Posts
মাস্ক না পরলে কান ধরে উঠবস

মাস্ক না পরলে কান ধরে উঠবস

করোনা নিয়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরে ধুপগুড়ি পুলিশের তরফ থেকেও চালানো হয় অভিযান।মাস্ক না পরার অপরাধে করানো হয় কান ধরে উঠবস। জলপাইগুড়িতে পুলিশের করাকরি । মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের ধরপাকড় অব্যাহত মাস্কহীন অসচেতন মানুষদের দের বিরুদ্ধে। শহর জুড়ে চলছে কড়া তল্লাশি মাক্স ছাড়া মানুষকে গ্রেফতার করে নিয়ে আসছে জলপাইগুড়িতে মাক্স ছাড়া বেশ মানুষকে আটক করে নিয়ে আসছে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ। অন্যদিকে রেস্কিউ টিম তথা পরিবেশ কর্মীরা হ্যান্ড মাইক নিয়ে জলপাইগুড়ি শহরে করোনা সচেতনতার প্রচার চালাচ্ছেন। পাশাপাশি এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনার সংক্রমণ রুখতে সচেতনতা বার্তা শহর জলপাইগুড়িতে
Read More
প্রথমবার এরম সিদ্ধান্ত নিল কমিশন

প্রথমবার এরম সিদ্ধান্ত নিল কমিশন

কড়া পদক্ষেপ। রাজ্যে সপ্তম দফার নির্বাচন শেষ হলেও বীরভূম জেলার ১১টি আসনের মধ্যে একটিও আসনে নির্বাচন হয়নি। তার আগেই একুশের মহারণে বীরভূমের ভোটের আগেই নজরবন্দি করা হল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ৬০ ঘণ্টার উপরে কোনও নেতাকে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কমিশনের নজরবন্দি থাকবেন তিনি। অনুব্রতবাবু কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সব ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দিয়েছে কমিশন। শেষ দফার নির্বাচন শেষ করে ৩০ এপ্রিল। এত দীর্ঘ সময় কোনও নেতাকে নজরবন্দি করে রাখা নিসন্দেহে বেনজির সিদ্ধান্ত বলে দাবি করছে ওয়াকিবহাল মহল। 
Read More
সাহায্যের হাত অন্য দেশেরও

সাহায্যের হাত অন্য দেশেরও

দেশজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এবার এই বিপর্যয়ের সঙ্কটের মধ্যে ভারতকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে আমেরিকা ও ফ্রান্স। ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই দুই দেশ। আমেরিকা একটি ভারত ভিত্তিক টাস্ক ফোর্স তৈরী করেছে। ওষুধ, ২০ হাজার অক্সিজেন কন্সেন্ট্রেটর দেওয়ার কথা হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কথা ঘোষণা করল ফ্রান্স। করোনা যুদ্ধের লড়াইয়ে ভারতকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই সিদ্ধান্তকে সঙ্গ দিচ্ছে ভারতে অবস্থিত ফরাসি কোম্পানিগুলি ও ইউরোপীয় ইউনিয়ন।
Read More
সাধু উদ্যোগ

সাধু উদ্যোগ

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আগের চেয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে। রেকর্ড মৃত্যু। সামান্যতমও কমল না সংক্রমণ। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। চলছে মৃত্যু মিছিল। কোভিডের জেরে খাবারের সংকটও দেখা দিয়েছে বহু আক্রান্তদের ঘরে। এই সংকটকালে ত্রাতার ভূমিকায় দেখা গেল শহরের দুই ব্যবসায়ীকে। কলকাতার ছয়টি এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। যে হারে সংক্রমণ বাড়ছে, এই আবহে মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু করেছেন তাঁরা। কোভিড আক্রান্তদের খাবারের দরকার হলে, ৮৬৯৭৪৪৯৩৫০ ও ৯৮১১৫৬০৫৬১, এই দুই নম্বরের যে কোনও একটিতে কল বা মেসেজ করেলেই বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হবে।
Read More
চলবে কার্ফু

চলবে কার্ফু

ভারতে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত ভারত। চলছে মৃত্যু মিছিলও। কোভিড সংক্রমণ পরিস্থিতির কথা বিচার করে কোভিড সংক্রমণ সামলাতে অসমে চালু হচ্ছে নাইট কার্ফু। রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। আগামী ১ মে পর্যন্ত জারি থাকবে এই নাইট কার্ফু। তবে সেক্ষেত্রে জরুরি পরিষেবা এই কার্ফুয়ের আওতার বাইরে থাকছে। তবে নাইট কার্ফুয়ের সময় যাঁরা বেরোবেন, তাঁদের কাছে পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে নাইট কার্ফু সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহল মহল।
Read More
মৃত্যু কাড়ছে বহু প্রাণ

মৃত্যু কাড়ছে বহু প্রাণ

লাগামছাড়া সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত কয়েকদিনে দেশের দৈনিক মৃত্যুতে রোজই তৈরি হয়েছে নতুন রেকর্ড। বাড়ছে উদ্বেগ। রোজ তিন লক্ষাধিক আক্রান্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২,৭৭১ জনের। আর গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২,৭৭১ জনের৷ শয্যা পেলেও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে গত কয়েকদিনে। তবে কোভিড গ্রাফ নিম্নমুখী হোক, এই আশায় দিন গুনছে স্বাস্থ্যমহল থেকে আমজনতা, সকলেই।
Read More

মাদ্রাজ হাইকোর্টের কড়া নির্দেশ ২মে উড়বে না কোন রঙের আবির, নির্দেশিকার পর পদক্ষেপ কমিশনের

নির্বাচনের ফলাফল প্রকাশের পরও কোনরকম মিছিল করা যাবে না, করোনার আবহে নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন মাদ্রাজ হাইকোর্টের কড়া ভর্ৎসনার পরেই এই নিষেধাজ্ঞা জারির কথা জানায় নির্বাচন কমিশন। পাশাপাশি গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হলে ২ মে এর আগে আরটি - পিসিআর টেস্ট করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের। উল্লেখ্য দেশে করোনার দ্বিতীয় ঢেউ বাড়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন গত কয়েক মাস ধরে কোভিড এর নিয়ম কানুন প্রচার না করে কমিশন সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠান মত কাজ করছে। এজন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত। প্রয়োজনে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে…
Read More
সোনি ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ স্মার্ট টিভি

সোনি ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ স্মার্ট টিভি

সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ টেলিভিশন। এই টিভিতে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় পিকচার কোয়ালিটি ও লাইফ-লাইক সাউন্ড। সোনির নতুন টিভি (কেডি- ৩২ডব্লিউ৮৩০) ১৫ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালসমূহে, বেস্ট বাই প্রাইস ৩০,৯৯০ টাকায়। এই নতুন ৮০সিএম (৩২) স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির ব্যবহারকারীরা অ্যাডভান্সড ভয়েস কন্ট্রোল ও বিল্ট-ইন ক্রোমকাস্ট ব্যবহার করে অ্যাপস বা ব্রডকাস্ট থেকে মুভি ও শো উপভোগ করতে পারবেন। ব্রাভিয়া ৩২ডব্লিউ৮৩০ হল প্রথম ৮০সিএম (৩২) স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি যাতে রয়েছে ৫০০০-এরও বেশি অ্যাপ ও বিল্ট-ইন ক্রোমকাস্ট। সেইসঙ্গে রয়েছে বিল্ট-ইন গুগল অ্যাসিস্ট্যান্ট। শুধু নিজের ভয়েস ব্যবহার করে এই টিভি থেকে পছন্দের অনুষ্ঠান খুঁজে…
Read More
সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সিরিজ ‘এক্স৭৫’

সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সিরিজ ‘এক্স৭৫’

এক নতুন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সিরিজ ‘এক্স৭৫’ নিয়ে এসেছে সোনি ইন্ডিয়া। নতুন এক্স৭৫ সিরিজের টিভি ২১ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালসমূহে। এর বেস্ট বাই প্রাইস হল ৭২,৯৯০ টাকা (কেডি-৫০এক্স৭৫) ও ৫৯,৯৯০ টাকা (কেডি-৪৩এক্স৭৫)। এই সিরিজের টিভিতে রয়েছে ৪কে আল্ট্রা এইচডি এলইডি ডিসপ্লে। নতুন ব্রাভিয়া এক্স৭৫ সিরিজের টিভি পাওয়া যাবে ১২৬সিএম (৫০) ও ১০৮সিএম (৪৩) সাইজে। সোনির এক্স৭৫ সিরিজের টেলিভিশনে রয়েছে লাইভ কলার ফিচার ও সোনির অ্যান্ড্রয়েড টিভি। দর্শকরা সহজেই এই টিভি’কে গুগল হোম বা অ্যামাজন ইকো’র মতো স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করতে পারবেন। এই টিভি থেকে দারুণ সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে কারণ…
Read More
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে নির্মাণ প্রকল্পে ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর ভরসাযোগ্য সাথী টাটা মোটরস

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে নির্মাণ প্রকল্পে ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর ভরসাযোগ্য সাথী টাটা মোটরস

স্বর্ণপদকপ্রাপ্ত নির্মাতা ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর পরিচালক শ্রী পবন ভারতীয় তাঁর সংস্থার সুদীর্ঘ কার্যকালে  টাটা মোটরস -এর অবদান সম্পর্কে সপ্রশংস মন্ত্যব্য করেন | শ্রী ভারতীয় বলেন, "১৯৬০ সালে আমার বাবা যখন ডিব্রুগড় বিমানবন্দর প্রকল্পের জন্য একটি কোয়ারিয়াম থেকে পাথর সরোবরাহের জন্য স্বত্বাধিকারী সংস্থা হিসেবে ব্যবসা শুরু করেছিলেন , তখন আমরা টাটা ট্রাক নিয়ে কাজ করেছি |"           কয়লা, চুনাপাথর, গ্রানাইট -এর ম্পত খনিজ সম্পদের বিপুল ভান্ডার থাকায় ভারতের উত্তর-পূর্ব অঞ্চল নির্মাণশিল্প ও মাইনিং -এর উপযোগী |তবে এই অঞ্চলে নির্মাণ শিল্পের উন্নয়ন করতে হলে এখানকার পরিবেশ ও টোপোগ্রাফির যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি…
Read More
বড় সাহায্য

বড় সাহায্য

ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার সেই পদক্ষেপের তালিকায় রতন টাটা। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চিকিত্‍সক-নার্সদের বিনামূল্যে উড়ান দেবে রতন টাটার যাত্রীবাহী বিমান পরিবহন সংস্থা। সরকারের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।
Read More
চালু হল লকডাউন

চালু হল লকডাউন

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আগের চেয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে। কোভিড সংক্রমণ সামলাতে আজ মঙ্গলবার রাত ৯টা থেকে দক্ষিণী রাজ্য কর্নাটকে শুরু হচ্ছে ১৪ দিনের লকডাউন। কোভিড সংক্রমণ পরিস্থিতির কথা বিচার করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ঘোষণা করেন। জরুরি প্রয়োজনীয় পণ্ডের দোকান খোলা রাখা যাবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে রেকর্ড ৩৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারান ১৪৩ জন। অন্যদিকে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী৷
Read More
বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন পঞ্চায়েত প্রধান,অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির

বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন পঞ্চায়েত প্রধান,অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির

বুথ এজেন্ট এর ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত প্রধান ।বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন। এমনি গুরুতর অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির। আর যাকে ঘিরে এত অভিযোগ তিনি হলেন মালদার রতুয়া 2 নং ব্লকের তৃণমূল পরিচালিত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবি সেরিনা। তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহাব্বত আলী। আমাদের ক্যামেরায় উঠে আসলো সেই ছবি। মালতিপুর বিধানসভার অন্তর্গত 148 নম্বর কুমারগঞ্জ হাই স্কুল বুথে এজেন্ট এর ভূমিকায় বসে রয়েছেন প্রধান বিবি সেরিনা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনে। তবু কোনো হেলদোল নেই। বহাল তবিয়তে এজেন্ট রূপে গ্রাম পঞ্চায়েত প্রধান। বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এর আমতা-আমতা উত্তর এজেন্ট যে পঞ্চায়েত প্রধান তা…
Read More
করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার ঢেউ আটকাতে বন্ধ করে দেওয়া হল অসম-বাংলা সীমান্ত। সোমবার সকালে, অসমের ছোটোগুমা থেকে বাংলার বক্সিরহাট প্রবেশ পথে পুরান পোস্ট অফিস পাড়ায় সীমান্ত লাগোয়া সংকোশ নদীর সেতু এবং বক্সিরহাট বাজার সংলগ্ন অসম-বাংলা সীমান্তের প্রবেশ পথে বাঁশ বেঁধে বন্ধ করে দেওয়া হয়। তবে, এভাবে বক্সিরহাট সীমান্ত বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বক্সিরহাট শাখা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপুল দাস জানান, গতবছরের অভিজ্ঞতা থেকে চিন্তিত। ফলে সীমান্ত সংলগ্ন দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা চান সীমান্তের ওই দুটি রাস্তা সম্পূর্ণ বন্ধ না করে সেখানে নাকা তল্লাশি বসিয়ে কোভিড বিধি ও নিয়ম মেনে যাতায়াত করার বিষয়টি…
Read More