editor

11195 Posts
কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর পাশে প্রণব পুত্র

কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর পাশে প্রণব পুত্র

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। এবার সেই টিকাকরণ নিয়েই উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই নিয়ে তোলপাড় কলকাতা সহ রাজ্য। শুরু হয়েছে তদন্ত। বেড়েছে জটিলতা। কলকাতার কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। এবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো নিয়ে বিজেপি যতই তৃণমূলকে আক্রমণ শানাক না কেন, এই বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, জানিয়ে দিলেন তিনি। টুইটে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‌আই এস অফিসার দেবাঞ্জন দেব আয়োজিত ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে যদি দিদিকে…
Read More
সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

মাসখানেকের উপর কড়া বিধিনিষেধের সুফল পাচ্ছে বাংলা। বিধি নিষেধ জারি করার পর রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতিতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তা বোঝা যাচ্ছে স্পষ্ট। ধীরে ধীরে এগিয়ে চলেছে বাংলা। অনেকটাই উন্নতি ঘটেছে। এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত কমে ১৯০ জন। কয়েক সপ্তাহ আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। একটু একটু করে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন। এই একই সময়ে…
Read More
মামলা দায়েরের পাশাপাশি ভাঙা হল ফলক

মামলা দায়েরের পাশাপাশি ভাঙা হল ফলক

টিকাকরণ নিয়ে উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর ও বিতর্কিত খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুরু হল রাজনৈতিক চাপানউতোর। এবার ভুয়ো টিকা কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কসবায় ভুয়ো টিকাকরণ কাণ্ডের জট খুলতে সিবিআই তদন্ত প্রয়োজন। এই দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী সন্দীপন দাস। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। কোন বিচারপতির বেঞ্চে মামলাটি চলবে, তাও জানা যাবে আগামী সপ্তাহে। তাঁর দাবি, ভুয়ো টিকাকাণ্ডে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাংশ জড়িত আছে। রাজ্য পুলিশ সত্য উদঘাটন করতে পারবে না। তাই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তভার দেওয়ার আর্জি…
Read More
অস্বস্তিতে রয়েই গেল বিরোধী দলনেতা

অস্বস্তিতে রয়েই গেল বিরোধী দলনেতা

একুশে বিধানসভা নির্বাচনের পর থেকে সময় ভালো যাচ্ছেনা বিজেপির। লেগেই আছে একের পর এক অভিযোগ। চুরি কাণ্ডে মুক্তি পেল না বিরোধী দলনেতা। অস্বস্তিতে থেকেই গেল শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী। ত্রিপল কেলেঙ্কারি মামলায় শুক্রবারও হাইকোর্টে স্বস্তি মিলল না শুভেন্দু অধিকারীর। কাঁথির ত্রিপল চুরি কাণ্ডে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ ত্রিপল চুরি মামলা খারিজের আবেদন নিয়ে শিশিরপুত্ররা গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। এদিন তারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এখনই কোনও স্থগিতাদেশ নয়, তদন্ত চলবে। অর্থাৎ এই সময়ের মধ্যে অভিযুক্তদের চাইলে গ্রেফতারও করতে পারে রাজ্য পুলিশ৷ ফের শুনানি হবে আগামী মঙ্গলবার। প্রসঙ্গত, কাঁথি পুরসভার ডরমেটরি গোডাউন থেকে ত্রিপল চুরির ঘটনায়…
Read More
ফের একবার নোটিশ গেল মহাগুরুর বিতর্কিত মন্তব্যে

ফের একবার নোটিশ গেল মহাগুরুর বিতর্কিত মন্তব্যে

একুশে বিধাসভা ভোট পর্বের রেশ চলছে এখনো। বিতর্কের শেষ নেই। বিধানসভা নির্বাচনের আগে মহাগুরু মিঠুন চক্রবর্তী হাতে তুলে নিয়েছিলেন পদ্ম আঁকা পতাকা। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন তাদের তারকা। প্রায় প্রতিটি সভাতেই মিঠুনের মুখে শোনা গিয়েছিল একেবারে কড়া ফিল্মি ডায়লগ। নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল যে মিঠুন চক্রবর্তী আদতে উস্কানিমূলক মন্তব্য করে বাংলায় হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছেন। এই মামলার প্রেক্ষিতে এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। তাঁর প্রশ্ন, সিনেমার সংলাপ বললেই হিংসা হয়ে যায় কী করে? অতএব মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে হিংসা উস্কানি দেওয়ার যে অভিযোগ তা কতটা…
Read More
ভুয়ো ভ্যাকসিন কান্ডে চাঞ্চল্যকর তথ্য

ভুয়ো ভ্যাকসিন কান্ডে চাঞ্চল্যকর তথ্য

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। এবার সেই টিকাকরণ নিয়েই উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই নিয়ে তোলপাড় কলকাতা সহ রাজ্য। শুরু হয়েছে তদন্ত আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার কসবার ভুয়ো টিকাকরণ কাণ্ড নিয়ে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। ভুয়ো আইএএস পরিচয় দিয়ে ভ্যাকসিন ক্যাম্প চালাচ্ছিলেন দেবাঞ্জন দেব। কসবা কাণ্ডে ধৃত ভুয়ো আইএএস দেবাঞ্জনের বিরুদ্ধে কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ উঠল। ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছিল ভুয়ো টিকাকাণ্ডের নায়ক দেবাঞ্জন। ফ্রিতে টিকাদান করার মতো টাকা সে কোথায় পেয়েছিল, এ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল। এবার ফাঁস হল সেই…
Read More
আচমকাই অসুস্থ অভিনেতা

আচমকাই অসুস্থ অভিনেতা

রাজ্যে সামলে উঠেছে করোনা সংক্রমণ। পরিস্থিতি একটু শিথিল হতেই শুরু হয়েছে শ্যুটিং। দীর্ঘ সময় পরে শুরু হয়েছে বিনোদন জগতের শ্যুটিং। আর এরকম মুহূর্তে শ্যুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। অসুস্থ ‘ওগো নিরুপমা’ খ্যাত গৌরব রায়চৌধুরী। অভিনেতার অসুস্থতা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মুখের অসহ্য যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা। গতকাল শ্যুটিং চলাকালীন ফোঁড়ার তীব্র যন্ত্রণা শুরু হয় গৌরবের, তাই মাঝপথে শ্যুটিং ফেলে বাড়ি ফিরে যান তিনি। কিন্তু সেই ফোঁড়ার জেরেই আজ গৌরবের শারীরিক পরিস্থিতি আরও বিগড়ে যায়। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। এটাই প্রথমবার নয় এর আগেও অভিনেতা অসুস্থতার কবলে পড়েছিলেন। তার কনুইয়ে বোন টিউমার…
Read More
বিধিনিষেধের ফলে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ

বিধিনিষেধের ফলে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ

দেশের পাশাপাশি রাজ্যও সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। বেশ খানিকটা নিয়ন্ত্রণে চলে এসেছে রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন। অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৪১। মৃতদের মধ্যে ৯ জন উত্তর ২৪ পরগনার, ৮ জন কলকাতা, ৪ জন হুগলীর। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৫১৬। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৯,২৮৬। তবে আশার কথা এই যে, সুস্থতা কিছুটা বেড়েছে। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৪৯ হাজার ৪২৬ জন। রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার পর করোনা সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা আনা গিয়েছে। এদিকে, তৃতীয়…
Read More
টিন্ডার জেন জেড সদস্যদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা

টিন্ডার জেন জেড সদস্যদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা

টিন্ডার ইন্ডিয়া জুলাই মাস পর্যন্ত ‘ডিজিট হেলথ’-এর সহযোগিতায়, বিনামূল্যে মানসিক স্বাস্থ্য রিসোর্স সরবরাহ করছে। যার মধ্যে দেশের সমস্ত সদস্যদের থেরাপি সেশনের অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে। নতুন সদস্যরা টিন্ডার অ্যাপের মাধ্যমে মেডিটেশন শেখানো, ফিটনেস ভিডিও এবং আরও অনেক কিছু সহ ডিজিট হেলথের দ্বারা সংবেদনশীল মানসিক সুস্থতার সামগ্রীতে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। প্রতিটি টিন্ডার সদস্যের ভারতীয় ভাষায় লাইসেন্স প্রাপ্ত থেরাপিস্টদের সাথে দুটি বিনামূল্যে সেশন অ্যাক্সেস থাকবে এবং প্রথম দুটি সেশনের পরে ছাড় প্রদত্ত হারে সহায়তা অব্যাহত থাকবে। উল্লেখ, সমস্ত টিন্ডার সদস্যের অর্ধেকেরও বেশি হলেন জেন জেড (১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ প্রাপ্তবয়স্ক)। “মহামারীটি আমাদের সকলের জন্য বিষয়টিকে দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছে। বিশেষত আমাদের তরুণ…
Read More
ভুয়ো ভ্যাকসিন কান্ড ঘিরে উত্তাল কলকাতা সহ রাজ্য

ভুয়ো ভ্যাকসিন কান্ড ঘিরে উত্তাল কলকাতা সহ রাজ্য

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। তাই টিকাকরণের ওপরেই সব চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ ভুয়ো টিকা কাণ্ডে উত্তাল রাজ্য৷ খাস কলকাতায় রমমিয়ে চলছিল ভুয়ো ভ্যাকসিন কেন্দ্র। দক্ষিণ কলকাতার কসবা এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডের ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে কলকাতার নিউমার্কেট থানায় ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করা হয়েছে। টানা দশদিন ধরে কসবায় করোনার টিকাকরণ শিবিরের আয়োজন করেছিল দেবাঞ্জন দেব। দেবাঞ্জন দেবের দ্বারা চালানো টিকাকেন্দ্র আসল টিকা বলে কিছুই ছিল না। জলের সঙ্গে পাউডার মিশিয়ে সেগুলো মানুষের শরীরে পুশ করে দেওয়া হয়েছে মাত্র। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা সরকারের সবথেকে বড়…
Read More
স্বস্তি মিলছেনা মৃত্যুর সংখ্যায়

স্বস্তি মিলছেনা মৃত্যুর সংখ্যায়

ধীরে ধীরে স্বস্তি মিলছে করোনা আক্রান্তের সংখ্যায়। তবে বিগত কদিন বজায় থাকল করোনা আক্রান্তের সংখ্যা। দেশের দৈনিক সংক্রমণ শুক্রবারও থাকল ৫০ হাজারের বেশি। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫১ হাজার ৬৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে খানিকটা কম। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫। সংক্রমণ কমলেও মৃত্যু সংখ্যা এখনও চিন্তা বৃদ্ধি করছে। গত তিন দিন ধরেই দেশে দৈনিক মৃত্যু কমবেশি একই রয়েছে। মৃত্যুর হার নিয়ে এখনও পুরোপুরি চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। কিন্তু কমছে সুস্থতার সংখ্যা।…
Read More
আবারও দুর্যোগের পূর্বাভাস রাজ্যে

আবারও দুর্যোগের পূর্বাভাস রাজ্যে

আবারও দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। অতি বৃষ্টির সাথে শুক্রবার ভরা কোটালের সতর্কতা। নদী ও সমুদ্রে বাড়তে পারে জলস্তর। দ্বিগুনের থেকেও বেশি হতে পারে এই জলস্তর। যশ বা ইয়াসের থেকেও ভয়াবহ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সাগরে। নবান্ন থেকে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, পরিস্থিতি মোকাবিলায় যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভরা কোটালের ব্যাপারে সতর্ক করা হয়েছে জেলাগুলিকে। ইতিমধ্যেই বহু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। যেখানে বেশি বৃষ্টি হচ্ছে, সেখানকার জেলা শাসকদের সতর্ক করা হয়েছে। এদিকে ইয়াসের দাপটে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি সামলে ওঠা যায়নি এখনও। এবার তার সঙ্গেই যুক্ত হচ্ছে ভরা কোটালের আতঙ্ক। উল্লেখ্য, বেশ কয়েকদিন…
Read More
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ হল বৈঠক

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ হল বৈঠক

আচমকাই বৈঠকের ডাক এল কেন্দ্র তরফে । বৈঠক ঘিরে জল্পনা উঠেছে চরমে। বৈঠকের কারণ এখনো স্পষ্ট নয়, জানা যায়নি কেন্দ্র তরফে কেন ডাকা হল এই বৈঠক। বৈঠকের ডাক অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জম্মু কাশ্মীরের নেতাদের নিয়ে আজ সর্বদলীয় বৈঠক হয়। জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে বড়সড় অগ্রগতির পথে কেন্দ্র। ৩৭০ ধারা হটানোর পর প্রায় দুই বছর পর কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যের নেতাদের এটাই প্রথম বৈঠক। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনএসএ অজিত দোভাল, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ, জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ছাড়াও কেন্দ্রের অনেক আধিকারিক উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে আলোচনা…
Read More
বাজারে আসছে করোনার নতুন ভ্যাকসিন

বাজারে আসছে করোনার নতুন ভ্যাকসিন

বাজারে আসতে চলেছে করোনার নতুন ভ্যাকসিন। যে ভ্যাকসিন করোনার যে কোনও মিউটেশনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে সুপার ভ্যাকসিন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার গবেষকরা এই ভ্যাকসিন তৈরির কাজ করছেন। গবেষণায় দেখা গিয়েছে, করোনার সমস্ত ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে কার্যকরী হবে এই ভ্যাকসিন। ইতিমধ্যেই এই ভ্যাকসিন ইঁদুরের উপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে। আগামী বছরেই মানবদেহে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, এখনও পর্যন্ত ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট অর্থাৎ AY.1 ভ্যারিয়্যান্ট ভারতে ৪০ জনের দেহে পাওয়া গিয়েছে। প্রথম এই ভ্যারিয়্যান্ট মহারাষ্ট্রে পাওয়া গিয়েছিল। দেশের করোনাভাইরাসের চারিত্রিক পরিবর্তনের…
Read More