editor

10323 Posts
রেলের সাহায্য

রেলের সাহায্য

ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। সাথে বাড়ছে অক্সিজেনের ঘাটতি। বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। ইতিমধ্যেই এই ঘাটতি মেটাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এবার সেই ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। রেলের অক্সিজেন এক্সপ্রেস বিভিন্ন রাজ্যে অক্সিজেনের জোগান দিচ্ছে। মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ, যেখানেই অক্সিজেনের ঘাটতি সেখানেই পৌঁছে যাচ্ছে এই অক্সিজেন এক্সপ্রেস। ভারতীয় রেল গ্রিন করিডর করে অক্সিজেনের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি বিভিন্ন রাজ্যে পৌঁছে দিয়েছে।
Read More
আসছে আরেক আবিষ্কার

আসছে আরেক আবিষ্কার

গত বছরের শুরু থেকে বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনাভাইরাসের আতঙ্ক। দিশেহারা অবস্থা৷ ভ্যাকসিন এসে গেলেও দেশে কোভিডের বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে শীঘ্রই বাজারে আসতে চলেছে যুগান্তকারী এক আবিষ্কার। মাত্র ৪৫ মিনিটেই পাওয়া যাবে কোভিড টেস্টের ফলাফল। এমন যন্ত্রই আবিষ্কার করল আইআইটি খড়্গপুর। র‍্যাপিড অ্যান্টিজেনে অনেক সময় নেগেটিভ রিপোর্ট এলেও, আরটি-পিসিআরে তা পজিটিভ হয়ে যাচ্ছে। তবে, নানা পরীক্ষা-নিরীক্ষার পর বাজারজাত করার ছাড়পত্র মিলল গত ২১ এপ্রিল।
Read More
বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র

বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। নয়া অবতার নিয়ে অচিরেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। রোজই হাসপাতালে প্রাণবায়ুর আকালের খবর শোনা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই দেখা দিয়েছে অক্সিজেনের আকাল। এমন অবস্থায় অবশেষে উদ্যোগী হল কেন্দ্র। দেশে অক্সিজেন সংকট মেটাতে অক্সিজেন ও অক্সিজেন সরবরাহ করার জন্য প্রয়োজনীয় সমস্ত পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। আপাতত ৩ মাস এই ছাড় বলবৎ থাকবে। একই সঙ্গে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে করোনার টিকার ওপর থেকেও।  হাসপাতালগুলিকে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। দেশে অক্সিজেন সরবরাহ অবাধ রাখতে সেই শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র। পাশাপাশি করোনার ওষুধের আমদানিতেও ছাড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
Read More
এবার সহ্যের হাত বাড়াল বলি তারকারা

এবার সহ্যের হাত বাড়াল বলি তারকারা

ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। হুহু করে সংক্রমণ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও৷ এই পরিস্থিতিতে বেশকিছু রাজ্যের হাসপাতালে বেড সহ অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। আর এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এবার এগিয়ে এলেন বলিউডের কয়েকজন তারকারাও। এবার সোনু সুদের পাশাপাশি করোনা পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়ালেন গুরমিত চৌধুরী, সুস্মিতা সেন, ভূমি পেডনেকর সহ সোনম কাপুরও। সুস্মিতা সেন কিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে। গুরমিত চৌধুরী করোনা রোগীদের হাসপাতালে বেড পেতে সাহায্য করা থেকে শুরু করে অক্সিজেন, ইনজেকশন ইত্যাদি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে চলেছে। এইভাবে বলি তারকারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে করোনা…
Read More
শুধু চলবে জরুরি পরিষেবা

শুধু চলবে জরুরি পরিষেবা

সংকটময় পরিস্থিতিতে দেশ সহ রাজ্য। করোনার ‘বেঙ্গল স্ট্রেনে’র দাপটে রাজ্যে লাগামহীন মহমারীর সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর হারও৷ আক্রান্ত হচ্ছেন বহু কর্মরত কর্মীরা। এবার এই সঙ্কটময় পরিস্থিতিতে ব্যাঙ্কগুলিতে পরিষেবার সময়সীমা কমানোর আর্জি জানিয়ে রাজ্যস্তরীয় ব্যাঙ্ক কমিটিকে চিঠি দিল ভারতীয় ব্যাঙ্ক সংগঠন। ব্যাঙ্ক পরিষেবার সময়সীমা কমানোর কথা বলা হয়েছে এই চিঠিতে। শুধুমাত্র বুনিয়াদী পরিষেবাগুলি জারি রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে কেন্দ্র মে মাস থেকেই ব্যাঙ্ক কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যগুলিকে।
Read More
কঠিন পরিস্থিতিতে তৎপর রাজ্য সরকার

কঠিন পরিস্থিতিতে তৎপর রাজ্য সরকার

বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ কার্যত পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সুনামি হচ্ছে তা বলায় বাহুল্য। পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। পুর এলাকায় করোনায় মৃতের দেহ সৎকারে নোডাল আধিকারিক নিয়োগের সিদ্ধান্ত নিল তারা। নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। এবার থেকে করোনা রোগীর দেহ সৎকারে পুলিশের NOC লাগবে না। এজন্য প্রতিটি পুরসভায় নোডাল আধিকারিক নিয়োগ করবে সরকার। মৃত্যুর ৩ ঘণ্টার মধ্যে মৃতের দেহ সৎকারের ব্যবস্থা করবেন নোডাল আধিকারিক। 
Read More
পরিবর্তিত হলো বিচারপতির পদ

পরিবর্তিত হলো বিচারপতির পদ

দেশ জুড়ে অতিমারীর ভয়াবহ পরিস্থিতির মাঝেই সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এন ভি রামানা। তিনি দেশের সর্বোচ্চ আদালতের ৪৮তম প্রধান বিচারপতি। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের তত্ত্বাবধানে শপথবাক্য পাঠ করেন তিনি। ২০২২ পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করবেন রামানা। প্রসঙ্গত, ১৯৮৩ সালে প্রথমবার আইনজীবী হিসেবে কাজ শুরু করেন রামানা। অবসর নিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবদে।
Read More
বড় চাপ

বড় চাপ

সময় খারাপ চলছে রাজ্য শাসক দলের। ভোটের আগে বড় চাপ তৃণমূলের ঘরে। এর আগেও অনেক তৃণমূল নেতার ডাক পড়েছে ইডি, সিবিআই  ও আয়কর দফতরের তরফে। একের পর এক চলছেই রাজ্য বিধানসভা ভোটের আগে। এবার ফের আয়কর দফতরের তলব। এবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল আয়কর দফতর। নেতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত এবং আয়ের অধিক সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। বীরভূম ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলে অনুব্রত মণ্ডলের সম্পত্তি রয়েছে। এক সপ্তাহের মধ্যেই তলব করা হয়েছে তাঁকে। অনুব্রতবাবুকে তাঁর যাবতীয় তথ্যের নথি জমা করতে বলা হয়েছে। আগামী ২৯ এপ্রিল ভোট রয়েছে বীরভূমে।
Read More
অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

মালদা-করোনা সংক্রমণে অক্সিজেনের ঘাটতি মেটাতে নতুন করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক। এই দিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান মালদা জেলাতে হূ হূ করে বাড়ছে করোনা সংক্রমণ। এই করোনা সংক্রমণে প্রয়োজন অধিক পরিমাণে অক্সিজেন। তাই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আগাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক। ট্রমা সেন্টারের পাশে বসানো হচ্ছে এই অক্সিজেন ট্যাংক। তার ফলে অনেকটাই অক্সিজেনের ঘাটতি মেটানো যাবে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দপ্তর
Read More
৯৩ টি উন্নত মানের মোবাইল সেট উদ্ধার

৯৩ টি উন্নত মানের মোবাইল সেট উদ্ধার

গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নামিদামি কোম্পানির এন্ড্রোয়েড মোবাইল সেট সহ উত্তরপ্রদেশের ৩ পাচারকারীকে গ্রেফতার করলো পুলিশ । শুক্রবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ এনটিপিসি মোড় এলাকায থেকে অভিযান চালিয়ে ওই পাচারকারীদের গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ৯৩ টি উন্নত মানের মোবাইল সেট। এই ঘটনার পর শনিবার মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন আবেদন জানিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন পাচারকারীর নাম মহম্মদ সাহিদ, মহম্মদ আনিস এবং রশিদ আলী । এদের বাড়ি উত্তরপ্রদেশের ফিরোজাবাদ এলাকায়। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ এনটিপিসি মোড় এলাকার জিরো পয়েন্টের ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই…
Read More
জলপাইগুড়ি জেলা হাসপাতালে ২৪ ও ২৫ এপ্রিল ভ‍্যাকসিনেশনের কাজ বন্ধ

জলপাইগুড়ি জেলা হাসপাতালে ২৪ ও ২৫ এপ্রিল ভ‍্যাকসিনেশনের কাজ বন্ধ

করোনা ভ‍্যাকসিনের জোগান না থাকায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে শনিবার থেকে দুদিনের জন‍্য বন্ধ রাখা হল ভ‍্যাকসিনেশনের কাজ। এর ফলে ভ‍্যাকসিন দিতে আসা প্রচুর মানুষকে এদিন হাসপাতালে এসে‌ও ঘুরে যেতে হয়। শনিবার সকালে জলপাইগুড়ি‌র বিভিন্ন প্রান্ত থেকে ভ‍্যাকসিনেশনের জন্য এসেছিলেন বহু মানুষ। যদিও তারা হাসপাতালে এসে দেখতে পান দুদিন ভ‍্যাকসিন দেওয়া হবে না বলে নোটিশ লাগিয়ে রাখা হয়েছে। জলপাইগুড়ি জেলা হাসপাতালে‌র সুপার গয়ারাম নস্কর বলেন, এই মুহূর্তে প্রতিদিন অন্তত দশ হাজার ভ‍্যাকসিনের প্রয়োজন রয়েছে। অথচ জোগান রয়েছে চার হাজার ভ‍্যাকসিনের। তাও আবার তা সঠিকভাবে পাচ্ছেন না তারা। এই পরিস্থিতিতে ভ‍্যাকসিনেশনের জোগান না থাকায় ২৪ ও ২৫ এপ্রিল ভ‍্যাকসিনেশনের কাজ বন্ধ রাখা…
Read More
পুরনিগম কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান অশোক ভট্টাচার্যের

পুরনিগম কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান অশোক ভট্টাচার্যের

থরহরি কম্প দশা।রোজ তার রেকর্ড ভাঙছে করোনা।করোনা সংক্রমণের তীব্রতা এতোটাই বেশি যে,চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চরম জটিলতার সৃষ্টি হতে পারে আগামীতে।তার জন্য বেশকিছু স্বাস্থ্যবিধি পালনে জোর দিয়ে শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করলেন অশোক ভট্টাচার্য। শনিবার স্মারকলিপির মধ্য দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন,শিলিগুড়ি পুরনিগম যাতে করোনা নিয়ে আরও সচেতন হয়।সেফ হাউজের সংখ্যা বৃদ্ধি পায় শহরে।বাড়ি বাড়ি গিয়ে কোভিড রোগী আছে কিনা,সেই বিষয়ে সমীক্ষা চালানোর কথাও বলেছেন তিনি।শহরের কোথায় কোথায় করোনা রোগী আছে তার তালিকা তৈরি করে টেলি-মেডিসিন এর প্রক্রিয়া পুনরায় চালু করতে পরামর্শ দিয়েছেন।শহর স্যানিটাইজেশনের দিকে জোর দিতে হবে পুরনিগমকেই।আরও বেশকিছু বিষয়কে প্রাধান্য দিয়ে বামফ্রন্টের তরফ থেকে এদিন স্মারকলিপি প্রদানের…
Read More
বড় পদক্ষেপ

বড় পদক্ষেপ

বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। বাংলায়ও ক্রমেই করে বাড়ছে সংক্রমণ। এই কোভিড মোকাবিলায় অ্যাপেক্স টাস্ক ফোর্স গড়ল রাজ্য সরকার। বিশেষ উদ্যোগ নবানন্নের। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬ জনকে নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি হয়েছে। অন্যদিকে এই অ্যাপেক্স টাস্ক ফোর্সকে সাহায্য করার জন্য ছ’জন শীর্ষ আইএস অফিসার নিয়ে আরও একটি টাস্ক ফোর্স গঠিত হয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড শয্যা বৃদ্ধি, অক্সিজেনের যোগান ও সসরবরাহের মতো বিষয়গুলো এই টাস্ক ফোর্স নজরে রাখবে।
Read More
কড়া বার্তা নমোর

কড়া বার্তা নমোর

একদিনে রেকর্ড মৃত্যু। সামান্যতমও কমল না সংক্রমণ। চলছে মৃত্যু মিছিলও। ২০২০ সালেও একদিনে করোনা এত মানুষের প্রাণ কাড়েনি যা চলছে এই নতুন বছেরে। চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। এই জটিল পরিস্থিতিতে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যাবশকীয় ওষুধ ও ইঞ্জেকশনের কালোবাজারি রুখতে ও পাশাপাশি, অক্সিজেন, ওষুধের চাহিদা মেটাতে রাজ্যগুলোকে একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মোদী অক্সিজেন সরবরাহকারী ট্যাঙ্কারগুলোর যাতায়াতের ক্ষেত্রে। পাশাপাশি হাসপাতালগুলোর সুরক্ষা যেন কোনওভাবেই উপেক্ষা করা না হয়।
Read More