editor

11195 Posts
ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ

ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ

১৭ জুলাই হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ঘোষণা করা হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে। এর আগে ১১ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তা বদল করে ১৭ তারিখ করা হয়েছে। অফলাইনেই হবে জয়েন্ট পরীক্ষা। ১৪ অগস্টের মধ্যে ঘোষণা করা হবে পরীক্ষার ফলাফল। চলতি বছর ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী  জয়েন্ট এন্ট্রান্স দেবে। ২৭৪টি কেন্দ্রে হবে পরীক্ষা। অফলাইনে পরীক্ষা নেওয়া এখন বোর্ডের কাছে বড় চ্যালেঞ্জ। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, প্রতিটি রুমে ২০ জন করে পরীক্ষার্থীকে বসানো হবে। হলের মধ্যে কড়া কোভিড বিধি যাতে মেনে চলা হয়, সেই দিকে দেওয়া হবে বিশেষ নজর। প্রসঙ্গত, করোনা আবহে বন্ধ…
Read More
অপর্ণা এন্টারপ্রাইজেস লিমিটেড

অপর্ণা এন্টারপ্রাইজেস লিমিটেড

বিল্ডিং মেটেরিয়ালসের অগ্রণী সংস্থা অপর্ণা এন্টারপ্রাইজেস লিমিটেড জানিয়েছে, তাদের অল্টেজা ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম উইন্ডো ও ডোর সিস্টেম নির্মাণ ক্ষেত্রে তারা আগামী ৪ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। বিনিয়োগকৃত অর্থ ব্যয় করা হবে প্রোডাক্ট পোর্টফোলিয়ো মজবুত করতে এবং নির্মাণ কারখানা, মার্কেটিং ও রিটেলিংয়ের উন্নতির কাজে। এই ঘোষণার সঙ্গে অপর্ণা এন্টারপ্রাইজেস তাদের স্লিম অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর সিস্টেমের নতুন রেঞ্জও (এসিএম-১৯ সিরিজ) লঞ্চ্‌ করেছে। এটি অল্টেজা ব্র্যান্ডের ‘স্লিমেস্ট অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর সিস্টেম’। ২০১৯ সালে চালু হওয়া অল্টেজা ব্র্যান্ডের আওতায় রয়েছে অ্যালুমিনিয়াম উইন্ডো, ডোর ও রেলিং সিস্টেমের এক বিস্তৃত রেঞ্জ। নতুন ‘এসিএম-১৯ সিরিজ’ সঙ্গে নিয়ে এই ব্র্যান্ড বর্ধিষ্ণু প্রিমিয়াম অ্যালুমিনিয়াম উইন্ডো ও ডোর সিস্টেম…
Read More
আনলক ২.০ পর্বে ভি-এর অফার

আনলক ২.০ পর্বে ভি-এর অফার

দেশের বিভিন্ন রাজ্যে যখন ধীরে ধীরে ‘আনলকিং’ শুরু হচ্ছে, তখন পরিযায়ী শ্রমিকরাও আবার নিজেদের শহর ছেড়ে কর্মস্থলে ফিরতে আরম্ভ করেছেন। লকডাউনের সময়ে প্রিপেড টেলিকম গ্রাহকদের অনেকেই নানাকারণে রিচার্জ করতে পারেন নি। ফের কাজে যোগ দেওয়া এইরকম স্বল্প আয়বিশিষ্ট গ্রাহকদের ভারতের ‘ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্কে’ ফিরিয়ে আনতে দেশের অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ভি ৫০ মিনিটের ‘ভি টু ভি’ কলের সুবিধা ও ৫০ এমবি ডেটা প্রদান করবে বলে ঘোষণা করেছে। এই সৌজন্যমূলক সুবিধার মেয়াদ থাকবে ১৫ দিন অবধি। এরপর গ্রাহকরা তাদের নিজেদের পছন্দমতো রিচার্জ প্যাক বেছে নিতে পারবেন। ভি প্রদত্ত এই আনলক ২.০ অফারের সুবিধা নেওয়া যাবে এইভাবে: (১) ভি নম্বর থেকে টোল-ফ্রী…
Read More
সোনি ইন্ডিয়ার নতুন স্পিকার

সোনি ইন্ডিয়ার নতুন স্পিকার

ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে সোনি ইন্ডিয়া লঞ্চ্‌ করল এসআরএস-এক্সবি১৩ এক্সট্রা বাস কম্প্যাক্ট অয়্যারলেস স্পিকার সিরিজ। এতে পাওয়া যাবে ‘ডীপ’ ও ‘পাঞ্চি’ বাস সাউন্ড। এই অয়্যারলেস স্পিকারের সঙ্গে রয়েছে ‘এনহান্সড বিটস’ ও ‘ওয়াইডার সাউন্ডের’ জন্য নতুন সাউন্ড ডিফ্যুশন প্রসেসর। একইসঙ্গে রয়েছে আগের থেকে আরও ভাল নতুন কিছু ফিচার, যেমন ব্যাটারি লাইফ ইন্ডিকেটর, বিল্ট-ইন মাইক ও গুগল ফাস্ট পেয়ার। এই নতুন স্পিকারটি পাওয়া যাবে গোলাপী, নীল, তামাটে ও কালো রঙে। নতুন এসআরএস-এক্সবি১৩ স্পিকারটি ২১ জুন থেকে পাওয়া যাবে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, মুখ্য ইলেকট্রনিক স্টোর্স এবং অ্যামাজন ও ফ্লিপকার্ট পোর্টাল থেকে। এই স্পিকারের বেস্ট বাই…
Read More
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল করার নামে অশান্ত করার গভীর চক্রান্ত করছে বিজেপিঃ গৌতম দেব।

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল করার নামে অশান্ত করার গভীর চক্রান্ত করছে বিজেপিঃ গৌতম দেব।

মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আশার আগে অশান্ত ছিল উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গকে দশ বছরে অনেকটা শান্ত করে নিয়ে এসেছেন তিনি, শান্ত উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল করার নামে অশান্ত করার গভীর চক্রান্ত করছে বিজেপির সাংসদ ও বিধায়করা বললেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব। শিলিগুড়ি পুর নিগমে এক সাংবাদিক বৈঠক করে তিনি বলেন একদিকে উত্তরবঙ্গকে অশান্ত করছে বিজেপি অন্যদিকে দার্জিলিং এর রাজভবন কে বিজেপির দলীয় কার্যালয়ে রূপান্তর করছে রাজ্যপাল। বিজেপির সাংসদ ও বিধায়করা উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে বলে দাবি করছেন। কিন্তুু গত দশ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢেলে সাজিয়েছে উত্তরবঙ্গকে। কেন্দ্রের হাজারো বঞ্চনা সত্বেও উত্তরবঙ্গকে সাজাতে কোন কার্পন্য…
Read More
আগামী কদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী কদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

অবিরাম বৃষ্টি পড়েই চলেছে রাজ্যেজুড়ে। রীতিমতো নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী দু-দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিভিন্ন জেলায় ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই দিলেন আবহবিদরা। আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহারের ঘূর্ণাবর্ত হয়ে ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এতে শুধু শহরেই জলমগ্ন হয়নি, গ্রামগঞ্জেও জলে থৈ থৈ অবস্থা। এ প্রসঙ্গে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু হওয়া মৌসুমী অক্ষরেখা এখন ঝাড়খণ্ড ও রাজ্যের দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। এছাড়াও…
Read More
দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিম্নমুখী

দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিম্নমুখী

দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল। বিশ্বের দ্বিতীয় দেশে হিসাবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে কেবলমাত্র আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। অপরদিকে, জানা দিচ্ছে একদিনে মৃত্যু হয়েছে ১৩৫৮ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। বাড়ছে সুস্থতার হারও। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৪৩…
Read More
প্রাজ্ঞ দত্তের নতুন গান মাঝবয়সী ছলনা

প্রাজ্ঞ দত্তের নতুন গান মাঝবয়সী ছলনা

গায়ক ও কম্পোজার প্রাজ্ঞ দত্ত শাশ্বত রায়ের সঙ্গে কোল্যাবরেশনে তাঁর নতুন গান ‘মাঝবয়সী ছলনা’ রিলিস করলেন। প্রাজ্ঞর কণ্ঠে, গানটি একটি স্যাটারিক্যাল রোমান্টিক গান যেটি প্রত্যেক ব্যক্তির মধ্য-জীবনের সময়ের সংগ্রাম এবং উপলব্ধির কথা বলে এবং একটি আশাবাদী নোট ছড়িয়ে দেয়। মাঝবয়সী ছলনা গানটি লিখেছেন শাশ্বত রায়, কম্পোজ করেছেন প্রাজ্ঞ নিজেই এবং অ্যারেঙ্গ, মিক্স করেছেন দীপেশ চক্রবর্তী। গানটি রেকর্ড করা হয়েছে ইন্সপিরেশন স্টুডিওতে। গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে গান গপ্পো। শাশ্বত রায় গানটির সম্পর্কে বলেন, এই গানটার কারণ, কিছু বেঁচে থাকার অভিজ্ঞতা, ইচ্ছা, উপলব্ধি সবার সাথে ভাগ করার ইচ্ছা থেকে। হয়তো, গানটার নাম মাঝবয়সী ছলনা, কিন্তু এ উপলব্ধি, জীবনের কার কোন বাঁকের মোড়ে…
Read More
সফলতা পেল কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল

সফলতা পেল কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে গোটা বিশ্বে। কয়েও লক্ষ্য মানুষের প্রাণ কেড়েছে করোনা। এই পরিস্থিতিতে টিকাকরণকেই এক মাত্র উপায় করেছে আমাদের দেশের কেন্দ্র সরকার। করোনার বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারতে জরুরি পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছিল ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকাকে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ২৫ হাজার ৮০০ জনের উপর প্রয়োগ করা হয়েছিল এই টিকা। সফলতা পেয়েছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। সেই ট্রায়ালের সময় দেখা যায়, এই টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে ৮১ শতাংশ কার্যকরী এবং এই টিকার দু’টি ডোজ নেওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ থাকে না। ভারত বায়োটেক জানিয়েছে, সেপ্টেম্বর মাসের মধ্যে সম্ভবত কোভ্যাকসিন অনুমোদন…
Read More
তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের কথায় হস্তক্ষেপ করবেনা ফোরাম

তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের কথায় হস্তক্ষেপ করবেনা ফোরাম

বিতর্ক তুঙ্গে। তাঁদের দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। সম্প্রতি এই গুঞ্জনে তোলপাড় হয়েছে বিনোদুনিয়া থেকে নেটমাধ্যম। ছোটপর্দার চেনা মুখ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ‘প্রেম’ করছেন বিজয়ী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এমনই গুঞ্জন চলছে চারদিকে। কাঞ্চন মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীময়ী চট্টরাজের এই ত্রিকোণ প্রেমের গল্প বর্তমানে খবরের শিরোনামে। প্রকাশ্যে পিঙ্কি-কাঞ্চনের দাম্পত্যকলহ। জল গড়িয়েছে থানা-পুলিশ অবধি। এই সমীকরণে উঠে এল আর্টিস্ট ফোরামের প্রসঙ্গ। টলি-তারকার ব্যক্তিগত জীবনের সমীকরণ-তরজা নিয়েই মুখ খুলল আর্টিস্ট ফোরাম। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীময়া চট্টোরাজের ব্যক্তিগত তরজায় ফোরাম কোনও হস্তক্ষেপ করবে না। সাফ জানিয়ে দিয়েছেন, আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ফোরাম।…
Read More
বিদেশের বাজারে যাচ্ছে নিসান ম্যাগনাইট

বিদেশের বাজারে যাচ্ছে নিসান ম্যাগনাইট

ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা ও নেপালে অল-নিউ নিসান ম্যাগনাইট রপ্তানির কথা ঘোষণা করল নিসান ইন্ডিয়া। ২০২০ সালের ডিসেম্বরে অল-নিউ নিসান ম্যাগনাইট লঞ্চ্‌ হওয়ার পর থেকে মে ২০২১ পর্যন্ত নিসান ইন্ডিয়া ১৫,০১০টি সাব-কম্প্যাক্ট এসইউভি তৈরি করেছে, যার মধ্যে ভারতের জন্য ১৩,৭৯০টি ও রপ্তানির জন্য ১,২২০টি। ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড’ নীতি অনুসারে নির্মিত এই নতুন গাড়িটি ২০২১-এর ফেব্রুয়ারিতে নেপালে লঞ্চ্‌ হওয়ার পর প্রথম ৩০ দিনেই ৭৬০টিরও বেশি বুকিং হয়েছে। নেপালে প্যাসেঞ্জার ভেহিকেলের মাসিক বিক্রয়ের সংখ্যা ১,৫৮০ ইউনিট। এবছরের গোড়ার দিকে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য থার্ড শিফট চালু করা ও কারখানায় ১০০০ জনেরও বেশি কর্মী নিয়োগ করার মধ্য দিয়ে নিসান ইন্ডিয়া ভারতের ও রপ্তানির…
Read More
সব রকম সহযোগিতা করতে রাজি গরু পাচার এবং কয়লাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত

সব রকম সহযোগিতা করতে রাজি গরু পাচার এবং কয়লাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত

গরু পাচার এবং কয়লাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। এই পাচারচক্রের মূল পাণ্ডা তিনি৷ দীর্ঘ দিন ধরেই পলাতক অভিযুক্ত বিনয় মিশ্র৷ দীর্ঘদিন বাদে এবার তিনি জানালেন দেশে ফিরে সিবিআইকে সবরকম সহযোগিতা করতে চান। সম্ভবত ১২ জুলাই-এর মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করুন বিনয়। দেশে ফিরে তদন্তে সহযোগিতা করা হলে বিনয়কে গ্রেফতার করা হবে না জানিয়েছেন সিবিআই-এর আইনজীবী ওয়াই জে দস্তুর। তিনি বলেন, ‘‘ইডি-র অধিকর্তার সঙ্গে কথা আমার হয়েছে। তারাও লিখিতভাবে ‘কড়া পদক্ষেপ হবে না’ এই মর্মে আশ্বাস দিতে তৈরি।’’ আগামিকাল ফের এই মামলার শুনানি হবে হাই কোর্টে। কলকাতা থেকে পালানোর পর ২০২০-র ২২ ডিসেম্বর দুবাইয়ের ভারতীয় দূতাবাসে…
Read More
Mi 11 Series-এর নতুন মডেল Mi 11 Lite

Mi 11 Series-এর নতুন মডেল Mi 11 Lite

Mi 11 Lite ভারতে লঞ্চ হল। এটিই Xiaomi-র Mi 11 Series-এর নতুন মডেল। এতে রয়েছে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। Qualcomm Snapdragon 732G প্রসেসর থাকছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই Mi 11 Lite ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। স্পেসিফিকেশনসের দিক থেকে Mi 11 Lite ফোনে রয়েছে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ AMOLED 10-bit ডিসপ্লে, যার রেজোলিউশন 1,080x2,400 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট যথাক্রমে 60Hz ও 90Hz। Mi 11 Lite ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে। এদের মধ্যে ফোনটির বেস মডেল অর্থাৎ 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 21,999 টাকা। অন্য দিকে আবার…
Read More
অভিনব উদ্যোগ কলকাতার পরিবহন ব্যবস্থায়

অভিনব উদ্যোগ কলকাতার পরিবহন ব্যবস্থায়

দেশের সর্বত্র পেট্রল-ডিজেল অগ্নিমূল্য। একই ছবি দেখা যাচ্ছে রাজ্যের কলকাতাতেও। নাভিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। ফল ভুগতে হচ্ছে আমজনতাকে। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এল পরিবহণ দপ্তর। কিছুদিনের মধ্যেই রাজ্যে ছুটবে সিএনজি চালিত বাস। এতে ভাড়া বৃদ্ধির সমস্যা কমবে, আশাবাদী ফিরহাদ হাকিম। সিএনজি চালিত বাস পথে নামলে দূষণ তো কমবেই পাশাপাশি টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধিও রোখা যাবে বলে আশাবাদী মন্ত্রী। জানা গিয়েছে, সোমবার বেঙ্গল গ্যাস কোম্পানির সঙ্গে বৈঠকে বসে পরিবহণ দপ্তরের আধিকারিকরা। নেতৃ্ত্বে ছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ”পরিবহণ দপ্তরের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির মউ স্বাক্ষরিত হয়েছে। অবিলম্বে কলকাতা পুরসভা ও সংলগ্ন এলাকার বাস ডিপোগুলিতে সিএনজি সাপ্লাইয়ের কাজ…
Read More