editor

11195 Posts
অভিযোগ নথিভুক্ত হল অভিনেতার নামে

অভিযোগ নথিভুক্ত হল অভিনেতার নামে

তাঁদের দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। সম্প্রতি এই গুঞ্জনে তোলপাড় হয়েছে বিনোদুনিয়া থেকে নেটমাধ্যম। ছোটপর্দার চেনা মুখ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ‘প্রেম’ করছেন কাঞ্চন। এ বার সরাসরি অভিনেতা তথা সদ্য বিজয়ী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করলেন তাঁর স্ত্রী পিঙ্কি। তবে এই বিষয়ে বিধায়ক কিংবা শ্রীময়ীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পিঙ্কির অভিযোগ, তাঁকে মানসিক নির্যাতন করেছেন কাঞ্চন। মত্ত অবস্থায় গালিগালাজ করেছেন। শুধু তাই নয়, নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাঁকে নামিয়ে হেনস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন পিঙ্কি। কাঞ্চন -পিংকির বিয়ে হয়েছে বহু বছর। পুত্রসন্তানও রয়েছে তাঁদের। কাঞ্চনের যদিও এটা দ্বিতীয় বিয়ে। তবে…
Read More
অবশেষে শিলমোহর পড়লো অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবরে

অবশেষে শিলমোহর পড়লো অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবরে

অবশেষে জল্পনার অবসান ঘটল। শিলমোহর পড়ল সব জল্পনায়। টলিউডে জল্পনার রোল উঠেছিলো অভিনেত্রী সন্তান সম্ভবা। বিতর্কের ঝড় উঠেছিল তুঙ্গে। এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রীর মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনলেন নুসরত জাহান। আগামী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন তারকা সাংসদ নুসরত জাহান। স্বাধীনচেতা নুসরত সমাজের চোখ রাঙানিকে পরোয়া করেন না কোনওদিনই। তাই তো নিখিলের সঙ্গে বিচ্ছেদের পরেও মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অবলীলায়। অপেক্ষা আর মাস কয়েকের। প্রথমবার নিজের মা হওয়ার খবরে শিলমোহর দিলেন নায়িকা। নিজের বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন নুসরত জাহান। সব বিতর্ক ভুলে মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করেছেন তিনি তা বেশ স্পষ্ট তার ছবিতে। যদিও…
Read More
অভিনব উদ্যোগ কেন্দ্রের, উদ্বোধন করলেন নামো

অভিনব উদ্যোগ কেন্দ্রের, উদ্বোধন করলেন নামো

এক বছরেরও বেশি সময় ধরে করোনার ভয়ঙ্কর চিত্র দেখছে সারা বিশ্ব৷ প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়ঙ্কর চিত্র নিয়েছে দেশে৷ চারিদিকে শুধু হাহাকার চিত্র, স্বজন হারানোর কান্নার রোল৷ তবে ধীরে এবার সুস্থ হয়ে উঠছে দেশ৷ করোনার দ্বিতীয় ঢেউ বুঝিয়ে দিয়েছে কীভাবে মারণ ভাইরাসটি রূপ বদলে আরও ভয়ানক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে আগামী চ্যালেঞ্জগুলি জিততে তৈরি হচ্ছে দেশ। বেসামাল দেশে স্থিতি ফেরাতে দক্ষ সৈনিকের মতো লড়াই করে গিয়েছেন স্বাস্থ্যকর্মীরা৷ নিরলস পরিশ্রম করেছেন কোভিড যোদ্ধারা৷ সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা সেই সকল কোভিড যোদ্ধাদের জন্য ভার্চুয়ালি বিশেষ কোর্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রায় ১ লক্ষ কোভিড যোদ্ধাকে এই লড়াইয়ের…
Read More
‘নতুন লুক’ অর্জুনের- ছবি প্রকাশ্যে আর ভক্তদের মধ্যে শোরগোল

‘নতুন লুক’ অর্জুনের- ছবি প্রকাশ্যে আর ভক্তদের মধ্যে শোরগোল

প্রায় চেনাই যাচ্ছেনা অর্জুন রামপালকে, নিজেকে যেন বদলে ফেলেছেন অভিনেতা। শুক্রবার ইনস্টাগ্রামে নিজের 'নতুন লুক' এর ছবি দিলেন অভিনেতা। বদলে ফেলে যেন সকলকে নিমেষে চমকে দিয়েছেন। চুলে প্ল্যাটিনামম ব্লন্ড রং, এ যেন এক আকর্ষণীয় সৌন্দর্য! তবে ছবি পোস্ট করার আগেই ক্যামেরায় ধরা পড়েছিলেন অভিনেতা, তারপর থেকেই তার এই নতুন রূপের ছবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার চুলের সৌন্দর্যে দায়িত্বে ছিলেন আলিম হাকিম বলিউডের বহু তারকাকেই সাজিয়ে তোলেন তিনি। তবে তার এই রুপের বদলের কারণ তার আগাম ছবি 'ধকড়’-র জন্য। গত ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশে শ্যুটিংও করেছেন অভিনেতা। অ্যাকশন ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। খল রুদ্রবীরের চরিত্রে অভিনয়…
Read More
সপ্তাহে সর্বাধিক কাজের সীমা ৪৮ ঘন্টা রাখার প্রস্তাব

সপ্তাহে সর্বাধিক কাজের সীমা ৪৮ ঘন্টা রাখার প্রস্তাব

কাজের দিন কম হওয়ার সম্ভাবনা ক্রমেই জোরদার হচ্ছে। এক সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে চার দিন কাজ করতে হতে পারে কর্মীদের। অর্থাৎ সপ্তাহে দু'দিনের বদলে ছুটি থাকতে পারে তিন দিন। নয়া শ্রম কোডের আওতায় নিকট ভবিষ্যতে তিন দিন ছুটি থাকতে পারে কর্মীদের। নয়া ড্রাফ্ট আইনে দৈনিক ১২ ঘন্টা পর্যন্ত কাজ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি বদল করা হয়েছে ওভারটাইমের নিয়মেও। ১৫ মিনিটের বেশি কাজ করলে তা ওভারটাইম হিসাবে গণনা করার প্রস্তাব রাখা হয়েছে । এছাড়া, নয়া খসড়ায় বলা রয়েছে কর্মীদের প্রতি পাঁচ ঘন্টা কাজের পর ৩০ মিনিটের বিশ্রাম দিতে হবে। নতুন খসড়াতে সপ্তাহে সর্বাধিক কাজের সীমা ৪৮ ঘন্টা রাখার প্রস্তাব করা…
Read More
আচমকাই বৈঠকের ডাক নমোর

আচমকাই বৈঠকের ডাক নমোর

আচমকাই বৈঠকের ডাক এল কেন্দ্র তরফে । বৈঠক ঘিরে জল্পনা উঠেছে চরমে। বৈঠকের কারণ এখনো স্পষ্ট নয়, জানা যায়নি কেন্দ্র তরফে কেন ডাকা হল এই বৈঠক। বৈঠক ডাকা হলেও এখনও সরকারি ভাবে কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি। জম্মু-কাশ্মীর ভিত্তিক একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার, ২৪ জুন জম্মু ও কাশ্মীরে বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকতে পারেন। মনে করা হচ্ছে জম্মু-কাশ্মীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সারতে পারে কেন্দ্র। এছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা হতে পারে বৈঠকে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা হয়। সেই…
Read More
কলকাতা ফেরা বাতিল হল রাজ্যের রাজ্যপালের

কলকাতা ফেরা বাতিল হল রাজ্যের রাজ্যপালের

আবারো বাড়ছে জল্পনা। সরগরম রাজ্য রাজনীতি। চলছে রাজ্য কেন্দ্র সংঘাত রাজ্য। নির্ধারিত সূচি পরিবর্তিত করে গতকাল রাজ্যে ফেরেননি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শনিবার দেখা করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দু’দিনের মধ্যে ফের অমিত শাহ-ধনকড় বৈঠক। সূচি এইভাবে পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছিল। এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র, অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল। শাহের সঙ্গে সাক্ষাতের পর শনিবারই কলকাতায় ফিরতে পারেন তিনি। টুইট করে একথা জানিয়েছেন ধনকড় নিজেই। এদিন সকালেই তাঁকে নিজের বাসভবনে ডেকে কথা বলতে চেয়ে ডেকে পাঠালেন অমিত শাহ। একই সফরে এভাবে দুই বার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে…
Read More
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দেশ

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দেশ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে ধীরে ধীরে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা যুদ্ধে একটু একটু করে এগোচ্ছে দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। গত ৭৪ দিনে সবচেয়ে কম হল। অ্যাক্টিভ কেস অত্যন্ত স্বস্তির বার্তা দিচ্ছে। সুস্থতার হারও অত্যন্ত সন্তোষজনক। একদিনের মৃতের সংখ্যা ১,৬৪৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৯৭,৭৪৩ আক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ইতিমধ্যেই আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। মনে করা হচ্ছে আগামী অক্টোবর মাসেই ভারতে শুরু হয়ে যেতে পারে করোনাভাইরাস তৃতীয় ঢেউ।…
Read More
এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন

এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন

ইস্পোর্টস প্লাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগের কমিউনিটি ইনিশিয়েটিভ এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রিন্সিপাল পার্টনার হল। এর ফলে এই ফাউন্ডেশন টোকিয়ো ২০২০ অলিম্পিক, ২০২২ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে ইন্ডিয়ান কন্টিনজেন্টের প্রিন্সিপাল পার্টনার হবে। এছাড়া, স্পোর্টস ও অ্যাথলেজার ব্র্যান্ড এমপিএল স্পোর্টস ২০২২ সালের দুটি ইভেন্টেই ইন্ডিয়ান কন্টিনজেন্টসের অফিসিয়াল কিট পার্টনার হতে পারবে। ভারতীয় খেলোয়াড়দের নির্বাচনের দায়িত্ত্বে থাকা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে এই পার্টনারশিপ গড়ে উঠেছে ঠিক সেইসময়ে যখন টোকিয়ো অলিম্পিকসের প্রাক্কালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আয়োজিত প্রথমবারের অলিম্পিক ভার্চুয়াল সিরিজ চালানোর কথা ঘোষিত হয়েছে। ২০২২ সালের এশিয়ান গেমসে ইস্পোর্টস একটি মেডাল ইভেন্ট হতে চলেছে। এমপিএল স্পোর্টস ফাউন্ডেশনের লক্ষ্য হল সমাজের বিভিন্ন…
Read More
বাতিল হল মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি বৈঠক

বাতিল হল মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি বৈঠক

সময়ের পূর্বেই বঙ্গে পা রেখেই ঝোড়ো ইনিংস বর্ষার। মাঠে নেমেই ছক্কা হাঁকাচ্ছে বর্ষা৷ গরম থেকে স্বস্তি বঙ্গবাসীর৷ জল মগ্ন পশ্চিমবঙ্গ৷ তার উপর আবার নিম্নচাপ। শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আবহাওয়ার কারণেই আগামী ২১ জুন উত্তরবঙ্গ সফর স্থগিত করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ ফিরিয়েছিল খালি হাতে। এরপর ২০২১ সালে রাজ্যজুড়ে মমতা ঝড় বয়ে গেলেও উত্তরবঙ্গের হারানো জমি ফেরাতে ব্যর্থ হয় তৃণমূল। এই আবহে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। শিলিগুড়িতে উত্তরবঙ্গের ৫ জেলার প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মমতার। শিলিগুড়ি থেকে তৃণমূল নেতা…
Read More
বৃষ্টিতে খেলা থেমে গেলেও, ড্রেসিং রুমে ডার্ট খেল্লেন টিম ইন্ডিয়া

বৃষ্টিতে খেলা থেমে গেলেও, ড্রেসিং রুমে ডার্ট খেল্লেন টিম ইন্ডিয়া

বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। প্রথম দিনের খেলা তখনও শুরু করা যায়নি। এমনকী, টস করতেও মাঠে যেতে পারেননি দুই অধিনায়ক বিরাট কোহলী এবং কেন উইলিয়ামসন। সবুজ ঘাসে না নামলেও ড্রেসিং রুমে সময় নষ্ট করেননি কোহলীরা। ক্রিকেটের বদলে ভারতীয় দল ড্রেসিংরুমের ভেতরেই বিভিন্ন খেলায় ব্যস্ত রাখল নিজেদের। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গেল দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে ‘ডার্ট’ খেলায় ব্যস্ত থাকতে। মাঠে বলের জাদু দেখালেও ডার্টে সে ভাবে সিদ্ধহস্ত নন অশ্বিন। নিজেই স্কোরবোর্ড পড়ে শুনিয়েছেন অশ্বিন। দেখা গিয়েছে, ভিডিয়ো অ্যানালিস্ট হরি ৮৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। ফিজিয়ো নীতিন পটেল ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর এক ফিজিয়ো যোগেশ পারমার ৬২ পয়েন্ট…
Read More
বিশ্বের গভীরতম সুইমিং পুল তৈরি হচ্ছে ব্রিটেনে

বিশ্বের গভীরতম সুইমিং পুল তৈরি হচ্ছে ব্রিটেনে

প্রায় শূন্য অভিকর্ষ বলে (‘মাইক্রোগ্র্যাভিটি’) মহাকাশচারীদের প্রশিক্ষণ দিতে ব্রিটেনে তৈরি হচ্ছে বিশ্বের গভীরতম সুইমিং পুল। যা অলিম্পিক্সের ১৭টি সুইমিং পুলের আকারের সমান। এই সুইমিং পুল যে শুধুই মহাকাশচারীদের প্রশিক্ষণ দিতে কাজে লাগানো হবে, তা নয়। সেখানে থাকবে বিশাল ক্লাসরুম, বহু মহাকাশচারীর থাকার ব্যবস্থাও। মহাসাগর ও সুগভীর সমুদ্রের অতলে ডুব দিয়ে প্রাণী ও প্রাকৃতিক সম্পদের খোঁজের জন্য রোবট ও মানুষ নামানোর প্রশিক্ষণও দেওয়া হবে সেখানে। বিশ্বের এই গভীরতম সুইমিং পুলের নকশা এঁকে তা তৈরির তোড়জোড় শুরু করেছে যে সংস্থা, সেই ‘ব্লু অ্যাবিস’-এর তরফে জানানো হয়েছে আনুমানিত ২১ কোটি ৩০ লক্ষ ডলার খরচ হবে সুইমিং পুলটি বানাতে। এ ব্যাপারে তারা ইউরোপিয়ান স্পেস…
Read More
ধূপগুড়িতে বৃহন্নলাদের উদ্যোগে ত্রান বিতরণ

ধূপগুড়িতে বৃহন্নলাদের উদ্যোগে ত্রান বিতরণ

বৃহন্নলাদের উদ্যোগে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। শুক্রবার দুপুরে ধূপগুড়ি থানা চত্বরে ৮০ জনের হাতে ৫ কেজি চাল, ৫ কেজি আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এছাড়াও অনেকেই পরে আসায় তাদের হাতে ১০০ টাকা করে দেওয়া হয়। জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিনের ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে পিপাসা হিজরা বলেন," আমাদের জন্মই হয়েছে মানুষের জন্য। আমরা যেমন মানুষের কাছ থেকে টাকা তুলি।তাই আমরা এই করোনার সময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে আমরা নীরবেই কাজ করতে ভালোবাসি। প্রকাশ্যে আসতে আমাদের ভালো লাগে না। আমরা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করছি। আজকেও ৮০ জনের…
Read More
আলিপুরদুয়ারে হাতির হানায় মৃত এক

আলিপুরদুয়ারে হাতির হানায় মৃত এক

বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক বয়ষ্ক ব‍্যাক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া দলমোর চা বাগানে। গতকাল গভীর রাতে সাতটি হাতির একটি দল দলমোর চা বাগানে প্রবেশ করে। একটি বুনো হাতি জোহান মুণ্ডার ঘরে হানা দেয় ঘর ভাঙতে শুরু করে হাতির আক্রমণ থেকে বাঁচতে জোহান ঘর ছেড়ে পলায়ন করতে গেলে বুনো হাতি জোহানকে শুঁড় দিয়ে পেঁচিয়ে উঠোনে আছাড় মারে এই ঘটনায় জোহানের মৃত্যু হয়। ঘটনাস্থলে শুক্রবার সকালে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা পৌঁছায় ও বীরপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Read More