editor

11195 Posts
নক্ষত্রপতন, প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা

নক্ষত্রপতন, প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা

শিলিগুড়ি: শিলিগুড়ির রাজনীতিতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা অনিল সাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অনিলবাবু। গত ১৩ জুন শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছিল। সোমবার সেখানে তাঁর মৃত্যু হয়। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম প্রবীণ সদস্য ছিলেন অনিলবাবু। অবিভক্ত দার্জিলিং জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি। পরবর্তীকালে শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠিত হওয়ায় টানা চারবার সভাধিপতি নির্বাচিত হন তিনি। কৃষক নেতা হওয়ার সুবাদে গ্রামীণ রাজনীতিতে তাঁর বিরাট অবদান ছিল। শিলিগুড়ি মহকুমার গ্রামীণ এলাকাকে হাতের তালুর মতন চিনতেন অনিল সাহা। গ্রামের মানুষের সঙ্গেও তাঁর নিবিড় সম্পর্ক ছিল। তবে দীর্ঘদিন ধরেই অসুস্থতাজনিত কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে…
Read More
করোনাকালে যোগাভ্যাস ভিতর থেকে শক্তির জোগানদাতা’, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী মোদির

করোনাকালে যোগাভ্যাস ভিতর থেকে শক্তির জোগানদাতা’, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী মোদির

করোনাভাইরাস কালের যোগাভ্যাস মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। অভ্যন্তরীণ শক্তি জোগান দানকারী শক্তির সঙ্গে মোকাবিলা করতে গিয়ে যোগাভ্যাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেছেন যোগাভ্যাস নেতিবাচক থেকে ইতিবাচক , ক্লান্তি থেকে শক্তি পথপ্রদর্শনকারী। সোমবার, ২১ জুন পূর্ব নির্ধারিত সময় মতোই ভোর সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি।তিনি বলেছেন, যখন কোভিড আছড়ে পড়েছিল, তখন কোনও দেশই প্রস্তুত ছিল না। যোগাভ্যাস এই ভাইরাসের মোকাবেলা করার শক্তির যোগান দেয় এবং প্রথমসারির করোনার যোদ্ধারা আমাকে বলেছেন, যোগাভ্যাস তাঁদের এই শক্তি দিয়েছে। মোদির দাবি করোনাকালের যোগাসনের প্রতি মানুষের ঝোঁক আরওবৃদ্ধি পাচ্ছে। এই…
Read More
বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার

বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার

একুশে বিধানসভা ভোট পর্ব মিটলেও মেটেনি ভোট পরবর্তী হিংসার চিত্র। এই ভোট পরবর্তী হিংসার চিত্র নিয়ে দায়ের হয় মামলাও। সেই মামলায় হাই কোর্টে ধাক্কা রাজ্যের। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতার হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকারের আবেদন খারিজ হয়ে গেল। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে গত শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানায় রাজ্য সরকার। কিন্তু সেই আবেদন  খারিজ করল কলকাতা হাইকোর্ট। বরং ১৮ তারিখের নির্দেশই বহাল থাকবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। পুনর্বিবেচনার আর্জি জানানোয় নতুন করে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। সোমবার দিনের শুরুতে…
Read More
পাঁচ বছর পর এবার বদল আস্তে চলছে ইরানের প্রেসিডেন্ট পদে

পাঁচ বছর পর এবার বদল আস্তে চলছে ইরানের প্রেসিডেন্ট পদে

গত পাঁচ বছর আগে চেষ্টা করে সফল না হলেও চলতি বছর জয়ী হলেন তিনি গত পাঁচ বছরে তার জনপ্রিয়তা উচ্চতার শিখরে তাই তারই ফল মিললো এবার। প্রত্যাশামতোই বিপুল ভোটে জিতেছেন তিনি। এবার সেই মতোই ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ইব্রাহিম রাইসি। এর আগে প্রেসিডেন্ট ছিলেন হাসান রুহানি। ইরানি রাজনীতিতে রাইসি একজন কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত। আগামী অগস্টে তিনি দায়িত্ব নিতে চলেছেন। ইব্রাহিম রাইসি'র বয়স ৬০ বছর। দীর্ঘ সময় ইরানের বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বিচারপতি থেকে দেশের প্রেসিডেন্ট হয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন রাইসি। তবে রৌহানির কাছে তিনি হেরে যান। তবে এরপর আগামী পাঁচ বছরে ক্রমেই…
Read More
পরিস্থিতির উন্নতি না আজও দিনভর বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দপ্তর

পরিস্থিতির উন্নতি না আজও দিনভর বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দপ্তর

আবহাওয়া দপ্তরের খবর আজও আকাশের অবস্থা খারাপ থাকবে ।বাংলাজুড়ে হালকা ও মাঝারি হওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ২৯ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দক্ষিন বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় তার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং বাংলা জুড়ে বৃষ্টি হতে পারে সোমবার। তবে এদিন থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হতে পারে বলেই খবর। মৌসম ভবন এর তরফ থেকে আরও জানানো হচ্ছে যে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশে আরও দুটি নিম্নচাপ রয়েছে যা রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশের নিম্নচাপ এর মধ্যে দিয়ে বিহার ,পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডের উপর…
Read More
শুরু হতে চলেছে কেন্দ্রের তরফে বিনামূল্যে টিকাকরণ

শুরু হতে চলেছে কেন্দ্রের তরফে বিনামূল্যে টিকাকরণ

করোনা সংক্রমণ রোধে টিকাকরণই একমাত্র পন্থা। তাই সবচেয়ে বেশি জোর কেন্দ্র তরফে। এবার আজ সোমবার থেকে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করবে কেন্দ্র। ২১ জুন বিশ্ব যোগ দিবসের দিন শুরু হতে চলেছে এই উদ্যোগ। অর্থাৎ, থেকেই সরকারি কেন্দ্রে ১৮ ঊর্ধ্বদের সবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু করছে কেন্দ্রীয় সরকার। অনলাইন এবং অফলাইনে আবেদন করেই পাওয়ার কথা ভ্যাকসিন। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে টিকাকরণ প্রক্রিয়া গতি পাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। রাজ্যে একদিনে ৫ লক্ষ মানুষকে টিকা দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে। এখন দৈনিক টিকাকরণের মাত্রা ২ লক্ষের বেশি। টিকার সরবরাহ বাড়লে সেটি ৩ লক্ষে পৌঁছে যেতে পারে বলে মনে করছে…
Read More
দেশের সংক্রমণে এলো বড় সাফল্য

দেশের সংক্রমণে এলো বড় সাফল্য

ক্রমশ করোনা জয়ের পথে এগোচ্ছে দেশ। আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। প্রায় ৩ মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১। সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪২২ জন করোনা রোগী মারা গিয়েছেন। ১৭ এপ্রিলের পর এই প্রথমবার দৈনিক মৃত্যু দেড় হাজারের নীচে নামল। গোটা অতিমারি পর্বে কোভিড প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনের। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। এখনও পর্যন্ত…
Read More
কোভিড-১৯: ফ্রন্টলাইন কর্মীদের ট্রেনিং দেবে স্কিল ইন্ডিয়া

কোভিড-১৯: ফ্রন্টলাইন কর্মীদের ট্রেনিং দেবে স্কিল ইন্ডিয়া

কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘কাস্টমাইজড ক্র্যাশ কোর্স প্রোগ্রাম ফর কোভিড-১৯ ফ্রন্টলাইন ওয়ার্কার্স ইন হেলথকেয়ার’ নামে একটি স্বল্পমেয়াদী কোর্স উদ্বোধন করেছেন। এর দ্বারা ১ লক্ষেরও বেশি কোভিড যোদ্ধাকে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অদূর ভবিষ্যতে করোনা ভাইরাস আবার ফিরে আসতে পারে, সেজন্য স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা ও অতিরিক্ত দক্ষ কর্মীর প্রয়োজন, যাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই তীব্রতর করা যায়। কোভিড-১৯ বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বাড়তি চাপের সৃষ্টি করেছে, আর সেজন্য দেশে দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজনও বেশি হচ্ছে। এইকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শক্রমে ‘স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ’ (এমএসডিই) মন্ত্রকের উদ্যোগে এক লক্ষাধিক প্রশিক্ষিত ও দক্ষ স্বাস্থ্যকর্মীকে নিয়োগ…
Read More
আবারও জল্পনা বাড়ছে রাজ্যপালের সফর ঘিরে

আবারও জল্পনা বাড়ছে রাজ্যপালের সফর ঘিরে

আবারো বাড়ছে জল্পনা। সরগরম রাজ্য রাজনীতি। নির্ধারিত সূচি পরিবর্তিত করে রাজ্যে ফেরেননি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শনিবার দেখা করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চারদিনের দিল্লি সফর সেরে শনিবারই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। কলকাতায় এসেই এবার যাবেন উত্তরবঙ্গ সফরে। অন্যদিকে রবিবার বিকেলেই তাঁর সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্ধেয় উভয়ের সাক্ষাৎ হয়। রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্যপালকে হস্তক্ষেপের আবেদন তিনি জানিয়েছেন, সূত্রের খবর এমনই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। এই পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একসপ্তাহ তিনি উত্তরবঙ্গে থাকবেন। ২১ জুন…
Read More
মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় কেন্দ্রের তরফে

মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় কেন্দ্রের তরফে

দেশে সরকারি ভাবে কোভিডে মৃত্যু হয়েছে কয়েক লক্ষ মানুষের। কোভিডে মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এই পরিমাণ ক্ষতিপূরণ দিলে দুর্যোগ মোকাবিলা তহবিল শেষ হয়ে যাবে বলে সুপ্রিমকোর্টকে জানাল কেন্দ্র। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালে ৪ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হয় সেই ব্যক্তির পরিবারকে। একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের ব্যাখ্যা, শুধুমাত্র কোভিডের ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়ে অন্য রোগের ক্ষেত্রে না দেওয়া হলে তা অন্যায় হবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জনের। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রের…
Read More
ইটাহারে হাট ও মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

ইটাহারে হাট ও মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

গ্রামীন সাধারন মানুষের কেনাবেচার সুবিধার্থে ইটাহার বিধানসভা এলাকায় "নটলা গ্রামীন হাট" এর উদ্বোধন করলেন ইটাহারের নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। এর পাশাপাশি এদিনই ইটাহারের মুকুন্দপুর এলাকায় একটি মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন। একদিকে গ্রামীন মানুষের তাঁদের ফসল বিক্রি করার জন্য গ্রামীন হাট আর অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে চালু করলেন মাদ্রাসা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই ইটাহার বিধানসভা কেন্দ্রে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। বিধায়কের এই কর্মকান্ডে খুশী ইটাহার বিধানসভার বাসিন্দারা। গ্রামের মানুষদের দূরে কোথাও কোনও হাটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করতে সমস্যা হত। সেই সমস্যার…
Read More
শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং বাগডোগরা থানার পুলিশের তরফে চলা যৌথ অভিযানে এবার উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় একযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা মহম্মদ অজিত এবং শুভঙ্কর ঘোষ। দু’জনেই শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বাসিন্দা। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠান হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙ্গাপানি রেলগেট সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্বে ধৃতরা মাদক পাচারের কথা স্বীকার করে নেয়। এরপরেই ধৃত মহম্মদ অজিতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২৯০ গ্রাম ব্রাউন সুগার। এছাড়াও ধৃতের বাড়ি…
Read More
নিম্নমুখী দেশের করোনা সংক্রমণের সংখ্যা

নিম্নমুখী দেশের করোনা সংক্রমণের সংখ্যা

আরও নিম্নমুখী হল রাজ্যের করোনা গ্রাফ। করোনা পরিস্থিতিতে রয়েছে বেশ কিছুটা স্বস্তির চিত্র। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ৮১ দিন পর ৮ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৮৯ হাজার মানুষ। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। করোনায় প্রাণ হারিয়েছেন ১,৫৮৭ জন। যা বেশ খানিকটা স্বস্তির। ১৮ এপ্রিলের পর থেকে দেশে মৃত্যুর হার ছিল উর্ধ্বমুখী। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৮৩,৪৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনাকে…
Read More
দল বদল হল মুকুল ঘনিষ্ঠের

দল বদল হল মুকুল ঘনিষ্ঠের

একুশে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব মিটে গেলেও এখনো চলছে দল বদলের পর্ব। ভোটের পূর্বেও চলেছিল দল বদলের পর্ব ভোট মিটে যাওয়ার পরেও একই চিত্র। জল্পনার অবসান। অবশেষে সত্যি হল দল বদলের জল্পনা। কিছুদিন আগেই বিজেপি ছেড়েছিলেন। মুকুল রায়ের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তনের দিনই বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। এবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় ঘনিষ্ঠ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপ তি তপন সিনহা। তপন সিনহার দলবদল নিয়ে মুখে কিছু না বললেও যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। গতকাল গোবরডাঙা টাউনহলে তৃণমূলের রাজনৈতিক সমাবেশে যোগ দেন তিনি। বিজেপিতে কাজ করতে পারছেন না বলে জানানোয় তাঁকে ঘিরে…
Read More