editor

11195 Posts
ক্যাননের ‘ভ্যাক্সিনেশন অ্যাওয়ারনেস’ ড্রাইভ

ক্যাননের ‘ভ্যাক্সিনেশন অ্যাওয়ারনেস’ ড্রাইভ

ক্যানন ইন্ডিয়া একটি টিকাকরণ সচেতনতা অভিযান শুরু করেছে। ভারতে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে সাহায্য করার লক্ষ্যে তাদের এই উদ্যোগ। একইসঙ্গে, টিকাকরণের জন্য নাম নথিভুক্তি সংক্রান্ত সহায়তা কেন্দ্র স্থাপন করেছে তাদের বিভিন্ন অ্যাডপ্টেড ভিলেজগুলিতে। সেগুলি হল - মাহেশ্বরী (হরিয়াণা), পরিবালি (মুম্বই), কল্যাণপুর (কলকাতা) ও আন্নাদড়ি (ব্যাঙ্গালোর)। ক্যানন ইন্ডিয়া জানিয়েছে, তারা গ্রামবাসীদের টিকাকরণ, তার সুবিধা, প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করছে। এছাড়াও, সরাসরি গিয়ে নাম তোলার ব্যবস্থা না থাকলে সরকারি পোর্টালে নাম তোলার ব্যাপারেও ক্যানন ইন্ডিয়া তাদের সাহায্য করছে। ক্যানন ইন্ডিয়ার সচেতনতা অভিযান শুরু হওয়ার পর থেকে এক সপ্তাহের মধ্যে ১০০০ জনেরও বেশি মানুষকে টিকাকরণ প্রক্রিয়া বিষয়ে অবহিত করা ও…
Read More
এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্ম

এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্ম

ডিজিটাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিংয়ের জন্য ফাইনাল গাইডলাইন্স প্রকাশ করল দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া (এএসসিআই)। গত ফেব্রুয়ারি মাসে খসড়া গাইডলাইন্স প্রকাশ করে অ্যাডভার্টাইজার, এজেন্সি, ইনফ্লুয়েন্সার, কনজিউমার ও সংশ্লিষ্ট সকলের মতামত জানতে চাওয়া হয়েছিল। এরপর দুই মাসে ২৫টিরও বেশি সংশ্লিষ্ট পক্ষ থেকে মতামত ও পরামর্শ পেয়েছে এএসসিআই। সেগুলির ভিত্তিতেই এএসসিআই তাদের ফাইনাল গাইডলাইন্স তৈরি করেছে। ১৪ জুন থেকে কমার্সিয়াল মেসেজ বা বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে এই গাইডলাইন্স কার্যকর হবে। এরই পাশাপাশি এএসসিআই ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিংয়ের জন্য একটি ‘ইনক্লুসিভ এডুকেশনাল অ্যাপ্রোচ’ প্রণয়নের পথে চলেছে। এজন্য শুরু করা হচ্ছে এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্ম। এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্মের মাধ্যমে সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনজিউমার, অ্যাডভার্টাইজার ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিগুলির একটি…
Read More
ফের চর্চায় ‘ইন্ডিয়ান আইডল’:  প্রতিযোগীদের অকারণ প্রশংসা মানতে পারবো না, বললেন সুনিধি

ফের চর্চায় ‘ইন্ডিয়ান আইডল’: প্রতিযোগীদের অকারণ প্রশংসা মানতে পারবো না, বললেন সুনিধি

প্রায় দিনই বিতর্কে রয়েছে ইন্ডিয়ান আইডল। পক্ষে-বিপক্ষে বহু তারকা বিচারকরা মত দিচ্ছেন। জল ঘোলা শুরু হতেই প্রথমেই মুখ মুখ খুলেছিলেন অমিত কুমার। এবার বলিউড সংবাদমাধ্যমের দ্বারা মতামত জানাবেন সুনিধি চৌহান। সুনিধি গানের রিয়েলিটি শো-এর ৫ম, ৬ষ্ঠ পর্বের বিচারক ছিলেন।তার দাবি তাকেও চ্যানেল কর্তৃপক্ষ প্রতিযোগীদের অকারণ প্রশংসা করার কথা বলেছিলেন কিন্তু তিনি তা মানতে পারেনি। তাই গানের রিয়েলিটি শো এর বিচারকের আসন ছেড়েছেন। সুনিধির মন্তব্য, ‘‘প্রতিযোগী এবং টিআরপি ধরে রাখাই মূল উদ্দেশ্যে তাঁদের। তাই আমাকে বা অন্য বিচারকদেরও একই প্রস্তাব দিয়েছেন তাঁরা।’’ তিনি আরো বলেন চ্যানেল কর্তৃপক্ষ নাকি তাকে বলেছিলেন প্রতিযোগীদের ঢালাও প্রশংসা করতে যাতে তারা খুশি হয় এবং দর্শকদেরও আকর্ষণ…
Read More
মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন

মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন

রাজ্য-কেন্দ্র টানাপোড়ের আবহেই অবসর নিলেন বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে নতুন দায়িত্বে আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব আলাপনকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, 'আগামীকাল থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে কাজ করবেন'। নতুন মুখ্যসচিব করা হল হরিকৃষ্ণ দ্বিবেদীকে। স্বরাষ্ট্র সচিব হলেন বি পি গোপালিকা। এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের চিঠি দেয় কেন্দ্র। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিছুক্ষণ আগে কেন্দ্রের থেকে একটা চিঠি এসেছে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দিতে নির্দেশ দিয়ে চিঠি এসেছে। আর কিছু লেখা নেই চিঠিতে'। মুখ্যমন্ত্রী আরও বলেন, 'প্রতিশোধমূলক আচরণ। এরকম নির্দয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেখিনি। এটা…
Read More
প্রশংসনীয় উদ্যোগে হাওড়ার ট্র্যাফিক গার্ড অফিসার কর্মীরা:  ‘অভুক্ত পথকুকুরদের বাঁচাতে তাই নিজেদের টাকায় দু’বেলা খাবার’

প্রশংসনীয় উদ্যোগে হাওড়ার ট্র্যাফিক গার্ড অফিসার কর্মীরা: ‘অভুক্ত পথকুকুরদের বাঁচাতে তাই নিজেদের টাকায় দু’বেলা খাবার’

আইআইএসইআর-এর বায়োলজিক্যাল সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর অনিন্দিতা ভদ্র বলেন, “সাধারণ মানুষের থেকে নমুনা নিয়ে লাগাতার পরীক্ষার পরে দেখা গিয়েছে, লকডাউনে কুকুর-বেড়ালেরা এলাকাছাড়া হয়েছে। তাদের স্বভাব বদলাতে দেখা গিয়েছে খাদ্যাভাবের কারণে। মানুষের সঙ্গে দূরত্ব বাড়াও প্রভাব ফেলেছে।” সেই সঙ্গে তাঁদের দাবি, বাজার বা জনবসতি এলাকায় কুকুর, বেড়ালদের খাবার পেতে সে ভাবে সমস্যা হয় না। অফিসপাড়ায় এই সমস্যা বেশি হওয়ায় সেখানকার কুকুর, বেড়ালদের স্বভাবে বদলও ঘটেছে বেশি মাত্রায়। তাই তাদের নিয়মিত খাওয়ানোর ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে তাঁদের দাবি। সেই কাজে নিযুক্ত হলেন হাওড়া সিটি পুলিশ এর ট্রাফিক গার্ডের অফিসার কর্মীরা। হোটেল দোকানপাট সব বন্ধ তথা লোকজন রাস্তায় কম বেরোচ্ছে ফলে…
Read More
তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি দীপেন্দু বিশ্বাসের

তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি দীপেন্দু বিশ্বাসের

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন দীপেন্দু।তৃণমূলনেত্রীকে চিঠিতে দীপেন্দু লিখেছেন, ‘অভিমানে ভুলবশত নেওয়া সিদ্ধান্তের জন্য ক্ষমাপ্রার্থী। আপনার অনুগত সৈনিক হিসেবে কাজ করতে চাই।’ দীপেন্দু বলেছেন, তিনি ইতিমধ্যেই বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন। তিনি ফের তৃণমূলের হয়েই কাজ করতে চান। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির হাত থেকে দলের পতাকা ফের হাতে তুলে নেওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন প্রাক্তন ফুটবলার। উল্লেখ্য, কয়েকদিন আগে  নারদকাণ্ডে গ্রেফতারে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে গেরুয়া শিবিরের সঙ্গত্যাগ করেছিলেন দীপেন্দু বিশ্বাস। ই-মেল পাঠিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন দীপেন্দু বিশ্বাস। তিনি জানিয়েছিলেন,  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। নারদ কাণ্ডে যেভাবে তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের   গ্রেফতার করা হয়েছে, তা ভাল…
Read More

শিলিগুড়ির অমিত আগরওয়াল স্মৃতি ভবনে উদ্ভোধন হলো সেফ হোমE

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের অমিত আগরওয়াল স্মৃতি ভবনে উদ্বোধন করা হলো অত্যাধুনিক ৩০ শয্যার সেফ হোম যেখানে করোনা রোগীরা আইসিইউ, ভেন্টিলেশন, অক্সিজেন এর পাশাপাশি অন্যান্য সব রকম সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই সেফ হোমটি পরিচালিত হবে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি, শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা, সিসিএন ও কোভিড কেয়ার নেটওয়ার্কের দ্বারা। সেফ হোম টির আনুষ্ঠানিক সূচনা করেছেন শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসনিক মন্ডলীর চেয়ারম্যান শ্রী গৌতম দেব। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাড়িয়ে সবরকম সাহায্য করার জন্য এই সেফ হোমটির তৈরি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায়। অমিত আগরওয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অজিত আগারওয়াল বলেছেন, আগামী দিনে সেফহোম চালু রাখতে তিনি সবরকম…
Read More
ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ওষুধ আনল IIT হায়দরাবাদ

ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ওষুধ আনল IIT হায়দরাবাদ

ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় নয়া মোড়। ওষুধ আনল IIT হায়দরাবাদ। এই মুহূর্তে দেশে ব্ল্যাক ও অন্যান্য ফাঙ্গাসের চিকিৎসায় Kala-Azar-এর চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হয়। এই পরিস্থিতিতে নতুন ওষুধের শীঘ্রই ট্রায়াল প্রয়োজন বলে মনে করছেন অধ্যাপক সপ্তর্ষি চৌধুরি ও Dr. চন্দ্রশেখর শর্মা এবং PhD স্কলার ম্রুণালিনী গাইধানে ও অনিন্দিতা লাহা। গত দুই বছর ধরে এই ওষুধ তৈরির কাজ করছেন তাঁরা। IIT হায়দরাবাদ-এর তৈরি এই ওষুধটি একটি ৬০ এমজি-র ট্যাবলেট। যার দাম পড়বে ২০০ টাকা। এটা রোগী-বান্ধব। কারণ, এটি ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়বে। ফলে, নেফ্রোটক্সিসিটি (কিডনিতে মেডিসিন ও কেমিক্যালের বিরূপ প্রতিক্রিয়া) কমবে। প্রচুর পরিমাণে উৎপাদনের লক্ষে এই প্রযুক্তিকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের বাইরে…
Read More
কিছুটা শিথিল হল বিধিনিষেধের করা নিয়ম

কিছুটা শিথিল হল বিধিনিষেধের করা নিয়ম

করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়া হল। কার্যত লকডাউনে আংশিক ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধের ঘোষণা করা হয়েছিল। তবে এবার তা কিছুটা লাঘব করল রাজ্য সরকার। আংশিক ছাড় দেওয়া হচ্ছে খুচরো দোকানকে৷ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত খুচরো বাজারের (রিটেল মার্কেট) দোকান খোলা থাকবে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন। কোনও নির্মাণ সংস্থা যদি নিজেদের কর্মীদের ভ্যাকসিন দিয়ে কাজ শুরু করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে। আগামী ১৬ তারিখ পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। বাধ্যতামূলক। রাজ্যে জারি হওয়া বিধিনিষেধের জন্য বন্ধ রয়েছে…
Read More
কমিটি গঠন হলো বিধানসভা পরবর্তী হিংসার চিত্রে

কমিটি গঠন হলো বিধানসভা পরবর্তী হিংসার চিত্রে

সবদিক বিবেচনা করে ভোট পরবর্তী হিংসার ঘটনায় পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে জলঘোলা কম হয়নি। ভোট পরবর্তী অশান্তির জেরে ঘর ছাড়া মানুষদের ফেরাতে এবার নতুন কমিটি গঠন করল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে এই কমিটি গড়তে হবে। জানানো হবে কত মানুষ ঘরে ফিরতে পারেননি। এই কমিটিতে থাকবেন রাজ্য ও কেন্দ্রের মানবাধিকার কমিশনের সদস্য ও রাজ্য লিগ্যাল সার্ভিস কমিটির সদস্য। এই কমিটি ঘরছাড়াদের বাড়ি ফেরাতে সাহায্য করার সঙ্গেই হাইকোর্টের কাছে রিপোর্টও জমা দেবে। আদালত জানিয়েছে যে, যারা ভোট পরবর্তী হিংসার পর ঘরছাড়া তাঁদের রাজ্যের…
Read More
অব্যাহত থাকছে প্রধানমন্ত্রীর নয়া বাসভবন নির্মাণের কাজ

অব্যাহত থাকছে প্রধানমন্ত্রীর নয়া বাসভবন নির্মাণের কাজ

সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নির্মাণে স্থগিতাদেশের আবেদন খারিজ করলো দিল্লি হাইকোর্ট। করোনা পর্বে নয়া সংসদ ভবন অর্থাৎ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালু রাখা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু এবার সেই প্রকল্প চালিয়ে যাওয়ার কথাই বলল দিল্লি হাই কোর্ট। একই সঙ্গে মামলাকারীকে জরিমানাও করা হয়েছে। এ জন্য আবেদনকারীদের ১ লক্ষ টাকা করে জরিমানা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অবিলম্বে প্রকল্পের নির্মাণ বন্ধে সাময়িক স্থগিতাদেশ জারির জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করে মামলা দায়ের করেছিলেন আনিয়া মালহোত্র এবং সোহেল হাশমি। সেই আবেদনই খারজি করে দিয়েছে আদালত। আদালত জোরের সঙ্গেই জানিয়েছে, চুক্তি অনুযায়ী, নভেম্বরের মধ্যেই ওই প্রকল্পের কাজ শেষ করার কথা ঠিকাদারি সংস্থা সাপুরজি-পালোনজির এবং ওই…
Read More
অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল বিতর্কিত কুইনের দেহরক্ষী

অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল বিতর্কিত কুইনের দেহরক্ষী

মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউডের বিতর্ক কুইন কঙ্গনা রানাওয়াতের দেহরক্ষী। শনিবার রাতে কুমার হেগড়ে নামক ওই দেহ রক্ষীকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সম্প্রতি মুম্বাইয়ের দি এন নগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে এক মহিলা। সেই মামলার জেরেই এদিনের গ্রেপ্তার বলে পুলিস সুত্রে জানা গেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭ এবং ৪২০ ধারায় মামলা রুজু হয়েছে কুমার হেগড়ের বিরুদ্ধ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর কুমার পালিয়ে আসে তার গ্রামে। অভিযুক্তর বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ দাবি করা হয় ২০২০ সালের জুন মাসে ওই মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় কুমার হেগড়ে। অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতিতার কাছ…
Read More
সংক্রমণ থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে দেশ

সংক্রমণ থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে দেশ

গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছিল করোনা। এবার দেশের করোনা পরিসংখ্যানে আরও বড়সড় স্বস্তির নিঃশ্বাস পড়ল। আশার আলো দেখছে দেশবাসী। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। দেশে আরও কমল দৈনিক সংক্রমণ। সপ্তাহের প্রথম দিনেই করোনা স্বস্তি দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। ৯ এপ্রিলের পর এইপ্রথম এতটা কমল সংক্রমণ। দৈনির মৃতের সংখ্যাও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন দেড় লক্ষের কিছু বেশি। সব মিলিয়ে…
Read More
রাস্কিন বন্ডের মুখোমুখি

রাস্কিন বন্ডের মুখোমুখি

প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে দ্য রাইট সার্কেল-এর প্রথম গুয়াহাটি এডিশন হিসেবে একটি ভার্চুয়াল অধিবেশন হল ২৯ মে। এই অধিবেশনে প্রখ্যাত ভারতীয় লেখক রাস্কিন বন্ডের সঙ্গে সাহিত্য বিষয়ক মনোজ্ঞ কথোপকথনে ছিলেন ব্যাঙ্গালোরের রূপা পাই। রূপা পাই একজন সাংবাদিক ও শিশু সাহিত্যিক। তাঁর প্রকাশিত পুস্তকের সংখ্যা ২০টিরও বেশি। এক ঘন্টার এই অনুষ্ঠানে গুয়াহাটির সাহিত্য ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রভা খৈতান ফাউন্ডেশন ভারতীয় সমাজ, সংস্কৃতি, কল্যাণ ও মানবিক কর্মকান্ডের সার্বিক উন্নয়ণের জন্য কাজ করে। কলকাতা ভিত্তিক এই সংগঠন ভারতের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের বিকাশের জন্য এবং শিশু, মহিলা ও বয়স্ক মানুষদের জন্য কল্যাণমূলক কাজে নিয়োজিত। এইসব কাজের জন্য তারা দেশের…
Read More