editor

11195 Posts
ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ

ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাথমিকভাবে কিছুটা বেসামাল হয়ে পড়েছিল ভারত। তবে দেশের অধিকাংশ রাজ্যে লকডাউন-নাইট কার্ফু শুরু হওয়ায় সপ্তাহদুয়েক ধরে সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী। স্বস্তি দিয়ে টানা দু-দিন কমল দেশের দৈনিক সংক্রমণ। করোনা-আক্রান্তের সংখ্যা আরও কমল শনিবার। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা গত ৪৫ দিনের নিরিখে সর্বনিম্ন। দেশের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশের করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৯২১ জন। মহামারী মোকাবিলায় রাজ্যে-রাজ্যে লকডাউন -সহ একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তারই জেরে সংক্রমণের বিদ্যুৎ গতিতে খানিকটা হলেও লাগাম পরানো গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। শনিবারও তা সাড়ে ৩…
Read More
বড় দায়িত্ব পেলেন রাজ্যের মুখ্যসচিব

বড় দায়িত্ব পেলেন রাজ্যের মুখ্যসচিব

দুর্যোগ কাটতেই দিঘায় যশ বা ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল ঝড়ে বিধ্বস্ত দিঘা। শুধু দিঘা নয়, কার্যত ভেসে গিয়েছ মন্দারমণি, শঙ্করপুরও। অন্য দিকে রাজ্যে পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম আকর্ষণ দিঘা। তাই সৈকত নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘূর্ণিঝড় বিধ্বস্ত দিঘাকে ফের ঢেলে সাজানোর জন্য বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। অন্যদিকে দিঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ ফাঁকা পড়ে আছে। সেই দায়িত্ব দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। দ্রুত দিঘাকে পর্যটকদের জন্য সাজিয়ে তোলার নির্দেশ দিলেন তিনি। এবার কাজ হবে তাঁর নেতৃত্বে। দিঘাকে যাতে সুন্দরভাবে সাজিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই কারণেই প্রশাসনিকভাবে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বাংলার সর্বাধিক জনপ্রিয়…
Read More
ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ঘোষণা করা হল কেন্দ্র তরফে

ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ঘোষণা করা হল কেন্দ্র তরফে

তিন রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর। বহু হাজার হাজার ঘর ভেঙে গুঁড়িয়ে গেছে গৃহহীন হয়েছে বহু গ্রামবাসী। তছনছ করে দিয়েছে বাংলা ও ওড়িশার উপকূলীয় অঞ্চলকে। ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড তিন রাজ্যের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখার জন্য তিনটি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হবে। সেই দলের রিপোর্টের ভিত্তিতে আরও আর্থিক সাহায্য করেন। এছাড়া সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ওড়িশাকে এখনই ৫০০ কোটি টাকা অর্থসাহায্য করছে কেন্দ্র। অন্যদিকে, বাংলা ও ঝাড়খণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখার পরই দুই রাজ্যকে দেওয়া হবে বাকি…
Read More
বছর ঘুরতেই সুশান্ত মৃত্যু ঘটনায় গ্রেফতার এক

বছর ঘুরতেই সুশান্ত মৃত্যু ঘটনায় গ্রেফতার এক

বছর ঘুরতে চলল তার মৃত্যু ঘটনা। গতবছর এমন সময় তার অস্বাভাবিক মৃত্যু ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। সাধারণ মানুষ থেকে বলিউড একাধিক অভিযোগে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তিনি আর কেউ নন বলিউডের জনপ্রিয় ও পরিচিত মুখ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। বছর ঘুরতেই ফের শিরোনামে সুশান্তের মৃত্যুর ঘটনা। এবার এই মৃত্যুর তদন্তে গ্রেফতার করা হল প্রয়াত অভিনেতার রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে। হায়দরাবাদ থেকে শুক্রবার তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই মুম্বইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে। উল্লেখ্য, সুশান্তের মৃত্যু হয় ২০২০-র জুন মাসে৷ গত বছর ১৪ জুন বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার…
Read More
চিনের তৈরি টিকা করোনা রুখতে সক্ষম, দাবি আমেরিকার বিজ্ঞান জার্নালের

চিনের তৈরি টিকা করোনা রুখতে সক্ষম, দাবি আমেরিকার বিজ্ঞান জার্নালের

আমেরিকার ডাক্তারি গবেষণা পত্রিকা ‘জামা’ (জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন)-য় প্রকাশিত হয়েছে, সিনোফার্মের তৈরি দুই চিনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট। তাতেই দাবি করা হয়েছে যে ওই দুই টিকাই করোনা রুখতে সক্ষম। দু‌ই চিনা টিকার একটির নাম ‘ডব্লুআইভি০৪’। অন্যটির নাম ‘এইচবি০২’। গত বুধবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, দুই চিনা টিকা করোনা রুখতে যথাক্রমে ৭২.৮ শতাংশ এবং ৭৮.১ শতাংশ কার্যকর। পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসার আগেই হাঙ্গারি, সার্বিয়া, সেশেলস, পেরু-সহ বিভিন্ন দেশে ওই দুই টিকা রপ্তানি করেছে চিন। তার মধ্যে সেশেলস এবং চিলিতে বহু মানুষকে ওই টিকা দেওয়ার পরেও নতুন করে সংক্রমণ ধরা পড়ায় টিকার কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছিল…
Read More
মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না: বলেছে ডোমিনিকার আদালত

মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না: বলেছে ডোমিনিকার আদালত

পিএনবি প্রতারণায় অভিযুক্ত মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না বলে জানিয়ে দিল ডোমিনিকার আদালত। শুধু তাই নয়, তাঁকে আইনি সহায়তা নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। ফলে মেহুলের প্রত্যর্পণের বিষয়টি নিয়ে পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২৩ মে অ্যান্টিগা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান মেহুল। তাঁর খোঁজ চালাচ্ছিল অ্যান্টিগা প্রশাসন। চাওয়া হয়েছিল ইন্টারপোলের সাহায্যও। মনে করা হচ্ছিল কিউবাতে পালিয়ে গিয়েছেন মেহুল। কিন্তু তাঁকে বুধবার ডোমিনিকা থেকে গ্রেফতার করা হয়। অ্যান্টিগা সরকার মেহুলকে সরাসরি ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলে ডোমিনিকাকে। তবে বিষয়টি ডোমিনিকা আদালতে পৌঁছেছে। সেখানে মেহুলের আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল আর ভারতের নাগরিক নন, ফলে তাঁকে…
Read More
পুলিশের পোষাক পরে থাকা তিন অপরাধী গ্রেফতার শিলিগুড়িতে

পুলিশের পোষাক পরে থাকা তিন অপরাধী গ্রেফতার শিলিগুড়িতে

পুলিশ সেজে অপরাধ করার আগে প্রধান নগর থানার পুলিশ গ্রেফতার করল তিন জনকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে শিলিগুড়ির শালবাড়ী এলাকায় নাকা চেকিং এর সময় সিকিমের উদ্দেশ্যে যাওয়া একটি ইনোভা গাড়ীতে তল্লাশি করে তারা। সেই সময় গাড়ীতে থাকা উত্তরপ্রদেশের পুলিশের পোষাক পড়া এক ব্যাক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। গাড়ীতে থাকা ওই ব্যাক্তিকে জিঞ্জাসাবাদ করলে প্রধান নগর থানার পুলিশের সন্দেহ হয়। তাদের থানায় নিয়ে আসা হয়। জেরার মুখে তারা স্বীকার করে যে টোল কর ফাঁকি দেওয়ার জন্য তারা পুলিশের পোষাক ব্যবহার করেছে। গাড়িটিতে তল্লাশি করে বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার হয়। প্রধান নগর থানার পুলিশের অনুমান তারা বড় কোন অপরাধ করার উদ্দেশ্য…
Read More
ঘূর্ণিঝড় যশের কারণে ক্ষতির মুখে মালদার ধান চাষীরা

ঘূর্ণিঝড় যশের কারণে ক্ষতির মুখে মালদার ধান চাষীরা

ঘূর্ণিঝড় যশের কারণে নষ্ট হয়ে যেতে পারে জমির ধান। এমনটাই আশঙ্কা করে ধান কেটে জমি পারে মজুত করে রেখেছিলেন চাষীরা। কিন্তু মালদায় ঝড়ের থেকেও বেশি হল বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে গেল মজুত রাখা চাষীদের কাটা ধান। পুরাতন মালদা ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকায় কাটা ধান বৃষ্টির জলে ভেসে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন চাষিরা। শুক্রবার সকাল থেকে কেউ কেউ খাল বিলের মধ্যে নেমেই ভেজা ধান কোনরকমে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি এবং যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে মূলত বেশি ধান চাষ হয়ে থাকে। আর এখানেই বেশি করে ক্ষতির মুখে পড়েছে ধানচাষীরা। যারা ঝড়ের কারণে আগাম জমি থেকে বোরো…
Read More
সহায় সম্বলহীন মহিলার জন্য সাহায্যের হাত বাড়ালেন কালচিনির বিডিও

সহায় সম্বলহীন মহিলার জন্য সাহায্যের হাত বাড়ালেন কালচিনির বিডিও

কার্যত লকডাউনে সহায় সম্বলহীন এক মহিলা। স্বামী গিয়েছেন ভিনরাজ্যে কাজে। প্রত‍্যন্ত বনবস্তি এলাকায় প্লাস্টিক টাঙিয়ে কোলের দুই শিশুকে নিয়ে দিন যাপন করছেন এক মহিলা। স্বামী কাজের সন্ধানে ভিন রাজ‍্যে গিয়েছেন। পেটের ক্ষিদে মেটাতে শাক পাতা সংগ্ৰহ করে বাজারে বিক্রি করে যা আয় হয় তাই সম্বল। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি নাকাডালা বস্তি এলাকার। এলাকার বাসিন্দা দীপ্তি ওরাও জানান ঘড় নেই ছোটো দুই কোলের শিশুকে নিয়ে প্লাস্টিক টাঙিয়ে বসবাস করছি দীর্ঘদিন ধরে। রাতে জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে আসে মাঝেমধ্যে। সাহস জোগাড় করে ঘরের সামনে রাখা টিন জোড়ে জোড়ে বাজান। আতঙ্কে বিনিদ্র নিশিযাপন একমাত্র উপায়। ঘটনার খবর শোনামাত্র কালচিনির বিডিও…
Read More
মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে

মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে

ছেলের হাতে মায়ের খুন। এই মর্মান্তিক ঘটনা চোপড়া থানা এলাকার মৌলানি অঞ্চলের বিলাতি বাড়িতে বৃহস্পতিবার রাতে ঘটেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে মারধর করে বলে অভিযোগ। মৃত মহিলার নাম মৌলামী সরকার ৫০ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৌলমী সরকার ও তার ছেলে নারায়ণ সরকার একই বাড়িতে থাকতেন বৃহস্পতিবার রাতে হঠাৎ করে নারায়ন সরকার নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে, তারপরে স্থানীয় উত্তেজিত জনতা ওই যুবককে মারধর করে আহত করে দেয়, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহ ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায় এবং অন্যদিকে ওই আহত যুবককে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গোটা…
Read More
শুক্রবার  শর্ত সাপেক্ষে জামিন হল  নারদ কান্ডে গ্রেপ্তার হওয়া  চার নেতা মন্ত্রীর।

শুক্রবার শর্ত সাপেক্ষে জামিন হল নারদ কান্ডে গ্রেপ্তার হওয়া চার নেতা মন্ত্রীর।

বিগত কদিন ধরেই নারদ মামলা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অবশেষে আজ শেষ হল সেই টানাপোড়েন। উচ্চ আদালতেও জামিন পেল তৃনমুল নেতা মন্ত্রীরা। এদিন নারদ মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এদিন অন্তর্বর্তী জামিন পেলেন চার নেতা। জামিন দেওয়া হল ২ লাখ টাকা ব্যক্তিগত বন্ডে। এর আগে গত সোমবার এবং বৃহস্পতিবার মামলাটির শুনানি হয়েছিল। তবে জামিনে মুক্ত হলেও এই মামলা নিয়ে মিডিয়ার মুখোমুখি হওয়া যাবে না। মামলা সংক্রান্ত কোনও বিষয় মিডিয়ায় বলা যাবে না। মামলার তথ্য প্রমাণ বিকৃত করা যাবে না উচ্চ…
Read More
এবার  দুয়ারে ত্রানঃ  ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার দুয়ারে ত্রানঃ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমফানের পুনরাবৃত্তি আর চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইয়াস মিটতে না মিটতেই ঝড়ের পরে ক্ষতিপূরণ ও ত্রাণ নিয়ে তৎপর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। এবার ক্ষতিপূরণ ও ত্রাণ বণ্টনের রাশ নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। ইয়াসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করতে এবার 'দুয়ারে সরকারের' আদলে ‘দুয়ারে ত্রাণ’ পরিষেবা শুরু করা হচ্ছে বলে ঘোষণা করলেন মমতা। ক্ষতিপূরণের টাকা যাবে সরাসরি ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমপানের সময়ে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে প্রবল হইচই হয়েছিল রাজ্য়ে। সেই অস্বস্তিকর পরিস্থিতি আর যাতে না হয় তার জন্য ইয়াসে ক্ষতিগ্রস্তদের কাছে থেকে সরাসরি ক্ষতির খতিয়ান নেবেন সরকারি অফিসাররা। মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী ৩ থেকে ১৮ জুন -এর জন্য ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়া হবে।…
Read More
লকডাউনের জেরে দেশে কমল সংক্রমনের বিদ্যুৎ গতি

লকডাউনের জেরে দেশে কমল সংক্রমনের বিদ্যুৎ গতি

মিলল অনেকটা স্বস্তি। বড়সড় সুফল পাচ্ছে ভারত। একাধিক রাজ্যে লকডাউনের কড়া বিধিনিষেধ, টিকাকরণ বৃদ্ধি সাধারণ মানুষের সচেতনতা ফল মিলল জলদি। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষেরও নিচে নেমে এসেছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। প্রায় দেড় মাস সময়। তারই মধ্যে দেশে সর্বনিম্ন সূচক ছুঁল দৈনিক করোনা সংক্রমণ। উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক মৃত্যির সংখ্যাও। দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩৬৬০ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪৫৯ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৩,৪৩,১৫২। স্বাস্থ্য়মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,…
Read More
ঘূর্ণিঝড়ে রাজ্যের ক্ষয় ক্ষতির খতিয়ান করতে রাজ্যে প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড়ে রাজ্যের ক্ষয় ক্ষতির খতিয়ান করতে রাজ্যে প্রধানমন্ত্রী

সবে মাত্র বাংলার ওপর দিয়ে বয়ে গেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ক্ষয় ক্ষতি হয়েছে বিপুল পরিমানে। লক্ষ লক্ষ মানুষ এই ঘূর্ণিঝড়ের কারণে প্রভাবিত। ঝড়ের দাপটে কত ক্ষয় ক্ষতি হয়েছে তারই খতিয়ান করতে এবার আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে দুই রাজ্যের (ওড়িশা এবং পশ্চিমবঙ্গ) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তারপরে দুপুর আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। জানা গিয়েছে, ওড়িশা থেকে ফেরার পথে তিনি দিঘা হয়ে কলাইকুণ্ডায় নামবেন। সেখানেই মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখান থেকে তিনি একটি রিভিউ মিটিং করার পর বালাসোর এবং ভদ্রক হয়ে পূর্ব মেদিনীপুরে পৌঁছাবেন। এছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান,…
Read More