13
Jan
মহাকুম্ভ উপলক্ষে চালু স্পেশাল ট্রেনে ছোড়া হল পাথর। হামলায় ফাটল দেখা দিল এসি কামরার জানলার কাচে। রিপোর্ট অনুযায়ী, সুরাট থেকে প্রয়াগরাজগামী তপতি গঙ্গা এক্সেপ্রেসে এই হামলার ঘটনা ঘটেছে। ট্রেনের B6 কোচের কাচে এই হামলা চলে। জানা গিয়েছে, এই পাথর ছোড়ার ঘটনা ঘটে মহারাষ্ট্রের জলগাঁওতে। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আক্রান্ত ট্রেনের এক যাত্রী সেই ভিডিয়ো করেন। সেই হামলার সময় B6 কোচের যে আসনের সামনের কাচে পাথর ছোড়া হয়, সেই আসনের যাত্রী আরও ১২ জনের সঙ্গে যাত্রা করছিলেন। শিশু, মহিলা সহ পুণ্যার্থীরা এই হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে ভাইরাল ভিডিয়োতে রাজেন্দ্র গুপ্তা নামক যাত্রীকে বলতে শোনা যায়, 'আজ…
