11
Jan
পাঞ্জাবে আম আদমি পার্টির বিধায়কের রহস্যমৃত্যু। নিজের বাড়ির সুইমিং পুলের ধার থেকে বিধায়ক গুরপ্রীত বাসসি গোগীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। কীভাবে গুলি লাগল তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন গুরপ্রীত (৫৮)। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা সুইমিং পুলের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাত ১২টা নাগাদ। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাঞ্জাবের আপ সভাপতি আমন অরোরা এবং পুলিশ কমিশনার জসকরণ সিং তেজা গুরপ্রীতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গুরপ্রীতের স্ত্রী পুলিশকে…
