editor

10323 Posts
সেফ ড্রাইভের সচেতনা তৈরি করতে নতুন গান ‘ঘুম আসছেনা’

সেফ ড্রাইভের সচেতনা তৈরি করতে নতুন গান ‘ঘুম আসছেনা’

জুবিন মিত্র দর্শকদের জন্য নিয়ে এল একটি নতুন বাংলা গান ‘ঘুম আসছেনা’। এই গানটি তার হারানো বন্ধু সোহম মল্লিকের স্মৃতিতে উৎসর্গিত যিনি কিছু দিন আগে কলকাতার রাস্তায় একটি বড় দুর্ঘটনায় প্রান হারান। সোহম একজন সাংবাদিক হিসাবে একাধিক ভূমিকা পরিচালনায় দক্ষ এবং প্রাণবন্ত ছিলেন। জুবিন মিত্র গানটির মাধ্যমে বন্ধুকে শ্রদ্ধা জানানোর সাথে সাথে রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকার সচেতনতাও তৈরি করতে চেয়েছেন। আসলে, জীবনে কোন রিসেট বোতাম নেই তাই ড্রাইভ করার সময় সর্বদা সতর্ক থাকা উচিত। সৌম্য মুখোপাধ্যায় যিনি সোহম এবং জুবিনের বন্ধু, এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এবং অয়ন মিত্র সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করেছেন। কৌশিক রায়ের কণ্ঠে গানটিতে পিযুষ…
Read More
দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর ভাই

দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর ভাই

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বাবুন বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। বাবুন বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ট্রাক ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে গাড়ির ড্রাইভার। পুলিশ তৎপরতায় পুলিশ আটক করে ট্রাক ড্রাইভারকে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
Read More
ইডির জিজ্ঞাসাবাদের কুণাল

ইডির জিজ্ঞাসাবাদের কুণাল

ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা তুঙ্গে বাংলায়। মঙ্গলবার সকালে ইডির অফিসে সারদা মামলার অন্যতম পাণ্ডা কুণাল ঘোষ৷ তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে বলে খবর। তবে কেন ডেকে পাঠিয়েছেন ইডি সেই বিষয়টি স্পষ্ট নয় তাঁর কাছে৷ গত ২০১৩ সালে সারদা চিটফান্ড গ্রুপের কেলেঙ্কারির পর তাঁকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের ৫ অক্টোবর তিনি জামিনে মুক্তি পান।
Read More
বাংলায় প্রচারে আসছেন যোগী

বাংলায় প্রচারে আসছেন যোগী

ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের নির্ঘণ্ট। একুশের ভোটকে পাখির চোখ করে বারবার বঙ্গমুখী হয়েছেন হেভিওয়েট কেন্দ্রীয় নেতারা৷ এবার আজ রাজ্যে প্রথমবার পা রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার মালদহ জেলায় জনসভায় করবেন তিনি। রাজ্যে এক ডজন সভা করবেন মুখ্যমন্ত্রী৷ আজ গাজোলে সমাপ্তি ঘোষণা হবে উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার৷ যোগী আদিত্যনাথের অনুষ্ঠানের জন্য মানুষের মধ্যে উৎসাহ রয়েছে।
Read More
করোনা পরিস্থিতি নিয়ে নিয়ম বেঁধে দিয়েছে কমিশন

করোনা পরিস্থিতি নিয়ে নিয়ম বেঁধে দিয়েছে কমিশন

এখনোও স্বাভাবিক হয়নি করোনা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই এই পরিস্থিতিতে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন শুরুর আগে সমস্ত ভোট কর্মীদের টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করতে হবে। রোড শোর জন্যও নিয়ম বেঁধে দিয়েছে কমিশন। এবার বিধানসভা নির্বাচনে সব বুথ হবে একতলায়, এছাড়াও সব বুথে থাকবে সিসিটিভি নজরদারি। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে এবারের বিধানসভা নির্বাচনে।
Read More
রাখির মাকে সাহায্য সলমনের

রাখির মাকে সাহায্য সলমনের

এবার বিগ বস ১৪-র ফাইনালিস্ট রাখি সাওয়ান্তের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সলমন খান। মায়ের চিকিৎসার জন্য রাখি সাওয়ান্তকে সাহায্য করেন সল্লু। রাখির মায়ের চিকিত্সার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন সল্লু। সলমনের আর্থিক সাহায্যের পরই অভিনেত্রীর মায়ের কেমোথেরাপি শুরু হয়। হাসপাতালের বিছানায় শুয়েই এক ভিডিয়ো বার্তায় সলমন খানকে ধন্যবাদ দিলেন রাখির মা, জয়া। মেয়ে বিগ বসের ঘরে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন রাখি সাওয়ান্তের মা। মায়ের অসুস্থতার খবর শুনতে পেয়ে বিজয়ীর নাম ঘোষণার আগেই ১৪ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে যান ‘বিগ বস’ থেকে।
Read More
এবার ভোটে হেলিকপ্টারে চলবে নজরদারি

এবার ভোটে হেলিকপ্টারে চলবে নজরদারি

এবার বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এবার রাজ্যে ভোট নির্বিঘ্নে হবে আগেই আশ্বস্ত করেছিল নির্বাচন কমিশন। এলাকার শান্তি রক্ষার জন্য নির্বাচন কমিশনের পক্ষে পর্যবেক্ষকের জন্য হেলিকপ্টারের ব্যবহার এবার নতুন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য দুই জন বিশেষ পুলিশ পর্যবেক্ষক পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সরাষ্ট্রমন্ত্রকের কাছে হেলিকপ্টারের জন্য আবেদন করা হয়েছে।
Read More
টিকা নিলেন প্রধানমন্ত্রী

টিকা নিলেন প্রধানমন্ত্রী

সোমবারই কোভ্যাক্সিন নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, টিকা নেওয়ার পর একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানান তিনি। টিকা নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রীর মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গ্রহণ করেছেন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনই। ১ মার্চ থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ।
Read More
সুখবর করোনায় মৃত্যু নিয়ে

সুখবর করোনায় মৃত্যু নিয়ে

গত বছরের মার্চ থেকে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল ভারতে। প্রায় ১১ মাস পর করোনায় মৃত্যুহীন দিন পেল পশ্চিমবঙ্গ। করোনা ভাইরাস গত ২৪ ঘণ্টায় প্রাণ কাড়েনি রাজ্যের কারও। এদিন রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৭৫ হাজার ১১৮। তবে কলকাতার সংক্রমণ এখনও কিছুটা চিন্তায় রাখছে। এ পর্যন্ত প্রাণ কেড়েছে রাজ্যের মোট ১০ হাজার ২৬৮ জনের। 
Read More
তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার জোরালো সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তালিকা নিয়ে চলছে জল্পনা। সঙ্গে বাড়ছে উদ্বেগ। একাধিক তারকারা থাকতে পারেন এবারের প্রার্থীর তালিকায়। জল্পনা রয়েছে সদ্য তৃণমূলে যোগ দেওয়া পরিচালক সুদেষ্ণা রায়, পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে। এবারের বিধানসভায় প্রার্থী তালিকা যুব শক্তির ওপর জোর রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সব দিক বিচার করে একটু সময় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি হচ্ছে।
Read More
এবার বিজেপিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

এবার বিজেপিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করে তাঁর কাজে অনুপ্রাণিত হয়েই এবার পদ্ম শিবিরে নাম লেখালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে জয় শ্রীরাম বলে দলের পতাকা হাতে তুলে নেন টলিপাড়ার অভিনেত্রী । দেশের মানুষের জন্য কিছু করতে চান তিনি। সম্প্রতি একাধিক তারকা বিজেপিতে যোগদান করেন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন স্টুডিওপাড়ার তারকারা।
Read More
এবার টিকা নিতে খরচ হবে গাঁটের টাকা

এবার টিকা নিতে খরচ হবে গাঁটের টাকা

স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি হাসপাতাল থেকে করোনার ভ্যাকসিন প্রতি ডোজের জন্য ২৫০ টাকা দিতে হবে। ভ্যাকসিনের একটি শট পেতে খরচ হবে ২৫০ টাকা। ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। মার্চ থেকেই যে শুরু হবে দ্বিতীয় দফা গত। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয়েছিল করোনার টিকাকরণ। এখনও পর্যন্ত দেশের ১.‌৩৭ কোটি স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীদের টিকাকরণ করা হয়েছে। টিকাকরণের জন্য এবারের বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
Read More
ভোটের আগে বড় রদবদল

ভোটের আগে বড় রদবদল

বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার রাজ্যে ভোট নির্বিঘ্নে হবে আগেই আশ্বস্ত করেছিল নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা পদ (আইপিএস অফিসার) থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল কমিশন এবং সেই জায়গায় আনা হল দমকলের ডিজি জগমোহনকে। নির্বাচন কমিশনের এই পদক্ষেও বেশ তাৎপর্যপূর্ণ। এবার বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
Read More
মূল্যবৃদ্ধির প্রতিবাদে  পথে নামল অল বেঙ্গল সেলস রিপ্রেসেনটেটিভ  ইউনিট

মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল অল বেঙ্গল সেলস রিপ্রেসেনটেটিভ ইউনিট

আকাশ ছুঁয়া পেট্রোল - ডিজেল ও গ্যাস। ক্রমাগত বেড়েই চলেছে দাম। এরই প্রতিবাদে আজ পথে নামলো অল বেঙ্গল সেল্স রিপ্রেসেনটেটিভ ইউনিট । জানা গেছে এদিন শিলিগুড়ি স্টেডিয়ারের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বার করে হাশমি চক হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ফের স্টেডিয়ামে সামনে শেষ হয়।
Read More