editor

11195 Posts
চাঁচলে হ্যান্ড স্যানিটাজার তৈরি করছে ছাত্রছাত্রীরা

চাঁচলে হ্যান্ড স্যানিটাজার তৈরি করছে ছাত্রছাত্রীরা

চাঁচল মহাকুমা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ নেওয়া হলো। মহকুমা প্রশাসনের নির্দেশে চাচোলের বিভিন্ন এলাকার শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন। সোমবার থেকে চাঁচল মহাকুমা প্রশাসনিক দপ্তরে শুরু হয়েছে করোণা মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরীর কাজ। আর এই কাজে রীতিমতো কর্মশালা করেই বিজ্ঞান বিভাগের শিক্ষক ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। যা তৈরি হওয়ার পর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে বিলি করার উদ্যোগ নেবে মহকুমা প্রশাসন বলে জানা গিয়েছে।  উল্লেখ্য, করোণা মোকাবিলায় সংক্রমণ রুখতে স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। করোণার দ্বিতীয় ঢেউয়ে বাজারে দ্বিগুণ হারে বিক্রি হচ্ছে স্যানিটাইজার। সাধারণ মানুষের কথা মাথায়…
Read More
থেমে গেলো দীর্ঘ ৩৩ বছরের কর্ম জীবন, প্রয়াত খ্যাতনামা সাংবাদিক

থেমে গেলো দীর্ঘ ৩৩ বছরের কর্ম জীবন, প্রয়াত খ্যাতনামা সাংবাদিক

দিন দিন ফুটে উঠছে করোনার ভয়ঙ্কর ছবি। কেড়েছে বহু প্রাণ। চারিদিকে শুধু স্বজন হারানোর শোকের ছায়া। এরইমধ্যে আবারও করোনা কেড়ে নিলো আরও এক বিশিষ্ট ব্যক্তির প্রাণ। থেমে গেল সব লড়াই। বাংলা সংবাদমাধ্যম জগতে মহীরূহ পতন। প্রয়াত বিশিষ্ট সাংবাদিক, জি ২৪ ঘণ্টার এডিটর। রবিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক এবং বাংলা টেলিভিশনের অন্যতম প্রধান সঞ্চালক অঞ্জন বন্দ্যোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৫৬ বছর। বেশ কিছুদিন ধরেই বাইপাসের পাশে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কোভিডকে জয় করে হাসপাতাল থেকে বাড়িও ফিরেছিলেন৷ তবে সুস্থ হলেও, শেষ পর্যন্ত করোনা পরবর্তী শারীরিক জটিলতাতেই ফের ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে৷ ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সেই…
Read More
বিচারের ভুলে জীবনের মূল্যবান ৩১ বছর হারালেন দুই ভাই

বিচারের ভুলে জীবনের মূল্যবান ৩১ বছর হারালেন দুই ভাই

১৯৮৩ সালে একটি ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ড হয় আমেরিকার দুই কৃষ্ণাঙ্গ ভাইয়ের। ২০১৪ সালে নির্দোষ প্রমাণিত হলে মুক্তি হয় ওঁদের। তবে এই অবিচারের বিরুদ্ধে ওরা হাল ছাড়েননি। দীর্ঘ মামলার শেষে জয় হয়েছে দু’জনের। আদালত ওদেরকে মোট ৭.৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। প্রায় চার দশক আগে, আমেরিকার নর্থ ক্যারোলাইনার রবসন কাউন্টির রেড স্প্রিং এলাকায় ১১ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয় দুই কৃষ্ণাঙ্গ ভাই - হেনরি ম্যাক্কলাম আর লিয়ন ব্রাউন। দু’জনেই তখন কিশোর, হেনরি ১৯ আর লিয়ন ১৫। বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওদের। জন্ম থেকে দুই ভাই খানিক জড়বুদ্ধির। বয়সের সঙ্গে…
Read More
ফাইজার বা অক্সফোর্ড টিকার এক ডোজেই কোভিড সংক্রমণের হার কমবে ৬৫ শতাংশ: বলছে গবেষণা

ফাইজার বা অক্সফোর্ড টিকার এক ডোজেই কোভিড সংক্রমণের হার কমবে ৬৫ শতাংশ: বলছে গবেষণা

ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র কোভিড টিকার ১টি ডোজই সংক্রমণের হার কমাতে পারে অন্তত ৬৫ শতাংশ। ওই দু’টি টিকার ডোজ নেওয়া থাকলে সংক্রমণের হার কমে ৯০ শতাংশ। প্রবীণ ও তরুণ দুই প্রজন্মের ক্ষেত্রেই এই দু’টি টিকা সমান কার্যকর। তবে এই দু’টি টিকার ১টি বা ২টি ডোজ নেওয়া থাকলে উপসর্গহীন রোগীদের থেকে সংক্রমণের হার যতটা কমে, তার চেয়ে অনেক বেশি কমে উপসর্গ থাকা কোভিড রোগীদের থেকে সংক্রমণের হার। একই সঙ্গে সংক্রমিতের পুনরায় সংক্রমণের হারও কমায়। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সংক্রমণের গতিতে দ্রুত রাশ টানতে যে এই দু’টি টিকার ১টি বা ২টি ডোজ খুব কার্যকর হতে পারে এই গবেষণায় তার ইঙ্গিত মিলল। ভারতের মতো যে…
Read More
নারদা কান্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ চারজনের সকালে গ্রেপ্তার  সন্ধ্যেয়  জামিন,  উল্লাস তৃনমূল শিবিড়ে

নারদা কান্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ চারজনের সকালে গ্রেপ্তার সন্ধ্যেয় জামিন, উল্লাস তৃনমূল শিবিড়ে

আদালতে ধোপে টিকল না সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্ব। খারিজ হয়ে গেল সিবিআইয়ের আবেদন। আদালতে জোরাল ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেষ পর্যন্ত নারদ মামলায় জামিন পেলেন চার হেভিওয়েট রাজনীতিবিদ। সোমবার সকালে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে সেইসঙ্গে গ্রেফতার করা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। এরপর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়াল মাধ্যমে সিবিআই - এর বিশেষ আদালতে তাঁদের ভার্চুয়াল শুনানি শুরু হয়। সিবিআই তাঁদের ১৪ দিনের জেল হেফাজত চেয়ে আবেদন জানায় আদালতে। কিন্তু , তাঁদের আবেদন খারিজ করে দেন বিচারক। বিচারক অনুপম মুখোপাধ্যায় ৪ জনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডের…
Read More
আকাশ এডুটিভিতে এনসিইআরটি ক্রাশ কোর্স

আকাশ এডুটিভিতে এনসিইআরটি ক্রাশ কোর্স

এয়ারটেল ডিটিএইচ এর সহযোগিতায় পরীক্ষা মূলক প্রস্তুতির জন্য এডুকেশন ফিল্ডে লিডার হিসেবে পরিচিত আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেড নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এনসিআরটির ক্র্যাশ কোর্স যা প্রথমবার সম্প্রচারিত হবে ভারতের টেলিভিশনের পর্দায়। শিক্ষার্থীরা এখন থেকে নিজেদের বাড়িতে বসেই ৬০ দিনের মধ্যে তাদের বিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পূর্ণ করতে পারবে। এর মাধ্যমে তারা অন্যান্য গুরুত্তপূর্ণ পরীক্ষা যেমন অলিম্পিয়াড, এনইটি/ জেইইর মত প্রতিযোগীতামূলক পরীক্ষা গুলির জন্য বাড়ীতে বসেই প্রস্তুতি করতে পারবে। আকাশ এডুটিভি তে দিনে মাত্র ৮.২৩ টাকায় চেনেল সাবস্ক্রাইব করলে শিক্ষার্থীরা এই সুবিধাটি নিতে পারবে আর চেনেলটি সাবস্ক্রাইব করার জন্য গ্রাহকদের ৯১৫৪০৫৩৪৬৭ নাম্বারে মিস কল দিতে হবে।
Read More
করোণা সংক্রমণ ঠেকাতে সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রয়োজনীয় কর্মসূচি

করোণা সংক্রমণ ঠেকাতে সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রয়োজনীয় কর্মসূচি

লকডাউনের মধ্যে নিজেদের কাজের দুশ্চিন্তা ছেড়ে করোণা সংক্রমণ ঠেকাতে সজাগ হলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। জাতীয় সড়ক থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকার স্কুল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পাড়ায় পাড়ায় স্যানিটাইজারের কাজ শুরু করলো সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। সেই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল পরিচালিত সুজাপুর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে অবশ্য স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে। সোমবার সকাল থেকেই সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে শুরু হয়েছে করোণা মোকাবিলায় স্যানিটাইজারের কাজ। শুধু কেমিক্যাল ছিটিয়ে সেনিটাইজার করাই নয়, প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করে ধোঁয়ার মাধ্যমেও এই জীবাণুকে নাশ করার উপযুক্ত পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।  উল্লেখ্য, কালিয়াচক ১ নং ব্লকের সব…
Read More
কৃষকদের জন্য এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান

কৃষকদের জন্য এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান

কৃষকদের সুবিধার্থে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা’র ফার্ম ইকুইপমেন্ট সেক্টর নিয়ে এলো ‘এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান’। বর্তমান কঠিন পরিস্থিতিতে এই উদ্যোগের ফলে কৃষকরা উপকৃত হবেন। মাহিন্দ্রা’র এম-প্রোটেক্ট কোভিড প্ল্যানের উদ্দেশ্য হল নতুন মাহিন্দ্রা ট্রাক্টর ক্রেতা ও তাদের পরিবার-পরিজনকে কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে সহায়তা প্রদান করা। এম-প্রোটেক্ট কোভিড প্ল্যানের আওতায় মাহিন্দ্রা গ্রাহকদের দেবে – (১) এক লক্ষ টাকার কোভিড মেডিক্লেম পলিসি, (২) কোভিড-১৯ চিকিৎসার ব্যয় বহনের জন্য প্রি-অ্যাপ্রুভড লোনের মাধ্যমে আর্থিক সহায়তা ও (৩) প্রাণহানির ক্ষেত্রে মাহিন্দ্রা লোন সুরক্ষা প্রকল্পের আওতায় গ্রাহকদের লোনের ইন্স্যুরেন্স। এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান পাওয়া যাবে ২০২১-এর মে মাসে ক্রয় করা মাহিন্দ্রার সকল রেঞ্জের ট্রাক্টরের ওপরে। প্রসঙ্গত, তিন দশক ধরে মাহিন্দ্রা ভারতের…
Read More
নাজেহাল পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন

নাজেহাল পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন

করোনার তাণ্ডবে নাজেহাল মানুষ। চারিদিকে হাহাকারের ছবি। কোথাও পাওয়া যাচ্ছে না অক্সিজেন কোথাও হাসপাতালের শয্যা আবার কোথাও ভ্যাকসিনের আকাল। বিভীষিকাময় চিত্র রাজ্যের। এরই মাঝে বেসরকারি হাসপাতালে লাগামছাড়া খরচে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অতিমারী পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত বিল করার অভিযোগ উঠছে রাজ্যের তিন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। তাই এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। রাজ্যের তিনটি হাসপাতাল আর করোনা রোগী ভরতি নিতে পারবে না। এমনটাই নির্দেশ কমিশনের। পাশাপাশি তিন হাসপাতালের বিরুদ্ধে বহুবার স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগও আছে। তাই বেহালার অ্যাপেক্স হাসপাতাল, পার্ক সার্কাসের গুড সামারিটান হাসপাতাল এবং নিউটাউনের উজ্জীবন হাসপাতালে কোভিড রোগীদের ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করা…
Read More
রাজ্যে সম্পূর্ণ অরাজকতা, নির্বাক পুলিশ প্রশাসন ; মমতাকে রাজ্যপালের বিস্ফোরক টুইট

রাজ্যে সম্পূর্ণ অরাজকতা, নির্বাক পুলিশ প্রশাসন ; মমতাকে রাজ্যপালের বিস্ফোরক টুইট

রাজ্যে সম্পূর্ণ অনাচার ও অরাজকতা চলছে ৷ পুলিশ ও প্রশাসন নীরব দর্শক ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে টুইট করে লিখেছেন যে তিনি যথেষ্ট উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতি নিয়ে ৷ শীঘ্রই এর ব্যবস্থা নেওয়া হোক ৷ রাজ্যে লকডাউনের দ্বিতীয় দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি ৷ নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং রাজ্যে নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে ৷ তারই প্রেক্ষিতে পরপর টুইট করেন রাজ্যপাল ৷ তিনি টুইট করেন যে সাংবিধানিক নিয়ম ও আইনশৃঙ্খলা মেনে চলার জন্য মুখ্যমন্ত্রীকে ফোনে বলেছি ৷ পশ্চিমবঙ্গ পুলিশ,…
Read More
দেহ সৎকারে অভিনব পন্থা নিল রাজ্য সরকার

দেহ সৎকারে অভিনব পন্থা নিল রাজ্য সরকার

করোনায় মৃত ব্যক্তিদের সৎকারের নিয়মে বড় বদল আনল রাজ্য সরকার। এখন থেকে করোনায় মৃত ব্যক্তিদের দেহ সুতির ব্যাগে মুড়ে করা হবে সৎকার। এ বিষয়ে আগেই নেওয়া হয়েছিল সিদ্ধান্ত, এবার তা কার্যকারি করেছে রাজ্য সরকার। এখন থেকে প্লাস্টিকের ব্যাগে মুড়ে নয় সৎকার। সরকারি সমস্ত হাসপাতালে সুতির ব্যাগ দেওয়া শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এতদিন করোনায় মৃত্যু হলে প্লাস্টিকের ব্যাগে দেহ মুড়ে তা সৎকারের জন্য নিয়ে যাওয়া হত। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল চুল্লির ফার্নেস। মাঝেমাঝেই বিকল হয়ে পড়ছরছিল শ্মশানের চুল্লি। বন্ধ হচ্ছিল সৎকার, ফলে জমছিল মৃতদেহের সারি। এছাড়া, করোনা আক্রান্তের দেহ সমাধিস্থ করার ক্ষেত্রেও প্লাস্টিক মাটিতে মিশে যাওয়ায় দূষিত হচ্ছিল পরিবে। বিশেষজ্ঞদের…
Read More
নারদ মামলা:  বিক্ষোভ ও অশান্তির জেরে আদালতে সশরীরে হাজির হতে হবে না নেতাদের

নারদ মামলা: বিক্ষোভ ও অশান্তির জেরে আদালতে সশরীরে হাজির হতে হবে না নেতাদের

উত্তেজনার পারদ বাড়ছে শহরে। শহর জুড়ে বিক্ষিপ্ত হিংসার চিত্র। লকডাউনের মাঝেই শহর জুড়ে শুরু হয়েছে তীব্র অশান্তি। দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিচ্ছে শহরের সড়ক পথ। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে নারদা মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের চার জন নেতা-মন্ত্রীকে। কিন্তু এই চার নেতা মন্ত্রীর গ্রেপ্তার হলে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বিক্ষোভস্থলে পরিণত হয় কলকাতার রাজপথ। চারিদিকে ইট বৃষ্টি সহ জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। এই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে তাদের কাউকে শারীরিকভাবে আদালতে উপস্থিত করা যাবে না সেই প্রেক্ষিতে ভার্চুয়াল হেয়ারিং করা হবে বলে জানা গিয়েছে। আদালতে ভাচুয়াল হেয়ারিং করা হবে। নিজাম প্যালেসর বাইরে যা পরিস্থিতি…
Read More
প্রায় একমাস পর স্বস্তি পেল দেশ

প্রায় একমাস পর স্বস্তি পেল দেশ

গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। বেশ কয়েক দিন পর দেশের করোনা গ্রাফে বড়সড় স্বস্তি। খানিকটা হলেও আশার আলো দেখছেন গবেষকরা। দেশে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে সুস্থতার হারও। দেশের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ২,৮১,৩৮৬ জন। গত এপ্রিলের পর এই প্রথম ৩ লক্ষের নিচে দৈনিক সংক্রমণ। স্বাভাবিক কারণে এই সংখ্যাটা কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে বিশেষজ্ঞদের। তবে আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুসংখ্যা। দেশে দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,১০৬ জনের। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,১১৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৪৭…
Read More
নিজাম প্যালেসের সামনে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা, রাজ্য জুড়ে অবরোধ

নিজাম প্যালেসের সামনে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা, রাজ্য জুড়ে অবরোধ

রাজ্য - কেন্দ্র বিবাদ চরমে। সরগরম রাজ্য রাজনীতি। সংঘাতের পারদ চড়লো রাজনীতিতে। বড় পদক্ষেপ সিবিআই - এর। সিবিআই আবারও তৎপর হল বাংলার নারদ মামলার তদন্তকে কেন্দ্র করে। সোমবার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় তদন্ত সংস্থা। এরপরেই নিজাম প্যালেসে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয়। গ্রেপ্তার করা হয় তাদের। এবার এই তৃণমূলের মন্ত্রী, নেতাদের সিবিআই গ্রেফতারি ঘিরে অশান্ত হল বাংলা। রাজ্যে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মাঝেই বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে তৃণমূল-কর্মী সমর্থকেরা। সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগানও দিতে দেখা যায় তাঁদের। আধঘণ্টা পথ অবরোধ চলে হুগলির আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের গৌরহাটি মোড়ে।…
Read More