editor

11195 Posts
Bengal Lockdown: করোনা মোকাবিলায়  কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Bengal Lockdown: করোনা মোকাবিলায় কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্যে এ বার কার্যত লকডাউন। রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত, ১৫ দিনের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করল নবান্ন। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বার বাস এবং মেট্রো,এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলাচল করবে না। আগের মতোই বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আগের বার, লকডাউনেও নানা অজুহাতে বাইরে বেরোতে দেখা যেত সাধারণ মানুষকে। তা রুখতে আগামী ১৫ দিন জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনো নিষিদ্ধ করেছে রাজ্য এই…
Read More
করোনায় প্রয়াত হলেন মুখমন্ত্রীর ভাই

করোনায় প্রয়াত হলেন মুখমন্ত্রীর ভাই

করোনায় চারিদিকে হাহাকার সৃষ্টি করেছে। রোজই কয়েক লক্ষ মানুষ নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ, কেউ রেহাই পাচ্ছে না ভাইরাসের প্রকোপ থেকে। এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন তিনি। প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে হার মানলেন তিনি। করোনাভাইরাস নিয়ম বিধি মেনেই আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীর ভাই। এই ঘটনায় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের…
Read More
একটু যেন স্বস্তি পেল দেশ

একটু যেন স্বস্তি পেল দেশ

নিম্নমুখী হল করোনা গ্রাফ আজই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ফের ভারচুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী সংকটময় দিনে একটু আশার আলো। একটু যেন নিম্নমুখী হল করোনা গ্রাফ। স্বস্তি দিয়ে দেশে কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিদিন একটু একটু করে আশা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম সংক্রমণ। দৈনিক মৃত্যুও পর পর তিন দিন ৪ হাজার থাকার পর শনিবার একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭।…
Read More
আসছে এই মরসুমের প্রথম ঝড়

আসছে এই মরসুমের প্রথম ঝড়

নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ গভীরতম সংকটে গোটা দেশ। করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। একে করোনার তান্ডবে হিমশিম খাচ্ছে মানুষ তার মধ্যে আসছে আরও এক বিপদ। করোনায় উপর দোসর হয়ে আসছে ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারতে আছড়ে পড়তে চলেছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউকত'। সরকারি ভাবে জারী হয়েছে উপকূলে কড়া সতর্কবার্তা। মরসুমের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে। শুক্রবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হল 'তাউকত'। শনিবার ভোর থেকেই কেরলের কোচির উপকূল থেকে শক্তি বাড়াতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর তা মঙ্গলবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে…
Read More
আজ হবে নন্দীগ্রাম সফর

আজ হবে নন্দীগ্রাম সফর

রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিক্ষিপ্ত জায়গায় রক্তও বয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর যেসব জায়গায় হিংসার ঘটনা ঘটেছে সেই সব এলাকা পরিদর্শন করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ইতিমধ্যেই কোচবিহার সফর করেছেন তিনি। এই পরিস্থিতে কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যের বিধানসভা ভোটে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। সেখানে গিয়ে হিংসা নিপীড়িত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে তাঁদের সাহায্যের আশ্বাস দিচ্ছেন তিনি। আজই সেখানে যাবেন তিনি। এদিন সকালেই বিএসএফের কপ্টারে নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেবেন তিনি। এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল যাবেন জানকীনাথ মন্দিরে। প্রসঙ্গত, রাজ্যপাল শুক্রবার আসামের ধুবুড়ি জেলার আগমনিতে যান। সেখানে রাঙ্গাপালি প্রাথমিক বিদ্যালয়ে রাজনৈতিক হিংসায়…
Read More
রাজ্য সরকারের বার্তাকে মান্যতা দিয়েই পালিত হল পবিত্র ঈদ উৎসব

রাজ্য সরকারের বার্তাকে মান্যতা দিয়েই পালিত হল পবিত্র ঈদ উৎসব

কোভিড প্রটোকল মেনে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে অনাড়ম্বর ভাবে রায়গঞ্জে পালিত হল মুসলিম ধর্মপ্রাণ মানুষদের পবিত্র ঈদ উৎসব। খুশীর ঈদ হলেও এবছরেও অতিমারি করোনা আবহের কারনে ঈদ উৎসবে সেভাবে আনন্দে মেতে উঠতে পারলনা মানুষ। রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগরে মদিনা মসজিদে সামাজিক দূরত্ব বিধি মেনে এক একবারে ছয়-সাত জন করে মুসলিম ধর্মপ্রাণ মানুষ নমাজ পাঠ করলেন। প্রতিবারই ঈদের দিনে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ঈদগাঁয়ের মাঠে শয়ে শয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়ে নমাজ পাঠ করতেন। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দে উৎসবে মেতে উঠতেন তাঁরা। কিন্তু ভয়াবহ এই অতিমারির করোনা দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে রাজ্য থেকে গোটা দেশ। করোনা সংক্রমণের…
Read More
কদমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে টোটো অ্যাম্বুলেন্সের সূচনা

কদমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে টোটো অ্যাম্বুলেন্সের সূচনা

কোভিড অতিমারিতে করোনায় আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন কদমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের। শুক্রবার জলপাইগুড়ি কদমতলা দুর্গাবাড়ি ও গ্রীন জলপাইগুড়ির যৌথ উদ্যোগে দুর্গাবাড়ি প্রাঙ্গণ থেকে এই টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হল। আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য টোটো অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল জলপাইগুড়ি কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে। শুক্রবার শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে অ্যাম্বুলেন্সের সূচনা করা হয় দাবি উদ্যোক্তাদের। আক্রান্তদের বিনে পয়সার অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা দেওয়া হবে। টোটোতে থাকবে নার্স ও টেকনিশিয়ান। এদিন শহরের দুর্গাবাড়ি দুর্গা পুজোর মণ্ডপ থেকে অ্যাম্বুলেন্সের সূচনা করলেন কমিটির সদস্যরা। এই অ্যাম্বুলেন্সে থাকছে অক্সিজেন সিলিন্ডার, অক্সি মিটার, পেসার মাপার যন্ত্র…
Read More
মার্ক জুকেরবার্গের জন্মদিনে, জেনেনিন এই ফেসবুক উদ্ভাবকের জীবন কাহিনী

মার্ক জুকেরবার্গের জন্মদিনে, জেনেনিন এই ফেসবুক উদ্ভাবকের জীবন কাহিনী

তাঁর বয়স মাত্র ৩৬। কিন্তু তাঁর কর্মকাণ্ডের ব্যাপ্তি সারা বিশ্ব জুড়ে। তাঁর তৈরি প্ল্যাটফর্ম বসুধৈব কুটুম্বকম-কে বাস্তব রূপ দিয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিংকে এক নতুন সংজ্ঞা দিয়েছেন মার্ক জুকেরবাগ। ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা। অ্যাপল, অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের সঙ্গে পৃথিবীর টপ ফাইভ টেক-কোম্পনির মধ্যে জায়গা করে নিয়েছে ফেসবুক।আজ মার্ক জুকেরবার্গের জন্মদিন। তাঁর জীবনযাত্রা যে কাউকে অনুপ্রাণিত করবে।তখন তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্র। চার বন্ধু এডুয়ার্ডো, ডাস্টিন, ক্রিস, অ্যানড্রিউ-এর সঙ্গে বসে বার করে ফেললেন একটা নতুন আইডিয়া। 'ফেসম্যাশ'। সেই সময় হইহই ফেলে দিয়েছিল ফেসম্যাশ। এর মাধ্যমে মার্কের বন্ধুরা তাদের বন্ধুবান্ধবদের মুখের তুলনা করতেন আর ঠিক করতেন কে বেশি সুন্দর।যদিও ফেসম্যাশের কপালে জুটেছিল প্রচুর সমালোচনা।…
Read More
বড় ঘোষণা করলেন মন্ত্রী

বড় ঘোষণা করলেন মন্ত্রী

গত বছর করোনা কালে লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল পরিযায়ী শ্রমিকরা। চরম দুরবস্থার মধ্যে কাটাচ্ছিল বহু পরিযায়ী শ্রমিক। সারা দেশে ফুটে উঠেছিল পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র। অনেক পরিযায়ী শ্রমিকের প্রাণ যায় এই করোনা কালে। এবার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক আবাসন তৈরি করবে আবাসন দপ্তর। তাঁদের থাকার জন্য পৃথকভাবে ‘‌শ্রমিক আবাসন’‌ গড়ে দেবে রাজ্য। রাজ্যের আবাসন দপ্তরের দায়িত্ব নিয়েই এই বড়সড় ঘোষণা করলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসন গড়ার প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দফতর। এই আবাসনগুলি ঠিকাদারি সংস্থাগুলিকেই…
Read More
প্রথম বার মহাকাশে চলচ্চিত্রের শ্যুটিং করতে চলেছে আমেরিকা ও রাশিয়া

প্রথম বার মহাকাশে চলচ্চিত্রের শ্যুটিং করতে চলেছে আমেরিকা ও রাশিয়া

মহাকাশ নিয়ে এ বার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং হবে মহাকাশেই এই প্রথম। সেই লক্ষ্যেই মহাকাশে পাঠানো হচ্ছে রাশিয়া ও আমেরিকার দুই বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীকে। তাঁদের সঙ্গে যাবেন দুই পরিচালকও। তবে আলাদা আলাদা অভিযানে অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের মহাকাশে পাঠাবে আমেরিকা ও রাশিয়া। আমেরিকার মহাকাশ গবেষণা নাসা ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই খবর দিয়েছে। রসকসমস জানিয়েছে, পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং-এর জন্য ভূপৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী য়ুলিয়া পেরেসলিডকে। অক্টোবরের গোড়ার দিকে। তাঁর সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো। নাসা-ও জানিয়েছে, পূর্ণদৈঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং-এর জন্য পাঠানো হচ্ছে হলিউডের…
Read More
আলিপুরদুয়ার জেলায় অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হয়েছে চারটি অক্সিজেন প্ল্যান্ট

আলিপুরদুয়ার জেলায় অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হয়েছে চারটি অক্সিজেন প্ল্যান্ট

কোভিড পরিস্থিতি মোকাবিলায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। শুক্রবার ডুয়ার্সকণ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন ওএসডি ডাঃ সুশান্ত রায়। সাধারনত লালারসের নমুনা এর আগে পাঠানো হত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রিপোর্ট পেতে সেক্ষেত্রে একটু হলেও দেরি হত। এবারে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভিআরডি ল্যাব শুরু হতে চলেছে। তার জন্য প্রয়োজন কর্মীর। স্বাস্থ্য ভবনে এই বিষয়ে কথা হয়েছে বলে জানান সুশান্ত বাবু। ইঙ্গিত মিলেছে শীঘ্রই ল্যাব চালু হওয়ার। অক্সিজেনের ঘাটতি জেলায় হবে না বলে অভয়বাণী শোনালেন ওএসডি। কারণ জেলার চার স্থানে অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। একটি প্ল্যান্টের কাজ প্রায় শেষ। এই মুহুর্তে জেলায় প্রচুর পরিমাণে অক্সিজেন…
Read More
কলারটিউনেই টিকার রমরমা, মানুষ পাচ্ছে কই? কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাই কোর্টের

কলারটিউনেই টিকার রমরমা, মানুষ পাচ্ছে কই? কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাই কোর্টের

দিল্লি হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। ফোনের কলারটিউনে করোনা প্রতিষেধক নেওয়ার জন্য বার্তা দেওয়া হচ্ছে, অথচ দেশে প্রতিষেধকই নেই! এই অবস্থা তৈরি হতে দেওয়ার জন্য কেন্দ্রকে তিরস্কার করেছে হাই কোর্ট। বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রেখা পাল্লির বেঞ্চ বলেছে, ‘‘যখনই ফোন করা হচ্ছে, আপনারা বিরক্তিকর মেসেজ শুনিয়ে যাচ্ছেন কে জানে কত ক্ষণ ধরে! অথচ প্রতিষেধক নেই! টিকা দিচ্ছেন না, কিন্তু লোককে বলছেন টিকা নিতে! টিকা না থাকলে নেবেটা কে?’’ অক্সিজেন সঙ্কট, হাসপাতালের শয্যা সঙ্কট, ওষুধের সঙ্কট এবং প্রতিষেধকের সঙ্কট— কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সব দিক থেকেই নাজেহাল সরকার। নাগরিক সমাজ, সংবাদমাধ্যম, বিরোধী শিবির থেকে আদালত— সর্বত্র রোজ মুখ পুড়ছে।…
Read More
দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছেনা ভ্যাকসিন, বিক্ষোভ মালদার  কোঠাবাড়ি মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছেনা ভ্যাকসিন, বিক্ষোভ মালদার কোঠাবাড়ি মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে

স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিষেধক পর্যাপ্ত থাকার কথা বলা হলেও সঠিকভাবে সাধারণ মানুষ তা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে । যার ফলে শুক্রবার সকাল থেকেই মালদা শহরের কোঠাবাড়ি এলাকার মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে করোনার প্রতিষেধক নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও বেলা গড়িয়ে যাবার পরেও করোনার প্রতিষেধক পাচ্ছেন না বহু মানুষেরা বলে অভিযোগ উঠে। তারপরে শুরু হয় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ।  অপেক্ষারত মানুষদের অভিযোগ, সকাল সাতটা থেকে করোণা ভ্যাকসিন নেওয়ার জন্য এই স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। অথচ দুপুর গড়াতেই বলে দেওয়া হলো ভ্যাকসিন দেওয়া হবে না। দ্বিতীয় ডোজ এর মেয়াদ…
Read More
পশ্চিমবঙ্গে জনপ্রিয়তায় মমতা এগিয়ে, ব্যাখ্যা সঙ্ঘের মুখপত্রে

পশ্চিমবঙ্গে জনপ্রিয়তায় মমতা এগিয়ে, ব্যাখ্যা সঙ্ঘের মুখপত্রে

রাজনৈতিক নেতৃত্ব এবং জনপ্রিয়তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কোনও মুখ বিজেপি তুলে ধরতে পারেনি। বাইরে থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহেরা এসেও বাঙালিয়ানায় এঁটে উঠতে পারেননি। পশ্চিমবঙ্গে বিজেপির হারের পরে এমন টাই মন্তব্য করেছে খোদ আরএসএসের মুখপত্রে। তৃণমূল থেকে বাছ-বিচার না করে লোক ভাঙিয়ে আনার নীতিকেও বিজেপির বিপর্যয়ের জন্য দায়ী করা হয়েছে, সঙ্গে মমতার নেতৃত্ব ও জনপ্রিয়তাকে কৃতিত্ব দিয়েছে সঙ্ঘ। পশ্চিম বঙ্গে আসন-সংখ্যা ৩ থেকে বেড়ে ৭৭ হয়েছে বিজেপি, মর্যাদা পেয়েছে প্রধান বিরোধী দল হিসেবে। এটিকে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ‘ইতিবাচক’ বলেই দেখাতে চাইলেও আরএসএস এর মত সম্পূর্ণ উল্টো । দু’বছর আগে লোকসভা নির্বাচনে  পশ্চিমবঙ্গে বিজেপি যা ফল…
Read More