24
Jan
সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি করা হলো বেলাকোবায়।মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের বেলাকোবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফটিঙ্গা লাইন এলাকায় একটি স্কুলের মাঠে এই কর্মসূচি গ্রহণ করা হয়।জানা গিয়েছে, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি।যা চলবে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু-সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে।পাড়ায় পাড়ায় জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে মানুষকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভীন, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রাণা, পুলিশ সুপার উমেশ…
