editor

10324 Posts
ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিতে বিশেষ একটি নম্বর প্রকাশ্যে এনেছে কংগ্রেস

ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিতে বিশেষ একটি নম্বর প্রকাশ্যে এনেছে কংগ্রেস

অতি সম্প্রতি বাংলায় ঢুকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা৷রাহুল গান্ধীর নেতৃত্বে চলা এই ন্যায় যাত্রায় অন্যায়ের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা৷ তাদের কথায়,যে কেউ এই ন্যায় যাত্রায় যোগ দিতে পারেন শুধু মিসডকল দিয়েই৷ সেক্ষেত্রে বিশেষ একটি নম্বরও প্রকাশ্যে এনেছে কংগ্রেস। শুক্রবার শিলিগুড়িতে মহিলা নেতৃত্বদের নিয়ে বৈঠক সারেন জাতীয় মহিলা কংগ্রেসের সভাপতি অলকা লাম্বা।মূলত ভারত জোড়ো ন্যায় যাত্রাকে সামনে রেখেই চলে বৈঠক।পরবর্তীতে শনিবার কিষানগঞ্জ যাবার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।তার কথায়,ন্যায়ের জন্য এই যাত্রা।অন্যদিকে জোট প্রসঙ্গে তার মন্তব্য,এখনও আলোচনা চলছে এই রাজ্যে।শুধু এই রাজ্য না,আরও একাধিক রাজ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে।দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।এমনকি ইন্ডিয়া জোট সফলতাও পাবে ২৪-র…
Read More
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো ১৯ নম্বর ওর্য়াড উৎসব “ঊষসী”

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো ১৯ নম্বর ওর্য়াড উৎসব “ঊষসী”

এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও ওর্য়াডের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা জানিয়ে শুরু হলো ১৯ নম্বর ওর্য়াড উৎসব "ঊষসী"।শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় ও ১৯ নম্বর ওর্য়াড উৎসব কমিটির উদ্দ‍্যোগে ২০ই জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত নানান ক্রিড়া মুলক প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের রান্না প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান সবটাই রয়েছে এই ওর্য়াড উৎসবে। সংঘশ্রী ক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে ওর্য়াডের বিভিন্ন পথ অতিক্রম করে উৎসবের সূচনা হয়।ওর্য়াডের পুরমাতা মৌসুমী হাজরা জানান ওর্য়াডের সকলের জন‍্য এই উৎসব।প্রবীণ সহ ওর্য়াডের মহিলারা যথাযথ ভাবে এই উৎসবে ভাগ নিয়েছেন।
Read More
জলপাইগুড়ির বিভিন্ন মন্দির পরিচ্ছন্ন এবং সাফাই অভিযানে নামলো বিজেপির কর্মীরা

জলপাইগুড়ির বিভিন্ন মন্দির পরিচ্ছন্ন এবং সাফাই অভিযানে নামলো বিজেপির কর্মীরা

অযোধ্যায় অনুষ্ঠানকে কেন্দ্র করে জলপাইগুড়িতে শনিবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি শুরু নাম সংকীর্তন ও বিভিন্ন অনুষ্ঠান।প্রধানমন্ত্রীর আবেদনে সারা দিয়ে শনিবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মন্দির পরিচ্ছন্ন এবং সাফাই অভিযানে নামলো সদর মন্ডল বিজেপির কর্মীরা। সদর মন্ডল ২ এর তরফে শনিবার সকালে শহরের ডাঙ্গা পাড়া কালীবাড়ি এবং সদর মন্ডল ১ এর তরফে পুরাতন পুলিশ লাইন জগন্নাথ গৌড়ীয় মঠ মন্দির ও সংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়। এর সাথে মন্দির চত্বরে নাম সংকীর্তনে মেতে ওঠেতে দেখা গেল ভক্তবৃন্দদের। সারাদিনব্যাপী বিভিন্ন এলাকায় এই কর্মসূচি রয়েছে বলে উদ্যোক্তারা জানান।
Read More
এবার বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে পা রাখলেন জাপান

এবার বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে পা রাখলেন জাপান

শুক্রবার এই কৃতিত্ব অর্জন করে জাপান। এদিন জাপানের ‘মুন স্নাইপার’ অবতরণ করে চন্দ্রপৃষ্ঠে। তবুও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে টক্কর দিতে পারলোনা জাপান। সংবাদমাধ্যমে জানা গিয়েছে যে, জাপানের চন্দ্র অভিযান মসৃণ না হওয়ার কারণে চাঁদে পা রাখলেও ‘মুন স্নাইপারে’ দেখা দিয়েছে যান্ত্রিক গোলযোগ। ফলে এই অভিযান ঠিক কতটা সফল হবে, তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। আর এই সব ত্রুটির কারণেই সৌরশক্তি পৌঁছোতে পারছেনা জাপানের ‘মুন স্নাইপারে।' আর সৌরশক্তির সাহায্য ছাড়া চন্দ্রপৃষ্ঠে কাজ করা কোন ভাবেই সম্ভব নয়। সেই কারণেই অতি শীঘ্রই তা ঠিক করা প্রয়োজন। নইলে এই চন্দ্রাভিযান ব্যর্থ হবে। উল্লেখ্য, চাঁদের দক্ষিণ মেরুতে গত ২৩ অগস্ট চন্দ্রযান-৩ নামিয়েছিল ইসরো।…
Read More
১৬ বছরের কম বয়সিদের ভর্তি নয়, কোচিং সেন্টার নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

১৬ বছরের কম বয়সিদের ভর্তি নয়, কোচিং সেন্টার নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

দেশের বিভিন্ন রাজ্যে গজিয়ে ওঠা কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং পুরো বিষয়টিকে একটি আইনি কাঠামোর মধ্যে আনার জন্য শিক্ষামন্ত্রক বিশেষ তৎপর হয়েছে। রাজ্যে রাজ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য  কোচিং সেন্টারগুলি ১৬ বছরের কম বয়সিদের  আর ভর্তি নিতে পারবে না। তাদের ভাল র‌্যাঙ্ক পাইয়ে দেওয়ার মতো বিভ্রান্তিকর প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনও দেওয়া যাবে না । বৃহস্পতিবার নতুন নির্দেশিকা জারি করে এমনটাই জানাল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, কোনও কোচিং সেন্টার  থেকে অতিরিক্ত টাকা নিলে বা পড়ুয়াদের সাথে অন্য কোনও অসদাচরণ করলে তাদের এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রয়োজনে  কোচিং সেন্টারের রেজিস্ট্রেশনও বাতিল করা হতে পারে। আরও জানানো হয়েছে, কোচিং…
Read More
নিরাপত্তার কারণে নতুন নির্দেশিকা দিল্লি বিমানবন্দরের

নিরাপত্তার কারণে নতুন নির্দেশিকা দিল্লি বিমানবন্দরের

সামনেই সাধারণতন্ত্র দিবস। প্রতিবছরের মতো এবছরেও গোটা দেশজুড়ে পালিত হবে এই বিশেষ দিনটি। দিল্লিতে সেনার প্যারেড ও অস্ত্রপ্রদর্শন হবে যার কারণে জোর কদমে চলছে অনুষ্ঠানের মহড়া। তাই এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে। জানিয়ে দেওয়া হয় যে, এক নির্দিষ্ট সময় দিল্লির সমস্ত উড়ান চলাচল বন্ধ থাকবে সাধারণতন্ত্র দিবস পর্যন্ত।  উল্লেখ্য, প্রতিবছরই দিল্লিতে এই দিনটি উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কারণ জানা গিয়েছে, ২৬ জানুয়ারির এক হামলার ছক কষছে পাক জঙ্গিরা। এমনকি খলিস্তানিদের সঙ্গেও নাকি যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছক। তাই হামলার আগে সতর্ক থাকতেই বিশেষ তদন্ত শুরু করেছে বিএসএফ। এছাড়াও জানানো হয় যে, ১৯ থেকে…
Read More
ম্যাচ শেষে রোহিতের সাথে ব্যাট করার অভিজ্ঞতা জানালেন রিঙ্কু সিং

ম্যাচ শেষে রোহিতের সাথে ব্যাট করার অভিজ্ঞতা জানালেন রিঙ্কু সিং

বুধবার ভারত ও আফগানিস্তানের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচে ২২ রানে ৪ উইকেট ফেলে দিয়ে বাইশ গজে দাপট দেখাচ্ছিলো আফগানিস্তানের প্লেয়াররা। ঠিক সেই সময় ম্যাচের হাল ধরেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং। দলের অধিনায়কের সঙ্গে বিস্ফোরক মেজাজে ১৭৬.এর স্ট্রাইক রেটে ৩৯ বলে ৬৯ রানের অনবদ্ধ ইনিংস খেলে নটআউট থেকে মাঠ ছাড়েন রিঙ্কু। ম্যাচ শেষে রিঙ্কু রোহিতকে কৃতজ্ঞতাও জানান। রিঙ্কু তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন যে, রোহিত ভাইয়ার সাথে ক্রিজে সময় কাটিয়ে তাঁর আলাদাই একটি দারুণ অনুভূতি হচ্ছে এবং তাঁর থেকে সে অনেক কিছুই শিখতে পেড়েছে। এছাড়াও সিরিজ জিতে তাঁর ভালো লাগছে।আইপিএলর পর এবার ভারতীয় দলেও নিজের জাত চেনাচ্ছেন রিঙ্কু। গত আইপিএল-এ কেকেআর…
Read More
রাম মন্দির উদ্বোধনের আগেই সরাসরি কলকাতা থেকে  অযোধ্যায় বিমান পরিষেবা

রাম মন্দির উদ্বোধনের আগেই সরাসরি কলকাতা থেকে  অযোধ্যায় বিমান পরিষেবা

বুধবার ১৭ জানুয়ারি শুরু হল কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত বিমান পরিষেবা। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার ১৭ জানুয়ারি থেকে কলকাতা ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হল।প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন বিমান পরিষেবা চালু থাকবে। যদিও প্রথম দিন কলকাতা বিমানবন্দর থেকে কিছু দেরিতেই ছাড়ছে এই বিমান।  অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি । সারা ভারত থেকে বহু তীর্থযাত্রী ও ভক্তরা যাত্রা করবে অযোধ্যায়।এই কারণে  ইতিমধ্যেই অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু হয়েছে। বুধবার  অর্থাৎ ১৭ জানুয়ারি থেকে কলকাতা ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হল। তবে এদিন নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরেই…
Read More
দেশের সেরা রমেশবাবু প্রজ্ঞানন্দ, সিংহাসনচ্যুত আনন্দ

দেশের সেরা রমেশবাবু প্রজ্ঞানন্দ, সিংহাসনচ্যুত আনন্দ

ভারতের বর্ষীয়ান দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে টপকে প্রথমবার দেশের একনম্বর দাবাড়ু হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। টাটা স্টিল মাস্টার্স টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে এই বিশেষ নজির গড়েন রমেশবাবু প্রজ্ঞানন্দ।  প্রজ্ঞার এই সাফল্যের পরে অভিনন্দন জানিয়েছেন গৌতম আদানি। ভারতের বর্তমান একনম্বর দাবাড়ুর উদ্দেশে গৌতম আদানি লিখেছেন, “তোমার এই দুর্দান্ত পারফরম্যান্সে অসম্ভব গর্বিত। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে প্রজ্ঞানন্দ দারুণ এক মুহূর্ত উপহার দিলে। ভারতের শীর্ষস্থানীয় দাবাড়ু এখন তুমিই। দারুণ গর্বের মুহূর্ত দেশের জন্য।” রমেশবাবু প্রজ্ঞানন্দ দেশের এক বিস্ময়কর প্রতিভা। বিশ্বকাপ ফাইনালে ম্যাগনাস কার্লসেনের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হার মেনেছিলেন রমেশবাবু। তার পরেও ১৪ বছরের ছোট প্রজ্ঞাকে ‘দানব’ বলেন নরওয়ের কার্লসেন।…
Read More
ডিপফেক ভিডিয়োর শিকার সচিন-সারা! ফুঁসছেন ‘ক্রিকেট ঈশ্বর’

ডিপফেক ভিডিয়োর শিকার সচিন-সারা! ফুঁসছেন ‘ক্রিকেট ঈশ্বর’

সম্প্রতি নেটদুনিয়ায় প্রযুক্তির এক খেলা শুরু হেয়েছে, পোশাকি নাম 'ডিপফেক ভিডিয়ো'। কিছু অসাধু নেটাগরিকরা টার্গেট করছেন সমাজের বিশেষ জনেদের ।তাঁদের মুখ একই রেখে শরীরের অঙ্গপ্রত্যঙ্গে বদল ঘটিয়ে, জন্ম দিচ্ছেন এক নতুন শরীরের। এবার এই ডিপফেক ভিডিয়োর জালে জড়ানো হল 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর ও তার মেয়ে সারা তেন্ডুলকরকে।একটি গেমিং অ্যাপ সচিন-সারাকে নিয়ে নকল ভিডিয়ো তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে, আধুনিক ক্রিকেটের ডন অনলাইন গেমের প্রচার করছেন। তিনি বলছেন যে, তাঁর মেয়ে সারাও নাকি এই গেম খেলে প্রতিদিন প্রায় ১.৮ লক্ষ টাকা করে অর্জন করছেন। সচিনের নজরেও এই ভিডিয়ো পড়েছে। তিনি তাঁর এক্স অ্যাকাউন্টে মুখ খুলেছেন। সচিন ভিডিওটি পোস্ট করে লিখেছেন,…
Read More
অতিরিক্ত শৈত্য প্রবাহের কারণে রবিচাষে প্রমাদ গুনছেন চাষিরা

অতিরিক্ত শৈত্য প্রবাহের কারণে রবিচাষে প্রমাদ গুনছেন চাষিরা

ঠান্ডার দাপটে সপ্তাহের প্রথম দিনে কার্যত জবুথবু অবস্থা নদিয়া জেলার বাসিন্দাদের। সোমবার তাপমাত্রা ছিল সর্বনিম্ন  ১১ ডিগ্রি সেলসিয়াসও সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে শৈত্য প্রবাহের জন্য রবি ফসলে ক্ষতির আশঙ্কায় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে জেলা কৃষি দফতর। ঠান্ডায় ফসল বাঁচাতে জেলা জুড়ে কৃষকদের সতর্ক করছেন ব্লক কৃষি আধিকারিকেরা। দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় আগামী দু-একদিন শৈত্য প্রবাহের দাপট বেশ চলবে। সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। কৃষির উপর নির্ভর নদিয়ায় শীতে গম, ভুট্টা, মুসুরি, মটর, আলু, সরষে ইত্যাদি রবি ফসলের চাষ হচ্ছে। মাত্রাতিরিক্ত শৈত্য প্রবাহের কারণে বোরো ধানের বীজতলা নিয়ে সমস্যায় পড়েছেন কৃষকেরা। ধানের পাতা লালচে হয়ে  উঠছে। গাছের…
Read More
আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ভারতের

মোহালিতে শিবম দুবের ব্যাটে বলের দাপটে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দেয় ভারত। ২ ওভারে ৯ রান দিয়ে এক উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে ব্যাট হাতে অর্ধশতরানও করেন। এবার দেখার বিষয় ভবিষ্যতে হার্দিক পাণ্ড্যের অভাব তিনি পূরণ করতে পারে কিনা।এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। শুরু থেকেই ভারতের বোলারেরা  উইকেট না পেলেও আফগানের ব্যাটারদের রান দিচ্ছিলেন না ভারতীয় বোলারেরা । পরে সেই চাপের মধ্যেই অক্ষর পটেলের বলে স্টাম্পড হন ওপেনার রহমনুল্লা ও তাঁর পরপরই উইকেট নেন শিবম দুবে এবং ভারতের হয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। তবে শেষ দিকে নবির ঝোড়ো ইনিংসে ভারতকে ১৫৮ রানের টার্গেট…
Read More
শুভমনের এমন কর্মকাণ্ডে,  আবেগ হারিয়ে ফেলেন রোহিত

শুভমনের এমন কর্মকাণ্ডে, আবেগ হারিয়ে ফেলেন রোহিত

বৃহস্পতিবার অর্থাৎ আজ মোহালিতে হয়ে গেল প্রথম টি ২০ ম্যাচ , ফিল্ডিং করার পর আফগানিস্তান র বিরুদ্ধে প্রথমে খেলতে নেমেছিল রহিত শর্মা এবং শুবমান গিল । অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমানের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ভারতীয় দলের ব্যাটিং শুরুটা ভালো হয়নি। একটি রান তাড়া করার সময়, রোহিত মিড অফে বল আঘাত করার পরে একটি রানের জন্য ডাকেন, কিন্তু শুভমান তার কথা শুনতে পাননি এবং পরিবর্তে বলটি দেখছিলেন। ফলস্বরূপ, শুভমান যখন বুঝতে পেরেছিল যে কী ঘটেছে ততক্ষণে রোহিত ইতিমধ্যেই অন্য প্রান্তে পৌঁছেছিলেন। ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রত্যাবর্তনেই শূন্য। রান আউট হয়ে ফেরেন রোহিত। স্বাভাবিক ভাবে রাগ চেপে রাখতে পারেননি। শুভমনের…
Read More
জাতীয় প্রতিযোগিতায় কলকাতা পুলিশের সোনা জয়

জাতীয় প্রতিযোগিতায় কলকাতা পুলিশের সোনা জয়

গত নভেম্বর মাসে ভারত বিশ্বকাপ ক্রিকেট ম‌্যাচ জেতার পর ইডেনের বাইরে ফাটানো হয় বিভিন্ন ধরনের বাজি। সেই বাজি ফাটানোর সময় আহত হয়েছিলেন অশোক ও ক্রেডিট সোয়াপ। তাতে ক্ষতবিক্ষত হয়ে যায় তাদের শরীর। কিন্তু তা-ও থেমে থাকেননি তাঁরা। আতঙ্ক কাটিয়ে উঠে, নিজেদের সুস্থ করে তুলে কলকাতা পুলিশকে সোনার মেডেল এনে দেন তাঁরা। হায়দরাবাদের সর্দার বল্লভভাই প‌্যাটেল ন‌্যাশনাল পুলিশ আকাদেমিতে ‘৪২তম অল ইন্ডিয়া পুলিশ ইকোয়েসট্রিয়ান চ‌্যাম্পিয়নশিপ অ‌্যান্ড মাউন্টেড পুলিশ ডিউটি মিট’-এর প্রতিযোগিতায় যোগ দেয় কলকাতা পুলিশ। এই প্রতিযোগিতায় ২২টি রাজ্যের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘোড়া বাহিনী ছিল। যেহেতু অশোক আগে গুরুত্বপূর্ণ ডিউটি করে এসেছে সেই কারণে লালবাজারের কর্তাদের সঙ্গে আলোচনা করে ওই…
Read More