editor

10324 Posts
গভীর রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত স্কুল ও বেশকিছু বাড়ি

গভীর রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত স্কুল ও বেশকিছু বাড়ি

গভীর রাতের হাতির হানা, ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের ললিতা বাড়ি এলাকায়।জানা গিয়েছে, রাত প্রায় আড়াইটা নাগাদ একটি দাঁতাল হাতি ললিতা বাড়ি গ্রামে ঢুকে তান্ডব চালায়। হাতির তান্ডবে শিকারপুর ননিতা পাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়।পাশাপাশি বেশকিছু ঘরও ক্ষতিগ্রস্থ করে হাতিটি।এদিন গ্রামের বাসিন্দা সুশান্ত রায়ের পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎই ঘর ভাঙার আওয়াজে ঘুম ভাঙে তাদের।কোনরকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা।তবে দুটি ঘর, খাট ও আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ফেলে হাতিটি। এছাড়াও ঘরে থাকা চাল-ডাল সহ খাদ্য সামগ্রী সাবার করে।বেশকিছুক্ষণ এভাবে…
Read More
বিশাল আকৃতির মাছ দেখতে ভীড় উপচে পড়লো জলপাইগুড়ির দিনবাজারে

বিশাল আকৃতির মাছ দেখতে ভীড় উপচে পড়লো জলপাইগুড়ির দিনবাজারে

দিন বাজারে মাছ কিনতে আসা মানুষদের মধ্যে যেন উৎসবের মেজাজ।বেজায় খুশি বিক্রেতারাও।কারণ বিহার থেকে শনিবার সকালেই ঢুকেছে বিশালআকার বাঘা মাছ। যার আকৃতি ও ওজন প্রায় ৭০ কিলো। আর যা দেখতে ভিড় উপচে পড়েছে মাছ ব্যবসায়ী অশোক শা এর মাছের দোকানে। মাছটির ওজন প্রায় ৭০ কেজি। এতবড় মাছ দেখে তার স্বাদ কেমন হবে সেটা জানতে ৫০০ টাকা কেজি দরে ক্রেতারা কিনছেন সেই মাছ। এত বড় বাঘা মাছ বাজারে এই প্রথম এসেছে বলে জানান বিক্রেতা অশোক শা। তার কথায়, এটা গঙ্গার মাছ। বিহার থেকে এসেছে। জলপাইগুড়ির মানুষ এই মাছ সম্পর্কে সেভাবে অবগত নন।কিন্তু আজ এত বড় মাছ দেখে কিনছেন। এ রাজ্যের পাশাপাশি…
Read More
চুরি যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করলো কোচবিহার জেলা পুলিশ

চুরি যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করলো কোচবিহার জেলা পুলিশ

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে মোবাইল ফেরত দিলো কোচবিহার জেলা পুলিশ।কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আজ মোবাইলের মালিকদের ডেকে তাদের হাতে তাদের হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় গত এক মাসে এই পঞ্চাশটি মোবাইল উদ্ধার করতে পেরেছে কোচবিহার পুলিশ। এই মোবাইল গুলি মোবাইলের মালিকের কাছ থেকে বিভিন্ন সময় হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গিয়েছিল। মোবাইলের মালিক পুলিশে অভিযোগ জানালে পুলিশ এই মোবাইলগুলি উদ্ধার করার উদ্যোগ গ্রহণ করে। এবং ৫০ টি মোবাইল উদ্ধার করে তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়।  পুলিশের পক্ষ থেকে…
Read More
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ, হুইলচেয়ার প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ, হুইলচেয়ার প্রদান

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির উদ্যোগে গোয়ালপোখর এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনা মূল্যে কৃত্রিম অঙ্গ, হুইলচেয়ার প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল, গোয়ালপোখর ব্লকের বিডিও কৌশিক মল্লিক সহ অন্যান্যরা। জানা যায় এখনও পর্যন্ত এক হাজার মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। আগামী আরও অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হবে।
Read More
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে মাধ্যমিকের দ্বিতীয় দিনের‌ পরীক্ষা

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে মাধ্যমিকের দ্বিতীয় দিনের‌ পরীক্ষা

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে মাধ্যমিকের দ্বিতীয় দিনের‌ পরীক্ষা। বাংলা পরীক্ষা ভালো হ‌ওয়ায়‌ বেশ খুশি রয়েছে ছাত্রছাত্রীরা।দ্বিতীয় দিনেই ইংরেজি পরীক্ষার প্রস্তুতিও ভালো হয়েছে বলে জানায় তারা।শনিবার সকালে জলপাইগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সময় মতোই চলে আসেন পরীক্ষার্থীরা।  সকাল ৯ টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়। যে‌ কোন‌ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত‌ পুলিশ মোতায়েন করা হয়।পরীক্ষার্থীদের যানজট সমস্যায় যাতে না পরতে হয় এজন্য রাস্তায় নজরদারি ছিল পুলিশের। বন্যপ্রাণীদের‌ হামলা এড়াতে‌ জঙ্গল লাগোয়া পথে কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে বনদপ্তরের।
Read More
পরীক্ষার সময়সূচী বদল হওয়ায় বিপাকে অসচেতন মাধ্যমিক পড়ুয়ারা

পরীক্ষার সময়সূচী বদল হওয়ায় বিপাকে অসচেতন মাধ্যমিক পড়ুয়ারা

রাজ্য জুড়ে শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের ২৬৭৫ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা চলছে। তবে এবার বদলানো হয়েছে পরীক্ষার সময়সূচী। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৯টা ৪৫ মিনিটে। শেষ হয়েছে দুপুর ১ টা নাগাদ। তবে এই সময় সূচী বদল হওয়ার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন বেশ কিছু পড়ুয়া। সময় না জেনে রীতিমতো দেরি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান এক পড়ুয়া।এমনকি দেরিতে পৌঁছালেও নিয়ে আসেন ভুল এডমিট কার্ড। পরবর্তীতে ময়নাগুড়ি ট্রাফিক গার্ড এবং অভিভাবকদের চেষ্টায় দ্রুত অ্যাডমিট কার্ড এনে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করানো হয়। তবে এই সমস্যাগুলি নিয়ে অভিভাবকদের দায়ী করেছেন অনেকেই। মাধ্যমিকের মতো বড়ো পরীক্ষায় ছাত্র ছাত্রীদের সাথে সাথে অভিভাবকদেরও…
Read More
অনলাইন টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

অনলাইন টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

উত্তর দিনাজপুর জেলার রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের সোলার লাইট, সহ সোলার পাম্প সেট, ঢালাইয়ের রাস্তা সহ হাইড্রেনের কাজের টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।লিখিত অভিযোগ করণদিঘি ব্লক বিডিও অফিসে, জেলাশাসক দপ্তরে, মহাকুমা  শাসকের দপ্তরে এবং রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান কাছে। অভিযোগকারী সুরজ ঘোষ জানান, রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতে ১৯ শে জানুয়ারি ৪ টি কাজের জন্য অনলাইন টেন্ডারের মাধ্যমে কয়েকজন ঠিকাদার ভুয়ো কাগজ পত্র দেখিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করে। তার বক্তব্য অনলাইনের মাধ্যমে রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের কাজের টেন্ডার ফর্ম জমা করেছে, তারা সরকারি কাজ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। যাতে তারা এই ভুয়ো কাগজ পত্রের মাধ্যমে কোনো টেন্ডার না পায়, তাই অভিযোগ…
Read More
মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে প্রশাসনের কড়া নজরদারি

মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে প্রশাসনের কড়া নজরদারি

মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে প্রশাসনের কড়া নজরদারি। শুক্রবার সদ্য ধুপগুড়ির দায়িত্বপ্রাপ্ত এইচডি পিও, ধুপগুড়ি থানার আইসি কে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন। এবং পরীক্ষার্থীরা যেন সুস্থভাবে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য যথারীতি ব্যবস্থা গ্রহণ করেছেন,এমনটাই জানালেন ধুপগুড়ি থানার নতুন দায়িত্বপ্রাপ্ত আইসি অনিন্দ ভট্টাচার্য।
Read More
মাধ‍্যমিক পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন‍্য বিনামূল্যে ই-রিক্সা পরিসেবা

মাধ‍্যমিক পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন‍্য বিনামূল্যে ই-রিক্সা পরিসেবা

আইএনটিটিইউসির ব্লক-২ এর সভাপতি রাকেশ পালের উদ্দ‍্যোগে মাধ‍্যমিক পরীক্ষার্থীদের সঠিক সময় নীজ নীজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন‍্য বিনামূল্যে ই-রিক্সা পরিসেবা শুরু হলো। চলবে মাধ‍্যমিক পরীক্ষার শেষ পর্যন্ত।অরবিন্দপল্লীর ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে মহিলারা শঙ্খ ধ্বনি দিয়ে ও দলীয় পতাকা নারিয়ে এই যাত্রা শুরু করেন। সভাপতি রাকেশ পাল আগেই জানিয়েছিলেন ২০০টি ই-রিক্সা শহরের বিভিন্ন স্থান থেকে পরীক্ষার্থীদের নিয়ে যাবে।এক ঝাঁক তৃণমূলের নেতৃত্বদের উপস্থিতিতে শুরু হলো এই যাত্রা।
Read More
নির্বিঘ্নে কোচবিহার জেলায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

নির্বিঘ্নে কোচবিহার জেলায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

নির্বিঘ্নে কোচবিহার জেলায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র গুলিতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের ভিড়। সকাল ৮.৩০ মিনিট থেকে খুলে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের গেট। দশটা থেকে শুরু হয় পরীক্ষা। কোচবিহার জেলায় এ বছর মোট ৩১৯৫৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের মধ্যে রেগুলার ছাত্র রয়েছে ১৩৫০৭ জন এবং রেগুলার ছাত্রী রয়েছে ১৬০৩৩ জন। এছাড়াও কম্পার্টমেন্টাল এবং সিসি ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে ২৪১৪ জন। সকাল থেকেই মাধ্যমিক পরীক্ষার জন্য রাস্তায় ছিল অতিরিক্ত বাস এবং বিভিন্ন যানবাহন।
Read More
রাত পোহালেই মাধ্যমিক ২০২৪

রাত পোহালেই মাধ্যমিক ২০২৪

আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবার জেলায় ৯৫ টি পরীক্ষা গ্রহন কেন্দ্র থেকে মোট ২৫ হাজার ৫০০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। যা গত বছরের তুলনায় ৯০০ জন বেশী। শুধু তাই নয় গত বারের হিসাব অনুসারে এবার ৫০০ জন ছাত্র এবং ৪০০ জন ছাত্রী বেশী পরীক্ষায় বসতে চলেছে। তবে ইতিমধ্যেই পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি শেষ করা হয়েছে। অন্যদিকে গত বছরের থেকে এবার পরীক্ষার সময় দুই ঘন্টা এগিয়ে আনা হয়েছে। তাই জেলার প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা গ্রহন কেন্দ্রে যেতে পারে, তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।এদিন মধ্যশিক্ষা পর্ষদের এবারের মাধ্যমিক পরীক্ষার…
Read More
হাতির তাণ্ডব চলছেই, স্কুলে তালা ঝুলতেই মাঠে শুরু ক্লাস

হাতির তাণ্ডব চলছেই, স্কুলে তালা ঝুলতেই মাঠে শুরু ক্লাস

ফের ছোট ফাপড়িতে হাতির হানা। এবার ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকেরা।পড়ুয়াদের নিয়ে মাঠেই ক্লাস শুরু করলেন শিক্ষিকারা।শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুলে লাগাতার হাতির হানা চলছেই। মিড ডে মিল এর ঘর ভেঙে সেখান থেকে চাল, ডাল সাবার করেছে হাতি।এর জেরে মঙ্গলবার থেকেই স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে রয়েছে। মঙ্গলবার রাতেও স্কুলের কাছে হাতি আসে।এদিকে স্কুলে বাউন্ডারি ওয়ালের দাবি করে আসছেন অভিভাবকেরা। অবিলম্বে বিডিওকে স্কুলে আসার দাবি করেছেন অভিভাবককেরা।বুধবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকেরা এরপর মাঠেই পড়ুয়াদের ক্লাস করানো হয়।এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জিও স্কুলে যান।স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।ডাবগ্রামের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার স্কুলে যান।…
Read More
ট্যাক্সেশন বার এসোসিয়েশনের অধীনে থাকা কার্যালয় দখল করার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

ট্যাক্সেশন বার এসোসিয়েশনের অধীনে থাকা কার্যালয় দখল করার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

শিলিগুড়ি জিএসটি ভবনে শিলিগুড়ি ট্যাক্সেশন বার এসোসিয়েশনের অধীনে থাকা কার্যালয় বলপূর্বক দখল করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। জানা গিয়েছে, ১৯৭০ সাল থেকে জিএসটি ভবনে শিলিগুড়ি ট্যাক্সেশান বার এসোসিয়েশনের সদস্যদের জন্য একটি ৩০০ বর্গফুটের ঘর বরাদ্দ করেছিল অর্থ মন্ত্রক। আচমকা চলতি মাসের ২৫ তারিখ জিএসটি কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেয় ৩১শে জানুয়ারির মধ্যে ওই ঘরটি খালি করতে হবে। সম্প্রতি বার এসোসিয়েশনের এক কর্মী কাজ করতে গেলে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে অতিরিক্ত জিএসটি কমিশনার রাজীব ত্রিপাঠির বিরুদ্ধে। হুমকি দেওয়ার পাশাপাশি যদি কোনো বার এসোসিয়েশনের সদস্য ওই কার্যালয়ে ঢোকার চেষ্টা করে তবে তাকে ধাক্কা…
Read More
মহাসমারোহেআয়োজিতহলোঅষ্টমতমবার্ষিকআলিপুরদুয়ারজেলাক্রীড়াপ্রতিযোগিতা

মহাসমারোহেআয়োজিতহলোঅষ্টমতমবার্ষিকআলিপুরদুয়ারজেলাক্রীড়াপ্রতিযোগিতা

মহাসমারোহে আয়োজিত হলো অষ্টম তম বার্ষিক আলিপুরদুয়ার জেলা ক্রীড়া প্রতিযোগিতা।আলিপুরদুয়ার জেলার সকল সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বসে এই প্রতিযোগিতার আসর।সোমবার জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় ৮-তম বর্ষ জেলা ক্রীড়া প্রতিযোগিতা। এদিন উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি পরিতোষ বর্মন, আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) আশানুল করিম ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়, ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের কর্যকরী কমিটির সভাপতি দেবজিত পাল সহ বিশিষ্ঠজনেরা।
Read More