editor

10323 Posts
শহরের রাস্তায় গরুর অবাধ বিচরণে রাশ টানতে উদ্যোগী পুলিশ

শহরের রাস্তায় গরুর অবাধ বিচরণে রাশ টানতে উদ্যোগী পুলিশ

শহরের রাস্তায় গরুর অবাধ বিচরণ এবং ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী পুলিশ প্রশাসন। এদিন শিলিগুড়ি পুলিশ প্রশাসনের তরফে জাতীয় সড়কের পাশে বসবাসকারী মানুষদের গরুদের খাবার দেওয়া নিয়ে সতর্ক করল । জানা গেছে শিলিগুড়িতে বিভিন্ন ব্যাস্ততম রাস্তার ওপর গরু দাঁড়িয়ে থাকায় ঘটছে পথ দুর্ঘটনা।অনেকে রাস্তায় গরুর খাবার দেওয়ার ফলে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে গরুর পাল।পথ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার কর্মসূচী নিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।আজ শিলিগুড়ি জলপাই মোর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এলাকায় মাইকে প্রচার করা হয় যাতে রাস্তার ওপর কেউ গরুর খাবার না দেন।উপস্থিত ছিলেন শিলিগুড়ি ট্রাফিক পুলিশের এসিপি ইস্ট দেবাশিস দাস।
Read More
চুক্তিবদ্ধ হল এইউ ব্যাংক ও আইসিআইসিআই প্রু লাইফ

চুক্তিবদ্ধ হল এইউ ব্যাংক ও আইসিআইসিআই প্রু লাইফ

এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হল এইউ স্মল ফিনান্স ব্যাংক (এইউ ব্যাংক) ও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স। প্রয়োজন অনুসারে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক লাইফ ইন্স্যুরেন্স সলিউশন প্রদান করাই এর উদ্দেশ্য। রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়াণা, ছত্তিশগড়, দিল্লি এনসিআর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, গোয়া, পশ্চিমবঙ্গ ও কেন্দ্রশাসিত চন্ডীগড় এবং জম্মু ও কাশ্মীরের এইউ ব্যাংকের গ্রাহকরা এবার তাদের পরিবারের জন্য আর্থিক পরিকল্পনার মাধ্যমে আর্থিক সুরক্ষা জোগাতে সক্ষম হবেন। দুই অগ্রণী সংস্থার এই সম্পর্কের ফলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা বিষয়ক প্রোডাক্টসমূহ গ্রাহকদের কাছে দ্রুততর, ডিজিটাল ও পেপারলেস অবস্থায় উপলব্ধ হবে। এই কর্পোরেট এজেন্সি ব্যবস্থাপনার মাধ্যমে ১৩টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০০টিরও বেশি…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথরবোঝাই লরি, জখম দুই

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথরবোঝাই লরি, জখম দুই

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পাথরবোঝাই লরি। ঘটনাটি ঘটেছে চোপড়ার তিনমাইলে। জানা গেছে একটি পাথরবোঝাই একটি লরি হঠাৎ চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পরে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে। এই ঘটনায় গাড়ির চালক এবং খালাসি জখম হয়েছে বলে সূত্রের খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি গারিটি না হলেও ৮০-১০০ গতিতে মাল বোঝাই করে ছুটছিল, হঠাৎ সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে পড়ে যায় আহত চালক ও খালাসির দু'জনকেই স্থানীয়রা উদ্ধার করে অ্যাম্বুলেন্স কে ফোন করে চোপড়া দোলুয়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ বাহিনী। গাড়ির চালক ও খালাসির নাম ঠিকানাসহ ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার…
Read More
ইউটিআই স্বল্প মেয়াদী আয় তহবিল

ইউটিআই স্বল্প মেয়াদী আয় তহবিল

ইউটিআই স্বল্পমেয়াদী আয় তহবিল মূলত একটি অর্জন-ভিত্তিক আয় তহবিল।তহবিল প্রধানত জি-সেকস, এসডিএল ইত্যাদির মতো সার্বভৌম যন্ত্রের কৌশলগত এক্সপোজার সহ উচ্চমানের সিডি, সিপি এবং কর্পোরেট বন্ডগুলিতে সক্রিয়ভাবে সময়কাল পরিচালনা করতে বিনিয়োগ করে। তহবিলের ব্যবস্থাপক বাজারের অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে জি-সেকসে কৌশলগত এক্সপোজার গ্রহণ করে,ইউটিআই সূত্র অনুসারে। গত ত্রৈমাসিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধির চূড়ান্ততা গত কয়েক মাসগুলিতে দেখা গেছে আর্থিক স্বচ্ছতা এবং আর্থিক খাতগুলির সাফল্যের ইঙ্গিত দেয়।মুদ্রাস্ফীতিটি মূলত খাদ্য মূল্যস্ফীতিকে নরম করার এবং অনুকূল বেস ইফেক্টের কারণে আগামী মাসগুলিতে মাঝারি হতে পারে।তবে, মধ্যমেয়াদী দৃষ্টিকোণ থেকে ক্রমবর্ধমান অপরিশোধিত তেল এবং পণ্যমূল্যের প্রভাব মুদ্রাস্ফীতিতে দেখা যেতে পারে।রেট ফ্রন্টে, আরবিআই যে কোনও সময়ে…
Read More
ইলেক্ট্রনিক বর্জ্য সমস্যা দূর করার উদ্যোগ

ইলেক্ট্রনিক বর্জ্য সমস্যা দূর করার উদ্যোগ

গ্রাহকদের মধ্যে ইলেক্ট্রনিক্স বর্জ্যের সঠিক সমাধান বিষয়ে সচেতনতা গড়ে তোলা ও নিরাপদে রিসাইক্লিং করার ব্যাপারে দায়িত্বশীল সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করার লক্ষ্য নিয়ে রিভার্স লজিস্টিক্স গ্রুপের (আরএলজি) ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রিন’ লঞ্চ হয়েছে ২০২০ সালের মে মাসে। এই ক্যাম্পেন চলবে ২০২১-এর মার্চ পর্যন্ত। বর্তমানে ভারত হল ই-ওয়েস্ট তৈরির ব্যাপারে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। আরএলজি-র ক্লিন টু গ্রিন ক্যাম্পেন বিগত তিন বছরে যথেষ্ট সফল হয়েছে এবং ২৫টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২২,২১,৪০৬ জন মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। ২০২০-২১ অর্থবর্ষে ক্লিন টু গ্রিন ২০২০ সালের ১৬ মে চালু হয়েছে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৮টি শহরে ২,০৬,১৭৬ জন মানুষের কাছে পৌঁছাতে সক্ষম…
Read More
বিজেপি নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, চাঞ্চল্য

বিজেপি নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, চাঞ্চল্য

সাতসকালে বিজেপি নেতার বাড়ি থেকে বিক উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে। জানা গেছে মালদার চাঁচলের থানাপাড়া এলাকার শিব শঙ্কর নামে জনৈক বিজেপি কর্মী-নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ না হতেই যেভাবে মালদা জেলা জুড়ে বোমা উদ্ধার হচ্ছে তাতে মালদা জেলাবাসী রীতিমতো সন্ত্রস্ত। শিবশঙ্করের স্ত্রী প্রিয়া দাসের অভিযোগ করে বলেন,পাড়ায় কারোও সাথে পুরোনো বিবাদ নেই।তবে এটা শাসকদলের চক্রান্ত হতে পারে বলে তিনি মনে করছেন।গোটা ঘটনায় উত্তপ্ত চাঁচলের রাজনৈতিক মহল। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে বোমা উদ্ধার করেছে এবং কে বোমা রাখলো পুলিশ তা তদন্ত শূরু করেছে।এদিকে…
Read More
আইআইএফএল  ফাইন্যান্সের গোল্ড লোন মেলা

আইআইএফএল ফাইন্যান্সের গোল্ড লোন মেলা

ভারতের অন্যতম বৃহৎ নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি আইআইএফএল ফাইন্যান্স আসামে লঞ্চ্‌ করেছে ‘গোল্ড লোন মেলা’। সকল নতুন গ্রাহক ১০,০০০ টাকা বা তার অধিক গোল্ড লোনের উপরে নিশ্চিত উপহার পাবেন। এই স্কিমে পাওয়া যাবে আকর্ষণীয় সুদের হার, যার শুরু মাসিক ১% থেকে। সঙ্গে থাকবে মাত্র ৫ মিনিটের দ্রুত ঋণদান প্রক্রিয়া, গোল্ডের উপরে সর্বোচ্চ লোন ভ্যালু ও সহজ ডিজিটাল পেমেন্ট অপশন। এই অফারের সুবিধা পাওয়া যাবে আসামের ২৮টি আইআইএফএল গোল্ড লোন ব্রাঞ্চে। উল্লেখ্য, আইআইএফএল ফাইন্যান্স হল ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল ফাইন্যান্স কোম্পানি, যার নিয়ন্ত্রিত অ্যাসেটের পরিমাণ ৪০,০০০ কোটি টাকা। আইআইএফএল ফাইন্যান্সের উপস্থিতি রয়েছে ২৫০০টি স্থানে। ‘গোল্ড লোন মেলা’ প্রসঙ্গে আইআইএফএল ফাইন্যান্সের ইস্ট জোনাল…
Read More
গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের

গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘের। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে বাগডোগরা সংলগ্ন গঙ্গারাম চাবাগানে। জানা গেছে এদিন রাতে জাতীয় সড়কের পাশে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রাদের অনুমান গাড়ির ধাক্কাতেই চিতাটির মৃত্যু হয়েছে। পরবর্তীকালে বনকর্মীদের ফোন করা হলে ঘটনাস্থল থেকে চিতাবাঘটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে বাঘটির কিভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে বনদপ্তরের কর্মীরা।
Read More
ভারতের বৃহত্তম অনলাইন জিকে অলিম্পিয়াড

ভারতের বৃহত্তম অনলাইন জিকে অলিম্পিয়াড

‘মাইন্ড ওয়ার্স’ ভারতের বৃহত্তম অনলাইন জেনারেল নলেজ অলিম্পিয়াড ২০২০ শুরু করেছে। এর লক্ষ্য হল শিক্ষার্থীদের এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য তৈরি করে তোলা। উল্লেখ্য, মাইন্ড ওয়ার্স হল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের মাল্টিপ্লাটফর্ম নলেজ প্রোগ্রাম।  ২২ নভেম্বর ২০১০ থেকে শুরু হওয়া ন্যাশনাল লেভেলের এই চ্যাম্পিয়নশিপ চলবে ৭ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত। ভারতের সকল এডুকেশন বোর্ডের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এতে যোগ দিতে পারে। পরীক্ষা হবে ১৭ জানুয়ারি, ২৪ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি। ২০ মিনিটের পরীক্ষায় ৫টি বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস সংক্রান্ত প্রশ্নাবলী থাকবে। দেশের ৫০০০ স্কুলের প্রিন্সিপাল ও পড়ুয়াদের মধ্যে চালানো এক সমীক্ষার মাধ্যমে এই অলিম্পিয়াডের পরিকল্পনা করা হয়েছে। এই অনলাইন…
Read More
নিজের উত্থানস্থল থেকেই একুশের লড়াইয়ে অবতীর্ণ হতে চান মুখ্যমন্ত্রী

নিজের উত্থানস্থল থেকেই একুশের লড়াইয়ে অবতীর্ণ হতে চান মুখ্যমন্ত্রী

একুশের আসন্ন বিধানসভা নির্বাচনে বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটে নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন তিনি নিজেই। নন্দীগ্রামে তৃণমূলের নতুন জন্ম হল। নন্দীগ্রামের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজনৈতিক উত্থানের শুরু। জানিয়ে দিলেন, নন্দীগ্রামের সঙ্গে তাঁর আত্মার টান। সেই নন্দীগ্রামের মাটিতেই পাঁচ বছর পর পা দিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
Read More
শীতের গভীর রাতে হটাৎ ই ভেসে আসে কান্নার আওয়াজ

শীতের গভীর রাতে হটাৎ ই ভেসে আসে কান্নার আওয়াজ

চারিদিকে ঘন কুয়াশা, নিঃস্তব্ধ রাতে কুয়োর ভেতর থেকে বিকট শব্দ, ভেসে আসছে কান্নার আওয়াজ আঁতকে উঠলেন বাড়ির মালিক। শুক্রবার তখন রাত আনুমানিক বারোটা মিলপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বসাকপাড়া বাসিন্দা বণিক কান্নার আওয়াজ শুনতে পায় কুয়োর ভেতর থেকে।ওর ভেতরে কিছু একটা পড়েছে সম্ভবত চিতাবাঘ ।উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।সাথে সাথে বিষয়টি তারা জানায় ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ার ম্যান রাজেশ কুমার সিং কে, খবর দেওয়া হয় বনকর্মী এবং দমকল কর্মীদের।ঘন কুয়াশা থাকায় এলাকাবাসীরা কুয়ায় টর্চ দিয়ে দেখার চেষ্টা করে আসলে কি পড়েছে।টর্চের দিয়ে দেখে হালকা ডোবাকাটা মাথা দেখা যাচ্ছে,কুয়াশার রাত তার মধ্যে সম্ভবত চিতাবাঘ হওয়ায় তারপর তারা বনদপ্তর কে খবর দেয় । দমকল…
Read More
লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার, ধৃত চার

লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার, ধৃত চার

কাঠপাঁচারের আগে দুই গাড়ি সহ লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করল সালুগারা রেঞ্জের বনকর্মীরা। জানা গেছে রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সালুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত তার টিমকে নিয়ে বেঙ্গল সাফারি পার্কের কাছে তল্লাশি চালাতেই দুটি গাড়ি থেকে উদ্ধার হয় জঙ্গলের মূল্যবান সেগুন কাঠ। জানা সেই কাঠের বাজার দর আনুমানিক পাঁচ লক্ষ টাকা।এই ঘটনায় দুটি গাড়ি সহ চারজনকে আটক করা হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন এই কাঠ বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃতরা। ধৃত চার কাঠ পাচারকারীকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো । দামী সেগুন কাঠ কালিম্পং থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল । এই পাচারকারী দলের কিঙ পিন বিপুল দাস…
Read More
বিয়ের পিঁড়িতে বসছেন মৌনী রায়

বিয়ের পিঁড়িতে বসছেন মৌনী রায়

কোভিডের বিষ পেরিযে নতুন বছরে বিয়ের মহোৎসবে টলিবলি পাড়া।একেরপর এক মহারথী অভিনেতা অভিনেত্রীরা সাতপাকে বাধা পড়ছেন। এবার বলিউডে জোর গুঞ্জন মৌনী রায়কে নিয়ে। বলিপাড়ায় কান দিলেই শোনা যাচ্ছে যে উত্তরের মৌনী রায় এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন । কিন্তু পাত্র কে? এখনো খোলসা করে কিছু জানাননি মৌনী।তবে জানা যাচ্ছে মৌনি রায় নাকি দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের গলাতেই মালা দিতে চলেছেন ৷ সূরজ নাম্বিয়ার হলেন, দুবাইয়ের বাসিন্দা পেশায় ব্যাঙ্কের কর্মচারী ৷ এই সূরজের সঙ্গেই নাকি বহুদিন ধরে টুকটাক প্রেম করে চলেছেন মৌনি ৷ কেরিয়ারের শুরু থেকে এই সূরজ নাকি সব ধরনের সাহায্য করেছেন মৌনিকে ৷ এমনকী, মৌনির কেরিয়ারের জন্যই ধৈর্য ধরেছেন…
Read More
তান্ডব নিয়ে তুলকালাম, ধর্ম অবমাননার অভিযোগ

তান্ডব নিয়ে তুলকালাম, ধর্ম অবমাননার অভিযোগ

অ্যামাজন প্রাইমের সাম্প্রতিক ওয়েব সিরিজের নাম যিনি তাণ্ডব রেখেছিলেন, তিনি কল্পনাও করেননি যে তা এমন ভাবে সত্যি হয়ে উঠতে পারে! কারণ এই ওয়েব সিরিজ নিয়ে রীতিমতো তাণ্ডবই শুরু হয়েছে দেশে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়করের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির সাংসদ মনোজ কোটাক । এই ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা (সিরিজের লেখক গৌরব সোলাঙ্কি , অ্যামাজন ইন্ডিয়ার অরিজিনাল কন্টেন্ট প্রধান অপর্ণা পুরোহিত- সবার নাম করে একটি এফআইআর দায়ের করা হয়েছে লখনউতে। অভিযোগ একটাই- এই ওয়েব সিরিজে অপমান করা হয়েছে হিন্দু দেবদেবীদের।এই অভিযোগ করার পর একদল সরকারি অফিসার এই সিরিজ দেখেন। বলা হয়েছে যে, এখানে নানা…
Read More