editor

10322 Posts
ই-পাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো

ই-পাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো

অবশেষে ই-পাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। আগামী ১৮ জানুয়ারি থেকে প্রত্যেক যাত্রী কেবলমাত্র স্মাট কার্ডের মাধ্যমে নর্থ সাউথ করিডোরে যাতায়াত করতে পারবেন। ই-পাস কিংবা সল্ট বুকিংয়ের ঝঞ্ঝাট থাকবে না। ওইদিন থেকে সারাদিন মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২৪০।
Read More
জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশু উদ্ধার চাঞ্চল্য

জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশু উদ্ধার চাঞ্চল্য

জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। জানা গেছে এদিন ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের ধারে নবজাতকের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে গিয়ে, একটা বস্তার মধ্যে দু-তিন মাসের একটি ফুটফুটে বাচ্চার দেহ পড়ে থাকতে দেখে। তখন তারা তাদের পরিবারের লোকজনকে জানালে, স্হানীয়রা ঘটনাস্থলে এসে বিষয়টি লক্ষ্য করেন। এরপর তারা পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে।
Read More
প্রাক্তন সাংসদ কেডি সিং-কে গ্রেপ্তার করল ইডি

প্রাক্তন সাংসদ কেডি সিং-কে গ্রেপ্তার করল ইডি

অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্টের কর্ণধার ছিলেন কেডি সিং।দিল্লি থেকে প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং-কে গ্রেপ্তার করল ইডি। তাঁর বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকা তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই তদন্তে অসহযোগিতার অভিযোগেই আজ, বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। কেডি সিংয়ের সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে বাজার থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। বিভিন্ন নামে কোম্পানি খুলে এই জালিয়াতি করা হতো বলে অভিযোগ। জমি-ফ্ল্যাট বিক্রির নামেও জালিয়াতি চলত। গ্রাহকদের প্রতারিত করা সেই টাকা একাধিক প্রভাবশালীর কাছে গিয়েছে বলে অভিযোগ। এমনকী, সেই টাকা বিদেশেও পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইডি আধিকারিকরা। এই মামলার তদন্তে নেমে সংস্থার একাধিক কর্মী-আধিকারিকদের জিজ্ঞাসাবাদ…
Read More
পৌষের পসরা নিয়ে হাজির ওরা

পৌষের পসরা নিয়ে হাজির ওরা

আগামীকাল পৌষসংক্রান্তি । আর এই সংক্রান্তির দিনে বাড়িতে বাড়িতে মা-ঠাকুমা-দিদিদের পিঠে বানানোর তোড়জোড়। ছাম গায়েনে করে বা ঢেঁকিতে ভেজা আতপ চাল ভাঙিয়ে চালের গুঁড়োয় পিঠে তৈরির রীতি বাংলার আপামর বাঙালির সংস্কৃতি। কিন্তু বর্তমানে যুগের সঙ্গে তালমিলিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছে মহিলারা। চাল গুঁড়ো করার উপকরণ নেই প্রায় বেশির ভাগ বাড়িতে। শহর এবং শহরতলীর বাড়ির উঠোন থেকে ঢেঁকি কবে সর্গে উঠে গেছে বলতে পারবেনা কেউই। কিন্তু তাই বলে কি বাঙালি পিঠে পুলি খাবেনা। শীতের বিকেলে চাল-তেল-গুড় দিয়ে পিঠেপুলি বানাবেনা। যাদের বাড়িতে ঢেঁকি বা চাল গুঁড়োর সরঞ্জাম নেই তারা কি পিঠে পুলি খাবেনা। আজকাল মিষ্টির দোকানে রেডিমেট পিঠেপুলি পাওয়া গেলেও বাড়ীতে নিজের হাতে…
Read More
বেহাল করলা সেতু  সংস্কারের দাবিতে  সবর  সিপিআইএম

বেহাল করলা সেতু সংস্কারের দাবিতে সবর সিপিআইএম

জলপাইগুড়ি মহিতনগর গৌরিহাট সংলগ্ন অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কারের দাবিতে আন্দোলনে সবর হলেন সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটি । বেহাল করলা সেতুটির সংস্কারের দাবিতে এক মিছিল অনুষ্ঠিত হয়।এদিনের মিছিলটিতে গোটা গৌরিহাট এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন দীর্ঘদিন ধরে এই করলা সেতুর বেহাল অবস্থা, এলাকায় কয়েকহাজার মানুষের বসবাস। বাসিন্দাদের নিত্য বাজার ঘাট, ব্যাবসা বাণিজ্য করতে যেতে হলে এই সেতুটির ওপর দিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। অবিলম্বে বেহাল সেতুটির সংস্কার করতে হবে । এছাড়াও আন্দোলনে উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলী, সুভাষ দেব, শুভাশিষ সরকার সহ অন্যান্যরা ।
Read More
কলকাতার হাউসিং মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে

কলকাতার হাউসিং মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে

করোনাভাইরাস জনিত অতিমারির জেরে নিজস্ব বাড়ির ব্যাপারে সচেতনতা বৃদ্ধির কারণে কলকাতায় আবাসনের সরবরাহ ও বিক্রয়ে উন্নতির ছোঁয়া লেগেছে। তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে এখনও অনেকটা সময় লাগবে বলে জানা যাচ্ছে ‘রিয়াল ইনসাইট: কিউ৪ ২০২০’ রিপোর্ট থেকে। দেশের আটটি প্রধান রেসিডেন্সিয়াল মার্কেটের তথ্যের ভিত্তিতে এই ত্রৈমাসিক বিশ্লেষণী রিপোর্ট তৈরি করে ব্রোকারেজ ফার্ম প্রপটাইগার-ডট-কম।  রিপোর্ট থেকে জানা গেছে, ১৬৫৮টি ইউনিট নিয়ে ছয়টি ত্রৈমাসিকের মধ্যে কলকাতা সরবরাহের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে। সর্বমোট লঞ্চের মধ্যে ৪৯ শতাংশ অবদান রেখেছে নিউ টাউন, মধ্যমগ্রাম ও দমদম এলাকার নতুন আবাসনগুলি। সর্বমোট নতুন আবাসনের ক্ষেত্রে ২বিএইচকে ও ৩বিএইচকে যথাক্রমে ৩৮% ও ৪০% মার্কেট শেয়ারের অধিকারী। ২০২০-এর অক্টোবর থেকে ডিসেম্বর…
Read More
দ্রুত ডেলিভারির লক্ষ্যে টিকেএম-এর উদ্যোগ

দ্রুত ডেলিভারির লক্ষ্যে টিকেএম-এর উদ্যোগ

মণিপুরের গ্রাহকদের কাছে আরও দ্রুত ভেহিকেল ডেলিভারি দেওয়ার লক্ষ্যে টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) সড়ক পরিপহনের এক পাইলট প্রোজেক্ট শুরু করেছে। এর দ্বারা নতুন টয়োটা গাড়িগুলি রাজধানী ইম্ফল পর্যন্ত সরাসরি সড়কপথে পৌঁছে দেওয়া যাবে। এতদিন পর্যন্ত টিকেএম নতুন গাড়ি পাঠানর জন্য সিক্স-কার ক্যারিয়ার ট্রাক ব্যবহার করত, যা সড়কপথের নানা সমস্যার জন্য আসামের খাটকাটি পর্যন্ত যেতে পারত। খাটকাটি থেকে টিকেএম-এর ডিলার পার্টনার পুণ্য টয়োটাকে তাদের নিজেদের কর্মীদের দিয়ে প্রত্যেকটি গাড়ি আলাদাভাবে চালিয়ে ইম্ফলের আউটলেট অবধি নিয়ে যেতে হত।  এবার গ্রাহকদের সুবিধার্থে, টিকেএম নতুন গাড়ির সড়ক পরিবহনের জন্য একটি পাইলট প্রোজেক্ট শুরু করেছে। এখন থেকে ফোর-কার ক্যারিয়ার ট্রাকে করে নতুন গাড়ি ডিলারের কাছে…
Read More
বন্ধ হল গডসের লাইব্রেরি

বন্ধ হল গডসের লাইব্রেরি

খোলার দুদিন পরই বন্ধ হয়ে গেল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামাঙ্কিত লাইব্রেরি। গোয়ালিয়রের দৌলতগঞ্জে মহাসভার অফিসে রবিবার এই লাইব্রেরি চালু হয়। বাজেয়াপ্ত করা হয় যাবতীয় জিনিসপত্র। ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এই লাইব্রেরি চালু হওয়ার পর থেকেই। কীভাবে মহাত্মা গান্ধীর হত্যার পরিকল্পনা করেছিলেন, সেই তথ্য এবং তাঁর বক্তৃতাগুলিও নথি হিসেবে রয়েছে।
Read More
ভারতের টিকার জন্য আবেদন জানিয়েছে একাধিক দেশ

ভারতের টিকার জন্য আবেদন জানিয়েছে একাধিক দেশ

ভারত বায়োটেকের টিকা কোভ্যাকসিন ও DCGI সেরাম ইনস্টিটিউটের টিকা কোভিশিল্ডকে দেশে অনুমোদন দেওয়ার পর থেকে একাধিক দেশ এই টিকাকে নিজেদের দেশে নিয়ে যেতে চাইছে। প্রায় ২০ লক্ষ ডোজ দেওয়ার আবেদন জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। মেক্সিকো, মায়ানমার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, এইসব দেশগুলিও ভারতের কাছে টিকার জন্য আবেদন জানিয়েছে। তবে ভারত সরকার স্থির করেছেন যে আগে প্রতিবেশি দেশগুলিকে টিকা দেবে ভারত।
Read More
বিজেপি শিবিরে যোগ শ্রীকান্ত ঘোষ – এর

বিজেপি শিবিরে যোগ শ্রীকান্ত ঘোষ – এর

তৃণমূলের ঘরে বড়সড় ফাটল। আগামিকাল বিজেপির যোগদান মেলায় যোগ দেবেন প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। বিজেপি শিবিরের দিকে হাওড়ার তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষ। মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়া কেন্দ্রে তৃণমূলের দায়িত্বে ছিলেন শ্রীকান্ত ঘোষ। বুধবার হাওড়া ময়দানে বিজেপি–র যোগদান মেলায় মুকুল রায় ছাড়াও থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং প্রমুখ। 
Read More
ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শোয়েব মালিক

ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শোয়েব মালিক

দুর্ঘটনার কবলে পড়েন শোয়েব মালিক। নিজের গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে এই দুর্ঘটনা। লাহোরে ঘটেছে দুর্ঘটনাটি। গাড়ির সামনের অংশ পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শোয়েবের গাড়ি স্কিড করে রাস্তার পাশে একটি রেস্তোরাঁর সামনে পার্ক করা ট্রাকে সরাসরি ধাক্কা মারেন। তবে অক্ষতই ছিলেন তিনি। এ
Read More
পঞ্চানন বর্মা স্মারক সমিতির রাজ্য সম্মেলন ফেব্রুয়ারিতে

পঞ্চানন বর্মা স্মারক সমিতির রাজ্য সম্মেলন ফেব্রুয়ারিতে

আগামী ফেব্রুয়ারীর ৩ তারিখ পঞ্চানন বর্মা স্মারক সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ারে। এদিন আলিপুরদুয়ার জেলার প্রায় ২০০ কর্মী সদস্য আলিপুরদুয়ারের রবিকান্ত হাইস্কুলের প্রেক্ষাগৃহে সভা করেন।সভাতেই আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে আগামী মাসে তারা রাজ্যস্তরের সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছে।সেই সম্মেলনে রাজ্যের সমস্ত রাজবংশী সমাজসেবী সংস্থা এবং এনজিওগুলির কর্মকর্তাদের আমন্ত্রণ করা হবে। এদিনের এই বৈঠকে পঞ্চানন বর্মা স্মারক সমিতির জেলা সম্পাদক সুরেশ রায় জানান উত্তরবঙ্গ জুড়ে আমাদের রাজবংশী জনগোষ্ঠীরা ধীরে ধীরে সরকারের নানা সুযোগসুবিধা পেলেও তাদের আরো অনেক দাবিদাওয়া রয়েছে। সেই দাবিগুলি শীঘ্রই রাজ্য সরকারকেও পাঠানো হবে।
Read More
পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

দিল্লি যাওয়ার পথে শিলিগুড়ি এনজেপি স্টেশনে ধরা পড়ল পাঁচ রোহিঙ্গা। এনিয়ে আরো সতর্ক হয়েছে এনজেপির আরপিএফ জওয়ানরা। এদিন মঙ্গলবার ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশী রোহিঙ্গাকে গ্রেপ্তারের ঘটনায় সরগরম শহর শিলিগুড়ি। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল মল্লিক, সোফিয়া বেগম, ইনায়াত রহমান, মহম্মদ হাসান এবং সামসিরা বেগম।বাংলাদেশের কাটুকফালাং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ জানুয়ারি পালিয়ে যায়। এরপর ইন্দো- বাংলাদেশ সীমান্ত টোপকে ত্রিপুরার আগরতলা পৌছয়।ধৃতরা অনলাইনে ভুয়া পরিচয়ে আগরতলা থেকে আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি যাওয়ার টিকিট কাটে। সেখান থেকে ১১ জানুয়ারি রাতে আগরতলা থেকে ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের জম্মুতে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু মঙ্গলবার সকালে অভিযান…
Read More
করোনার মতো বার্ড ফ্লু নিয়েও মানুষ অকারণেই আতঙ্ক ছড়াচ্ছে

করোনার মতো বার্ড ফ্লু নিয়েও মানুষ অকারণেই আতঙ্ক ছড়াচ্ছে

এবার ফের বার্ড ফ্লু। ১০টি রাজ্যে ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র। সেগুলো ছাড়াও বেশ কিছু রাজ্যে কমেছে মাংসের দাম। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সুগুনা ফুড প্রাইভেট লিমিটেড–এর কর্তা সৌন্দরারাজন বলছেন, করোনার মতো বার্ড ফ্লু নিয়েও মানুষ অকারণেই আতঙ্ক ছড়াচ্ছে।কেন?‌ সেই ব্যাখ্যাও দিলেন সৌন্দরারাজন। তাঁর মতে, খামারের মুরগির এই ভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা খুবই কম। শীতকালে সাইবেরিয়া এবং অন্যান্য শীতের জায়গা থেকে উড়ে আসে পরিযায়ী পাখি। তারাই বয়ে আনে এইচ৫এন১। সাধারণত জলাধারের কাছে থাকে এই পাখিরা। আক্রান্তদের লালারস, চোখ বা নাকের জল থেকে ছড়িয়ে পড়ে ভাইরাস। সংক্রামিত হয় অন্য পাখিরা। সৌন্দরারাজন মনে করিয়ে দিলেন, এভাবে মুক্ত পাখিরাই মূলত সংক্রামিত হয়। খাঁচা বা খামারের…
Read More