editor

10322 Posts
এবিভিপির বাংলা বাঁচাও অভিযান

এবিভিপির বাংলা বাঁচাও অভিযান

রাজ্যের সমস্ত জেলা জুড়ে বাংলা বাঁচাও আন্দোলন কর্মসূচি পালন করলেন সঙ্ঘের ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জানা গেছে রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি এদিন শিলিগুড়িতেও এই আন্দোলন কর্মসূচি পালন করেন এভিবিপির সদস্যরা। এদিন বেলা দুটো নাগাদ শিলিগুড়িতে প্রায় কয়েকশো ছাত্র পড়ুয়া রাজ্যের একাধিক ইস্যু নিয়ে মহকুমা শাসককে ডেপুটেশন দেয়। এভিবিপির ছাত্রনেতা অলোক দেবধুতি জানান যে বাংলায় গণতন্ত্র রক্ষা, নারী সমাজকে রক্ষা , এবং শিক্ষা সহ একাধিক দাবি জানিয়ে আজকের এই কর্মসূচি বলে জানান তিনি। এদিনের বাংলা বাঁচাও কর্মসূচিতে অংশ নেন ছাত্রনেতা চন্দন সাউ, গণেশ কমতি, বিরাজ বিশ্বাস সহ অন্যান্যরা।
Read More
কৃষি আইন নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

কৃষি আইন নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

নতুন তিন কৃষি আইন নিয়ে দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভ সমানে অব্যাহত রয়েছে। দীর্ঘ একমাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। একাধিকবার কেন্দ্র-কৃষক বৈঠক হলেও এখনও সমাধানসূত্র অধরা। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আগামী ৮ জানুয়ারি ফের বৈঠক রয়েছে দুপক্ষের। ১১ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। কৃষি আইন সংক্রান্ত যাবতীয় আবেদনগুলিকে একত্রিত করে ওই দিন শুনানি হবে সর্বোচ্চ আদালতে। তার আগে আদালত কোনও সিদ্ধান্তে উপনীত হলে আলোচনার পথ বন্ধ হয়ে যেতে পারে।
Read More
বিজেপিতে যোগ দিলেন সিপিএম নেতা সুমিত ঘোষ

বিজেপিতে যোগ দিলেন সিপিএম নেতা সুমিত ঘোষ

বাম ছেড়ে রামের দলে নাম লেখালেন সিপিএমের একদা দাপুটে নেতা সুমিত ঘোষ। জানা গেছে এদিন শিবমন্দিরে বিজেপির মন্ডল কার্যালয়ে ওই বামপন্থী নেতাকে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা সুভাষ ঘোষ, বিজেপি যুব নেতা অরিজিৎ দাস সহ মন্ডল স্তরের অন্যান্য বিজেপি কর্মী পদাধিকারীরা। এদিনের যোগদান পর্বে বিজেপি নেতা সুভাষ ঘোষ জানান সিপিএমের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সুমিত বাবু ভারতীয় জনতা পার্টিতেজ যোগদান করলেন।
Read More
একাধিক নেতার অভিষেক ঘটল পদ্ম শিবিরে

একাধিক নেতার অভিষেক ঘটল পদ্ম শিবিরে

ঘাসফুল শিবিরে আবারও বড়সড় ভাঙন। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর হাত ধরেই কাতারে কাতারে নেতা বসলেন পদ্মাসনে। প্রায় ১৫০ জন হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন। রাজনৈতিক মহলের অন্দরের খবর, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে তৃণমূল শিবিরে ভাঙন দেখা দিয়েছে। শুভেন্দুর দলত্যাগ কার্যতই প্রায় ধসের কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের।
Read More
মুখ্যমন্ত্রীর জন্মদিনে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেত্রী

মুখ্যমন্ত্রীর জন্মদিনে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেত্রী

মুখ্যমন্ত্রীর ৬৬তম জন্মদিন পালন অনুষ্ঠান মঞ্চ হয়ে গেল যোগদান অনুষ্ঠানে।এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে অঞ্চল সভাপতি মনোজ আগরওয়াল । জানা গেছে অনুষ্ঠান শুরুর আগে মহিলা বিজেপি নেত্রী পিঙ্কি চক্রবর্তী তৃণমূলে যোগদান করেন। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলার কার্যকরী সভাপতি তথা বিধায়ক জেমস কুজুর। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কো অর্ডিনেটর পাশাং লামা, ডি পি এস সি এর চ্যায়ার ম্যান সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কেক কেটে এই জন্মদিন পালন করলেন৷তবে জন্মদিন পালন করার আগে বিজেপি এর মহীলা অঞ্চল সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাকে স্বাগত জানিয়ে কেক…
Read More
আব্বাস সিদ্দিকীর সাথে হাত মিলিয়েছে ওয়েসি – মমতা বন্দ্যোপাধ্যায় বিগ চ্যালেঞ্জ এর মুখে

আব্বাস সিদ্দিকীর সাথে হাত মিলিয়েছে ওয়েসি – মমতা বন্দ্যোপাধ্যায় বিগ চ্যালেঞ্জ এর মুখে

রবিবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসালিমীন (এআইএমআইএম) সুপ্রিমো আসাদুদ্দিন ওবাইসি বাংলার হুগলি জেলার জনপ্রিয় ধর্মীয় স্থান ফুরফুরা শরীফ পরিদর্শন করেছেন এবং রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে প্রভাবশালী ধর্মগুরু আব্বাস সিদ্দিকীর সাথে আলোচনা করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে হায়দরাবাদ ভিত্তিক দলের প্রধান বলেছিলেন, “আমরা আব্বাস সিদ্দিকীর সাথে কাজ করব। আমরা তার পিছনে কাজ করব এবং তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা সমর্থন করব। ” রাজ্য এ তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরে ওয়েসি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সফর করেছিলেন। গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে রবিবারের উন্নয়ন একটি তাৎপর্যপূর্ণ, কারণ এটি তৃণমূল কংগ্রেসের (টিএমসির) সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের উপর চাপ সৃষ্টি করতে পারে। ওয়াসিস অবশ্য…
Read More
২০০ স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠনে অনুমোদন রাজ্যের

২০০ স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠনে অনুমোদন রাজ্যের

উত্তরবঙ্গ জুড়ে প্রায় দুশো স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু হচ্ছে এদিন সাংবাদিক সম্মেলন করে জানালেন উত্তরবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব। সূত্রের খবর প্রাথমিক স্তরে রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু হচ্ছে। প্রশাসনিক ভাবে অনুমোদন মিলেছে। উল্লেখ্য ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষায় পঠনপাঠন নিয়ে সঙ্কেত দেন। এদিকে উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে বিদ্যালয় পরিকাঠামো তৈরি করে দ্রুত পঠনপাঠন শুরু হবে। পাশাপাশি গৌতম দেব জানিয়েছেন কামতাপুরি ভাষাতেও সিলেবাস তৈরির প্রক্রিয়া চলছে। কামতাপুরি ভাষাতেও দ্রুত পঠনপাঠন শুরু হবে।
Read More
গাড়ির ধাক্কায় মৃত্যু  এক পথচারীর

গাড়ির ধাক্কায় মৃত্যু এক পথচারীর

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকায়। জানা গেছে মঙ্গলবার রাত আটটা নাগাদ শিলিগুড়ি টেনজিং নোরগে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হিলকার্ট রোডে এক মৃত পথচারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তবে কিভাবে ওই পথচারীর মৃত্যু হল সে বিষয়ে সেই জনবহুল জায়গার লোকেরাও কিছু জানাতে পারেন নি। আর এতেই আরো বেশি রহস্য ছড়িয়েছে।ঘটনার খবর পেয়ে জংশন ট্রাফিক পুলিশ এবং ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ জানিয়েছে পথচারীর মাথার ওপর দিয়ে কোনো গাড়ি চলে গিয়েছিল। মৃতের পরিচয় গভীর রাত পর্যন্ত জানা যায়নি। মৃতদেহটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Read More
জানুয়ারি থেকে দাম বাড়াবে নিসান ইন্ডিয়া

জানুয়ারি থেকে দাম বাড়াবে নিসান ইন্ডিয়া

সব নিসান ও ডাটসুন মডেলে ৫ শতাংশ অবধি দাম বাড়ানো হবে জানুয়ারি ২০২১ থেকে। এখবর জানিয়েছে নিসান ইন্ডিয়া।  ০.৮লি ও ১.০লি ইঞ্জিন অপশনে এবং এমটি ও এএমটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ডাটসুন রেডি-গো। ডাটসুন গো পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি অপশন্স-সহ ১.২লি ইঞ্জিন অপশনে। ডাটসুন গো+ পাওয়া যাচ্ছে ১.২লি ইঞ্জিন অপশনে, এমটি ও সিভিটি অপশন্স-সহ। নিসানের ক্ষেত্রে, নিসান কিকস পাওয়া যাচ্ছে ১.৫লি ন্যাচারালি অ্যাস্পিরেটেড ও ১.৩লি টার্বো পেট্রোল ইঞ্জিন অপশনে, এমটি ও সিভিটি অপশন্স-সহ। নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, বাজারের বর্তমান পরিস্থিতিতে ও ব্যয়বৃদ্ধির কারণে তারা বাধ্য হয়েই সকল নিসান ও ডাটসুন মডেলের দাম জানুয়ারি ২০২১…
Read More
ঘড়ি ডিটারজেন্টের সচেতনতা অভিযান

ঘড়ি ডিটারজেন্টের সচেতনতা অভিযান

ভারতের ১ নম্বর ডিটারজেন্ট পাউডার ঘড়ির প্রস্তুতকর্তা ও বিপণনকারী আরএসপিএল গ্রুপ কোভিড-১৯ অতিমারির মধ্যে সুস্থ ও নিরাপদ থাকার বার্তা দিতে এগিয়ে এসেছে। তারা শুরু করেছে ‘বচাওমেঁহিসমঝদারিহ্যায়’ ক্যাম্পেন। ঘড়ি ডিটারজেন্ট হল ভারতের প্রথম ব্র্যান্ড যারা প্যাকেজিংয়ের মাধ্যমে এরকম সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হল ১০ কোটিরও বেশি ভারতীয় পরিবারে প্যাকেজিংয়ের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া ও সবসময় ফেস মাস্ক ব্যবহারের কথা স্মরণ করিয়ে দেওয়া। এই বার্তা ঘড়ি ডিটারজেন্টের প্যাকেটে লোগোর উপরে থাকবে। প্যাকেজিংয়ের বার্তা ছাড়াও ঘড়ি ডিটারজেন্ট তার বিশাল ডিস্ট্রিবিউশন চ্যানেল নেটওয়ার্ককেও এই অভিযানে সামিল করবে। একইসঙ্গে ঘড়ি একটি ডিজিটাল ফিল্মও এনেছে, যেখানে ফেস মাস্ক নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখার গুরুত্ব…
Read More
২৫ শতাংশ দর্শক টেস্ট দেখতে পারবেন সিডনিতে

২৫ শতাংশ দর্শক টেস্ট দেখতে পারবেন সিডনিতে

করোনাভাইরাস-জনিত মামলার বৃদ্ধির কারণে সিডনিতে আয়োজিত গাভাসকর বর্ডার ট্রফির তৃতীয় টেস্ট হবে যে মাঠে হবে তাতে ৫০ শতাংশ দর্শকদের বদলে ২৫ শতাংশ দর্শকদের দেখতে দেওয়া হবে জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনাভাইরাস বৃদ্ধির কারণে কমিয়ে দেওয়া হয়েছে। ৭ জানুয়ারি থেকে শুরু হবে টেস্ট। ক্রিসমাসের আগে সিডনিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More
গ্লেনমার্কের এফডিসি – রেমোগ্লিফ্লোজিন+ভিল্ডাগ্লিপ্টিন

গ্লেনমার্কের এফডিসি – রেমোগ্লিফ্লোজিন+ভিল্ডাগ্লিপ্টিন

ভারতে লঞ্চ হল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রেমোগ্লিফ্লোজিন এটাবোনেট ও ভিল্ডাগ্লিপ্টিন-এর একটি ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি)। এই এফডিসি টাইপ ২ ডায়াবিটিস চিকিৎসায় ব্যবহার করা হয়। এই কম্বিনেশনে ফিক্সড ডোজ হিসেবে থাকছে রেমোগ্লিফ্লোজিন (১০০মিগ্রা) ও ভিল্ডাগ্লিপ্টিন (৫০মিগ্রা), যা দিনে দুইবার খেতে হবে। গ্লেনমার্ক ঔষধটি লঞ্চ করেছে রেমো ভি ও রেমোজেন ভি – এই দুই ব্র্যান্ড নামে।  বিশ্বে রেমোগ্লিফ্লোজিন + ভিল্ডাগ্লিপ্টিন ফিক্সড ডোজ কম্বিনেশন লঞ্চের ব্যাপারে গ্লেনমার্কই প্রথম কোম্পানি এবং ভারতেই তা প্রথম প্রয়োগ হচ্ছে। গ্লেনমার্ক ডিসিজিআই থেকে এই ঔষধ ম্যানুফ্যাকচারিং ও মার্কেটিংয়ের অনুমোদন পেয়েছে। এইধরণের ঔষধের ক্ষেত্রে অন্য ব্র্যান্ডের দৈনিক চিকিৎসা ব্যয় ৭৮ টাকা হলেও গ্লেনমার্কের ঔষধটি লঞ্চ হচ্ছে টাবলেট-প্রতি মাত্র ১৪…
Read More
নাড্ডার বঙ্গ সফরসূচি শুরু ৯ই জানুয়ারি

নাড্ডার বঙ্গ সফরসূচি শুরু ৯ই জানুয়ারি

এবার বিজেপি ঝাঁপিয়ে পড়েছে বঙ্গে মসনদ দখলে। এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আগত বঙ্গ সফর নিয়ে সরগরম হল রাজ্য রাজনীতি। ৯ই জানুয়ারি কাটোয়ায় জনসভা করবেন জে পি নাড্ডা। এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতে বিজেপির আরও কিছু কর্মসূচি রয়েছে যেখানে যাবেন নাড্ডা। এই মাসের শেষেই বাংলাতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Read More
এবার বলিউডে দিতিপ্রিয়া

এবার বলিউডে দিতিপ্রিয়া

ক্রমবর্ধমান কেরিয়ার গ্রাফ রাসমনির। ‘করুণাময়ী রানী রাসমনি’ ধারাবাহিকের রানিমার চরিত্রদিয়ে অভিনয় শুরু করেন দিতিপ্রিয়া। বেশ ছোটো বয়স থেকেই অভিনয় জীবনে আসেন দিতিপ্রিয়া। শুরুর দিন থেকেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছেন হলদিয়া শহরের এই ছোট্ট মেয়ে । টেলিভিশন ছাড়াও এর আগে  বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে, তবে এবার তিনি পা রাখলেন বলিউডেও। অভিষেক বচ্চনের বহু প্রতীক্ষিত ছবি ‘বব বিশ্বাস’-এ দেখা যাবে দিতিপ্রিয়াকে। ছবিটির পরিচালনায় রয়েছেন সুজয় ঘোষ ও প্রযোজনা করছেন গৌরী খান। সুজয় ঘোষের সুপারহিট ছবি ‘কাহানি’ অন্যতম বিখ্যাত চরিত্র বব বিশ্বাসকে নিয়েই তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট।
Read More