editor

10321 Posts
নতুন ভার্সনের ইনস্টাগ্রাম লাইট অ্যাপ

নতুন ভার্সনের ইনস্টাগ্রাম লাইট অ্যাপ

ভারতে ইনস্টাগ্রাম লাইটের একটি নতুন ভার্সনের টেস্টিং শুরু হয়েছে। এই অ্যাপের সাইজ মাত্র ২ এমবি। ডিভাইস, প্লাটফর্ম বা নেটওয়ার্ক নির্বিশেষে এই নতুন ভার্সনের অ্যাপ দেবে উচ্চমানের ইনস্টাগ্রাম এক্সপিরিয়েন্স। প্রথম ‘ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া’ ভার্চুয়াল ইভেন্টে এই ঘোষণা করা হয়েছে।  অ্যান্ড্রয়েডের জন্য নির্মিত এই অ্যাপ দেবে আরও বেশি স্পিড, পারফর্ম্যান্স ও রেস্পন্সিভনেস। আপাতত কয়েকটি ফিচার না থাকলেও মূল ইনস্টাগ্রাম অ্যাপের মতো একইরকম অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এই অ্যাপ পাওয়া যাবে বাংলা, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালয়ালম, মারাঠি, পাঞ্জাবি, তামিল ও তেলুগু ভাষায়। ইনস্টাগ্রাম বিগত কয়েকমাসে একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে। এবার ভারতে ইনস্টাগ্রাম লাইটের টেস্ট আরম্ভ করা হল। যারা এখনও ইনস্টাগ্রামের অভিজ্ঞতা লাভ…
Read More
এইচডিএফসি লাইফের #ডিসিশনটুপ্রোটেক্ট ক্যাম্পেন

এইচডিএফসি লাইফের #ডিসিশনটুপ্রোটেক্ট ক্যাম্পেন

ভারতের অগ্রণী জীবনবীমা কোম্পানি এইচডিএফসি লাইফ লঞ্চ্‌ করল নতুন ক্যাম্পেন - #ডিসিশনটুপ্রোটেক্ট। এটি হল গ্রাহকদের অভিজ্ঞতার কাহিনীভিত্তিক ক্যাম্পেন, যাতে টার্ম প্ল্যানের প্রয়োজনীয়তার কথা পলিসিহোল্ডারদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোম্পানির তরফে বর্তমান পলিসিহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়া হয়েছে কেন তারা এইচডিএফসি লাইফ টার্ম প্ল্যান বেছে নিয়েছিলেন।  এর আগেও এইচডিএফসি লাইফ একটি প্রোটেকশন ক্যাম্পেন শুরু করেছিল এইচডিএফসি লাইফের ‘ক্লিক টু প্রোটেক্ট’ টার্মের সুবিধাবলীর ব্যাপারে সচেতনতা গড়ার জন্য। নতুন ক্যাম্পেনে শুধু টার্ম প্ল্যানের প্রয়োজনীয়তা নয়, একইসঙ্গে তুলে ধরা হয়েছে টার্ম প্ল্যান কিভাবে পলিসিহোল্ডারদের জীবনে পরিবর্তন এনেছে সেই বাস্তব কাহিনী। নতুন ক্যাম্পেনটি প্রচারিত হবে টেলিভিশন, ডিটিএইচ ও ডিজিটাল-সহ মাল্টি-মিডিয়া প্লাটফর্মগুলিতে।
Read More
মাদার টেরেজার বায়োপিক বানাতে কলকাতায় হাজির হলিউড

মাদার টেরেজার বায়োপিক বানাতে কলকাতায় হাজির হলিউড

টেরেজার জীবনী নিয়ে বায়োপিক তৈরির ঘোষণা হয়েছে আগেই। হলিউডের বিখ্যাত কলাকুশলীরা তুলে ধরবেন নোবেলজয়ীর জীবন চিত্র। আর এই কাজে ১৯ ডিসেম্বর কলকাতায় পৌঁছল তারা। কলকাতায় শুরু হয়ে গেল মাদার টেরেজার বায়োপিক কবিতা অ্যান্ড টেরেজার শ্যুটিং ৷ উত্তর কলকাতার নানা জায়গায় তুমুল ব্যস্ততার মধ্যে দিয়েই চলল এই ছবির শ্যুটিং ৷ কবিতা অ্যান্ড টেরেজা ৷ মাদার টেরেজার জীবন নিয়ে তৈরি এই ছবির পরিচালক হলেন কমল মুসাল ৷ ছবিতে মাদারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ ৷ ছবিতে রয়েছেন অক্টোবর ছবিতে থেকে বলিউডে পা রাখা একেবারে নতুন অভিনেত্রী বণিতা সাধু ৷ রয়েছেন দীপ্তি নাভালও ৷কলকাতার সঙ্গে বরাবরই আত্মিক টান ছিল মাদারের ৷…
Read More
চাকরি দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

চাকরি দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর এলাকায়। সূত্রের খবর ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে বাইরে রয়েছে। সেই সুযোগ নিয়ে এবং চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অষ্টাদশী বধূকে দিনের পর দিন ধর্ষণ করেছে। গৃহবধূটি কিছুদিন আগে হরিশচন্দ্রপুর এলাকায় ওই অভিযুক্তের নামে এফআইআর করতে গেলে অভিযুক্ত মজিবুর রহমান নিজের প্রভাব খাটিয়ে এলাকা থেকে ওই গৃহবধূ এবং তার পরিবারকে গ্রাম ছাড়া করে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। সোমবার ওই গৃহবধূ মালদার বার এসোসিয়েশনের এক আইনজীবীর সাহায্য নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানেই অভিযুক্ত মজিবুর রহমানের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন এবং তার…
Read More
তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

করোনাকালে প্রচুর লোকের সাহায্য করে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদকে। তাই এবার অভিনেতাকে সম্মান জানাতে তেলেঙ্গানার কেরালার সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয় মানুষরা তৈরি করল আস্ত একটা মন্দির। মন্দিরে প্রতিস্থাপন করা হয়েছে অভিনেতা সোনু সুদের মূর্তি। অভিনেতার জন্য মন্দির তৈরি করতে পেরে অত্যন্ত আনন্দের বিষয় স্থানীয় মানুষের কাছে। একজন সাধারণ মানুষ হিসেবে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 
Read More
সোনু সুদের মন্দির তৈরি হচ্ছে তেলেঙ্গানায়

সোনু সুদের মন্দির তৈরি হচ্ছে তেলেঙ্গানায়

লকডাউনে তিনি সিঃস্বার্থভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ গাড়ি, বাসের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিয়েছেন নিজ-নিজ বাড়ি! এখানেই শেষ নয়! দেশের যে-কোনও প্রান্তে যখনই যে বিপদে পড়েছেন, সোনুকে একবার জানালেই হল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন 'দাবাং' স্টার! লকডাউনে বহু মানুষ কর্মহারা হয়েছেন। সোনু তাঁদের সাহায্য করেছেন নতুনভাবে জীবন শুরু করতে! এমনকী আমফানে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির অসহায় মহিলাকেও নতুন বাড়ি বানিয়ে দেন সোনু সুদ। আজ গোটা দেশ সোনু সুদকে ভগবানের মতো ভক্তি করে! মানুষের মনের মণিকোঠায় তাঁর অবিচল শ্রদ্ধার আসন। বিহারে বানানো হয়েছে তাঁর বিশাল মূর্তি, এবার তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার দুব্বা টান্ডা গ্রামে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হল মন্দির। মন্দিরে স্থাপিত…
Read More
বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

২০২১ সালের নির্বাচনের আগে তামিলনাড়ু সরকার এক বড় ঘোষণা করেছে রাজ্যের মানুষের জন্য। করোনাকালে পোঙ্গাল উৎসবের আগে রেশন কার্ডধারীদের নগদ অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপাড্ডি কে পালানিস্বামী। রেশন কার্ডধারীকে ২৫০০ টাকা নগদ এবং এক কেজি চাল, চিনি এবং একটি আঁখ বিনামূল্যে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা রাজ্যবাসীর কাছে নিঃসন্দেহে খুশির খবর।
Read More
খেলোয়াড়দের মনোবল বাড়াতে তরাই এথলেটিকের সাইকেল রেলি

খেলোয়াড়দের মনোবল বাড়াতে তরাই এথলেটিকের সাইকেল রেলি

শিলিগুড়ি তরাই এথলেটিক কোচিং সেন্টারের উদ্যোগে পালিত হলো সাইকেল রেলি । শারীরিক সচেতনতা এবং পরিবেশের বার্তা নিয়ে সিলিগুড়ি থেকে দুধিয়া পর্যন্ত সাইকেল রেলি করে ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীরা। জানা গেছে করোনায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের মনোবল বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সেন্টারের কর্তারা। সেন্টারের কর্তা কার্তিক পাল জানিয়েছেন , রবিবার সকাল ৮ টায় ১১০ জন ক্রীড়াবিদ হিলকর্ট রোড হয়ে,শুকনা হয়ে মাঝে টিফিন সেরে ৩২ কিমি পথ অতিক্রম করে সকলে দুধীয়া পৌঁছায়,সেখানে দুপুরের খাওয়া ও ক্যারিয়ার কাউন্সেলিং এর একটি কর্মসূচি সেরে পুনরায় শিলিগুড়ি ফিরে আসেন সকলে।
Read More
সরকারি সুবিধা না পেয়ে ধর্ণায় প্রতিবন্ধীরা

সরকারি সুবিধা না পেয়ে ধর্ণায় প্রতিবন্ধীরা

নানা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধীরা। আর এই অভিযোগ তুকে কালচিনি বিডিও অফিসের সামনে ধর্ণায় বসল কালচিনি দিব্যাঙ্গ সঙ্ঘ। ধর্ণার পাশাপাশি বিডিওকে ১১ দফার দাবিতে ডেপুটেশনও দেয় তারা। কালচিনি দিব‍্যাঙ্গ সংঘের সভাপতি অমিত লোহারা জানান যে আমরা প্রতিবন্ধীরা বিভিন্ন সরকারি সূযোগ সুবিধা থেকে বঞ্চিত আলিপুরদুয়ার জেলার কোনো সরকারি চাকরি নিয়োগে প্রতিবন্ধীদের অগ্ৰাধিকার দেওয়া হচ্ছেনা এছাড়া কালচিনি ব্লকে প্রতিবন্ধীদের স্বনির্ভর হবার জন‍্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এসমস্ত কিছুর দাবিতে আমরা দুই দিনের ধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছি যদি শীঘ্র আমাদের দাবি না পূরণ হয় তাহলে আমরা অনশন কর্মসূচিতে সামিল হব।
Read More
আগামীতে সরকার গঠন করবে  মমতা ব্যানার্জিই : সাংসদ মৌসুম নূর

আগামীতে সরকার গঠন করবে মমতা ব্যানার্জিই : সাংসদ মৌসুম নূর

শুভেন্দু শহ একাধিক দলত্যাগী তৃনমূল নেতাকে এদিন একহাত নিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। সোমবার পুরাতন মালদার চৌরঙ্গী মোড়ে বঙ্গধ্বনি যাত্রার সূচনা করতে গিয়ে দল ছাড়াদের বিরুদ্ধে কটাক্ষ করলেন তিনি। তিনি জানান এমন অনেক নেতা আছেন যারা দলে থেকে ক্ষতি করার চেষ্টা করে, এরকম নেতাদের দলে না থাকাই ভালো।যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর নাম না করেই এই মন্তব্যই করেছেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর । তার সাফ কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ১০ বছরে রাজ্যের উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। এরকম নেতা যেকোনো দলে থাকলেই ক্ষতি। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরেই মানুষের কাছে ছুটে যাব । আগামীতে সরকার…
Read More
গিলান্ডি নদীর ওপর ব্রিজের দাবি মধ্য খুটটিমারির বাসিন্দাদের

গিলান্ডি নদীর ওপর ব্রিজের দাবি মধ্য খুটটিমারির বাসিন্দাদের

গিলান্ডি নদীর ওপর স্থায়ী পাকাসেতুর দাবি ঝাড়আলতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। পাকা স্থায়ী সেতু না থাকাতে এলাকার ত্রিশ হাজার মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতকে দুভাগ করেছে এই গিলান্ডি নদী। বর্ষাকাল বাদে সারাবছর ধরে স্থানীয় উদ্যোগে এই নদীর ওপর অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করলেও বর্ষাকালে সাঁকো ভেঙে যাতায়াত বন্ধ হয়ে যায়। সেসময় বাসিন্দাদের গ্রাম পঞ্চায়েত আসতে হয় ঘুর পথে। স্থানীয়দের দাবি ওই এলাকায় অবিলম্বে পাকা সেতু তৈরি করতে হবে। স্থানীয় বিশ্বেস্বর রায় জানান বিধায়ক মিতালি রায়কে বহুবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে । স্থানীয় বিজেপি…
Read More
গান্ধিমূর্তির পাশে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ, ধর্ণা

গান্ধিমূর্তির পাশে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ, ধর্ণা

রাজ্যে নারীসুরক্ষার হতশ্রী অবস্থার বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভে শামিল হলেন গান্ধিমূর্তির পাশে। এদিন শিলিগুড়ির কোর্টেমোড়ে গান্ধীমূর্তির পাশে "আর নয় অসুরক্ষা"র স্লোগান তুলে বিক্ষোভ ধর্ণা দেখালেন মহিলারা। বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী পাঞ্চালী ভট্টাচার্য জানান বাংলায় মহিলারা অসুরক্ষিত। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও তিনি রাজ্যের অন্যান্য মহিলাদের প্রতি একেবারেই উদাসীন। সেইকারণেই তাদের এই কর্মসূচী চলছে।তিনি আরো জানান 'আর নয় অন্যায়' এই নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির কর্মসূচী। এরই মধ্যে ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার তরফে চলবে 'আর নয় অসুরক্ষা' কর্মসূচী।
Read More
তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র জায়া সুজাতা মন্ডল

তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র জায়া সুজাতা মন্ডল

তৃনমূলের যোগ দিলেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল। এদিন আচমকাই সৌগত বসু, কুনাল ঘোষের হাত ধরে তৃনমূল পতাকা তুলে নিলেন বিজেপি নেত্রী সুজাতা মন্ডল। বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য যুব সভাপতির স্ত্রীর তৃণমূলে যোগদান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর বিজেপিতে কোনো পদ না পেয়েই এই পদত্যাগ এবং তৃণমূলে যোগদান । এদিন তৃণমূলে যোগদান করেই সুজাতা মন্ডল জানান বিজেপিতে যোগ্য সম্মান তিনি পাননি। তাঁর অভিযোগ, গত লোকসভা ভোটে হাড় ভাঙা পরিশ্রম করে নিজের স্বামীকে বিষ্ণুপুর লোকসভা ভোটে জেতালেও কোনো সম্মান জোটেনি তাঁর। তাই পুরোনো দলেই ফিরলেন তিনি। নিজের স্ত্রী তৃনমূল যোগদান করতেই সাংসদ…
Read More
আজ ফের ইস্তফাপত্র দিতে বিধানসভা ভবনে শুভেন্দু

আজ ফের ইস্তফাপত্র দিতে বিধানসভা ভবনে শুভেন্দু

আজ ফের বিধানসভা ভবনে অধ্যক্ষের কাছে নিজের ইস্তফাপত্র দিতে সশরীরে গেলেন সদ্য তৃনমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। জানা গেছে এদিন কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নিয়ে এদিন বিধানসভা ভবনের দিকে রওনা দেন। উল্লেখ্য গত কয়েকদিন আগে বিধানসভা ভবনে গিয়ে তৃনমূলের বিধায়ক পদ ছাড়তে ইস্তফা পত্র দিয়ে আসেন। কিন্তু সেদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় তার সচিবের কাছে ইস্তফাপত্র পেশ করেন। কিন্তু শনিবারই স্পিকার বিমান বাবু শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হয়নি বলে জানিয়ে দেন। কারন হিসেবে স্পিকারের অনুপস্থিতির দেখান। সেদিনই স্পিকার শুভেন্দুকে ফের আজ ইস্তফাপত্র নিয়ে সশরীরে হাজির হতে নির্দেশ দেন।
Read More