editor

10324 Posts
গান্ধিমূর্তির পাশে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ, ধর্ণা

গান্ধিমূর্তির পাশে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ, ধর্ণা

রাজ্যে নারীসুরক্ষার হতশ্রী অবস্থার বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভে শামিল হলেন গান্ধিমূর্তির পাশে। এদিন শিলিগুড়ির কোর্টেমোড়ে গান্ধীমূর্তির পাশে "আর নয় অসুরক্ষা"র স্লোগান তুলে বিক্ষোভ ধর্ণা দেখালেন মহিলারা। বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী পাঞ্চালী ভট্টাচার্য জানান বাংলায় মহিলারা অসুরক্ষিত। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও তিনি রাজ্যের অন্যান্য মহিলাদের প্রতি একেবারেই উদাসীন। সেইকারণেই তাদের এই কর্মসূচী চলছে।তিনি আরো জানান 'আর নয় অন্যায়' এই নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির কর্মসূচী। এরই মধ্যে ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার তরফে চলবে 'আর নয় অসুরক্ষা' কর্মসূচী।
Read More
তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র জায়া সুজাতা মন্ডল

তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র জায়া সুজাতা মন্ডল

তৃনমূলের যোগ দিলেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল। এদিন আচমকাই সৌগত বসু, কুনাল ঘোষের হাত ধরে তৃনমূল পতাকা তুলে নিলেন বিজেপি নেত্রী সুজাতা মন্ডল। বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য যুব সভাপতির স্ত্রীর তৃণমূলে যোগদান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর বিজেপিতে কোনো পদ না পেয়েই এই পদত্যাগ এবং তৃণমূলে যোগদান । এদিন তৃণমূলে যোগদান করেই সুজাতা মন্ডল জানান বিজেপিতে যোগ্য সম্মান তিনি পাননি। তাঁর অভিযোগ, গত লোকসভা ভোটে হাড় ভাঙা পরিশ্রম করে নিজের স্বামীকে বিষ্ণুপুর লোকসভা ভোটে জেতালেও কোনো সম্মান জোটেনি তাঁর। তাই পুরোনো দলেই ফিরলেন তিনি। নিজের স্ত্রী তৃনমূল যোগদান করতেই সাংসদ…
Read More
আজ ফের ইস্তফাপত্র দিতে বিধানসভা ভবনে শুভেন্দু

আজ ফের ইস্তফাপত্র দিতে বিধানসভা ভবনে শুভেন্দু

আজ ফের বিধানসভা ভবনে অধ্যক্ষের কাছে নিজের ইস্তফাপত্র দিতে সশরীরে গেলেন সদ্য তৃনমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। জানা গেছে এদিন কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নিয়ে এদিন বিধানসভা ভবনের দিকে রওনা দেন। উল্লেখ্য গত কয়েকদিন আগে বিধানসভা ভবনে গিয়ে তৃনমূলের বিধায়ক পদ ছাড়তে ইস্তফা পত্র দিয়ে আসেন। কিন্তু সেদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় তার সচিবের কাছে ইস্তফাপত্র পেশ করেন। কিন্তু শনিবারই স্পিকার বিমান বাবু শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হয়নি বলে জানিয়ে দেন। কারন হিসেবে স্পিকারের অনুপস্থিতির দেখান। সেদিনই স্পিকার শুভেন্দুকে ফের আজ ইস্তফাপত্র নিয়ে সশরীরে হাজির হতে নির্দেশ দেন।
Read More
সাসপেন্ড নেতা বঙ্গধ্বনি কর্মসূচিতে, বিতর্ক আলিপুরদুয়ারে

সাসপেন্ড নেতা বঙ্গধ্বনি কর্মসূচিতে, বিতর্ক আলিপুরদুয়ারে

কিছুদিন আগেই বৈঠকের মিটিং থেকে বেরিয়ে প্রকাশ্যে দলের বিরুদ্ধে, জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন, শাস্তিস্বরূপ সাসপেন্ডের খাঁড়া নেমে এসেছিল তৃনমূল নেতা নিরঞ্জন দাসের ওপর। সেই সাসপেন্ড নেতাকেই দেখা গেল তৃনমূলের বঙ্গধ্বনি কর্মসূচিতে। সাসপেন্ড নেতা নিরঞ্জনের এই চিত্র দেখে জোর বিতর্ক শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। জানা গেছে, গত ৩০ নভেম্বর জেলা সভাপতি বলেছিলেন দল বিরোধী কাজের জন্য নিরঞ্জন দাসকে দল থেকে সাসপেন্ড করা হয় ৷ দলের সবরকম কাজ থেকে তাকে অব্যহতিও দেওয়া হয় ৷ কিন্তু পিকে র টিম সেই কারণ দর্শানোর চিঠি হাতে পাওয়া দলের কাজ থেকে বিরত থাকতে বলা নেতাকেই কাজে লাগাচ্ছে জেলার বিভিন্ন জায়গায় বঙ্গ ধ্বনি যাত্রায়। এবং…
Read More
ট্রাকের সঙ্গে সংঘর্ষ যাত্রীবোঝাই সরকারি বাসের, হত তিন, আহত একাধিক

ট্রাকের সঙ্গে সংঘর্ষ যাত্রীবোঝাই সরকারি বাসের, হত তিন, আহত একাধিক

শিলিগুড়ির অদূরে বিধাননগর জাতীয় সড়কে আজ ভোরবেলায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন, আশঙ্কাজনক একাধিক। জানা গেছে কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রাকের। এই দুর্ঘটনায় যাত্রী বোঝাই সরকারি বাসটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনাটি সোমবার ভোররাতে ঘটেছে। ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী মারা গেছেন, এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জানা গেছে কলকাতা থেকে শিলিগুড়িগামী এনবিএসটিসির বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। ফলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। দীর্ঘক্ষণ জাতীয়সড়কে ট্রাফিক জ্যাম থাকে। ঘটনাস্থলে পুলিশ এসে বাসটিকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
Read More
অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুসৌরিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়লেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় বিনোদন জগতের অমূল্য সম্পদ মহাগুরু। এই খবর জানিয়েছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। সকাল থেকেই পেটের সমস্যা শুরু হয়েছিল। প্রবল ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে একেবারে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাঁকে। এর আগে বিবেক পরিচালিত ‘দ্য তাশখন্দ ফাইলস’ ছবিতে শ্যাম সুন্দর ত্রিপাঠির চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন।
Read More
কোভিড পজিটিভ আবীর চট্টোপাধ্যায়

কোভিড পজিটিভ আবীর চট্টোপাধ্যায়

যত সময় বাড়ছে ততোই আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। সাধারণ মানুষের পাশাপাশি টলিপাড়ার অন্দরমহলে জাঁকিয়ে বসেছে করোনা। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। রবিবার সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর পোস্ট করেন অভিনেতা নিজেই। আইসোলেটেড করেছেন নিজেকে। সুস্থ আছেন তিনি।
Read More
বড়দিনের উৎসবে আমন্ড

বড়দিনের উৎসবে আমন্ড

দেশের সর্বত্র সব পরিবার এখন ক্রিসমাস উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে। সামাজিক ব্যবধান বিধি সত্ত্বেও কতকিছু নিয়ে ব্যস্ত মানুষ – যেমন ঘরবাড়ি সাজানো, উপহারের সামগ্রী কেনা, ভার্চুয়াল পারিবারিক মিলন, ভোজ, মিষ্টি ইত্যাদি। বড়দিনের উৎসবের সময়ে পরিবারের সকলে মিলে ঘরোয়া মুভি দেখা আর নানারকম স্ন্যাক দিয়ে মুখচালানো এক স্বাভাবিক দৃশ্য, যদিও তা সবসময় সেরকম স্বাস্থ্যকর নাও হতে পারে। স্ন্যাক্স হিসেবে আমন্ডের মতো স্বাস্থ্যসম্মত বিকল্প বেছে নেওয়া যায়, আর উপহার হিসেবে বরাবরের মিষ্টির পরিবর্তে পুষ্টিকর আমন্ড দেওয়া যেতে পারে।  আমন্ডের রকমারি গুণের জন্য ক্রিসমাসের উৎসবে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত আমন্ডের পক্ষেই মতপ্রকাশ করেছেন ফিটনেস এক্সপার্ট ও সেলিব্রিটি মাস্টার ইনস্ট্রাকটর ইয়াসমিন করাচিওয়ালা, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস…
Read More
গ্রেপ্তার হওয়া যুবমোর্চা নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল যুব মোর্চার

গ্রেপ্তার হওয়া যুবমোর্চা নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল যুব মোর্চার

গত ৮ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে পুলিশ ও প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে পোস্টার ছেড়া কান্ডে গ্রেপ্তার হন বিজেপি যুব মোর্চার বেশ কয়েকজন কার্যকর্তা।তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বিক্ষোভ আন্দোলন করল বিজেপি যুব মোর্চার সদস্যরা। সম্পতি রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর তৃনমূল কংগ্রেস যেভাবে আক্রমন করে বাংলার গনতন্ত্রকে হত্যা করছে এবং প্রশাসনের মদতে বিজেপি কর্মী ও সমর্থকের অন্যায় ভাবে গ্রেপ্তার করছে তারই প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির জয়মনি ভবন থেকে এক মিছিল করে বিজেপির যুব মোর্চা।এদিনের এই মিছিরের নেতৃত্ব দেন বিজেপির যুব মোর্চার প্রদেশ কমিটির সহ সভাপতি অভিষেক সিংহানিয়া উপস্থিত ছিলেন যুব মোর্চার কর্মী ও সমর্থকরা।অভিষেক সিংহানিয়া বলেন ১৩জন…
Read More
বিজেপিতে যোগ দিলেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল

বিজেপিতে যোগ দিলেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল

শুভেন্দুর হাত ধরে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কালিয়াগঞ্জের পুর চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল। বেশকয়েকদিন ধরে তাকে নিয়ে নানা জল্পনা চলছিল।তাঁর কর্মপদ্ধতি নিয়েও তৃণমূলে বিতর্ক তৈরি হচ্ছিল।এই পরিস্থিতিতে আজ তৃনমূল ছেড়ে দাদার অনুগামী হয়ে বিজেপিতে যোগ দিলেন। কার্তিক চন্দ্র পাল শুভেন্দু অনুগামী বলেই পরিচিত। তাঁরই হাত ধরে কালিয়াগঞ্জ পুরসভায় চেয়ারম্যানের পদে বসেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরে ও বাহিরে জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কার্তিক পালও কি শুভেন্দু অধিকারীকে অনুসরণ করে তৃণমূল ছেড়ে যোগ দেবেন বিজেপিতে ? শনিবার সেই জল্পনাই সত্যি হল।
Read More
দশরথ তিরকির বিজেপিতে যোগদানের পরেই আলিপুরদুয়ারে বিক্ষোভ বিজেপি কর্মীদের

দশরথ তিরকির বিজেপিতে যোগদানের পরেই আলিপুরদুয়ারে বিক্ষোভ বিজেপি কর্মীদের

প্রাক্তন তৃনমূল সাংসদ দশরথ তিরকির বিজেপিতে যোগ দিতেই বিক্ষোভের ছবি দেখা গেল আলিপুরদুয়ারে। এদিন মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে শুভেন্দু সঙ্গে আলিপুরদুয়ারের তৃনমূল নেতা দশরথ তিরকিও পদ্মফুলে নাম লেখান। আর এতেই জেলা বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে।বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের কামাখ্যাগুড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য, তৃণমূলের হার্মাদ দশরথ তিরকে কোনমতেই দলে নেওয়া যাবে না। দশরথ তিরকের দলে কোনো ঠাঁই নেই । এদিন কামাখ্যাগুড়ি প্রধান সড়কে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ‍্য এদিন মেদিনিপুরে বিজেপির অমিত সাহ জনসভায় বিজেপিতে যোগদান করে দশরথ তিরকে ।ওপরদিকে দশরথ তিরকে তৃণমূল থেকে চলে গেলে দলে…
Read More
আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ফের সরব অশোক ভট্টাচার্য

আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ফের সরব অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি কর্পোরেশনে সিপিএম বোর্ড এবং মেয়র থাকাকালীন সময় থেকেই বারবার বঞ্চনার অভিযোগ তুলেছিলেন রাজ্যসরকারের বিরুদ্ধে। কর্পোরেশনের মেয়াদ শেষে এবার রাজ্যের দ্বারা কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আজ ফের সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে তোলেন শিলিগুড়ির বিধায়ক তথা কর্পোরেশনের বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্যের অভিযোগ আগে সিপিএমের বোর্ড থাকাকালীন রাজ্য সরকার শিলিগুড়ির প্রতি বঞ্চনা করেছেন। মেয়াদ শেষে তাঁরাই আমাকে প্রশাসক মনোনীত করেও শিলিগুড়ির জন্য কিছুই করছে না রাজ্য সরকার।অশোক বাবুর অভিযোগ শুধুমাত্র বিরোধী দল বলে আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে রাজ্যসরকার।শুধু তাই নয়,দ্রুত নির্বাচনবিধী মেনে বিধানসভা ভোটের আগে রাজ্যের ১১০ টি পুরসভায় নির্বাচনের দাবি…
Read More
প্রতিবেশীদের সক্রিয়তায় চুরির হাত থেকে রক্ষা পেল মোবাইল শোরুম

প্রতিবেশীদের সক্রিয়তায় চুরির হাত থেকে রক্ষা পেল মোবাইল শোরুম

চুরি করতে এসে খালি হাতে ফিরল চোরের দল।সৌজন্যে স্থানীয় প্রতিবেশী। জানা গেছে জলপাইগুড়ির কামারপাড়া এলাকায় একটি মোবাইল শোরুমের বড়সড় চুরির ছক কষে হাজির হয় চোরের দল।কিন্তু শোরুমের দেওয়াল ভাঙার শব্দে ঘুম থেকে স্থানীয়রা ছুটে আসতেই চম্পট দিল দেয় চোরের দল। কামারপাড়া‌র বাসিন্দা গৌরব ছড়ছড়িয়া নামে ওই যুবক জানান, ভোর চারটা নাগাদ দেওয়া‌ল ভাঙার শব্দ পেয়ে চমকে ওঠেন তিনি। সাড়ে চারটা নাগাদ ফের এক‌ই রকমের শব্দ শুনতে পেয়ে বাবাকে ডেকে তোলেন তিনি। এরপর দুজনে মিলে দীর্ঘ‌ক্ষণ ধরে টর্চ জ্বেলে এদিক ওদিক দেখা‌দেখি করলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে প্রায় দুই ফুট দেওয়া‌ল ভেঙে ফেলেছিল তারা। চোরেরা তিন চারজন ছিল বলে…
Read More
উত্তরের দুই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করল রাজ্যপাল

উত্তরের দুই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করল রাজ্যপাল

ঘোষণার প্রায় দুবছর পর উত্তরের দুই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করল রাজ্যপাল। বেশ কয়েকদিন ধরে দার্জিলিং হিল ইউনিভার্সিটি এবং আলিপুরদুয়ার ইউনিভার্সিটির ভিসি নিয়োগ নিয়ে জল্পনা চলছিল । আজ রাজ্যপালের টুইট থেকে জানা যায় দার্জিলিং হিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগ হচ্ছেন কালিমপঙ কলেজের প্রিন্সিপাল রাজেন্দ্র প্রসাদ ঢাকাল। অপরদিকে আলিপুরদুয়ার ইউনিভার্সিটির ভিসি হচ্ছেন শান্তি ছেত্রী। তিনি জলপাইগুড়ি পিডি উইমেন কলেজের প্রিন্সিপলের দায়িত্বে ছিলেন।এই দুই বিশ্ববিদ্যালয়ের মনোনীত ভাইস চ্যান্সেলর চার বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত ওই দায়িত্ব সামলাবেন। এদিকে আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলে সূত্রের খবর। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ির জনসভায় এসে বলেন যে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি…
Read More