editor

10321 Posts
স্বর্গীয় কর্মীদের উদ্দেশ্যে ভলিবল টুর্নামেন্ট

স্বর্গীয় কর্মীদের উদ্দেশ্যে ভলিবল টুর্নামেন্ট

প্রয়াত কর্মীদের স্মৃতিতে একদিনের ভলিবল টুর্নামেন্ট আয়োজন করল ইসলামপুর ডিওয়াইএফআই লোকাল কমিটি। জানা গেছে ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এদিন এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। দলীয় কর্মীরা জানিয়েছে, এলাকার প্রয়াত কমরেড পুলক বিশ্বাসও মহম্মদ ইজরায়েলের স্মৃতির উদ্দেশ্যে এই আয়োজন। ইসলামপুর উত্তর লোকাল কমিটির সম্পাদক সুজন দাস জানান, এই খেলায় ছয়টি পুরুষ দল অংশ নেয়। এই টুর্নামেন্টের পাশাপাশি মহিলাদের নিয়ে রয়েছে প্রদর্শনী ম্যাচ।মূলত পুরুষেদের পাশাপাশি মহিলারাও ক্রীড়া জগতে এগিয়ে চলছে ।তারই ছবি এখানে দেখা যাবে এবং মহিলাদের উৎসাহিত করা হচ্ছে এই খেলার মাধ্যমেই।ইসলামপুর মহকুমার চোপড়া সহ বিভিন্ন এলাকা থেকে অংশ নিতে খেলোয়াড়রা উপস্থিত হন সেখানে।
Read More
আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে মালদায় নির্বাচন কমিশন

আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে মালদায় নির্বাচন কমিশন

  বিধানসভা ভোটে এখনো কাঠি পড়েনি। কিন্তু তার আগেই বাংলার রাজনীতিতে ক্রমশ উত্তাপ বাড়ছে। আর এই পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে মালদায় এল জেলা নির্বাচন কমিশনের আধিকারিকরা। শুক্রবার নির্বাচন কমিশনের আধিকারিকেরা মালদায় পৌঁছাতেই বিভিন্ন দলের তরফ থেকে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আগামী দিনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের স্বচ্ছ ভূমিকা এবং ভুয়ো ভোটারের বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে বিভিন্ন দলের তরফ থেকে। পাশাপাশি শাসকদল তৃণমূল বিরোধী দল বিজেপি , কংগ্রেস, সিপিএমকে নির্বাচন ইস্যু নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে। জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য , নির্বাচনের আগেই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে বিরোধীরা । তারাই নানান…
Read More
দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের পাশ থেকে দোকান তুলে দিল প্রশাসন

দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের পাশ থেকে দোকান তুলে দিল প্রশাসন

করোনা কালীন সময়ে দূরত্ব বজায় রাখার জন্য অস্থায়ী ভাবে জাতীয় সড়কের পাশে বাজার লাগলেও এবার দুর্ঘটনার আশঙ্কার জন্য বাজার অন্যত্র সরিয়ে দিল মালদা জেলা প্রশাসন। জানা গেছে বেশ কয়েকমাস ধরে ৩৪ নং জাতীয় সড়কের ধার ধরে বসা বাজারকে তুলে বিচিত্রা মার্কেটে স্থানান্তর করল পুলিশ প্রশাসন। করোনা আবহে সময় রাস্তায় যান চলাচল না থাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা সবজি বিক্রেতাদের বিচিত্রা মার্কেট সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে কিছু সময়ের জন্যে বসার অনুমতি দিয়েছিল প্রশাসন। কিন্তু এরপর থেকেই রোজ সকাল থেকে সবজি, ফল থেকে শুরু করে এই এলাকায় বিভিন্ন বাজার বসতে শুরু করে। ফলে ক্রেতা বিক্রেতা সহ বহু মানুষের ভিড় লেগেই…
Read More
করোনাকে হার মানিয়ে বাড়ি ফিরলেন শতায়ু বৃদ্ধা

করোনাকে হার মানিয়ে বাড়ি ফিরলেন শতায়ু বৃদ্ধা

করোনা যুদ্ধে জয়ী হলেন শতায়ু বৃদ্ধা পারুল দেবী। মনোবল ঠিক রাখলে যে করোনাকেও হার মানানো যায় তার দৃষ্টান্ত তুলে ধরলেন শিলিগুড়ির একশো বছরের পারুলবালা দেবী। জানা গেছে ২৬ দিন পর হাসপাতালের বেডে যুদ্ধ করেন করোনার বিরুদ্ধে। পারুল দেবী গত ৬ নভেম্বর করোনায় আক্রান্ত হন। পারুল দেবীর পরিবার সূত্রে জানা গেছে, তার সাথে বাড়ির ১৪জন আক্রান্ত হয়েছিল।তারা সকলেই সুস্থ হয়ে ফিরে গিয়েছেন।গত ৬নভেম্বর শিলিগুড়ির একটি নার্সিংহোমে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে ভর্তি হন।সকলেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন।তবে পারুলবালা ফিরল প্রায় ২৬দিন পর।কিন্তু তাকে সুস্থ করে বাড়ি ফেরাতে পেরে দারুণ খুশী চিকিৎসকরা।এদিকে শুক্রবার মা কে নিতে এসে তার মেয়ে আরতি সিকদার বললেন,…
Read More
মৃত উলেন রায়ের পরিবারকে আর্থিক সাহায্য বিশ্ব হিন্দু পরিষদের

মৃত উলেন রায়ের পরিবারকে আর্থিক সাহায্য বিশ্ব হিন্দু পরিষদের

বিগত ৭ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে "ছড়রা গুলিতে" গুলিতে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের পরিবারের পাশে দাঁড়াল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। এদিন উলেন রায়ের গ্রাম মান্দাতারীতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বিএইচপির সদস্যরা। পাশাপাশি পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেয় তারা। পাশাপাশি আগামীতেও পাশে থাকবে বলে অঙ্গীকারবদ্ধ হয়।বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় জানান উলেন রায়ের আত্মার শান্তি কামনা করা করি। তিনি আরও বলেন বিশ্ব হিন্দু পরিষদ অসহায় ও নিপিড়ীত হিন্দু পরিবার গুলির পাশে সব সময় দাঁড়ায়।জলপাইগুড়ি জেলার উলেন রায়ের স্মৃতি সৌদ্ধ বানানোর জন্য আর্থিক সাহায্য করা হল।বৃহস্পতিবার মানতাদাড়িতে মৃত উলেন রায়ের বাড়িতে বিশ্ব হিন্দু পরিষদ ও জলপাইগুড়ি…
Read More
উত্তরদিনাজপুরে বঙ্গধ্বনি যাত্রা তৃণমূলের

উত্তরদিনাজপুরে বঙ্গধ্বনি যাত্রা তৃণমূলের

একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি এবং প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরতে এবার আসরে নেমে পড়লেন উত্তর দিনাজপুরের তৃনমূল নেতৃত্বরা। এদিন উত্তরদিনাজপুরের রামগঞ্জ এলাকায় বঙ্গ ধ্বনি যাত্রার সূচনা করলেন ইসলামপুর ব্লক তৃনমূল কংগ্রেস প্রেসিডেন্ট জাকির হোসেন।এদিনের বঙ্গ ধ্বনি অনুষ্ঠানে রামগঞ্জ এলাকার ব্লক স্তরের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ছাত্র যুবদের পাশাপাশি মহিলারা অনুষ্ঠানে যোগ দেন। পাড়ায় পাড়ায় ঘুরে নিজের হাতে তৃণমূল সরকারের বিগত 10 বছরের রিপোর্ট এবং নববর্ষের ক্যালেন্ডার হাতে তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট নিজেই। এদিন শুভেন্দু অধিকারী সহ দলের অন্যান্য তৃণমূল নেতা দল ছেড়ে যাবার বিষয়ে প্রশ্ন করা হলে জাকির হোসেন বলেন যারা চলে যাচ্ছেন তারা…
Read More
নেহা কাক্কর শিগগিরই মা হতে চলেছেন – টনি কাক্কর

নেহা কাক্কর শিগগিরই মা হতে চলেছেন – টনি কাক্কর

নতুন বিবাহিত নেহা কাক্কর এবং রোহানপ্রীত শুক্রবার (১৮ ডিসেম্বর) একটি পোস্ট শেয়ার করে গর্ভাবস্থার গুজবে জ্বলে ওঠেন, যদিও তার ক্যাপশনটিতে সরাসরি কিছু বলা হয়নি, এটি তার ভাই টনিই বিড়ালটিকে ব্যাগ থেকে বের করে দিয়েছেন। টনি নেহার ভাইরাল পোস্টে মন্তব্য করে খবরটি নিশ্চিত করেছেন। 'মাই মামা বান জাওঙ্গা,'। কপিল শর্মা, জে ভানুশালী, কনিকা মান, এলি অভ্রাম, কারিশমা তন্নাসহ বেশ কয়েক জন নেতার সুসংবাদে নেহাকে অভিনন্দন জানিয়েছেন অনেক জনপ্রিয় সেলিব্রিটি। এই খবরটি বেশ কয়েকজনকে অবাক করে দিয়েছে। নেহা এবং রোহান প্রথম একটি মিউজিক ভিডিওর জন্য দেখা হয়েছিল এবং প্রেমে পড়ে যায়। খুব শীঘ্রই, রোহান তাকে প্রস্তাব দিয়েছিল এবং দু'জনই অক্টোবরে তাদের গান…
Read More
তৃনমূলত্যাগীদের বিজেপিতে জায়গা হবে না-শান্তা ছেত্রী

তৃনমূলত্যাগীদের বিজেপিতে জায়গা হবে না-শান্তা ছেত্রী

তৃনমূলত্যাগীরা বিজেপিতেও টিকতে পারবে না, আজ শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে এভাবেই কড়া বার্তা দিলেন তৃনমূল সাংসদ শান্তা ছেত্রী। উল্লেখ্য শুভেন্দু অধিকারীর তৃনমূল ছাড়ার পর থেকেই রাজ্যের জেলায় জেলায় শুভেন্দু অনুগামীদের দল ছাড়ার হিড়িক লেগেছে। গতকাল শিলিগুড়িতেও সাংবাদিক সম্মেলন করে বেশ কয়েকজন নেতা তৃণমূলের সদস্যপদ ত্যাগ করে। এ প্রসঙ্গে আজ শান্তা ছেত্রীর বক্তব্য- তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগদান করছেন তারা ভালোবেসে বিজেপিতে যোগ দিচ্ছেন না, বিজেপিও তাদের ঘরশত্রু বিভীষণ মনে করবে । এদিন পাহাড়ের ছোট ছোট একাধিক রাজনৈতিক দলের সঙ্গে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠক নিয়েও তাঁর প্রতিক্রিয়া ১১  জনজাতির জন্য তারা বহু বছর ধরে লড়ে যাচ্ছেন।পার্লামেন্টেও বারবার এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।…
Read More
সিগনেচার হুইস্কির লিমিটেড এডিশন প্যাক

সিগনেচার হুইস্কির লিমিটেড এডিশন প্যাক

এক নতুন লিমিটেড এডিশন প্যাকে উপস্থিত হল সিগনেচার হুইস্কি। এই লিমিটেড এডিশন প্যাক এখন পাওয়া যাচ্ছে হরিয়াণা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, আসাম, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে। অগমেন্টেড রিয়ালিটির (এআর) সাহায্যে দুটি অভিনব কাহিনী পেশ করা হয়েছে এই নতুন প্যাকে। বিশেষ কিছু করেছেন এমন নির্বাচিত দুই ব্যক্তির কাহিনী উপস্থাপিত হয়েছে এই এক্সক্লুসিভ প্যাকে। চার বছরেরও পর এরকম লিমিটেড এডিশন প্যাক আনা হল, যাতে দুটি প্রেরণামূলক কাহিনী বর্ণিত হয়েছে, যা প্যাকের উপরের বিশেষ কিউআর-এর মাধ্যমে জানা যাবে। প্যাক খোলার প্রতিটি ধাপে কাহিনীর পরবর্তী অংশের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া হবে। এভাবে প্যাক খোলার বিষয়টি এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে। মাইস্টোরিমাইসিগনেচার ক্যাম্পেন এক জীবন্ত…
Read More
ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ধুপগুড়ি বাজার

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ধুপগুড়ি বাজার

গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল ধুপগুড়ি বাজারের একাধিক দোকান। জানা গেছে বৃহস্পতিবার গভীররাতে ধুপগুড়ি বাজারের কাপড়হাটিতে আগুন লাগে। রাতেই ভয়াবহ আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা দমকলবাহিনীকে খবর দেয়। জানাগেছে আগুনের এতটাই ছড়িয়ে পড়ে যে জলপাইগুড়ি, ধুপগুড়ি, ময়নাগুড়ি থেকে সাতটি ইঞ্জিন এনে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলকর্মীরা। আগুন লাগার কারন এখনো জানা যায়নি। তবে অনুমান শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দোকানদারদের দাবি এই অগ্নিকান্ডে বাজারের প্রায় ৩০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি বলে দাবি বাজারের ব্যবসায়ীদের। এদিন আগুনের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
Read More
তৃণমূল দলকে সাফ করার সিদ্ধান্ত নিলেন বিজেপি

তৃণমূল দলকে সাফ করার সিদ্ধান্ত নিলেন বিজেপি

বর্তমানে বিজেপির পাখির চোখ একুশের নির্বাচনে। জানা যাচ্ছে, ৫০’এর মতো বিধায়ককে তৃণমূল থেকে দলে টানার টার্গেট করেছেন বিজেপি। অনেকে দল পরিবর্তন করতে রাজিও হয়েছেন। তালিকায় রয়েছেন ৮ সাংসদও। জানুয়ারি মাস থেকে গোটা প্রক্রিয়াটি কার্যকর হবে। উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে একেএকে গিয়েছেন মুকুল রায়, অর্জুন সিং, সৌমিত্র খাঁ, মিহির গোস্বামীর মতো নেতারা। এবার শুভেন্দুর মতো বড় 'মাথা'কে ঘরে তুলছে গেরুয়া শিবির।
Read More
আগামী বছর পরীক্ষা শুরু ত্রিপুরায়

আগামী বছর পরীক্ষা শুরু ত্রিপুরায়

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী বছর ১০ মে থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তবে করোনার পরিস্থিতি বদলালে দিনক্ষণও বদলে যেতে পারে। তিনি জানান যে সাত ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। ৩০ মার্চ অবধি ক্লাস চলবে। তারপর হবে টেস্ট পরীক্ষা। এরপর ১০ মে থেকে হবে বোর্ড এক্সাম।
Read More
দল ছাড়লেন শুভেন্দু

দল ছাড়লেন শুভেন্দু

বর্তমানে পাখির চোখ একুশের নির্বাচনে। বহু জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার তৃণমূল দল থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগেই তৃণমূল থেকে সরে গেলেন তিনি। দল থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠালেন শুভেন্দু। এর সঙ্গেই তৃণমূলের সঙ্গে তাঁর যাবতীয় সম্পর্ক ছিন্ন হল৷ গত ২৭ নভেম্বর রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী।
Read More
সেনাকর্মীর মৃত্যুতে শোকের ছায়া রায়গঞ্জ জুড়ে

সেনাকর্মীর মৃত্যুতে শোকের ছায়া রায়গঞ্জ জুড়ে

কর্তব্যরত অবস্থায় ব্রেন স্ট্রোক হয়ে এক সেনা কর্মীর মৃত্যুতে শোকের ছায়া এসএসবির ছাউনি মহলে। জানা গেছে ওই এসএসবি সেনাকর্মীর নাম কনক সিনহা।তিনি ভুটান সীমান্তে সীমান্ত পাহারায় কর্তব্যরত ছিলেন।জওয়ান কনক সিনহার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া রায়গঞ্জের বোগ্রাম এলাকায়। রায়গঞ্জ খরমুজাঘাট শ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানালো এস এস বি বাহিনী। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর৷ জানা গেছে, কদিন আগে ফালাকাটার টোটোপাড়ায় ভারত-ভূটান সীমান্তে বর্ডার রোডে ডিউটি করছিলেন এস এস বি 'র ৫৩ নম্বর ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বোগ্রামের বাসিন্দা কনক সিনহা। বর্ডার রোডে কর্তব্যরত অবস্থায় আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে তাঁকে আলিপুরদুয়ার…
Read More