editor

11195 Posts
প্রতিবন্ধী পাত্রপাত্রীর বিয়েকে ঘিরে জমজমাট আনন্দ জলপাইগুড়ির পাতকাটায়

প্রতিবন্ধী পাত্রপাত্রীর বিয়েকে ঘিরে জমজমাট আনন্দ জলপাইগুড়ির পাতকাটায়

ভাব প্রকাশ করতে না পারলে কি আছে, মনের মিলটায় আসল।আর এই মনের মিলে জীবনসঙ্গী খুঁজে নিল জলপাইগুড়ির অসীম। পাত্র পাত্রী দুজনেই তারা কথা বলতে পারেন না। কানেও শুনতে পান না তারা। এমনই এক কঠিন পরিস্থিতির মধ‍্য দিয়ে চলছিল অসীম পণ্ডিত ও ভগবতী সরকারের জীবন। যদিও প্রথম দেখাতেই একে অপরের প্রেমে মগ্ন হন অসীম ও ভগবতী। শেষে মূক ও বধির এই দুই তরুণ তরুণী সাতপাকেও বাঁধা পড়লেন। জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনির বাসিন্দা অসীম। একটি শপিং মলে কাজ করেন তিনি। তাঁর বাবার একটি চায়ের দোকান রয়েছে। অন‍্যদিকে ভগবতীর বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পশ্চিম ঝাড়বেলতলি গ্রামে। তাদের এই বিয়ের জন্য অনেকেই…
Read More
রাজ্য ভাওয়াইয়ার দরিয়ায় প্রথম  পবিত্র বর্মন, চটকায় টুম্পা

রাজ্য ভাওয়াইয়ার দরিয়ায় প্রথম পবিত্র বর্মন, চটকায় টুম্পা

রাজ্য ৩২তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথমস্থান অধিকার করল পবিত্র বর্মন। জানা গেছে দরিয়া বিভাগে শিল্পী পবিত্র বর্মন প্রথম স্থানের পাশাপাশি চটকা বিভাগেও তৃতীয় হয়েছেন। সূত্রের খবর , চারদিন ধরে চলা এই প্রতিযোগিতায় রবিবার বিজয়ীদের নাম ঘোষণা হয়। অনুষ্ঠানটি শিতলখুচির গোসাইরহাট হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। ভাওয়াইয়ার দরিয়া বিভাগে পবিত্র বর্মন প্রথম স্থানাধিকার অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে শ্যামল সরকার, অনামিকা বর্মন। অন্যদিকে চটকা বিভাগে প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় হন টুম্পা বর্মন, পাঞ্চালি রায় এবং পবিত্র বর্মন।এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোচবিহারের জেলা শাসক। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, জিসিপিএ নেতা বংশীবদন…
Read More
কুকুর-বিড়াল বা যে কোনও পশুকে মারলেই হতে পারে  ৫ বছরের জেল

কুকুর-বিড়াল বা যে কোনও পশুকে মারলেই হতে পারে ৫ বছরের জেল

৬০ বছরের পুরোনো সেই পশুদের উপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় কেন্দ্রীয় সরকার। কুকুর মেরে, বিড়াল মেরে ১০ থেকে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত এত দিন। কিন্তু আর নয়, সেই দিন শেষ। কোনও ধরণের পশুদের ওপর অত্যাচার করলে ৫ বছর জেল এবং অন্তত ৭৫ হাজার জরিমানা দিতে বাধ্য হবে। নতুন আইনের প্রস্তাবনায় হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ থাকছে বলে জানা গিয়েছে। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে…
Read More
নিজের জন্মদিনে পথের দুঃস্থদের খাওয়াল শাশ্বত রায়

নিজের জন্মদিনে পথের দুঃস্থদের খাওয়াল শাশ্বত রায়

নিজের জন্মদিনটা একটু ভিন্ন ভাবে সেলিব্রেশন করল জলপাইগুড়ির দশম শ্রেণীর ছাত্র শাশ্বতরায়। এদিন নিজের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি ৩নং ঘুমটির শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থদের হাতে খাবার তুলে দিল সে। জানা গেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা শাশ্বতকে একাজে সহযোগিতা করেছে। সংস্থার সদস্যরা এদিন নিজে হাতে রান্না করা খাবার তুলে দেন এই ছাত্রদের হাতে। খাবারের মেনু ছিলো পোলাও, ডিমের কারী,আলুর চিপস। এই কাজে সংস্থাটির পাশে ছিলেন শিশু শ্রমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুস্থ বাচ্চাদের পাশে দাড়াতে পেরে বার্থডে বয় শাসসত খুব খুশি বলে জানিয়েছেন।
Read More
ভ্যালেন্টাইনস ডে’তে  মহাশূন্যে ভেসে মনের মানুষের কাছে পৌঁছাবে হৃদয়ের চিঠি

ভ্যালেন্টাইনস ডে’তে মহাশূন্যে ভেসে মনের মানুষের কাছে পৌঁছাবে হৃদয়ের চিঠি

ভালোবাসা কি শুধু ক্যালেন্ডারের তারিখেই বাঁধা! সে-তো প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ফিরে আসে এক নতুন মোড়কে। তবুও কিন্তু আমরা সকলে এই প্রেম দিবসের সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকি । কেমন হতো যদি আপনার মনের বার্তা মহাকাশে ঘুরে এসে পৌঁছাত আপনার ভালোবাসার মানুষের কাছে! ভাবছেন, কিভাবে? এবারের ভ্যালেন্টাইনস ডে'র আগে এমনই সুযোগ এনে দিয়েছে 'ভার্জিন গ্যালাকটিক'।মনের মানুষকে লাল গোলাপ, হৃদয় আঁকা কার্ড,চকোলেট,টেডি বিয়ার– উপহারের তালিকাটা পুরোনো হতেই পারে। কিন্তু না- বলা কথাটা, মনের কোণে আটকে না থেকে যদি মহাশূন্যে ভেসে বেড়ানোর পর তা হৃদয়ের রঙে রাঙা হয়েই যদি ফিরে আসে আপনার ভালোবাসার মানুষের কাছে। প্রেম দিবস উপলক্ষে বিশেষ মানুষের কাছে ভালোবাসার…
Read More
রাজ্যে প্রধানমন্ত্রী

রাজ্যে প্রধানমন্ত্রী

আবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় ছিলেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় দু’টি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এরমধ্যে রয়েছে ধোবি-দুর্গাপুর পাইপলাইন প্রকল্প। এছাড়াও ওই দিন হলদিয়ায় ‘এলপিজি ইমপোর্ট টার্মিনাল’-এরও সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সফরের দু’দিনের মাথায় আরও একবার রাজ্যে আসবেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অন্যদিকে দু’দিনের মাথায় ১১ ফেব্রুয়ারি আসবেন অমিত শাহও।
Read More
বুদ্ধদেব ভট্টাচার্যকে চান বামেরা

বুদ্ধদেব ভট্টাচার্যকে চান বামেরা

নির্বাচনের আগেই আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছে বামেরা। এই সমাবেশে বামফ্রন্টের মূল বক্তা হিসেবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আনার চেষ্টা করছেন বাম নেতৃত্বে। সেই ব্রিগেডের মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যর বক্তব্য শুনতে চান বাম সমর্থকরা। মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে মরিয়া হয়ে উঠেছে বাম সমর্থকরা। তবে জানা গিয়েছে, দীর্ঘ দিন যাবত সিওপিডি জনিত সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে বাড়িতেই চিকিৎসারত বুদ্ধদেব ভট্টাচার্য।
Read More
কেদারনাথের ভয়াবহ ধসে নিহতদের ক্ষতিপূরণ দেবেন প্রধানমন্ত্রী

কেদারনাথের ভয়াবহ ধসে নিহতদের ক্ষতিপূরণ দেবেন প্রধানমন্ত্রী

ভয়াবহ ধস উত্তরাখণ্ডের কেদারনাথে। কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ড৷ এই ভয়াবহ ঘটনায় চামোলিতে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ নিহতদের পরিবার পিছু ৪লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এই ঘটনায় নিহতদের প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আরও ২ লক্ষ টাকা দেওয়া হবে এবং গুরুতর আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ 
Read More
জন্ম শংসাপত্র এবার অনলাইনেই পাবে শহরবাসী

জন্ম শংসাপত্র এবার অনলাইনেই পাবে শহরবাসী

এবার জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইনেই আবেদন করতে পারবে কলকাতা শহরবাসী। জন্ম শংসাপত্রের আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু করল কলকাতা পুরসভা। জন্মের শংসাপত্রের জন্য এবাআর আর পুরসভার দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না নাগরিদের বললেন, পুরপ্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। নাগরিকরা তাঁদের সুবিধা অনুযায়ী আসল নথি যাচাইয়ের জন্য কর্পোরেশনে আসবেন। তবে অনলাইনের পাশাপাশি চালু থাকছে অফলাইন পরিষেবাও।
Read More
পুলিশ হেফাজতে জোড়াবাগান কাণ্ডের অভিযুক্ত

পুলিশ হেফাজতে জোড়াবাগান কাণ্ডের অভিযুক্ত

অবশেষে ঘটনায় পর্দা ফাঁস। জোড়াবাগান নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের কিনারা করে ফেলল পুলিশ। যৌন নির্যাতন ও হত্যার ঘটনার পেছনে জড়িত খোদ বাড়ির দারোয়ান জেরায় স্বীকার করেছে খুনের কথা। এই কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত রাজ কুমার ওরফে লম্বুকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল বিশেষ পকসো আদালত। DNA এবং হাতের ছাপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কলকাতার জোড়াবাগানে নাবালিকাকে আদালতে ঘটনাটিকে বিরলতম বলে দাবি করেছে পুলিশ। রাজ কুমারের গ্রেফতারির পর থেকেই ক্ষোভে ফুঁসছে জোড়াবাগানের বৈষ্ণব শেঠ লেন।
Read More
কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা

কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা

অবশেষে থামল করোনার দহন। গত দু’দিন ধরে গোটা দেশে এই মারণ ভাইরাসের কবলে প্রাণহানির সংখ্যাটা ঘরাফেরা করছে একশোর নিচে। সোমবারও দেশে দৈনিক করোনায় মৃতের সংখ্যাটা একশোর নিচেই থাকল। সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৮৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিন কলকাতায় ৪৩ জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১১ হাজার ৯০৪ জন। টিকাকরণ শুরুর পর দুর্বল হয়েছে। করোনার দাপট।
Read More
আর্থিক জালিয়াতির অভিযোগ সানির বিরুদ্ধে

আর্থিক জালিয়াতির অভিযোগ সানির বিরুদ্ধে

এবার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল প্রখ্যাত বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে। কেরল পুলিশ প্রধান অভিযোগ পত্র তুলে দেন ক্রাইম ব্রাঞ্চের হাতে৷ আর্থিক জালিয়াতির অভিযোগে অভিনেত্রী সানি লিওনের বয়ান রেকর্ড করল এর্নাকুলামের ক্রাইম ব্রাঞ্চ। ২৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ সানির বিরুদ্ধে। আপাতত এই মামলাকে দেওয়ানি মামলার আওতায় এনে তদন্ত ও বিচার করা হবে, এমনটাই জানিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। আপাতত শুটিংয়ের জন্য কেরালায় আছেন সানি।
Read More
ভয়াবহ ধস উত্তরাখণ্ডে

ভয়াবহ ধস উত্তরাখণ্ডে

ফিরল আটবছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি। কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ড৷ মেঘভাঙা বৃষ্টির জেরে ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ। হিমবাহ ভেঙে ঋষিগঙ্গা নদীতে পড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে। জলের তোড়ে পাঁচটি সেতু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ চামোলিতে চলছে উদ্ধারকাজ। প্রায় ৬০০ সেনা বন্যা বিধ্বস্ত এলাকায় উদ্ধারকার্য চালাচ্ছে৷ এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে৷ নিখোঁজ ১৭০ জন৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ হড়পা বানে সম্পূর্ণ ভেসে গিয়েছে উত্তরাখণ্ডের তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্লান্টটি৷ হড়পা বানে কমপক্ষে ১৮০ টি ভেড়া এবং ছাগল ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
Read More
কেন্দ্রের প্রশংসায় হর্ষ বর্ধন

কেন্দ্রের প্রশংসায় হর্ষ বর্ধন

শিয়রে বাংলার বিধানসভা নির্বাচন। বাংলার বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই অবস্থায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।  রাজ্যের স্বাস্থ্যখাতে কেন্দ্র ব্যাপক সাহায্য করেছে বলে জানালেন হর্ষ বর্ধন-সহ বিজেপি নেতৃবৃন্দ। হর্ষবর্ধন বলেন, সব ক্ষেত্রেই উদারহস্ত কেন্দ্র। কিন্তু রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো হতাশাজনক। যেক্ষেত্রে দরকার কেন্দ্র প্রশংসা করেছে। অন্যদিকে, কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষ বর্ধন।
Read More