editor

10321 Posts
মাদক বিরোধী সচেতনতা প্রচার মালদা পুলিশের

মাদক বিরোধী সচেতনতা প্রচার মালদা পুলিশের

শহরবাসীকে নেশামুক্তি সচেতনতার বার্তা দিল মালদা পুলিশ প্রশাসন। এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা মূলক পদযাত্রায় হাঁটে পুলিশ আধিকারিক সহ সিভিক ভলান্টিয়াররা। উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, পুলিশ সুপারের নির্দেশমতো প্রতি থানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজ। সাধারণ মানুষকে সচেতন করতে এই মাদক বিরোধী সচেতনতা মূলক পদযাত্রা।
Read More
ফালাকাটাকে পুরসভা ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফালাকাটাকে পুরসভা ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে জলপাইগুড়ির সভা থেকে ফালাকাটাকে পুরসভা ঘোষণা করতেই খুশির আবহাওয়া আলিপুরদুয়ারের ফালাকাটা জুড়ে। উল্লেখ্য ,এলাকাবাসী বাম আমল থেকেই ফালাকাটাকে পুরসভার দাবি জানিয়ে আসছে।দীর্ঘ টালবাহানার পর তা পুরন হয়নি। তৃণমূল সরকার ক্ষমতায় এলে ফের ফালাকাটা বাসি আশায় বুক বাঁধে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে আসলেও পুরসভা ঘোষণা হয়নি। এই সরকারের আমলেও প্রশাসনিকভাবে ফালাকাটাকে পুরসভা করার প্রক্রিয়া দীর্ঘদিনের। আলিপুরদুয়ারকে পৃথক জেলা ঘোষণার পর ফালাকাটার মানুষ আশায় ছিলেন যে ফালাকাটাকে পুরসভা করা হবে। এদিন সেই দাবি পূরণ হওয়ায় খুশি সবাই। এদিন সন্ধ্যায় এই খুশিতে একটি পদযাত্রা বের হয় সন্ধ্যায় । আনন্দ উল্লাসে ভেশে যায় তৃণমূল রা । বাজি পটকা…
Read More
বশ দশম মিলিয়ন পাওয়ার টুলস তৈরি করল

বশ দশম মিলিয়ন পাওয়ার টুলস তৈরি করল

বশ পাওয়ার টুলস ইন্ডিয়া তার তামিলনাড়ুর চেন্নাইয়ে ওরাগদাম কারখানায় ১০ মিলিয়নতম পাওয়ার টুল তৈরি করল। চেন্নাইয়ে এই কারখানাটি নির্মাণ হয়েছে ২০১৫-এর মাঝামাঝি। এখানে বর্তমানে ৬০টির অধিক পাওয়ার টুলস তৈরি হয়, যেগুলির মধ্যে রয়েছে আর্টিজান ও ট্রেডসম্যানদের জন্য ৮ রকমের পাওয়ার টুল। উল্লেখ্য, বশ হল কনস্ট্রাকশন, উডওয়ার্কিং ও মেটালওয়ার্কিং ইন্ডাস্ট্রির জন্য পাওয়ার টুলসের অগ্রণী সরবরাহকারী। বশের মেড ইন ইন্ডিয়া নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ চেন্নাইয়ের পাওয়ার টুলস প্লান্ট এবং ভ্যালু ও ভলিউমের দিক থেকে ভারতের মুখ্য পাওয়ার টুলস সাপ্লায়ার। দুই একর জমির উপর অবস্থিত এই নির্মাণ কারখানা। এর পরিচালনায় মহিলা কর্মীদের প্রাধান্য রয়েছে। এই কারখানায় বশের ফিচার্ড প্রোডাক্ট রেঞ্জ নির্মাণ হয়, যেমন অ্যাঙ্গেল…
Read More
বিশেষ অফার দিচ্ছে ভিআই ও বাজাজ ফাইন্যান্স

বিশেষ অফার দিচ্ছে ভিআই ও বাজাজ ফাইন্যান্স

এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল নবতম টেলিকম ব্র্যান্ড ভিআই ও বাজাজ ফিনসার্ভ গ্রুপের ঋণ ও বিনিয়োগ শাখা বাজাজ ফাইন্যান্স লিমিটেড। এই সম্পর্কের ফলে গ্রাহকরা সাশ্রয়ী ইএমআই দ্বারা স্মার্টফোন কেনার সুযোগ পাবেন, আর সেইসঙ্গে পাবেন ভিআই-এর ৬ মাস ও ১ বছর মেয়াদি প্রিপেড প্ল্যানের সুবিধা। এই পার্টনারশিপ ভিআই গ্রাহকদের তাঁদের পছন্দসই স্মার্টফোনে ৪জি ব্যবহারের এবং জিরো ডাউন পেমেন্টে বার্ষিক বা অর্ধবার্ষিক প্রিপেড রিচার্জ করা ও ইজি ইএমআই-এর সুযোগ দেবে। স্মার্টফোনের দাম ও রিচার্জ-সহ মোট বিল হওয়া টাকার পরিমাণের ভিত্তিতে ইএমআই হিসাব হবে। ৬ থেকে ১২ মাসের ইনস্টলমেন্টে মোট টাকার পরিমাণ ভাগ করা হবে। বাজাজ ফাইন্যান্স লিমিটেডের ২৩৯২টি লোকেশনে, ৭০,০০০-এর অধিক ভিআই…
Read More
শা”য়ের উপস্থিতিতে বিজেপিতেই যোগ দিচ্ছেন শুভেন্দু!

শা”য়ের উপস্থিতিতে বিজেপিতেই যোগ দিচ্ছেন শুভেন্দু!

অমিত শাহের কলকাতা সফরেই তাঁর হাত দিয়ে বিজেপিতে যোগ দিতে পারে দাদা শুভেন্দু অধিকারী। এমনটাই বিশ্বস্ত সূত্রে খবর।সূত্রের খবর আগামী ১৯ তারিখের মধ্যে শুভেন্দুর অবস্থান জানা জানে।যদিও আরেকটি অসমর্থিত সূত্রে জানা গেছে দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। তার জন্য আগামী ১৭ ডিসেম্বর দিল্লিতে যাচ্ছেন তিনি। এরপর শনিবার নিজের গড়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু।
Read More
পিছিয়ে যাচ্ছে “কাকাবাবুর প্রত্যাবর্তন”

পিছিয়ে যাচ্ছে “কাকাবাবুর প্রত্যাবর্তন”

কথা ছিল বড়দিনে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবুর প্রত্যাবর্তন। কিন্তু সম্ভবত পিছিয়ে যাচ্ছে রিলিজ ডেট। করোনার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে এবছর রিলিজ ডেট পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। একে এত বড় বাজেটের ছবি তার মধ্যে আবার দর্শক এখনও তৈরি নন হলমুখী হওয়ার জন্য। সেক্ষেত্রে দর্শক শূন্য হলে ছবি চালিয়ে বিশেষ কিছু  যে হবার নয় তা ভালোই জানেন প্রযোজক। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি নিয়ে প্রথম থেকেই বেশ উৎসাহ ছিল দর্শকদের মধ্যে। আফ্রিকাতে গিয়ে শ্যুটিং করে যখন দেশে ফিরছে ছবির গোটা টিম তখনই ভালো মতন করোনার প্রকোপ। তারকা থেকে কলাকুশলী সকলকেই কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। আগে মানে করা হয়েছিল হয়তো…
Read More
উদ্বোধন হল কোচবিহার মেডিকেল কলেজ

উদ্বোধন হল কোচবিহার মেডিকেল কলেজ

দীর্ঘ দিনের দাবিপুরন কোচবিহারবাসীর। রাজআমলের এমজেএন হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। এদিন উত্তরবঙ্গ সফরে এসে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গত বছর থেকে এমবিবিএসে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু বিবেকানন্দ স্ট্রিট এলাকার ভবনের কাজ সম্পন্ন না হওয়ায় রাজবাড়ি সংলগ্ন কোচবিহার স্টেডিয়ামে অস্থায়ীভাবে পড়াশোনা চলছিল। সম্প্রতি সেখান থেকে পঠনপাঠন প্রক্রিয়া সরিয়ে নেওয়া হয়েছে বিবেকানন্দ স্ট্রিট এলাকায়। এদিন সেই নতুন ভবনটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে এই মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে। পড়াশোনার জন্য অত্যাধুনিক ব্যবস্থা ছাড়াও অডিটোরিয়াম, মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হস্টেল, ডাক্তার-নার্সদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে।…
Read More
কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠনের

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠনের

কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরোধিতায় পথে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বাম শিক্ষক সংগঠন আরকেকেএমএস । এদিন ইসলামপুরে বাস টার্মিনাসের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজন কৃষ্ণ পাল নির্মল সরকার , ভদ্র রাম সিনহা ও ইমরুল কায়েস ও অন্যান্য নেতা-কর্মী-সমর্থকরা। সুজন কৃষ্ণ পাল বলেন যে নতুন তিনটি আইন কেন্দ্র সরকার এনেছে তা কৃষক বিরোধী আইন রয়েছে পুঁজিপতির লাভ হবে নতুন আইন দিয়ে তাই সারা দেশের কৃষকরা এ আইনের বিরোধিতা করছে এবং লক্ষাধিক কৃষকরা দিল্লি সীমানা তে বসে অবস্থান-বিক্ষোভ লাগাতার চালিয়ে যাচ্ছেন তাই তারাও ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে ইসলামপুর বাস টার্মিনাল সামনে অবস্থান-বিক্ষোভ করছেন। অন্যদিকে…
Read More
একাধিক দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভে পর্যটন ব্যবসায়ীরা

একাধিক দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভে পর্যটন ব্যবসায়ীরা

একাধিক দাবিদাওয়া নিয়ে এবার প্রতীকী অবস্থানের ডাক দিল উত্তরবঙ্গ পর্যটন ব্যবসায়ীরা।পর্যটন ব্যবসায় সঙ্গে যুক্ত সমস্ত মানুষ এদিন শিলিগুড়ি, দার্জিলিং,কালিমপং, চালসা, আলিপুরদুয়ার সমস্ত জায়গায় এক ঘন্টার প্রতিকী অবস্থানে বসছে।উল্লেখ্য কোভিড পরিস্থিতির শুরু থেকেই পর্যটন ব্যবসা একেবারে ভেঙে পড়েছিল। বর্তমানে লকডাউন খোলার পর ধীরে ধীরে পর্যটন ব্যবসা শুরু হলেও একাধিক সমস্যায় জর্জরিত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত গাড়ি ব্যবসায়ীরা। দীর্ঘ আট নয়মাস ধরে পর্যটন কেন্দ্র এবং এর সঙ্গে যুক্ত গাড়িগুলি বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল ড্রাইভার, গাড়ির মালিক সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত মানুষ। আজ সাংবাদিক সম্মেলন ডেকে পর্যটনের সঙ্গে যুক্ত ড্রাইভার এবং গাড়ির মালিকরা তাদের বিভিন্ন দাবিদাওয়া মুখ্যমন্ত্রীর কাছে…
Read More
তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা

তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা

ইন্ডিয়ান হোটেলস কোম্পানির (আইএইচসিএল) আইকনিক ব্র্যান্ড তাজ দার্জিলিংয়ে খুললো তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা। রিসর্টটি ১৮৫৯ সালে প্রতিষ্ঠিত বিশ্বখ্যাত ও বিশ্বের প্রথম টি ফ্যাক্টরি মকাইবাড়ি টি এস্টেটে অবস্থিত।  সূর্যালোকে উজ্জ্বল চা-বাগানের মধ্যে অবস্থিত তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা ২২ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। ৭২টি রুমবিশিষ্ট এই রিসর্ট থেকে পাহাড়ি ঢালের মনোরম দৃশ্য দেখা যায়। এর পরিকল্পনা করা হয়েছে চা-বাগান ও প্রকৃতির প্রেরণায়। এই হোটেলটি স্থাপনের ফলে পশ্চিমবঙ্গে আইএইচসিএল-এর হোটেলের সংখ্যা হল ছয়, যার মধ্যে তিনটির কাজ চলছে। দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পুনীত ছাতওয়াল এবং তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পার জেনারেল…
Read More
হৃতিককে নিয়ে  ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনার,

হৃতিককে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনার,

বলিউডের বহু পুরনো গসিপ ফের একবার সামনে৷ বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আর সুপারস্টার হৃতিক রোশন -র কিসসা৷হৃতিক রোশনের ২০১৬-র এফআইআর সাইবার সেল থেকে ক্রাইম ব্রাঞ্চে সিআইইউ (ক্রাইম ইনটিলিজেন্স ইউনিট) পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেখানে হৃতিক অভিযোগ করেছিলেন ২০১৩ থেকে ২০১৪ কঙ্গনার ইমেল অ্যাকাউন্ট থেকে তিনি অসংখ্য ইমেল পেয়েছিলেন৷একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরের ট্যুইট ধরে কঙ্গনা নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ কঙ্গনা নিজের ট্যুইটে লিখেছেন ফির সে শুরু হো গেয়ি হ্যায়৷
Read More
তিন পুরস্কারে ভূষিত সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইড

তিন পুরস্কারে ভূষিত সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইড

বিশ্বের তিনটি সর্বোচ্চ সম্মানজনক স্পিরিটস কম্পিটিশনে সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইডের স্বীকৃতিপ্রাপ্তি উদযাপন করছে পার্নড রিকার্ড ইন্ডিয়া। ব্লেন্ডার্স প্রাইড মন্ডে সিলেকশন ২০২০-তে গোল্ড অ্যাওয়ার্ড, দ্য ফিফটি বেস্ট-এ গোল্ড মেডাল ও লন্ডন স্পিরিটস কম্পিটিশন ২০২০-তে ব্রোঞ্জ মেডাল পেয়েছে।  ১৯৯৫ সালে লঞ্চ্‌ হয় প্রিমিয়াম ইন্ডিয়ান হুইস্কি সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইড। এটি ব্লেন্ড করা হয় ইন্ডিয়ান গ্রেন স্পিরিট ও স্কটিশ মল্ট থেকে। এতে কোনও আর্টিফিসিয়াল ফ্লেভারিং যোগ করা হয় না। ফাইন হুইস্কি ব্লেন্ডিংয়ের ১৬০ বছরের ঐতিহ্যের ফল এই প্রিমিয়াম হুইস্কি। এই ব্র্যান্ডের বৈশিষ্ট্য – কৃত্রিম গন্ধহীন, গুণমানের অক্ষুন্ন ধারা ও অপূর্ব স্বাদ। এইসব কারণে বছরের পর বছর অগ্রণী ভূমিকায় রয়েছে ব্লেন্ডার্স প্রাইড। পার্নড রিকার্ড ইন্ডিয়ার চিফ…
Read More
”বিধানসভা নির্বাচনে সব আসন চাই।” -মমতা বন্দ্যোপাধ্যায়

”বিধানসভা নির্বাচনে সব আসন চাই।” -মমতা বন্দ্যোপাধ্যায়

উন্নয়নকে হাতিয়ার করে উত্তরে ভোট প্রচার শুরু করে দিলেন তৃনমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি তার ওপর খাড়ার ঘা গোষ্ঠীকোন্দল এবং দলত্যাগ। এই পরিস্থিতিতে উত্তরের সংগঠনকে মজবুত করতে আসরে নামলেন মুখ্যমন্ত্রী। পিকেকে আড়ালে রেখে আপাতত নিজ হাতে দলের হাল ধরলেন। দলীয় কাজকর্মের খোঁজখবর নিতে সপ্তাহে সপ্তাহে রিপোর্ট নেবেন মমতা। এদিন জলপাইগুড়ি কর্মীসভা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ তাগেন মমতা। তিনি জানান এনআরসি, এনআরপি র জুজু দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। ভোটের আগে চাবাগান অধিগ্রহনে একাধিক প্রতিশ্রুতি দিলেও জেতার পর তা পুরণ করেনি বিজেপি এবং কেন্দ্র সরকার। মমতার দাবি আমরাই চাবাগান খুলছি, চা…
Read More
পাহাড়ে স্থায়ী সমাধান আমরাই করব – মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পাহাড়ে স্থায়ী সমাধান আমরাই করব – মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

জলপাইগুড়ির সভামঞ্চ থেকে বিজেপিকে একহাত নিতে গিয়ে পাহাড় প্রসঙ্গে বক্তব্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কর্মীসম্মেলন থেকেই বার্তা মুখ্যমন্ত্রীর-" পাহাড়ে পার্মানেন্ট সলিউশন আমরাই করব"। প্রায় সাড়ে তিনবছর পর প্রকাশ্যে এসে তৃণমূলের সঙ্গে জোট করার কথা ঘোষণা করেন বিমল গুরুং। তরাই এবং ডুয়ার্সে ইতিমধ্যে গোর্খাল্যান্ড এর জিগির তুলে নিজের ভিত শক্ত করার কাজও শুরু করেছেন। এদিন মুখ্যমন্ত্রী পাহাড়ের স্থায়ী সমাধানের প্রসঙ্গ তুলে বিজেপির তুলোধনা করেন। মমতার অভিযোগ, বিজেপি পাহাড়ে ভোটের আগে শুধু প্রতিশ্রুতি দিয়েছে। লোকসভা ভোটের আগে পাহাড়ের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে।কিন্তু প্রতিশ্রুতি পালন করেনি। বিমলও শিলিগুড়িতে প্রকাশ্য জনসভা থেকে বিজেপির দিকে অভিযোগ তুলে জানান, বিজেপি তাদের আবেগ কে নিয়ে ভোট লুঠ…
Read More