editor

10319 Posts
  কলকাতায় ফের ডেঙ্গিতে প্রাণ গেল চার জনের

  কলকাতায় ফের ডেঙ্গিতে প্রাণ গেল চার জনের

রাজ্যে  প্রতিদিনই প্রায় ডেঙ্গিতে  মৃত্যুর ঘটনা ঘটছে। যত দিন যাচ্ছে, মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা ততই উদ্বেগজনক হচ্ছে। শুক্রবার এক দিনে তিন জনের মৃত্যু হল ডেঙ্গিতে। আবার, গত বুধবার ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরে রাজ্যে ডেঙ্গির পরিস্থিতি নিয়ে মুখে কার্যত কুলুপ এঁটে বসে রয়েছেন স্বাস্থ্যকর্তারা। বেসরকারি সূত্রের জানা যাচ্ছে এই চারটি মৃত্যু নিয়ে এই মরসুমে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮। তাঁদের মধ্যে অধিকাংশই কমবয়সি। এ দিন যে তিন জনের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন ফতেমা বিবি (৫৬), সঞ্জয় রায় (৩৪) ও সীমা বিশ্বাস (৩৭)। প্রথম দু’জনের মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। আর সীমা মারা গিয়েছেন সল্টলেক…
Read More
সম্ভবত ভারতের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন গিল

সম্ভবত ভারতের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন গিল

রাত পোহালেই আগামিকাল অস্ট্রেলিয়া বিরুদ্ধে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবেন ভারত। তাঁর আগে বোর্ড কর্তা জানান শুভমন খেলার অবস্থাতে নেই। তাঁকে সম্ভবত প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবেনা। শুক্রবার সকালে জানা গিয়েছিল যে, “ভারতের ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত।“ তাঁর বদলে ক্রিকেট অনুশীলনে ইশান কিশানকে শুরু থেকে ব্যাট করতে দেখা যায়। শোনা যাচ্ছে যে, ভারতীয় দলে গিলের জায়গায় অধিনায়ক রোহিতের সাথে ঈশান কিশনকে দিয়ে ওপেন করানো যেতে পারে। তবে শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে শুভমনকে এখনও দল থেকে বাতিল করে দেওয়া হয়নি আমরা তাঁর ওপর শেষ পর্যন্ত আস্থা রাখছি , কিন্তু বোর্ড কর্তা জানান “গিল পুরোপুরি…
Read More
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা ভারতীয় দলের

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা ভারতীয় দলের

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার মাঝেই শোনা গেছে ভারতীয় ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত। রবিবারের ম্যাচে সে খেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে আরও একবার পরীক্ষা করা হবে তাকে। তারপরেই ঠিক হবে সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন কিনা। দুর্দান্ত ফর্মে চলছেন ভারতের তরুণ ওপেনার গিল। ছ’টি শতরান রয়েছে তাঁর ৫০ ওভারের ক্রিকেটে। ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমন। কিন্তু এমন অবস্থায় প্রথম ম্যাচে গিল খেলতে না পারলে অনেক বড়ো ধাক্কা খাবে ভারত। তবে শোনা যাচ্ছে প্রথম ম্যাচে শুভমন যদি একান্তই খেলতে না পারে তাহলে, তার বদলে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে…
Read More
জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ, আহত সংখ্যা ৫ জন

জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ, আহত সংখ্যা ৫ জন

তিস্তার জলে ভেসে আসা বাক্স খুলতেই জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ। আহত সংখ্যা ৫ জন, মৃত ১ জন। আহতদের নিয়ে গিয়ে ভর্তি করানো হয় জলপাইগুড়ির জেলা হাসপাতালে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী প্রতিবছরই বর্ষার সময় জলে ভেসে আসা কাঠ কুড়নোর জন্য অনেকেই ঝাঁপিয়ে পড়েন। এবারও জলে কাঠ কুড়াতে নামলে চোখে পরে বাক্সটি। এবং বাক্সটি চোখে পোড়া মাত্রই সেটিকে নিয়ে এসে খুলতেই ঘটল বিস্ফোরণ। তবে এবার সিকিমের বিপর্যয়ের পর অনেক সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে জলে গোলা বারুদ ভেসে আসতে পাড়ে বলে,নদীতে ভেসে আসা কোন কিছুই না কুড়োনর জন্য বারণ করে দিয়েছিলেন পুলিশ। কিন্তু তবুও সতর্ক হচ্ছেন না…
Read More
শুক্রবার ভোররাতে মুম্বাইয়ে ভয়াবহ আগুন

শুক্রবার ভোররাতে মুম্বাইয়ে ভয়াবহ আগুন

শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে মুম্বইয়ের বহুতলে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। ছ'তলা ভবনটি অবস্থিত গোরেগাওঁয়ের এমজি রোডে। স্থানীয় সূত্রে খবরঃ সেই আগুন ছড়িয়ে পোড়ে একতলার বেশ কয়েকটি দোকান ও গাড়ি রাখার জায়গা গুলিতেও। অনেকে বাইরে বের হতে না পেরে ফ্ল্যাটের ভিতরেই আটকে পড়েন বেশ কয়েকজন। আবার নিজেদের প্রাণ বাঁচাতে অনেকে বহুতলের ছাদেও উঠে যায়। এই ভয়াবহ খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছান দমকল এবং পাঁচটি জলের ট্যাঙ্কার। রিপোর্ট অনুযায়ী দমকল বিভাগের থেকে জানানো হয় যে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয় ৪০ জন। এবং মৃত্যু হয় ৬ জনের। তবে আহতদের মধ্যে ৩১ জনকে নিয়ে যাওয়া হয় এইচবিটি ট্রমা হাসপাতালে ও  ১৫ জনকে কুপার…
Read More
লাগাতার বৃষ্টিতে কলকাতায় মণ্ডপের কাজ থমকে

লাগাতার বৃষ্টিতে কলকাতায় মণ্ডপের কাজ থমকে

মণ্ডপ তৈরি করাবেন কি, লোক লাগিয়ে পার্কের মাঠের কাদা-জল পরিষ্কার করাতেই ব্যস্ত। কেউ গোটা মণ্ডপ ঢেকে ফেললেও কাজ উতরোতে পারছেন না, কিছুই শুকোচ্ছে না বলে! অনেকে মণ্ডপসজ্জার অবিচ্ছেদ্য অঙ্গ, আলোর কাজ এখনও শুরুই করতে পারেননি, জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায়। বেশির ভাগ জায়গাতেই মণ্ডপের বাইরের অংশের কাজ শুরুই করা যায়নি। স্টুডিয়োয় বসে কাজ করে নিয়ে এসে মণ্ডপে জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন যাঁরা, মাথায় হাত তাঁদেরও! সকলেই জানতে চান, বৃষ্টি ধরবে কবে! টানা বৃষ্টিতে কলকাতার অধিকাংশ পুজোর উদ্যোক্তাদের পরিস্থিতি আরও জটিল হয়েছে। সব চেয়ে বেশি চিন্তায় পড়েছেন কলকাতার সেই সমস্ত পুজোর উদ্যোক্তারা, যেগুলিতে ইউনেস্কোর প্রতিনিধিদের যাওয়ার কথা। কারণ, ঘোষণা অনুযায়ী, আগামী…
Read More
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের  তিরন্দাজিতে সেরা জ্যোতি-ওজস

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের  তিরন্দাজিতে সেরা জ্যোতি-ওজস

এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয়দের উজ্জ্বল পারফরম্যান্স অব্যাহত। বুধবার পুরুষদের ৪×১০০ মিটার রিলেতে এল সোনা। আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশকে নিয়ে গঠিত দল বাজিমাত করলেন। পাশাপাশি তিরন্দাজিতে কম্পাউন্ড মিক্সড ইভেন্টে ভারতকে প্রথমবার সোনার মুখ দেখালেন ওজস দেওতালে ও জ্যোতি সুরেখা ভেনাম জুটি। হাড্ডাহাড্ডি ফাইনালে তাঁরা মাত্র এক পয়েন্টের ব্যবধানে হারালেন দক্ষিণ কোরিয়ার চেওন-জায়েহুন জুটিকে। সব মিলিয়ে ভারতের সংগ্রহ এখন ১৮টি সোনা সহ ৮১টি পদক, যা গেমসের ইতিহাসে দেশের সফলতম। চলতি বছরেই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪×১০০ মিটার রিলেতে এশিয়ান রেকর্ড গড়েছিল ভারতের ছেলেরা। তবে ওই আসরে ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে দৌড়েও অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল…
Read More
সরকারি নির্দেশিকায় মহিলাদের জন্য ৩৫শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে

সরকারি নির্দেশিকায় মহিলাদের জন্য ৩৫শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে

বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী “শিবরাজ সিংহ” মহিলাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে ৩৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেন। ওই নির্দেশিকায় জানানো হয় যে এক মাত্র বন দফতর ছাড়া, অন্য সরকারি ক্ষেত্রগুলিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী বিধানসভার পরবর্তী অধিবেশনে এই সংক্রান্ত বিল পাশ করানো হতে পাড়ে। চলতি বছরের শেষে রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা ও মিজোরামের সঙ্গে মধ্যপ্রদেশে বিধানসভায় ভোট হওয়ার কথা আছে। তবে এবার বিজেপিকে চাপে ফেলতে পারে কংগ্রেস। শোনা গেছে গত কয়েক মাসের মধ্যে একের পর এক বিজেপি নেতা যোগ দিয়েছেন কংগ্রেসে।    
Read More
এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতলেন ভারত

এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতলেন ভারত

ফাইনালে কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিল ভারতীয় দল। ফলে এশিয়ান গেমসের হয়ে দ্বিতীয় বার সোনা জিতলেন ভারত। বৃহস্পতিবার ফাইনালে দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় দল  প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছিল। তবে পরোক্ষনেই দ্বিতীয় সেট জিতে ১পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা। এভাবেই চলতে থাকে দু’দলের স্কোর। তবে শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট সেম (১৭১) থাকলেও শেষে পরিস্থিতির চাপ সামলে দেশকে এশিয়ান গেমসে  ১৯তম পদক এনে দেন মহিলা তীরন্দাজেরা।শেষ পর্যন্ত ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে ফাইনালে জিতে দেশকে সোনা এনে দিলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর। 
Read More
বৃহস্পতিবার থেকে ভারতে মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ

বৃহস্পতিবার থেকে ভারতে মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ

চার বছরের অপেক্ষা শেষ। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে খেলতে চলেছে নিউজ়িল্যান্ড এবং ইংল্যান্ড। জানা গিয়েছে বৃহস্পতিবার আমদাবাদে নিরাপত্তার কোনও ত্রুটি থাকবে না। প্রায় সাড়ে তিন হাজারের মতো পুলিশ স্টেডিয়ামে হাজির থাকবে এবং ১৬জন আইপিএস অফিসারও মাঠে থাকবেন। এছাড়াও রাস্তায় প্রচুর ট্র্যাফিক পুলিশ রাখা হচ্ছে। স্টেডিয়ামের বাইরে এবং ভিতরে আলাদা আলাদা কড়া বাবস্থা করা হয়েছে। মোতেরার আশপাশ দিয়ে যাওয়া সমস্ত গাড়ি পরীক্ষা করে দেখা হবে। এ বার প্রথম একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। বিগত ১৯৮৩ সালের পর প্রথম কোনও দেশ একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে। ফলে এই বিশ্বকাপ হতে চলেছে আগেরগুলির…
Read More
এশিয়াডে দেশকে সোনা এনে দিলেন অন্নু

এশিয়াডে দেশকে সোনা এনে দিলেন অন্নু

ভারতীয় জ্য়াভলিন থ্রোয়ার অন্নু রানি দেশকে গর্বিত করলেন এশিয়াডে ।উত্তরপ্রদেশের ৩১ বছরের কন্যা চিনে বর্শামঙ্গল লিখলেন চতুর্থ প্রচেষ্টায় ৬২.৯২ মিটার দূরে বল্লম নিক্ষেপ করে। মঙ্গলবার অন্নু এশিয়াডের দ্বিতীয় পদক পেলেন। ২০১৪ সালে ইঞ্চিয়নে ব্রোঞ্জ জিতেছিলেন অন্নু, সেবার ৫৯.৫৩ মিটারের থ্রো এসেছিল তাঁর হাত থেকে। মেয়েদের জ্যাভলিন ইভেন্টে শ্রীলঙ্কার দিলহানি লেকামগে রুপো জিতেছেন ৬১.৫৭ মিটার ছুড়ে, চিনের লিউ হুইহুই ব্রোঞ্জ পেয়েছেন বল্লমটিকে ৬১.২৯ মিটার দূরে পাঠিয়ে।  ২০১৮ সালে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মহাতারকা নীরজ চোপড়া এশিয়াডে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছিলেন জ্যাভলিনে। এদিন অন্নু দ্বিতীয় ভারতীয় হিসেবে এই ইভেন্ট থেকে সোনা জিতে ইতিহাস লিখলেন। এদিন অন্নু প্রথম থ্রোয়ে ৫৬.৯৯ মিটার ছুড়েছিলেন। এরপর…
Read More
<strong>সিকিমে আটকে কত পর্যটক? উঠছে ‘এয়ারলিফ্‌ট’ করে উদ্ধারের দাবি</strong>

সিকিমে আটকে কত পর্যটক? উঠছে ‘এয়ারলিফ্‌ট’ করে উদ্ধারের দাবি

মেঘভাঙা বৃষ্টির জেরে বিপুল জলরাশি তিস্তা নদী দিয়ে বয়ে চলেছে। নদীর তাণ্ডবে আশপাশের এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই পরিস্থিতিতে বুধবার সকাল দেখল এক অন্য সিকিমকে। তিস্তায় হড়পা বানের জেরে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গন জেলা। ভেসে গিয়েছে বহু সেতু। জলমগ্ন বাড়িঘর। কিছু জায়গায় জলের তোড়ে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বড় বড় বিল্ডিং। কাদাস্রোতের তলায় চাপা পড়ে রয়েছে বহু বসতি, রাস্তাঘাট, সেনাছাউনি। স্বভাবতই তিস্তার ধ্বংসলীলায় কত প্রাণহানি হয়েছে, সেই প্রশ্ন উঠছে। পরিস্থিতি জরিপ করে আগামী ৮ অক্টোবর পর্যন্ত পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গনের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালু করা হয়েছে একাধিক জরুরি পরিষেবার…
Read More
নতুন খেলায় নাদালের সঙ্গে যুক্ত হলেন কোহলি

নতুন খেলায় নাদালের সঙ্গে যুক্ত হলেন কোহলি

আগামী বছর থেকে শুরু হতে চলেছে ইলেক্ট্রিক নৌকার লড়াই। এবার সেই লরাইয়ে নাম লেখালেন বিরাট কোহলি। তিনি একটি নীল রঙের ইলেক্ট্রিক বোটের ছবি পোস্ট করেন।ইলেক্ট্রিক নৌকা এটি এমনই একটি রেস যেখানে কোনও দূষণ হয় না।এবং বিরাট কোহলি জানান যে “আমি মানুষকে অনুপ্রেরণা দিতে চাই। সেই সাথে তাঁদের মধ্যে সচেতনতাও তৈরি করতে চাই। এছাড়াও এই লড়াইয়ে বিরাটের আগে নাম লিখিয়েছেন প্রাক্তন ফুটবলার দ্রোগবা এবং আমেরিকান ফুটবলার টম ব্র্যাডির মতো আরও বিভিন্ন খেলোয়াড়।এবার তাদের সঙ্গে দল নামালেন বিরাট। তিনি জানিয়েছেন তার দলের নাম রেসবোর্ড লিভেরি।  
Read More
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

গত আইপিএলের ম্যাচে হাঁটুর চোটের কারণে বহুদিন ক্রিকেট থেকে বাইরে ছিলেন তিনি। সেই কারণে নিয়েও প্রশ্নচিহ্ন ছিল তার সামনে। তবে সেই সংশয় দূর করে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের লম্বা সূচির কথা মাথায় রেখে কেনকে নিয়ে কোনভাবে ঝুঁকি নিতে চাননা টিম ম্যানেজমেন্ট।তাই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কেনকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজাতে চাইছেন গ্যারি স্টিডরা।   সেক্ষেত্রে ৫অক্টোবর আমেদাবাদে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচএ টস করতে নামবেন টম লাথাম।উইলিয়ামসনের পরিবর্তে টিমকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছেন তার। ফলে লাথামের ওপরই আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট।  
Read More