29
Sep
স্পেন থেকে শিল্প নিয়ে ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কেন তিনি হঠাৎ স্পেন থেকে এই ঘোষণা করতে গেলেন? কলকাতায় ফিরে নিন্দকদের কড়া জবাব দিলেন সৌরভ। বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, “আমি এক জন স্বাধীন ব্যক্তি। কোনও বিধায়ক, সাংসদ নই। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। যেখানে ইচ্ছা হবে সেখানে যাব। অনেকেই অনেক জায়গায় যায়। আমার কাছে কলকাতা, দিল্লি, স্পেন সব এক। আমরা পশুদের সমাজে বাস করি না। আমরা মানুষ, একে অপরের সঙ্গে মতের আদানপ্রদান করি।” ১৩ সেপ্টেম্বর স্পেন গিয়েছিলেন সৌরভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই ১৫ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে সৌরভ ঘোষণা…
