স্ট্রিট ফ্যাশনে রয়্যাল চ্যালেঞ্জ -এর ‘চুজ বোল্ড’

রয়্যাল চ্যালেঞ্জ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার এবার ‘চুজ বোল্ড’ ভাবনাকে ভারতের স্ট্রিটওয়্যার সংস্কৃতিতে নিয়ে আসছে। দেশীয় ব্র্যান্ড গাল্লি ল্যাবসের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে ৫০০ জোড়ার সীমিত সংস্করণের স্নিকার। এতে রয়্যাল চ্যালেঞ্জের নির্ভীক আত্মপ্রকাশের ভাবনার সঙ্গে গাল্লি ল্যাবসের স্বতন্ত্র নকশাকে মিলিয়ে দেওয়া হয়েছে।ক্রিকেট স্টেডিয়াম থেকে ই-স্পোর্টসের ময়দান—যুব সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে উপস্থিতির পর এবার মাঠ ও পর্দার বাইরে রাস্তায় ‘চুজ বোল্ড’-এর ভাবনাকে তুলে ধরছে ব্র্যান্ডটি। স্নিকারটি চামড়া ও ডেনিম দিয়ে তৈরি এবং গাল্লি ল্যাবসের জনপ্রিয় ‘বাজ’ নকশার উপর ভিত্তি করে তৈরি। পিছনের অংশে রয়েছে ‘#চুজবোল্ড’-এর বিশেষ সূচিকর্ম।

ডিয়াজিও ইন্ডিয়ার বিপণন বিভাগের সহ-সভাপতি অনিন্দিতা দত্ত বলেন, “সাহসী হওয়ার অর্থ কোনও নির্দিষ্ট ছাঁচে নিজেকে মানিয়ে নেওয়া নয়; বরং নিজের পরিচয় ও পথ নিজে নির্ধারণ করার দৃঢ়তা থাকা।” গাল্লি ল্যাবসের প্রতিষ্ঠাতা অর্জুন সিং বলেন, “রয়্যাল চ্যালেঞ্জ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বরাবরই ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে আকর্ষণীয় কিছু তৈরি করেছে। এই সহযোগিতার মাধ্যমে সেই ভাবনাকে স্নিকার সংস্কৃতিতেও নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।”

সহযোগিতায় বরুণ সুদ ও করণ ট্যাকারও যুক্ত হয়েছেন। বরুণ বলেন, “আমার কাছে ‘চুজ বোল্ড’-এর অর্থ হল নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো আত্মবিশ্বাস থাকা—তা মাঠে, নিজের সাজপোশাকে বা দৈনন্দিন জীবনেই হোক।” সীমিত সংস্করণের স্নিকারটি মাত্র ৫০০ জোড়া তৈরি করা হয়েছে এবং www.boldsneakers.in-এর মাধ্যমে পাওয়া যাবে। খেলাধুলা, পথসংস্কৃতি ও আত্মপ্রকাশকে একত্র করে এই উদ্যোগ ‘চুজ বোল্ড’ ভাবনাকে নতুন রূপ দিয়েছে।