editor

10324 Posts
গ্যাস-ও-ফাস্ট আরম্ভ করতে চলেছে ক্যাম্পেইন

গ্যাস-ও-ফাস্ট আরম্ভ করতে চলেছে ক্যাম্পেইন

দুর্গাপূজা এবং নবরাত্রি উপলক্ষে বাংলা হিন্দি গুজরাটি মারাঠি ভাষায় বিজ্ঞাপন ক্যাম্পেইনের আয়োজন করেছে গ্যাস-ও-ফাস্ট এসে গিয়েছে উৎসবের মরসুম। ফলে শুরু হয়েছে উদযাপন। প্রতিবছর মানুষ নবরাত্রি এবং দূর্গা পুজা উদযাপন করে প্যান্ডেলে প্যান্ডেলে। তবে এবছর করোনা মহামারিতে উদযাপনের ধরনটা অনেকভাবে বদলে গিয়েছে। বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকছে মানুষ। উৎসব মানেই মানুষ চায় ভালও লোভনীয় খাবার খেতে। এদিকে লোভ করে মাত্রাতিরিক্ত খেয়ে ফেলায় বদহজম ও অ্যাসিডিটির সমস্যায় অনেকেই পড়তে হয়। নবরাত্রি এবং দুর্গাপূজার এই মহা উৎসবে গ্যাস ও ফাস্ট একটি টিভিসি ও একটি ডিজিটাল ক্যাম্পেইনের আরম্ভ করতে চলেছে যাতে বিখ্যাত বাঙালি অভিনেতা বিশ্বনাথ বসু মানুষকে এই বার্তা দেবেন যে গ্যাস ও ফাস্ট এর…
Read More
অগ্নিদগ্ধ হয়ে মৃত জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

অগ্নিদগ্ধ হয়ে মৃত জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

সবার ভাগ্যের পূর্বাভাস করতে পারতেন তিনি। কিন্তু নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হবে সেটা বুঝতে পারেননি শহরের জনপ্রিয় জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। রবিবার সাতসকালে আগুন লাগে তাঁর বসতবাড়ি, কেষ্টপুর বারোয়ারিতলার বাড়ির দোতলায়। দমকলের ২টি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। যখন এই অগ্নিকাণ্ড ঘটে তখন বাড়িতেই ছিলেন জয়ন্ত শাস্ত্রী। বাড়ি থেকে বেরোতে পারেননি শাস্ত্রী। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আগুনে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।
Read More
আবার লকডাউন শুরু ইংল্যান্ডে

আবার লকডাউন শুরু ইংল্যান্ডে

দ্বিতীয় পর্বের লকডাউন শুরু হল ইংল্যান্ডে৷ করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ৷ দেশে লকডাউনের ঘোষণা করলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ এই মুহূর্তে ইংল্যান্ডে এটা করোনার সেকেন্ড ওয়েভ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে লকডাউন শুরু হয়েছে যা ডিসেম্বরের ২ তারিখ অবধি চলবে৷ এক একদিনে ইংল্যান্ডে ২০ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন৷ গোটা ইউরোপের মধ্যে  ব্রিটেনেই  করোনার জেরে এখনও অবধি মৃতের সংখ্যা সবচেয়ে বেশি৷ জনসন জানিয়েছেন বিশেষ কারণ ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না৷ অত্যাবশকীয় নয় এরকম সমস্ত দোকান বন্ধ থাকবে৷ ব্রিটেনের দীর্ঘ ইতিহাসে এটা অন্যতম বড় সিদ্ধান্ত৷
Read More
ফের রাজনীতিতে ফিরতে চলেছেন উর্মিলা মাতন্ডকর

ফের রাজনীতিতে ফিরতে চলেছেন উর্মিলা মাতন্ডকর

গত লোকসভা নির্বাচনে ঘটা করে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। কিন্তু হেরে যাওয়ায় দলত্যাগ করেন ৪৬ বছরের তারকা। মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক দল শিব সেনার হাত ধরেই রাজনীতিতে ফিরছেন উর্মিলা। শিব সেনার অন্যতম মুখপাত্র হিসেবেও দেখা যাবে অভিনেত্রীকে। কঙ্গনার বিপক্ষ হিসেবে বিরোধিতা করার পরই মহারাষ্ট্রের শাসক দলের নেক নজরে পড়েন অভিনেত্রী। মনোনীত হন বিধান পরিষদে।
Read More
বিয়ে করলেন স্কারলেট জোহানসন

বিয়ে করলেন স্কারলেট জোহানসন

চুপিচুপি কমেডিয়ান কলিন জোস্টের সঙ্গে বিয়ের পর্ব সেরে ফেললেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। একটি ঘরোয়া অনুষ্ঠানে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতেই হয়েছে বিয়ে। গত বছর মে মাসেই এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন স্কারলেট। 'অ্যাভেঞ্জারস' খ্যাত স্কারলেটের এটি তৃতীয় বিয়ে হলেও প্রথমবার বিয়ে সারলেন কলিন জোস্ট। এর আগে দু-বার সংসার পাতলেও টেকেনি বিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছেন তাঁর মার্বেল সুপারহিরো ফিল্ম ‘ব্ল্যাক উইডো’। চলতি বছর অস্কারে দুটি নমিশনেশন ছিনিয়ে নেন স্কারলেট।
Read More
প্রয়াত হলিউড অভিনেতা শন কনারি

প্রয়াত হলিউড অভিনেতা শন কনারি

২০২০ সালে আরও এক নক্ষত্রপতন হল চলচ্চিত্র দুনিয়ায়। চলে গেলেন ৯০ বছরের হলিউড জগতের অভিনেতা প্রথম জেমস বন্ড শন কনারি। মোট সাতটি জেমস বন্ড স্পাই থ্রিলারে অভিনয় করেছেন তিনি। দর্শকদের কাছে বন্ডের ভূমিকায় তিনিই সেরা। তাঁর পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন গত কয়েক বছর ধরেই। সাতটি জেমস বন্ড ফিল্মে অভিনয় করেছিলেন এই স্কটিশ তারকা। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি একটানা ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ড সিরিজে অভিনয় করেছেন তিনি। জেমস বন্ডের চরিত্রের জন্যই তিনি পরিচিত হলেও ১৯৮৮ সালে তিনি দ্য আনটাচেবল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে অস্কার পুরস্কার জেনে শন কনারি। ২০০০ সালে ইংল্যান্ডের রানি…
Read More
ফ্রিজ থেকে সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি ক্লাব রোড এলাকায়।

ফ্রিজ থেকে সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি ক্লাব রোড এলাকায়।

ফ্রিজ থেকে গোখরে সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। জানা গিয়েছে এদিন জলপাইগুড়ি ক্লাব রোড এলাকার বাসিন্দা পল্টন সাহার বাড়িতে ফ্রিজ খুলতেই দেখা যায় ডিপ ফ্রিজে ঢুকে রয়েছে এক আস্ত গোখরে সাফ। দ্রুত ফ্রিজ বন্ধ করে বাড়ির মালিক খবর দেয় বন বিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সর্প বিশারদ দেবার্ঘ্য রক্ষিত। তিনি এসে সাপটিকে ওই ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেন। তিনি জানিয়েছেনসাপটির মাথা ডিপ ফ্রিজে ঢুকে ছিল। এরপর ফ্রিজের মেকার ডেকে এনে ফ্রিজটিকে ঘর থেকে রাস্তায় এনে ফ্রিজের পেছন কেটে ডিপ ফ্রিজ বক্স টিকে বার করলে তার থেকে বের হয় একটি স্পেকটিক্যাল কোবরা। ফ্রিজটি বেশকিছুদিন অব্যাবহৃত অবস্থায় থাকায় ফ্রিজের জল…
Read More
বেড খালি নেই হাসপাতালে

বেড খালি নেই হাসপাতালে

কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে করোনা রোগীদের বেড পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে৷ ফিরিয়ে দিচ্ছে কলকাতার বহু হাসপাতাল৷ অধিকাংশ বেসরকারি হাসপাতালের আইসিইউতে কোনও বেডই খালি নেই৷ শহরের বেশির ভাগ বেসরকারি হাসপাতালগুলি জানিয়েছে সমস্ত আইসিইউ বেডই ভর্তি হয়ে গিয়েছে৷ রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতালগুলি৷ অন্তত ১০০ জন রোগীকে ফিরিয়েছে কলকাতার পাঁচ থেকে ছ'টি নামী বেসরকারি হাসপাতাল৷ বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যিই করল করোনা৷ পুজো মিটতেই হাসপাতালে ভর্তি শুরু৷ আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে চিকিৎসক ও বিশেষজ্ঞরা৷  
Read More
রাজ্যে প্রথম ২ লক্ষ করোনা টেস্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজে

রাজ্যে প্রথম ২ লক্ষ করোনা টেস্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজে

করোনা টেস্টে এগিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। জানা গিয়েছে মেডিকেলের কোভিড টেস্ট ল্যাবে করোনা টেস্টের সংখ্যা দুই লক্ষ পার করল। এতে খুশি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। সূত্রের খবর রাজ্যে সম্ভাব্য প্রথম এই করোনা টেস্টে এগিয়ে রইল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ভিআরডি ল্যাব। দীর্ঘ সাত-আট মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ডাক্তাররা করোনা টেস্ট করে। এদিন বিভাগের প্রধান জানিয়েছেন উত্তরের করোনা পরিস্থিতি মোকাবিলার প্রথম ধাপই করোনা টেস্ট । আর তাঁরা সেই কাজটাই করে চলেছেন দীর্ঘ করোনাকালীন সময় থেকে। রাজ্যে করোনা টেস্টের সংখ্যার নিরিখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই কাজে খুশি উত্তরের মানুষেরা।
Read More
রেস্টুরেন্টের আড়ালে অশালীন কাজকর্ম মালদার চাঁচলে

রেস্টুরেন্টের আড়ালে অশালীন কাজকর্ম মালদার চাঁচলে

রেস্তোরাঁর কেবিনের আড়ালে চলছে অশালীন কাজকর্ম এমনটাই অভিযোগ মালদার চাঁচলের একটি হোটেলে। এলাকাবাসীর অভিযোগ ওই হোটেলে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ অসামাজিক কাজ। আর এই কাজে জড়িয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। ফলে পরিবেশ এবং সংস্কৃতি খারাপ হচ্ছে এলাকার। এবার সেই রেস্তোরাগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। সমগ্র বিষয় খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। খাওয়ার নাম করে প্রকাশ্যে সকলের সামনে রেস্তরাঁয়া ঢুকে কেবিন ভাড়া নিয়ে তারা অশালীন কাজকর্ম করছে বলে অভিযোগ । দিনের পর দিন একাধিক রেস্তোরাঁরয় এমন অবৈধ কাজকর্ম চললেও প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই সরব হয়েছেন।…
Read More
হারিয়ে যাওয়া ফোন প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় পুলিশের

হারিয়ে যাওয়া ফোন প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় পুলিশের

এবারের বিজয়ার শুভেচ্ছা অন্যভাবে পালন করছে কোচবিহার জেলা পুলিশ। হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিচ্ছে কোচবিহার পুলিশ।কোচবিহার থানার পুলিশ সূত্রে জানা গেছে এদিন প্রায় ৩৫ টি মোবাইল প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়। এদিন সেখানে মোবাইল প্রদানের সময় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার, আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার, ডিএসপি ট্রাফিক চন্দন দাস, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল থেকে শুরু করে জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার, আইপিএস, জানিয়েছেন, এদিন জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া মোবাইল গুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে…
Read More
পদ্মশ্রী করিমুলের চিকিৎসায় সাহায্য স্বেচ্ছাসেবী সংস্থার

পদ্মশ্রী করিমুলের চিকিৎসায় সাহায্য স্বেচ্ছাসেবী সংস্থার

লোকের সেবা করে খ্যাত হলেও নিজের সেবা করার সামর্থ্য নেই উত্তরের বাইক এম্বুলেন্স দাদা করিমুল হকের। আর এই সমাজসেবীর চিকিৎসায় এগিয়ে আসল স্বেচ্ছাসেবী সংস্থা। জানা গিয়েছে বেশ কয়েকবছর ধরে চোখের জটিল সমস্যায় ভুগছেন পদ্মশ্রী সমাজসেবী করিমুল হক। তাঁর এই চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়েছেন হিমালয়ান আই ইনস্টিটিউট এবং সহমর্মী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সূত্রের খবর অত্রি শর্মা নামে এক সমাজসেবী ২৫ হাজার টাকা এবং সত্য প্রকাশ সরকার নামে আরেক সমাজসেবী করিমুল সাহেবের চিকিৎসায় এগিয়ে এসেছেন। এর পাশাপাশি হিমালয়ান আই ইনস্টিটিউট নিখরচায় তাঁর চিকিৎসা করছেন বলে জানিয়েছেন বাইক দাদা করিমুল হক।
Read More
সেক্সের বিনিময়ে বলিউডে কাজ মেলে অভিযোগ অভিনেত্রী ফতিমা শেখের

সেক্সের বিনিময়ে বলিউডে কাজ মেলে অভিযোগ অভিনেত্রী ফতিমা শেখের

তিন বছরেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী ফতিমা শেখ।তারপর থেকে রোজ লড়াই করতে হয়েছে। মেয়েদের রোজ লড়াই করতে হয় বাঁচার জন্য। পিঙ্কভিলা-র একটি সাক্ষাৎকারে বারে বারে নিজের লড়াইয়ের কথাই জানিয়েছেন দঙ্গল অভিনেত্রী  ফতিমা সানা শেখ।একই সঙ্গে বলিউডের নোংরা পরিবেশকেও অকপটে জানিয়ে দিলেন। তাঁর অভিযোগ বলিউডে সেক্সের বিনিময়ে কাজ পাওয়া যায়। এই ট্র্যাডিশন সমানে চলে আসছে। স সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের নানা ওঠাপড়ার কথা দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। বলিউডের প্রথম সারির নায়িকাদের মতো ডাকসাইটে সুন্দরী না হওয়াটা কীভাবে তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছে, সে কথাও জানিয়েছেন নায়িকা।ফতিমা বলেন, 'আমাকে বহু লোকেরা বলেছে সেক্সের বিনিময়েই কাজ পাওয়া যাবে।" তাঁর কথায়, ইন্ডাস্ট্রিকে সেক্সিজম…
Read More
বিধ্বংসী অগ্নিকাণ্ড সল্টলেকে

বিধ্বংসী অগ্নিকাণ্ড সল্টলেকে

শনিবার সকালে সল্টলেক সেক্টর ফাইভের বিএন ব্লকের একটি বহুতলে ঘটে বিধ্বংসী অগ্নিকাণ্ড৷ পুড়ে ছাই হয়ে যায় ১৫-১৬ টি ঘর ও তাদের আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় জিনিস। বাঁচানো যাইনি তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লেবার রুমের পাশে রান্নাঘরে রান্না করার সময় আগুন লাগে৷ দুটি ইঞ্জিন দ্রুত আসে ঘটনাস্থলে৷
Read More