17
Oct
পশ্চিমবঙ্গে একটি নতুন ফুলফিলমেন্ট সেন্টার (এফসি) চালু করল অ্যামাজন ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে তাদের এই বৃহত্তম এফসি স্থাপনের ফলে এই রাজ্যে অ্যামাজন ইন্ডিয়ার পরিকাঠামো লক্ষ্যণীয়ভাবে প্রসারিত হল। এই রাজ্যের পাঁচটি এফসি’তে অ্যামাজনের মোট স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গের ২৫,০০০ বিক্রেতার সুবিধা হবে এবং এই রাজ্য-সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রতিবেশী রাজ্যগুলিতে গ্রাহকদের অর্ডার অনুসারে দ্রুত ডেলিভারি দেওয়া সহজতর হবে। অ্যামাজন ইন্ডিয়ার পক্ষে অখিল সাক্সেনা জানান, পশ্চিমবঙ্গ অ্যামাজনের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এই স্থানের বিশেষ অবস্থানের কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তর-পূর্বাঞ্চলের প্রতিবেশী রাজ্যগুলিতেও গ্রাহকদের ভালভাবে পরিষেবা দেওয়া সম্ভব। এই সম্প্রসারণের ফলে অ্যামাজন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে সাহায্য করার পাশাপাশি এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ এনে…
