editor

11195 Posts
বনধে পরিস্থিতির ওপর নজর

বনধে পরিস্থিতির ওপর নজর

কৃষি আইন প্রত্যাহারের জন্য় ভারত বনধ ডেকেছে চাষীরা। এই বনধে সরকারি কর্মীদের বাধ্যতামূলক হাজিরা সম্পর্কিত নির্দেশিকা এবার জারি করেনি রাজ্য়। এবার অর্থমন্ত্রক কোনও নির্দেশিকা জারি করেনি। তবে বনধে যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, সেসব স্থানের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। রাস্তায় ঝামেলা এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগী পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কলকাতা শহরের বহু অংশে পুলিশ-পিকেট করা হচ্ছে।
Read More
কোভ্যাক্সিন ব্যবহারের আবেদন চাইল ভারত বায়োটেক

কোভ্যাক্সিন ব্যবহারের আবেদন চাইল ভারত বায়োটেক

গত বুধবার কলকাতায় কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের উদ্বোধন হয়। ২৬ হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন এই ট্রায়ালে। এই ট্রায়ালের পর এ বার জরুরি ভিত্তিতে কোভিড টিকা কোভ্যাক্সিনের ব্যবহারের জন্য আবেদন করল ভারত বায়োটেক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যৌথ ভাবে সেই সম্ভাব্য টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। আপাতত কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।
Read More
বনধের প্রভাব রয়েছে রাজ্যে

বনধের প্রভাব রয়েছে রাজ্যে

কলকাতা: কৃষি বিল বিরোধী আন্দোলনের সমর্থনে ভারত বনধের প্রভাব এরাজ্যেও। বনধের সমর্থনে রাজ্যের একাধিক জায়গায় রেল অবরোধ করেছে বাম কর্মীরা। বনধের সমর্থনে সকাল থেকেই রাস্তায় নেমেছে লাল ঝান্ডা। শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনগুলির পাশাপাশি বামেরাও ট্রেন অবরোধ করেছে। রিষড়া, ডোমজুড়েও রেল অবরোধ করা হয়েছে। যাদবপুরেও আটকে রয়েছে লোকাল ট্রেন।
Read More
সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

প্রায় প্রতিদিনই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ভারত। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ হাজার ৫৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৫ জন। অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬৬ জন।
Read More
কাউকেই জোর করা হবে না বন্ধের জন্য

কাউকেই জোর করা হবে না বন্ধের জন্য

কেন্দ্রের আনা নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন জারি রয়েছে৷ আজ নিয়ে ১৩ দিনের মাথায় কৃষক আন্দোলন। আজ ৮ ডিসেম্বর সারা দেশে ভারত বনধ চলছে৷ তবে ভারত বনধ নিয়ে কোনও কৃষক সংগঠন বা কৃষক আন্দোলনের কোনও নেতা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনও আলোচনা করেনি। তবে এই বন্‌ধ নিয়ে কাউকেই সমর্থনের জন্য জোর করা হবে না বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি। এ দিন বন্ধ হলেও যেকোনও জরুরি পরিষেবা চালু থাকবে। কৃষকদের ডাকা বনধের জেরে ভারতীয় রেল বেশ কিছু ট্রেন বাতিল করে দিয়েছে৷ কিছু ট্রেন বাতিল, আর কিছু ট্রেনের রুট বাতিল হয়েছে ৷
Read More
ভারতবন্ধ এর সমর্থনে বামফ্রন্টের

ভারতবন্ধ এর সমর্থনে বামফ্রন্টের

আগামীকাল কৃষকদের ডাকা সারা ভারত বন্ধএর সমর্থনে বামফ্রন্টের তরফে ইসলামপুরে একটি মিছিল পাশাপাশি মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায়। এই মিছিলে সিপিআইএম আরএসপি ফরওয়ার্ড ব্লক এবং বিভিন্ন বামপন্থী দলের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি ইসলামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ইসলামপুর বাস টার্মিনাল এলাকায় মোদির কুশপুতুল পুড়িয়ে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ করা হয়। এই মিছিলে সিপিআইএম জেলা নেতা স্বপন গুহ নিয়োগী ও অন্য অন্য নেতারা নেতৃত্ব দেন।
Read More
কৃষকদের আন্দোলনের সমর্থনে কংগ্রেসের আন্দোলন

কৃষকদের আন্দোলনের সমর্থনে কংগ্রেসের আন্দোলন

দিল্লি সহ সারাভারতে একাধিক প্রদেশে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন নিয়ে এবার সুর চড়াতে এবং কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে কৃষকদের ডাকে আগামীকাল ভারতবন্ধের সমর্থনে মিছিল করল কংগ্রেস।জানা গেছে অনেক বিপর্যয়ের পরেও কংগ্রেসের সাথে এখনও যে অনেক মানুষ আছে তার জন্যই বিভিন্ন জেলায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্নরকম কর্মসূচি নেওয়া হচ্ছে। রায়গঞ্জে জাতীয় কংগ্রেস সমর্থকদের কৃষি বিল বিরোধী মিছিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনি প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন “রাহুল গান্ধী প্রথম মোদী সরকারের এই কৃষি বিল প্রত্যাহারের দাবীতে আন্দোলন শুরু করেছিলেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও এ এরাজ্যে কৃষকদের বঞ্চিত করে চলছেন। মমতা ব্যানার্জি বলে বেড়াচ্ছেন এরাজ্যে…
Read More
বিগ বসের ঘর থেকে বেরিয়ে এলেন রাহুল বৈদ্য

বিগ বসের ঘর থেকে বেরিয়ে এলেন রাহুল বৈদ্য

বিগ বস ১৪-র দর্শকদের অন্যতম পছন্দের প্রতিযোগী ছিল গায়ক রাহুল বৈদ্য। জানিয়ে একাবাক্যে শো ছেড়ে চলে যাওযার প্রস্তাব গ্রহণ করে নেয় রাহুল। অনেকেই দেখা যায় রাহুলকে সাপোর্ট করতে। কিন্তু রবিবারে এপিসোডে বিগ বস ১৪ সিজেনের ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপরই রাহুলকে ঘিরে দর্শকদের পাশাপাশি, শোয়ের প্রাক্তন প্রতিযোগিরাও টুইটারে তুমুল হইচই শুরু হয়েছে। আগামীতে কী হবে তা এখন সময়ের অপেক্ষা!
Read More
কোভিড আক্রান্ত অভিনেতা বরুণ ধাওয়ান

কোভিড আক্রান্ত অভিনেতা বরুণ ধাওয়ান

করোনা আক্রান্ত অভিনেতা বরুণ ধাওয়ান৷ আজ, সোমবার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন অভিনেতা৷ এই মুহূর্তে চণ্ডীগড়ে রাজ মেহতা পরিচালিত যুগ যুগ জিও ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা৷প্রোডাকশন হাউজের তরফে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বরুণ ৷ সোশ্যাল মিডিয়ায় বরুণ লিখেছেন, 'অতিমারির মধ্যেই কাজে ফেরার পর আমি করোনায় আক্রান্ত হয়েছি৷ প্রোডাকশনের তরফে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ কিন্তু বর্তমান এই সময়ে সবকিছুই অনিশ্চিত৷
Read More
আদিপুরুষ ছবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন

আদিপুরুষ ছবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন

আদিপুরুষ সিনেমায় রামায়ন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন অভিনেতা সইফ আলী খান।২০২২-এর সেপ্টেম্বরে আসতে চলেছে প্রভাসের আগামী ছবি আদিপুরুষ । তাতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। সেই ছবির প্রেক্ষাপট নিয়ে মন্তব্যের জেরে এ বার ব্যাপকভাবে সমালোচিত হলেন ছোটে নবাব । সীতাহরণের মানবিক দিক তুলে ধরায়, এমনকি রাবণ’কে দয়ালু বলায় ক্ষমাও চাইতে বাধ্য হলেন সইফ । ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’-এ লঙ্কেশ নামক এক দৈত্যের চরিত্রে দেখা যাবে ৫০ বছরের সইফকে ৷ মূলত রামায়ণকে কেন্দ্র করে ছবির প্রেক্ষাপট । সম্প্রতি এই ছবি নিয়ে এক সাক্ষাত্কারে সইফ বলেন, এই ছবিতে পরিচালক রাবণকে দয়ালু হিসাবে তুলে ধরেছেন। রাবণের সীতাহরণের দৃশ্যটিও দেখানো…
Read More
কালচিনি ব্লকে বিক্ষুব্ধ তৃণমুলিদের প্রতিবাদ মিছিল

কালচিনি ব্লকে বিক্ষুব্ধ তৃণমুলিদের প্রতিবাদ মিছিল

কালচিনি ব্লকে তৃণমূলের নতুন ব্লক কমিটি ঘোষণা হতেই কোন্দল ব্লক জুড়ে। গতকয়েকদিন আগে আলিপুরদুয়ারের তৃণমূলের নতুন ব্লক কমিটি ঘোষণা হওয়ার পর থেকে এলাকার বিক্ষোভ দানা বেঁধেছে। । আজ দলসিংপাড়া এলাকা থেকে দলসিংপাড়া অঞ্চলের কয়েকশো তৃণমূল সমর্থক প্রতিবাদ বাইক র‍্যালী করে । এদিনের বাইক র‍্যালীতে দলসিংপাড়া উপপ্রধান শম্ভু জয়সোয়াল, প্রাক্তন অঞ্চল সভাপতি ও বর্তমান তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক গণেশ আলে সহ এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দলসিংপাড়া উপপ্রধান শম্ভু জয়সোয়াল জানান যে অঞ্চল কমিটি হয়েছে আমাদের না জানিয়ে হয়েছে এবং আমাদের অপমান করা হয়েছে । আমরা পদের লোভী না আমরা তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি ।যদিও এই বিষয়ে তৃণমূলের কালচিনি…
Read More
সরকারি হাসপাতাল ভাড়া নিতে পারবে বেসরকারি মেডিকেল কলেজ

সরকারি হাসপাতাল ভাড়া নিতে পারবে বেসরকারি মেডিকেল কলেজ

এবার তৈরি হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি না হওয়া পর্যন্ত সরকারি হাসপাতালগুলি ভাড়া নিতে পারবে বেসরকারি মেডিকেল কলেজ। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। একটি নির্দিষ্ট ভাড়ার পরিমাণ এর বিনিময় নির্দিষ্ট সময়ের জন্য বেসরকারি মেডিকেল কলেজ গুলিকে এই সরকারি হাসপাতাল ভাড়া দেওয়া হবে।
Read More
উত্তরকন্যা অভিযান: ধুন্ধুমার সংঘর্ষে মৃত্যু বিজেপি কর্মীর

উত্তরকন্যা অভিযান: ধুন্ধুমার সংঘর্ষে মৃত্যু বিজেপি কর্মীর

উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার লড়াইয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মী এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।সেইসঙ্গে একাধিক কর্মী সমর্থক অল্পবিস্তর আহত এবং জখম হয়েছেন। উত্তরকন্যা অভিযানকে ঘিরে আজ দুপুর থেকেই দফায় দফায় পুলিশ-কর্মীদের খণ্ডযুদ্ধ বাঁধে । সূত্রের খবর , এই ধুন্ধুমার সংঘর্ষে বিজেপির এক কর্মী সমর্থক মারা গেছেন। বিজেপি সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে ওই কর্মীর নাম পুলিন বর্মন। জলপাইগুড়ির গাজলডোবা এলাকার বাসিন্দা। বিজেপির দাবি পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, রাবার বুলেটের আঘাতে জখম হয়ে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য পুলিশ আজ যেভাবে গণতান্ত্রিক ভাবে আন্দোলনকারীদের উপর রাবার বুলেট, জলকামান, ঢিল ছুঁড়ল…
Read More
নিসান ম্যাগনাইটের বুকিং শুরু

নিসান ম্যাগনাইটের বুকিং শুরু

অল-নিউ নিসান ম্যাগনাইটের দাম ঘোষণার পাশাপাশি দেশজুড়ে বুকিং আরম্ভ করে দিল নিসান ইন্ডিয়া।  ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিগ, বোল্ড, বিউটিফুল ‘কারিসম্যাটিক’ এসইউভি পাওয়া যাবে বিশেষ প্রারম্ভিক মূল্য ৪,৯৯,০০০ টাকা থেকে। বুকিং করা যাবে সকল নিসান ডিলারশিপে ও ওয়েবসাইটে (https://book.nissan.in/)। নিসান মোটর ইন্ডিয়ার প্রেসিডেন্ট সাইনান ওজকক বলেন, অল-নিউ নিসান ম্যাগনাইট তৈরি হয়েছে ‘ভারতে নির্মিত, বিশ্বের জন্য’ নীতি অনুসারে। এতে ২০টি ফার্স্ট-ইন-ক্লাস ও বেস্ট-ইন-সেগমেন্ট ফিচার্স রয়েছে। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, উচ্চমানের প্রযুক্তি ব্যবহার ও গ্রাহকদের আশা পূরণের ক্ষেত্রে অল-নিউ নিসান ম্যাগনাইট এক ‘ডিসরাপ্টিভ গেম চেঞ্জার’ হবে বলে তারা বিশ্বাস করেন। উল্লেখ্য, নিসান ম্যাগনাইটের সব মডেলেই নিসানের বিখ্যাত টেকনোলজি…
Read More