26
Aug
বাঙালি মানেই খাদ্য তালিকায় থাকবে ইলিশ মাছ। কিন্তু এবার ইলিশ মাছের জোগান বেশি বলে জানা গেলেও অভিযোগ উঠেছে ইলিশ মাছের জোগান বেশি হলেও দামও বেশি হয়েছে। তাই তা এখন পাতে তোলা যাচ্ছে না। কিন্তু এই রূপোলি ফসলের দাম কমার ইঙ্গিত মিলেছে। জোগান বেশি থাকায় তা পাওয়া যাবে দুর্গাপুজো পর্যন্ত। ফলে মাছে–ভাতে বাঙালি পুজোর সময় এই ইলিশ মাছ সস্তায় পাবেন। তাই এই বছর দুর্গাপুজো পর্যন্ত ইলিশ উপভোগ করতে পারবেন সকলেই। গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি ইলিশ মাছ ধরা পড়েছে। যার প্রভাব ইলিশ মাছের দামে এবার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে ইলিশ মাছের দাম বেশি নিয়ে রাজ্যজুড়ে শোরগোল…
