23
Jan
দীর্ঘ ১৪ মাস পরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াডে ফিরে শেষ ২টি ম্যাচ খেললেও ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। এবার আরও একবার ব্যক্তিগত কারণে নিজেকে দল থেকে সরিয়ে নিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫শে জানুয়ারি থেকে ৫ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবেন ভারতীয় দল। যেখানে স্বাভাবিকভাবেই ভারতীয় স্কোয়াডে জায়গা পান বিরাট। তবে শেষ মুহূর্তে প্রথম ২টি টেস্ট ম্যাচ খেলবেন না বলে জানিয়ে দেন তিনি। বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, কোহলি নিজের ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়ান। তবে ঠিক কী কারণে তিনি প্রথম ২টি ম্যাচ খেলবেন না তা স্পষ্ট ভাবে না জানানো হলেও মিডিয়া ও…
