editor

10320 Posts
অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে ক্ষুব্ধ আদালত

অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে ক্ষুব্ধ আদালত

শুধু বলিউডেই নয়, বলিউডের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কেন্দ্র সরকারের নয়া কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনরত হাজার হাজার কৃষকদের নিয়ে সম্প্রতি তিনি যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে গোটা দেশ। ‘কুইন’ কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখানো, কৃষক আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদের তুনলা টেনেছেন। দেশের অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে, কৃষক সমাজের একটা বড় অংশ তাঁর এই মন্তব্যের বিষয়ে গর্জে উঠেছে। এই কারণেই তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ আদালত। কৃষকদের সম্পর্কে আপত্তিকর ট্যুইটের অভিযোগে, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পুলিশকে সরাসরি নির্দেশ দিল আদালত। কঙ্গনার এই ট্যুইটকে ঘিরে কঙ্গনার প্রতি জনসমর্থন অনেকটাই এখন তলানিতে।
Read More
ট্যাটু এঁকে ট্রোল আমির কন্যা ইরা

ট্যাটু এঁকে ট্রোল আমির কন্যা ইরা

সমালোচনার মুখে আমির কন্যা ইরা। ইসলামের ধ্বজাধারীরা তোপ দাগলেন ইরাকে। সূত্রপাত ট্যাটু করা নিয়ে। ইসলামে ট্যাটু করা বিরোধী বলে ট্রোল করল তারা।ইরা খানকে এ বার ট্রোল করা হল তাঁর ট্যাটুর জন্য । না নিজের শরীরে ট্যাটু করাননি তিনি । সম্প্রতি ট্যাটু আঁকা শিখেছেন ইরা । তাই নিজের ট্রেনারের হাতে প্রথমবারের জন্য ট্যাটু এঁকে তার ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । ট্যাটু পোস্টের পরেই তাঁকে উচিত শিক্ষা দিতে মাঠে নেমে পড়েন অনেকে । খাঁটি মুসলিম তিনি নন, এই কাজ ইসলাম ধর্মে পাপ, একজন মুসলিম হয়ে এমন কাজ তিনি কী করে করতে পারেন....এমনই সব ব্যাঙ্গ বিদ্রুপ ধেয়ে আসতে থাকে তাঁর…
Read More
মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

অবশেষে খুশির খবর। পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন নায়িকা। এই খবর দিয়েছেন তাঁর স্বামী অভিনেতা কুণাল ভার্মা তাঁর ইনস্টাগ্রামে। কুণাল বলেন, মা এবং সন্তান দুজনেই ভাল আছে। আমি ঈশ্বরের কাছে চির কৃতজ্ঞ”। গত মাসে, পূজা বন্দ্যোপাধ্যায় তাঁর সাধের ছবি শেয়ার করেছিলেন সোশ্যালে। বাংলা ছবির পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতের পরিচিত নাম পূজা বন্দ্যোপাধ্যায়। টলিগঞ্জে শেষ হইচইয়ের ওয়েব সিরিজ 'পাপ'-এ দেখা গিয়েছে পূজাকে।
Read More
”ধারাবাহিক ভাবে চলছে গ্রামোন্নয়ন”-আব্দুল করিম চৌধুরী

”ধারাবাহিক ভাবে চলছে গ্রামোন্নয়ন”-আব্দুল করিম চৌধুরী

গ্রামে ধারাবাহিক উন্নয়ন চলছে উন্নয়নের সরকারের সক্রিয়তায়। মা-মাটি-সরকার এই উন্নয়নকে হাতিয়ার করেই চলে। এমনটাই জানালেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ এলাকার বিকাশের বার্তা দিচ্ছেন এভাবেই। শনিবার ইসলামপুর ব্লক এর পন্ডিতপোতা দুই গ্রাম পঞ্চায়েতের ধুলাইবস্তি এলাকায় পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার শুভ সূচনা করতে এসে এমনই জানান ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী ।তিনি বলেন, ওই এলাকায় পাঁচশো মিটার রাস্তার কাজ শুরু হচ্ছে ।কাজ যাতে খুব তাড়াতাড়ি শেষ হয় এবং কাজের গুণগত মান বজায় থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে ইসলামপুর ব্লক এর গাইসাল এক,গাইসাল দুই এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মানুষজন পথশ্রী প্রকল্পের কোন সুবিধা পায়নি…
Read More
কোভিড রোগীদের চিকিৎসা করতে করতে নিজেই করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী।

কোভিড রোগীদের চিকিৎসা করতে করতে নিজেই করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী।

বিপদের দিনে গ্ল্যাম দুনিয়া ছেড়ে করোনায় আক্রান্ত রোগীদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি ৷ সঞ্জয় মিশ্রর সঙ্গে 'কাঞ্চলি' ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শিখা মালহোত্রা । সেই অভিনেত্রীই আবার বিপদের মুহূর্তে হাসপাতালে ছুটে গিয়েছিলেন নার্সের ভূমিকায় ৷ মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার একটি ট্রমা হাসপাতালে সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সাহায্য করছিলেন করোনা আক্রান্তদের ৷ গত ৬ মাস ধরে এই কাজ করতে করতে এখন তিনি নিজেই করোনা করোনা আক্রান্ত হয়ে গেলেন । তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । ইনস্টাগ্রামে নিজেই সেই খবর শেয়ার করেন শিখা । এরপরেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করতে থাকেন, সকলেই তাঁকে শুভ…
Read More
মুক্তি পাচ্ছে ডিরেক্টর ইন্দ্রনীল ঘোষের প্রথম ছবি

মুক্তি পাচ্ছে ডিরেক্টর ইন্দ্রনীল ঘোষের প্রথম ছবি

এবারের পুজোর সেরা আকর্ষণ কৌস্তুভ রায় নিবেদিত ও পরিচালক ইন্দ্রনীল ঘোষের ছবি 'শিরোনাম', মুক্তি পাবে ২১ অক্টোবর। ছবির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সংবাদ এবং সংবাদমাধ্যম এবং অন্ধকার জগতের অজানা খবর। সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে। দুজন সৎ সাংবাদিকের সফর এটি। যীশু-শাশ্বত ছাড়াও 'শিরোনাম' এ দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, অঙ্কিতা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়কে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত আর্ট ডিরেক্টর ইন্দ্রনীল ঘোষের এটি প্রথম পরিচালনা। 'শিরোনাম' এর প্লট একেবারেই আলাদা।
Read More
মালদায় ট্রাক ধর্মঘটে ট্রাক মালিকরা

মালদায় ট্রাক ধর্মঘটে ট্রাক মালিকরা

পণ্য পরিবহনের ক্ষেত্রে কেন্দ্র সরকারের আইন পশ্চিমবঙ্গে লাগু করছে না রাজ্য সরকার। যার ফলে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে পরিবহনকারী ট্রাক মালিকদের। এরই প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে পুরাতন মালদা মঙ্গলবাড়ী এলাকায় একটি সাংবাদিক বৈঠক করে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। এদিন মঙ্গলবাড়ী এলাকার ওই সংগঠনের কার্যালয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের প্রতিবাদ জানিয়ে পুজোর পর থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের নামার হুমকি দিয়েছে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। পণ্য পরিবহন সংক্রান্ত নতুন আইন রাজ্যসরকার লাগু না করায় লোকসানে পড়েছে রাজ্যের পণ্য পরিবহনে যুক্ত ট্রাকচালক এবং মালিক সংগঠন। দ্রুত এই সমস্যার দাবিতে ধর্মঘটে যাচ্ছে মালদা জেলার ট্রাক মালিকরা।অন্য রাজ্যের…
Read More
কালিয়াচকে গ্রেপ্তার মোবাইল চোর, উদ্ধার ১০৫ টি দামি ফোন

কালিয়াচকে গ্রেপ্তার মোবাইল চোর, উদ্ধার ১০৫ টি দামি ফোন

মোবাইল চক্রের মূল পান্ডা গ্রেপ্তার হল কালিয়াচকে । গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ ১০৫ টি নামিদামি স্মার্টফোন সহ এক চোরকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ আশরাফুল আলম । শুক্রবার গভীর রাতে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মহাজনপাড়া এলাকার অভিযুক্তের বাড়িতেই অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। ওই বাড়ি থেকে চোরাই এতগুলি মোবাইল একসঙ্গে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে দু'জন চোরাকারবারির নামও বলেছে। যাদের সঙ্গে এই মোবাইল পাচার চক্রের কারবার চলছিল। এতগুলি মোবাইল কোথায় পাচার করা হতো,…
Read More
ছাত্রের পড়াশোনার সাহায্যে এগিয়ে আসলো গ্রীন জলপাইগুড়ি

ছাত্রের পড়াশোনার সাহায্যে এগিয়ে আসলো গ্রীন জলপাইগুড়ি

প্রথম বছরের প্রতিশ্রুতি মতো দ্বিতীয় বছরও ছাত্রের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন । আর্থিক অনটনের জন্য জলপাইগুড়ি গাজলডোবা এলাকার আইনের দ্বিতীয় বর্ষের ছাত্র স্বপন সরকার খুব সংঘর্ষে পড়াশোনা করছে। গত বছরও স্বপন সরকারের পাশে দাঁড়িয়েছিল ওই ক্লাব এবারও তাকে ছয় হাজার টাকা দিয়ে সাহায্য করল স্বেচ্ছাসেবী সংস্থাটি । স্বপনের বাবা প্রয়াত হয়েছেন বহুবছর । মা প্রাইমারি স্কুলে রান্নার কাজ করেন । পরিবারে স্বপন ছাড়াও তার এক বড় দিদি এবং বোন রয়েছে সেই ক্ষেত্রে ল' কলেজে পড়াশোনার খরচা চালাতে হিমশিম খাচ্ছিল পরিবার । এই বিষয়ে জানতে পেরেই গ্রীন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তার পড়াশোনার সমস্ত দায়িত্ব গ্রহণ…
Read More
পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া চার অপরাধীর তিনজন গ্রেপ্তার

পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া চার অপরাধীর তিনজন গ্রেপ্তার

প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে যাওয়া চার অপরাধীর তিনজনকে ধরল পুলিশ। বাকি একজন এখনো অধরা । তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই শিলিগুড়ির ভক্তিনগর থানা থেকে জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়ার আগে সেবক রোডের কাছে পুলিশের গাড়ির তালা ভেঙে পালিয়ে যায় চার অপরাধী। দিন দুপুরে প্রিজন ভ্যান থেকে অপরাধীর পালিয়ে যাওয়ার ঘটনায় টনক নড়ে ভক্তিনগর থানার পুলিশ। ধৃত তিন অপরাধী হল মকসেদুল হক,সুলতান ইসলাম, রাকেশ মিস্ত্রি। আরেক অপরাধী প্রানেশ অধিকারী এখনো অধরা। পুলিশ বাকি অভিযুক্তকেও ধরতে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে।
Read More
পর্যটকদের জন্য খুলে যাচ্ছে মালদার ইকোপার্ক

পর্যটকদের জন্য খুলে যাচ্ছে মালদার ইকোপার্ক

  পুজোর মরশুমে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে মালদার ইকোপার্ক। ইতিমধ্যে ইকোপার্কের শেষ মুহূর্তের কাজ চলছে । মালদা গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের এক পাশে প্রায় ৫০ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই ইকো পার্কটি । পুজোর মরসুমে পর্যটকদের ঘোরার জন্য অত্যন্ত জনপ্রিয় জায়গা হয়ে উঠবে এটি বলে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে । রাজ্য সরকারের উদ্যোগে ইকোপার্ক তৈরী হচ্ছে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে এই ইকোপার্কটি। এই ইকোপার্কের থেকে সামান্য দূরেই রয়েছে আদিনা ডিয়ার ফরেস্ট । ইকোপার্কে পর্যটকরা বোটিং করতে পারবেন…
Read More
সরকারি টাকায় আর চলবে না ধর্মীয় শিক্ষা, বন্ধ হওয়ায় মুখে মাদ্রাসাগুলি

সরকারি টাকায় আর চলবে না ধর্মীয় শিক্ষা, বন্ধ হওয়ায় মুখে মাদ্রাসাগুলি

 সরকারি পয়সায় আর চলবে না মাদ্রাসা এবং সংস্কৃত টোল, সাফ জানিয়ে দিল অসম সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি খরচে আর কোনো ধর্মীয়শিক্ষা বন্ধ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। রাজ্যের শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন জনতার করের পয়সায় ধর্মীয় শিক্ষা দেওয়া সম্ভব নয়। এই নীতি সংস্কৃত টোলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে।শুক্রবার সংবাদমাধ্যমের সামনে হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমরা অতীতে বিধানসভাতেই আমাদের সিদ্ধান্ত জানিয়েছিলাম। ধর্মীয় শিক্ষায় কোনও ভাবেই সরকারি অর্থব্যয় চাই না আমরা।" হিমন্ত বিশ্বশর্মা বলছেন, "বেসরকারি ভাবে চলা টোল মাদ্রাসা নিয়ে আমাদের কিছু বলার নেই। সেগুলি নিজেদের মতো চলতে পারে। আমরা কোনও মাদ্রাসা বা টোলের দায় নেবো না।"বর্তমানে রাজ্যে…
Read More
ডিম এখন মহার্ঘ্য

ডিম এখন মহার্ঘ্য

কলকাতা: করোনা সংক্রমণ কালে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, বেড়েই চলেছে সব কিছুর দাম। পাল্লা দিয়ে অস্বাভাবিক ভাবে দাম বেড়েছে ডিমেরও। ডিম খেয়ে কাটানো মধ্যবিত্তরা বলছেন, ডিমও এখন আকাশছোঁয়া। হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় ক্রেতারা। পোল্ট্রির ডিমের জন্য এ রাজ্য বরাবরই অন্য রাজ্যের উপর নির্ভরশীল। এরাজ্যে ডিমের যে চাহিদা তার আশি থেকে ৮৫ শতাংশ আসে অন্ধ্রপ্রদেশ থেকে। সেই যোগান কমে যাওয়ায় ডিমের দাম বেড়েছে বলে জানাচ্ছেন পাইকারি বিক্রেতারা। ডিম এখন খুচরো বাজারে সাড়ে ছ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ডিমের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যেতে থাকায় হেঁসেল সামলাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের।
Read More
করোনা কালে দুর্গাপুজো নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীকে

করোনা কালে দুর্গাপুজো নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীকে

উৎসবের মরসুমের মধ্যে আগামী দেড় মাস করোনা সংক্রমণের দিক থেকে খুব ‘গুরুত্বপূর্ণ’ অধ্যায় হতে চলেছে। তাই আসন্ন কয়েক মাসে করোনা সংক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে সতর্কতা করলেন কলকাতার চিকিৎসকরা। একইসঙ্গে চিঠিতে দুর্গাপূজায় করা বিধিনিষেধ আরোপ করার জন্য অনুরোধ করেছেন চিকিৎসকরা। পুজোতে কড়া বিধি-নিষেধ আরোপ না করলে বাংলায় পুজোর পড়ে করোনা সংক্রমণের সুনামি বইবে বলে জানিয়েছেন তাঁরা। দুর্গাপুজোতে কড়াকড়ি না হলে পুজোর পর ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে বাংলা। তাই রাজ্য সরকারকে নির্দিষ্ট গাইডলাইন জারি করতে হবে বলে মত চিকিৎসকদের।
Read More