editor

11195 Posts
রাজনীতিতে রজনীর আবির্ভাব

রাজনীতিতে রজনীর আবির্ভাব

একুশের মহারণে তামিলনাড়ু বিধানসভা ভোটের মঞ্চে অবতীর্ণ হচ্ছেন ৬৯ বছরের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। জল্পনা চলছিল বেশ কয়েক দশক ধরেই। আগামী জানুয়ারিতে তিনি নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ৩১ ডিসেম্বর। তামিলনাড়ুতে পরিবর্তনের সময় এসেছে দাবি করেন ‘থালাইভা’। নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
Read More
কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বছর শেষে চরমে পৌঁছতে চলেছে রাজ্য রাজনীতির উত্তাপ। চলতি বছর ২৪ ডিসেম্বর বড়দিনের ঠিক আগে ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় আসবেন তিনি। পৌষ উৎসবের উদ্বোধন থেকে নোয়াপাড়া – দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন, রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ৭ পৌষ পৌষ মেলা উৎসবে যোগ দেবেন মোদী। বিধানসভা ভোটের মুখে ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সফর সেরে গিয়েছেন বিজেপি সভপতি জেপি নড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Read More
বিজেপির মিছিলকে আটকে দিল পুলিশ,

বিজেপির মিছিলকে আটকে দিল পুলিশ,

বিজেপি যুব মোর্চার মিছিলকে আটকে দিল পুলিশ। এই ঘটনায় একসময় পুলিশ কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যুব মোর্চার সদস্যরা। জানা গেছে এদিন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলিপুরদুয়ার থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপি যুব মোর্চার। এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। কিন্তুআলিপুরদুয়ার থানার বিশাল সংখ্যক পুলিশ মিছিলের পথ আটকে দেয়। পুলিশ সুপারের দপ্তরে অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কার্যত অচল হয়ে পড়ে জেলা শহর আলিপুরদুয়ার।বিজেপির রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁর নেতৃত্বে শুরু হয় ওই রাজনৈতিক অভিযান।কিন্তু পুলিশি নিরাপত্তা বলয় ভেদ করে যুব মোর্চার ওই মিছিল পুলিশ সুপারের দপ্তরে পৌঁছতে পারেনি।তাই নিয়েই বিক্ষোভ ছড়ায়…
Read More
ইসাবেলার সঙ্গে প্রেম করছেন সল্লু মিয়া!

ইসাবেলার সঙ্গে প্রেম করছেন সল্লু মিয়া!

বুড়ো বয়সে ফের প্রেমে জড়াচ্ছেন চিরকুমার! বয়সের হাফ সেঞ্চুরি পেরিয়ে গেলেও নানা ঘাটের জল খেয়ে এখনো রীতিমত ব্যাচেলর লাভ গুরু সল্লু মিয়া। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ক্যাটারীনা কাইফের বোন ইসাবেলা কাইফের সঙ্গে নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে সালমান খান। এর আগে, ক্যাটরিনার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন সলমন খান। দীর্ঘ সময় প্রেম করেছেন তাঁরা। তারপর সম্পর্ক এমন তলানিতে এসে ঠেকে যে শুধু ছাড়াছাড়ি নয়, মুখ দেখা বন্ধ ছিল দুজনের। তবে সে সব ভুলে ফের শুধু মাত্র বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন দুজনে। ব্রেক-আপের পর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও সেটাই টেকেনি। ওদিকে ক্যাটরিনার মতো দেখতে জারিন খানকে খুঁজে এনে সিনেমা…
Read More
ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগ

ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগ

গুয়াহাটি, অক্টোবর ২০২০: পূর্ব ও উত্তরপূর্ব ভারতে ডেয়ারি কোঅপারেটিভগুলির বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)। পূর্ব ও উত্তরপূর্ব ভারতের ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মণিপুর, সিকিম ও নাগাল্যান্ডের কিছু অনুন্নত এলাকায় ডেয়ারি উন্নয়নের কাজে জড়িত রয়েছে এনডিডিবি। এনডিডিবি-র চেয়ারম্যান দিলীপ রথ জানান, যেসব এলাকায় কোঅপারেটিভ গঠন হয়নি বা বর্তমান কোঅপারেটিভগুলির ক্ষমতা বৃদ্ধি প্রয়োজন সেইসব এলাকায় তারা সবরকমভাবে সহযোগিতা করবেন। আসাম সরকারের অনুরোধে এনডিডিবি ওয়েস্ট আসাম কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের (ওয়ামুল) পরিচালনার দায়িত্ত্ব নিয়ে সেখানকার ডেয়ারি প্ল্যান্ট ঢেলে সাজিয়ে ফের চালু করেছে ২০০৮ সালে। দুগ্ধ সংগ্রহ ও বিপণনে এখন ‘ওয়ামুল’ তার বৃদ্ধি অব্যাহত রেখেছে। ঝাড়খন্ড মিল্ক ফেডারেশনের উন্নতি ঘটানর লক্ষ্যে ঝাড়খন্ডের…
Read More
কালচিনি ব্লকে তৃণমূলের সভাপতি নির্বাচিত হলেন ভরত লামা

কালচিনি ব্লকে তৃণমূলের সভাপতি নির্বাচিত হলেন ভরত লামা

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে তৃণমূলের নতুন ব্লক সভাপতি নির্বাচিত হলেন ভরত লামা। এর পাশাপাশি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দেব কুমার লামা ও সালামত আনসারী। এদিন কালচিনির তৃনমূল কার্যালয়ে সাংবাদিকদিকদের মুখোমুখি হয়ে নতুন ব্লক কমিটি ঘোষণা করেন জেলার কো-অর্ডিনেটর পাসঙ লামা, কালচিনি ব্লক সহ সভাপতি সন্দীপ এক্কা সহ তৃণমূলের জেলা ও ব্লকের নেতৃত্বরা। পাসঙ লামা জানান, তৃণমূলের কালচিনি ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটি গঠিত হল । প্রতিটি অঞ্চল কমিটিতে অঞ্চল সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে। কালচিনি ব্লকের ১১ টি অঞ্চলের মধ‍্যে সব থেকে নজরকাড়া অঞ্চল জয়ঁগা ২ নং অঞ্চল সভাপতি হন আব্দুল মানিক মিঞা।
Read More
দ্য বিগ বিলিয়ন ডেজ : উৎসবের আগেই উৎসব

দ্য বিগ বিলিয়ন ডেজ : উৎসবের আগেই উৎসব

গুয়াহাটি, অক্টোবর ২০২০: ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ নামের উৎসব মরশুমের সেলের ব্যাপারে প্রস্তুত হয়েছে ফ্লিপকার্ট। এই সেল শুরু হচ্ছে ১৬ অক্টোবর থেকে। এই ফ্ল্যাগশিপ সেল-ইভেন্ট বহু বিক্রেতা, হস্তশিল্পী ও ব্র্যান্ডকে একত্রিত করবে এবং ২৫০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের কাছে এনে দেবে বিভিন্ন প্রোডাক্টসের বিপুল সম্ভার। সেল শুরু হওয়ার আগে ফ্লিপকার্ট গ্রাহকদের জন্য এক অভিনব সুযোগ নিয়ে এসেছে। তারা তাদের পছন্দের সামগ্রী প্রি-বুক করে শপিং কার্টে রাখতে পারবেন। ১১ থেকে ১৪ অক্টোবর প্রি-বুক স্টোরের মাধ্যমে গ্রাহকরা অর্ডার দিতে পারবেন মাত্র ১ টাকা দিয়ে। বুকিং কনফার্ম হওয়ার পর দ্য বিগ বিলিয়ন ডেজের প্রথম দিনে তারা বাকি টাকা দিয়ে সেটি কিনতে পারবেন – অনলাইনে…
Read More
মাদক খাইয়ে পাঁচ তরুণীকে ধর্ষণের অভিযোগ  তিন দুষ্কৃতীর বিরুদ্ধে

মাদক খাইয়ে পাঁচ তরুণীকে ধর্ষণের অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে

মাদক খাইয়ে পাঁচ তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। পুরো বিষয়টি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ।জানা গেছে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় পাঁচ তরুণীকে নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে তিন দুষ্কৃতী বলে অভিযোগ।। এরপর বিষয়টি জানাজানি হতেই এখন গোটা গ্রাম অভিযুক্তদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোড়াকালিস্থান এলাকায় বসবাস করে ওই নাবালিকা পাঁচ ছাত্রী ও তার পরিবার। পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ওই ছাত্রীরা স্থানীয় একটি হাইস্কুলে পাঠরত। প্রত্যেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এই পাঁচজনের মধ্যে একই পরিবারের তিন নাবালিকা…
Read More
সরকারি প্রাইমারি স্কুলকে গুঁড়িয়ে দিল প্রোমোটারেরা

সরকারি প্রাইমারি স্কুলকে গুঁড়িয়ে দিল প্রোমোটারেরা

আস্ত একটি সরকারি প্রাথমিক স্কুলকে গুঁড়িয়ে দিল এলাকার একদল প্রমোটার। ঘটনায় কেউ মুখ না খুললেও মালদার দশ নম্বর ওয়ার্ডে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বেহাল পরে থাকা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রাতারাতি।ধূলিসাৎ করে দিয়ে জমি দখল করে বিল্ডিং বানানোর পরিকল্পনা নিয়েছিল শহরের একদল প্রভাবশালী প্রমোটারের দল। যদিও এই ওয়ার্ডে থাকেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী তথা পুরসভার কোর্ডিনেটর তবুও এই বিষয়ে কিছু স্পষ্ট করে কিছু বলতে পারেন নি প্রাক্তন মন্ত্রী। এই ঘটনায় এলাকার বাইরে ছড়িয়ে পড়তে বর্তমানে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রোমোটারের টাকা সব রাজনৈতিক নেতাদের পকেটে ঢোকে ফলে এই বিষয়ে সব নেতার…
Read More
চারটি ক্লাবের প্রতি বিকেটি টায়ার্সের সমর্থন

চারটি ক্লাবের প্রতি বিকেটি টায়ার্সের সমর্থন

আসন্ন ইন্ডিয়ান ফুটবল লিগে অংশগ্রহণকারী ১১টি টিমের মধ্যে ৪টি টিমের সঙ্গে সহযোগিতার বন্ধনে আবদ্ধ হল বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিকেটি টায়ার্স)। টিমগুলি হল এটিকে মোহনবাগান, হায়দ্রাবাদ এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ও এসসি ইস্টবেঙ্গল। এই পার্টনারশিপের মধ্য দিয়ে বিকেটি ভারতে পেশাদার ফুটবলের জগতে পদক্ষেপ করল। উল্লেখ্য, বিকেটি বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে তার সমর্থন জুগিয়ে চলেছে এবং আন্তর্জাতিক স্তরে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ফুটবলের প্রতি তার অবদান রেখেছে। বিগত বছরগুলিতে, বিকেটি বিভিন্ন ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতায় টাইটেল স্পনসর হয়েছে। বিকেটি-র জয়েন্ট মার্কেটিং ডিরেক্টর রাজীব পোদ্দার জানান, বিশ্বের বিভিন্ন স্থানে তারা বিকেটি ব্র্যান্ডের পক্ষ থেকে খেলাধূলার জগতে তাদের সমর্থন জারি রেখেছেন। এবার ভারতেও একটি বড় মাপের ফুটবল…
Read More
৬ তারিখ বিমলের সভা শিলিগুড়িতে

৬ তারিখ বিমলের সভা শিলিগুড়িতে

পাহাড়ে রোশনকে দূত হিসেবে পাঠিয়ে জল মেপে অবশেষে সভায় ব্যাপক ভিড়ের আগাম পূর্বাভাস পেয়ে স্থান পরিবর্তন করল পুলিশের ডায়েরিতে নিখোঁজ বিমল গুরুং। প্রায় তিনবছর পর প্রকাশ্যে আসছেন মোর্চানেতা বিমল গুরুং। সেইমত একদা মোর্চার দোর্দন্ড প্রতাপশালী নেতার পুনরায় পাহাড়ে ওঠাকে ঘিরে রীতিমত উচ্ছাস দেখা গেছে।সেই মতো পাহাড়ে একেবারে না উঠে সমতলে থেকে আপাতত পাহাড়ের দিকে নজর রাখবেন বিমল। কারন সমতলে তরাই ডুয়ার্সে এখন বিমলের ভালো প্রভাব রয়েছে বলে দাবি বিমল পন্থী নেতাদের। বিমলের শিলিগুড়িতে আসার খবরে সমতলে গোপনে গোপনে রীতিমত বিমলপন্থী নেতাদের মিটিংও হয়ে গিয়েছে। জানা গেছে ৬ ডিসেম্বর সভা হওয়ার কথা ছিলো শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। কিন্তু আপাতত স্থির হয়েছে সভা…
Read More
স্যামসাঙের সঙ্গে যুক্ত হয়ে ফ্লিপকার্টের আপগ্রেড প্ল্যান

স্যামসাঙের সঙ্গে যুক্ত হয়ে ফ্লিপকার্টের আপগ্রেড প্ল্যান

যেসব গ্রাহক সহজ ও সাশ্রয়ী উপায়ে স্মার্টফোন আপগ্রেড করতে আগ্রহী, তাদের সুযোগ দিতে স্যামসাঙের সঙ্গে হাত মিলিয়ে ফ্লিপকার্ট নিয়ে এসেছে ‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’। এবছরের অক্টোবর মাসে স্মার্ট আপগ্রেড প্ল্যান চালু করার পর দেখা গেছে প্রতি পাঁচজন গ্রাহকের মধ্যে দুইজন এই প্ল্যানের সুবিধা নিচ্ছেন। এই প্ল্যানের আওতায় গ্রাহকদের স্যামসাঙ গ্যালাক্সি স্মার্টফোন কেনার সময় মাত্র ৭০ শতাংশ দাম দিতে হবে। একবছর পর গ্রাহকরা আগের ফোনটি ফিরিয়ে দিয়ে ফ্লিপকার্ট থেকে আপগ্রেডেড নতুন ফোন কিনতে পারবেন অথবা তারা আগের ফোনটি রাখতে চাইলে বাকি ৩০ শতাংশ দাম মিটিয়ে দিতে পারবেন। স্মার্ট আপগ্রেড প্ল্যানে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ইএমআই পারচেজ বা বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ডের মাধ্যমে…
Read More
জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

৪ জানুয়ারি থেকেই দশম - দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলা হতে পারে আইসিএসই বোর্ডে। বোর্ডের তরফে বলা হয়েছে যদি অনুমতি দেওয়া হয় স্কুল খোলার তাহলে রাজ্য সরকারের তরফে যে স্বাস্থ্য বিধি এবং গাইডলাইন দেওয়া হবে সেই গাইডলাইন মেনে চলবে স্কুল গুলি। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ধাপে ধাপে স্কুল খোলা প্রয়োজন। যদিও বোর্ডের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেও এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো সিদ্ধান্ত হয়নি স্কুল খোলার। রাজ্যের স্কুল খোলা হবে নাকি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
রাপিপে ১ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছাতে চায়

রাপিপে ১ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছাতে চায়

ফিনান্সিয়াল ইনক্লুশনকে দেশের আরও গভীরে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে রাপিপে ফিনটেক প্রাইভেট লিমিটেড সম্প্রতি তার এজেন্টদের (রাপিপে সাথী) জন্য দেশজুড়ে চালু করেছে সর্বাধিক কমিশন-ভিত্তিক এইপিএস (আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম) সার্ভিস। এই অফার চালু থাকবে ২০২১ সালের মধ্য-জানুয়ারি পর্যন্ত। রাপিপে আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম ব্যবহার করে সমাজের সর্বস্তরের মানুষ আধার কার্ড দ্বারা ক্যাশ উইথড্রয়াল সার্ভিস পেতে সক্ষম হবেন। এই ‘হাইলি সিকিয়োর্ড’ ও ‘ইউজার-ফ্রেন্ডলি’ সিস্টেম দ্বারা ‘রাপিপে সাথী’দের মাধ্যমে যেকোনও সময় টাকা তোলা, পেমেন্ট করা ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে। রাপিপে এইপিএস শুধু গ্রাহকদের সহজ ব্যাংকিং সার্ভিসের সুবিধা প্রদান করে না, তার এজেন্টদেরও দেয় সর্বাধিক কমিশন। রাপিপে প্রতিটি লেনদেন পিছু ৩…
Read More