editor

10320 Posts
পরীক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট দিচ্ছে ওয়ো

পরীক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট দিচ্ছে ওয়ো

 বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো এগিয়ে এসেছে পরীক্ষার্থীদের সাহায্যের জন্য। ১ সেপ্টেম্বর শুরু হয়েছে জেইই-মেইন পরীক্ষা। এরপর হবে এনইইটি ২০২০ ও অন্যান্য পরীক্ষা। পরীক্ষার্থীদের সহায়তার জন্য ওয়ো তার অ্যাপ ও ওয়েবসাইটে ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে। এছাড়াও ওয়ো পরীক্ষার্থীদের জন্য একটি ই-মেল হেল্পলাইন চালু করেছে (students_stay@oyorooms.com)। কোভিড-১৯ সমস্যায় জর্জরিত মানুষের সাহায্যার্থে ওয়ো এই উদ্যোগ নিয়েছে।  ভারত যখন অতিমারির মধ্যেও সামনে এগিয়ে চলেছে, সেইসময় প্রায় ২৪ লক্ষ শিক্ষার্থী জেইই-মেইন ও এনইইটি ২০২০ পরীক্ষায় বসতে চলেছে। এইসব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কল্যাণের কথা মাথায় রেখে ওয়ো ৩০০টি শহরে তাদের থাকার ব্যবস্থা করতে এগিয়ে এসেছে। শিক্ষার্থী বা অভিভাবকরা সহজেই পরীক্ষা কেন্দ্রের নিকটে একটি ‘স্যানিটাইজড…
Read More
এল-অ্যান্ড-টি’র ডাইভেস্টমেন্ট প্রক্রিয়া সমাপ্ত

এল-অ্যান্ড-টি’র ডাইভেস্টমেন্ট প্রক্রিয়া সমাপ্ত

লার্সেন অ্যান্ড ট্যুবরো (এল-অ্যান্ড-টি) তাদের ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসার বিভক্তকরণের (ডাইভেস্টমেন্ট) সমাপ্তি ঘোষণা করল। এই ব্যবসা এখন স্নাইডার ইলেকট্রিকের হস্তগত হল। ২০১৮-এর মে মাসে এই গুরুত্বপূর্ণ ও জটিল বিভক্তকরণের কথা ঘোষণা করা হয়েছিল, যা এবার যাবতীয় শর্ত পূরণের পর ও প্রয়োজনীয় রেগুলেটরি অ্যাপ্রুভালের পর সম্পন্ন হতে পারল। ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসা থেকে বিদায় নেওয়ার বিষয়টি এল-অ্যান্ড-টি’র ‘স্ট্রাটেজিক পোর্টফোলিও রিভিউ প্রসেস’-এর অংশবিশেষ।  বিভক্তকরণের পর এল-অ্যান্ড-টি’র এই ব্যবসার অন্তর্গত ‘লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ সুইচগিয়ার’, ইলেক্ট্রিক্যাল সিস্টেমস, ইন্ডাস্ট্রিয়াল ও বিল্ডিং অটোমেশন সলিউশনস, এনার্জি ম্যানেজমেন্ট  সিস্টেমস, মিটারিং সলিউশনস এবং ‘প্রোজেক্টস অ্যান্ড সার্ভিসেস’ ব্যবসাসমূহ স্নাইডার ইলেকট্রিকের কাছে হস্তান্তরিত হল। যেহেতু সুইচগিয়ার মার্কেটে এই ব্র্যান্ড খুবই…
Read More
সুশান্তের মৃত্যুতে প্রশ্নের সম্মুখীন ময়না তদন্তকারী চিকিৎসকেরা

সুশান্তের মৃত্যুতে প্রশ্নের সম্মুখীন ময়না তদন্তকারী চিকিৎসকেরা

মু্ম্বই: সুশান্তের আত্মহত্যার তদন্ত করছে সিবিআই, ইডি ও এনসিবি৷ ক্রমেই মৃত্যু রহস্য আরও জোরালো হচ্ছে৷ সুশান্তের আত্মহত্যার তত্ত্বে প্রবল সন্দেহ রযেছে AIIMS-এর বিশেষজ্ঞ দলের৷ ইতিমধ্যেই নিষিদ্ধ ড্রাগ সংযোগে গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, গ্রেফতার হয়েছেন পরিচারকও৷ তিন বিশেষজ্ঞ চিকিৎসকের দল ময়না তদন্তকারী চিকিৎসককে প্রশ্ন করেছেন৷ সুশান্তের গলায় বেশ খানিকটা জখম AIIMS-এর চিকিৎসকদের সন্দেহ আরও গাঢ় হয়েছে৷ বিশেষজ্ঞরা মনে করেন যদি কেউ ফাঁসি দেন সেক্ষেত্রে গলায় একটা কোণ বরাবর দাগ পড়ে যায় ৷ ঘাড়ের নীচের দিকটায় করে গভীর চোট লাগে৷ এই কারণেই AIIMS-এর চিকিৎসকেরা বেশ কয়েকবার ময়না তদন্ত করা চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছেন ৷
Read More
মামলা দায়ের বেসরকারি হাসপাতা লের বিরুদ্ধে

মামলা দায়ের বেসরকারি হাসপাতা লের বিরুদ্ধে

কলকাতার ৬টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফ থেকে। এ সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে তাতে নাম রয়েছে অ্যাপোলো, ফর্টিস, রুবি, মুকুন্দপুর আমরি, সিএমআরআই এবং ডিসান হাসপাতালের। হাসপাতালে ঢোকার মুখে, রিসেপশনে ও ক্যাশ কাউন্টারে নির্দিষ্ট বোর্ডে করোনা চিকিৎসা সংক্রান্ত সমস্ত খরচের বিস্তারিত তথ্য দিতে হবে, ২২ অগস্ট বেসরকারি হাসপাতালগুলিকে স্পষ্টভাবে এই নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট রেগুলেটরি কমিশন‌। কিন্তু ২ সপ্তাহের বেশি কেটে গেলেও রাজ্যের প্রথম সারির বেশিরভাগ বেসরকারি হাসপাতালই এই নির্দেশ পালন করেনি বলে অভিযোগ। এর পরই দ্রুত ওই হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল স্বাস্থ্য কমিশন। করোনা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচের বিস্তারিত তথ্য ডিসপ্লে বোর্ডে…
Read More
কঙ্গনাকে নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের তরফে

কঙ্গনাকে নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের তরফে

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর মধ্যেই সম্প্রতি হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন তার কাছে মেয়ের নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন কঙ্গনার বাবা। তারপরেই কেন্দ্র ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল কঙ্গনাকে। এখন থেকে ১১ জন নিরাপত্তারক্ষী পাবেন তিনি। তার মধ্যে একজন বা দু’জন কম্যান্ডো ও বাকিরা পুলিশ আধিকারিক। কেন্দ্রের তরফে এই নিরাপত্তার কথা স্বীকার করেছেন কঙ্গনা। তিনি টুইট করে বলেন, “এটা প্রমাণ করে যে এবার থেকে দেশভক্ত আওয়াজকে কোনও ফ্যাসিবাদী শক্তি দমিয়ে রাখতে পারবে না। আমি অমিত শাহজিকে ধনহ্যবাদ জানাই। কারণ এই পরিস্থিতিতে তিনি বলতেই পারতেন…
Read More
কিউ আর কোড দেখিয়ে মিলবে মেট্রো চড়ার অনুমতি

কিউ আর কোড দেখিয়ে মিলবে মেট্রো চড়ার অনুমতি

কলকাতা:  কলকাতা মেট্রো যাত্রীদের জন্যে থাকছে ই-পাস। যারা ই-পাস পাবেন তারাই স্টেশনের মধ্যে ঢোকার সুযোগ পাবেন। মুম্বই মডেলের ধাঁচেই চালু হচ্ছে মেট্রো। নয়া স্মার্ট কার্ড ইস্যু করা হবে। তবে এটা শুধুমাত্র নোয়াপাড়া থেকে কবি সুভাষের জন্যেই। চেষ্টা করা হচ্ছে অ্যাপ প্রস্তুতকারী সংস্থার সাথে কথা বলে, যাতে এস এম এস মারফত ই পাস ইস্যু করে দেওয়া হয়। ইতিমধ্যেই কিউ আর কোড সহ পাশ কেমন হবে তা দেখানো হয়েছে মেট্রো রেলের আধিকারিকদের। স্টেশনে গাড়ি যথেষ্ট সময় দাঁড়াবে যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে ট্রেন থেকে ওঠা নামা করা যায়। এয়ার কন্ডিশন সঠিক নিয়ম মেনে পালন করতে হবে। দেখতে হবে যাতে যথেষ্ট পরিমাণে বাইরের বাতাস…
Read More
নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজের সময় হঠাৎ বিকট শব্দে মসজিদের কাছের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে শিশু ও মসজিদের মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। দগ্ধ বাকি ২১ জনের অবস্থাও আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, সবারই অবস্থা সংকটাপন্ন, কমবেশি সবারই পুড়েছে শ্বাসনালী। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
Read More
বাবরির মতোই অযোধ্যার নতুন মসজিদ

বাবরির মতোই অযোধ্যার নতুন মসজিদ

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রামমন্দির স্থাপনের পাশাপাশি অযোধ্যায় নতুন করে মসজিদ গড়ার অনুমতি দেওয়া হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ডকে। মসজিদটি গঠিত হবে ১৫ হাজার ফুট জায়গার উপর। এই মসজিদের আকৃতি-উচ্চতা সবই বাবরি মসজিদের সমানই হবে, জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অযোধ্যার ধন্নিপুর অঞ্চলে পাঁচ একর জমির ওপর গড়ে উঠবে মসজিদ কম্পলেক্স। সেখানে মসজিদের পাশআপাশি থাকবে লাইব্রেরি, হাসপাতাল ও একটি কমিউনিটি কিচেন। মসজিদের নির্মাণকাজ দেখাশোনার জন্য একটি ১৫ সদস্যের ট্রাস্ট গঠন করা হয়েছে৷ এই মসজিদের নকশা তৈরির দায়িত্বে রয়েছেন এসএম আখতার৷ তাঁর কথায়, 'আমি গোটা কমপ্লেক্সটারই নকশা তৈরি করব৷ মসজিদ তারই মধ্যে রয়েছে৷ তবে পুরোটাই কমপ্লেক্সের মধ্যে থাকবে কি না, তা এখনও সিদ্ধান্ত নেওয়া…
Read More
করোনা আক্রান্ত ফুটবলার নেইমার

করোনা আক্রান্ত ফুটবলার নেইমার

করোনা আক্রান্ত ফুটবলারদের দলের এক নম্বর তারকা নেইমার। ব্রাজিলিয়ান সুপার স্টার ছাড়াও আর্জেন্তাইন মিডফিল্ডার ডি মারিয়া আক্রান্তদের তালিকায় রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের পরেই নেইমার বন্ধুদের নিয়ে ইবিজায় পার্টিতে মাতেন। সেখানেই তিনি করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের হতাশা ঝেড়ে ফেলার আগেই ফের বড়সড় ধাক্কা লাগল পিএসজি শিবিরে।
Read More
মহানন্দা ও মহিষমারী নদীর সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন অশোক ভট্টাচার্য

মহানন্দা ও মহিষমারী নদীর সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন অশোক ভট্টাচার্য

মহানন্দা ও মহিষমারী নদীর ঘাট নির্মাণ ও কাজ পরিদর্শনে বেরোলেন পুরনিগমের প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। ইতিমধ্যেই শিলিগুড়িকে সাজিয়ে তুলতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে পুরনিগমের ।তার মধ্যে মহানন্দা নদীর ওপর বাঁধ নির্মাণ , ঘাট নির্মাণ এবং ব্রিজ তৈরি সহ আরো উন্নয়নমূলক কাজ রয়েছে। জানা গিয়েছে এই করোনা পরিস্থিতি ও লকডাউনে কাজগুলির অগ্রগতি কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে এই পরিদর্শন ।অশোক ভট্টাচার্য জানান, সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার কাজ হাতে নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। তবে লকডাউন এর জেরে কিছুটা কাজ থমকে গেলেও ইঞ্জিনিয়ারদের তৎপরতায় কাজ প্রায় সমাপ্তির পথে। এই সৌন্দর্যায়নের কাজ পুজোর আগেই শেষ করা হবে। রামমোহন মৌলিক ঘাটে…
Read More
পাবজি আউট তো ফৌজি ইন

পাবজি আউট তো ফৌজি ইন

পাবজি নিষিদ্ধ আর মন খারাপ করার দরকার নেই। অক্টোবরেই আসছে নয়া দেশি গেম। এই দেশি গেমের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই এই দেশি গেমের প্রথম ধাপ নির্মাণ করা হয়েছে। এই গেমের নাম রাখা হয়েছে ‘FAU-G’ বা ফৌজি। পুরো নাম ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড- গার্ডস’। বেঙ্গালুরুর একটি সংস্থা শীঘ্রই এই নতুন গেম প্রকাশ করতে চলেছে। এই অ্যাপ তৈরির ক্ষেত্রে মূলত মেন্টর হিসেবেই কাজ করছেন অক্ষয় কুমার। সংস্থা জানিয়েছে, এই গেম থেকে যে অর্থ আয় হবে, তার ২০ শতাংশ দেওয়া হবে ‘ভারত কি বীর ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে। উল্লেখ্য, এই সংগঠনটি ভারতের বীর সেনাদের…
Read More
বন্ধ বিমানবন্দরে নামল এয়ার এম্বুলেন্স

বন্ধ বিমানবন্দরে নামল এয়ার এম্বুলেন্স

কোচবিহারে বন্ধ বিমান বন্দরে নামল এয়ার এম্বুলেন্স । জানা গিয়েছে আজ শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার বিমানবন্দরে একটি এয়ার এম্বুলেন্স জরুরী অবতরণ করে এবং দুপুর একটায় আবার দমদমের উদ্দেশ্যে উড়ে যায় । সূত্রের খবর আলিপুরদুয়ারে এক ব্যবসায়ীর চিকিৎসার জন্য তাকে জরুরীকালীন ভিত্তিতে কোচবিহার বিমানবন্দরে আসে ।উল্লেখ্য বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি সত্ত্বেও কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হচ্ছে না । মাঝে কয়েকদিন ছোট যাত্রীবাহী বিমান চললেও বর্তমানে পরিষেবা বন্ধ ।
Read More
যমুনা ঢাকির অনুরাধা অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় করোনা পজিটিভ

যমুনা ঢাকির অনুরাধা অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় করোনা পজিটিভ

এবার করোনার কবলে টলিগঞ্জের অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। হালকা জ্বর জ্বর ভাব থাকায় করোনা টেস্ট করিয়ে ছিলেন দেবযানী। এরপর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। একমাত্র তিনি ও তাঁর ছেলের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে, পরিবারের অন্য সকলের রিপোর্ট নেগেটিভ। তেমন কোনও শারীরিক সমস্যা না থাকায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মা এবং ছেলে। দেবযানী চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায় বাড়তি সতর্কতা মানা হচ্ছে যমুনা ঢাকির সেটে। আপাতত বাড়ি থেকেই শ্যুটিং করে পাঠাবেন অভিনেত্রী।
Read More
সুশান্ত মৃত্যুর মামলায় গ্রেপ্তার রিয়ার ভাই

সুশান্ত মৃত্যুর মামলায় গ্রেপ্তার রিয়ার ভাই

সুশান্ত মৃত্যুর মামলায় গ্রেপ্তার রিয়ার ভাই ।৯ সেপ্টেম্বর পর্যন্ত স্যামুয়েল মিরান্ডা ও শৌভিক চক্রবর্তী কে এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। কিয়াজ ও জায়েদকে আগে থেকেই ৯ তারিখ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল কোর্ট। রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে Narcotics Control Bureau নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো । মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে শৌভিককে গ্রেফতার করে এনসিবি। গ্রেফতার করা হয় সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও। শুক্রবার দিনভর জিজ্ঞাসাবাদের পর রাত ৯ টা নাগাদ মাদক সেবন ও পাচারের অভিযোগে শৌভিককে গ্রেফতার করে এনসিবি । শনিবার তাঁদের আদালতে পেশ করা হয়। শুক্রবার সকাল থেকেই শৌভিক চক্রবর্তীকে জেরা করছে এনসিবি। জেরার মুখে অবশেষে সত্যি স্বীকার করলেন…
Read More