editor

10324 Posts
ফের দিল্লিতে ঘটল মেডিক্যাল পড়ুয়ার আত্মহত্যার ঘটনা

ফের দিল্লিতে ঘটল মেডিক্যাল পড়ুয়ার আত্মহত্যার ঘটনা

গত দুই মাসের মধ্যে দিল্লির এইএমস-এ চিকিৎসকের আত্মহত্যার এটি দ্বিতীয় ঘটনা। সোমবার সন্ধ্যার সময় ৬ টা নাগাদ, এক মেডিক্যাল পড়ুয়া এইএমস-এর ১৯ নম্বর হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন নিহত মেডিকেল পড়ুয়া, নাম বিকাশ(২২)। হাসপাতাল সূত্রের খবর, এই ছাত্রের বাড়ি বেঙ্গালুরুতে। কিছু দিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন যে কারণে মনোরোগ ওয়ার্ডে ভর্তিও ছিলেন। সোমবার সন্ধ্যায় সকলের অলক্ষ্যে ওয়ার্ড থেকে বেরিয়ে সোজা চলে যান ১৯ নম্বর হোস্টেলের ছাদে। সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এইএমসের ট্রমা ওয়ার্ডে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই নিহত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশের অনুমান,…
Read More
জম্মু-কাশ্মীরের 4G নেট পরিষেবা চালু ১৬ অগস্ট থেকে

জম্মু-কাশ্মীরের 4G নেট পরিষেবা চালু ১৬ অগস্ট থেকে

২০২০ সালের স্বাধীনতা দিবসের পরদিনই নতুন মুক্তির স্বাদ পেতে চলেছে কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে, অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল জানিয়েছেন পরীক্ষামূলকভাবে জম্মু ও কাশ্মীরের দুটি জেলায় ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর বিধিনিষেধ তুলতে রাজি কেন্দ্র। তিনি জানান, আগামী ১৬ অগস্ট ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তবে এও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, একসঙ্গে গোটা জম্মু-কাশ্মীরের উপর থেকে এই নিষেধাজ্ঞা তোলা হবে না। ধাপে ধাপে এক একটি জেলা থেকে তুলে নেওয়া হবে ব্যান। চালু হচ্ছে জম্মুর একটি জেলা এবং কাশ্মীরের একটি জেলায়।
Read More
রিয়ার আর্জি সুপ্রিম কোর্টে

রিয়ার আর্জি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে নতুন আর্জি দাখিল করলেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। সোমবার দ্বিতীয়বার ইডির জেরার মুখে অভিনেত্রী। এর মাঝে মিডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিয়া। সর্বোচ্চ আদালতে রিয়ার আবেদন এই মামলায় মিডিয়া ট্রায়াল অবিলম্বনে বন্ধ করা হোক। কারণ মিডিয়া তাঁকে এই মামলায় দোষী সাব্যস্ত করবার চেষ্টা করছে। শুধু তাই নয় সুপ্রিম কোর্টে দায়ের করা নতুন পিটিশনে রিয়া এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে সঁপে দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তকে নিয়েও আশঙ্ক্ষা প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টে ‘ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বন্ধ করা’ এবং ‘মানসিক যন্ত্রণা থেকে অব্যহতি’ চেয়ে এই আর্জি দায়ের করেছেন রিয়া। রিয়া দাবি করেছেন, এই ইস্যুটিকে নিয়ে মিডিয়ায় প্রয়োজনের…
Read More
আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’র মুক্তির দিন পরিবর্তন

আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’র মুক্তির দিন পরিবর্তন

করোনার জন্য পিছিয়ে গেল আমির খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র মুক্তি। আমির খান, করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’র মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের বড়দিনে। কিন্ত করোনা সব পরিকল্পনায় জল ঢেলে দিল। সূত্রের খবর, সম্প্রতি আমির খান এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁদের সিদ্ধান্তে বদল আনা হয়েছে। তাই এ বছরের বড়দিনে নয়, সামনের বছরের বড়দিনে মুক্তি হবে এই চলচ্চিত্র। সোমবার সকালে আমির খান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, এই ছবির শ্যুটিং- এর কাজ শেষ করার জন্য, করোনা পরিস্থিতির মধ্যেই তুরস্কে চলে গেছেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা। প্রসঙ্গত উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’ হলিউডের চলচ্চিত্র টম হাঙ্কস অভিনীত ‘ফরেস্ট…
Read More
পিপলস মুভমেন্ট দলের প্রতিষ্ঠাতা ডঃ শাহ ফৈজল বড় সিদ্ধান্ত নিলেন রাজনৈতিক স্তরে

পিপলস মুভমেন্ট দলের প্রতিষ্ঠাতা ডঃ শাহ ফৈজল বড় সিদ্ধান্ত নিলেন রাজনৈতিক স্তরে

জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক মানচিত্র ক্রমাগত বদল হয়েই চলেছে। রাজনীতি থেকে বিদায় নিয়ে চলেছেন বিশিষ্ট নেতারা। জম্মু ও কাশ্মীরের পিপলস মুভমেন্ট দলটির প্রতিষ্ঠাতা ছিলেন ডঃ শাহ ফৈজল। যুবসমাজকে নিজস্ব মতামত প্রকাশ করার জন্য এই দলটি সাহায্য করবে তিনি জানিয়েছিলেন। রাজ্য সরকারের হয়ে তিনি ২০১৯ এর জানুয়ারী মাস পর্যন্ত কাজ করেছিলেন। তার পরেই তিনি রাজনীতিতে পদার্পন করেন। তিনি কাশ্মীরে ভারতীয় মুসলিমদের কোনঠাসা এবং নিরস্ত্র কাশ্মীরিদের হত্যার প্রতিবাদে চাকরি ছেড়েছিলেন। দলের একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন ডঃ শাহ ফৈজল রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরতি নিতে চান। দলীয় কার্যালয়ের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চান তিনি। তাঁর এই অনুরোধ দলের তরফ থেকে গ্রহন করা হয়েছে।…
Read More
কলকাতার পোলক স্ট্রিটের এক বাড়িতে ভয়াবহ আগুন

কলকাতার পোলক স্ট্রিটের এক বাড়িতে ভয়াবহ আগুন

সোমবার বিকেলে কলকাতার পোলক স্ট্রিটের এক বাড়িতে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়দের চেষ্টাতেই খবর যায় দমকলে। জানা গিয়েছে জনাকীর্ণ এলাকায় ওই অফিসবাড়ির দুটি তলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকলের ৬টি ইঞ্জিন। এ দিন বিকেল ৪.৩০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। প্রায় সঙ্গে সঙ্গে দেখা যায় আগুনের লেলিহান শিখা। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য প্রাণপণ চেষ্টা চলছে। গোটা বাড়িটির এবং আশপাশের বিদ্যুৎ পরিবহণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আগুনের উৎসস্থলে এখনও পৌঁছনো যায়নি।কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরাও ঘটনাস্থলে পৌঁছন। হাইড্রলিক ল্যাডার নিয়ে এসে জল স্প্রে করা হয়। তবে কী…
Read More
লোকাল-সহ সমস্ত ট্রেন বাতিল হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

লোকাল-সহ সমস্ত ট্রেন বাতিল হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

দেশে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে সমস্ত সাধারণ যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্থগিত রাখার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। এবার ট্রেন বাতিলের সময়সীমা এক ধাক্কায় আরও দেড় মাসের বেশি বৃদ্ধি করা হল। সোমবার রেল বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেইসঙ্গে এখনকার মতোই চলাচল করবে না কোনও লোকালও। তবে বর্তমানে যে স্পেশাল ট্রেনগুলি চলাচল করছে সেগুলি নির্ধারিত সূচি অনুসারে চলাচল করবে। সর্বশেষ নির্দেশিকায় ১ জুলাই থেকে ১২ অগস্ট পর্যন্ত সমস্ত সাধারণ দূরপাল্লার এবং লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। শুধুমাত্র বিশেষ ট্রেন চলবে বলে জানানো হয়।
Read More
মাটিগাড়ায় বেসরকারি  হাসপাতালে নার্স,স্টাফদের বিক্ষোভ

মাটিগাড়ায় বেসরকারি হাসপাতালে নার্স,স্টাফদের বিক্ষোভ

আজ সকালে প্রায় দুই শতাধিক স্টাফ,নার্স বিক্ষোভ দেখাল মাটিগাড়ার এক নামি বেসরকারি হাসপাতালে। এই বেসরকারি হাসপাতালে প্রায় দুমাস ধরে নেওটিয়ায় করোনা আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। করোনা আক্রান্তদের পরিষেবা দিতে গিয়ে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন নার্সিং হোমের চিকিৎসক ও নার্সিং স্টাফ। অথচ যারা প্রতিনিয়ত করোনা রোগীদের চিকিৎসা করছেন, তাদেরই কোন সুরক্ষার বন্দবস্ত করেছে না কর্তৃপক্ষ। নার্সিং স্টাফদের অভিযোগ তাদের কোভিড টেস্ট করানো হচ্ছে না। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসলেও তাদের কোয়ারান্টাইনের সুযোগ পর্যন্ত নেই। যদিও বা কাওকে কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে তাদের স্যালারী কেটে নেওয়া হচ্ছে। বারংবার বিষয়টি নিয়ে ম্যানেজমেন্টকে বলা হলেও কোন কর্নপাত করেনি বলেও অভিযোগ। তাই তারা একপ্রকার বাধ্য হয়েই তারা…
Read More
করোনার জন্য ২০২১-এর মেগা আইপিএল নিলাম বাতিল হতে চলেছে

করোনার জন্য ২০২১-এর মেগা আইপিএল নিলাম বাতিল হতে চলেছে

করোনার জন্য শুধু চলতি বছরে নয় আগামী বছরেও আইপিএলের গুরুত্বপূ্র্ণ একটা অংশ বাদ পড়তে পারে। এবছর টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় কোনও রকম কাট-ছাঁট না করে পূর্ণ দৈর্ঘ্যের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হতে চলেছে আমিরশাহিতে। ২০২১-এ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব ফ্র্যাঞ্চাইজিদেরই নতুন করে দল সাজিয়ে নেওয়ার কথা পরবর্তী নিলামে। তবে করোনা পরিস্থিতিতে পরের বছর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত নাও হতে পারে। হাতে পর্যাপ্ত সময় না থাকায় বিসিসিআই আগামী বছরের নিলাম বাতিল করতে পারে। পরের বছর আইপিএলের যথারীতি নিজের এপ্রিল-মে'র উইন্ডোয় ফিরে যাওয়ার কথা। প্রস্তুতির জন্য বিসিসিআই হাতে মাত্র সাড়ে চার মাস সময় পাবে। এই সময়ের মধ্যে…
Read More
করোনা পরিস্থিতিতে মনোবল বাড়াতে পুলিশের হাতে ফ্লাক্স তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

করোনা পরিস্থিতিতে মনোবল বাড়াতে পুলিশের হাতে ফ্লাক্স তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সামনের সারিতে থেকে কাজ করছে পুলিশবাহিনী। পুলিশবাহিনীর এই কাজকে সম্মান জানাতে আজ এক পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশদের ধন্যবাদ জ্ঞাপন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বারবার গরম জলে গলা ভিজিয়ে নেবার কথা বলে থাকেন করোনা এড়াতে সতর্কতা হিসাবে আজ তিনি পুলিশ হাসপাতালে উপস্থিত থেকে পুলিশ ফোর্সের সুস্বাস্থ্যকামনায় ও করোনার বিরুদ্ধে লড়াইয়ে মনোবল বাড়াতে তাদের হাতে তুলে দিলেন সুন্দর একটি ফ্লাক্স । উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বলকর IPS মহাশয় যিনি একদম প্রথম দিন থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইমিউনিটি বৃদ্ধির কথা বারবার পুলিশ বাহিনীকে সতর্ক করেছেন। উপস্থিতি ছিলেন মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সানা…
Read More
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার করোনা হোটেলে আগুন

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার করোনা হোটেলে আগুন

আগুন লাগল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় একটি হোটেলে। হোটেলটি করোনাভাইরাস কেন্দ্র হিসেবে ব্যবহত হচ্ছিল। স্বপ্না প্যালেস নামে ওই হোটেলটিকে করোনা কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল রমেশ হাসপাতাল। যা অন্ধ্রপ্রদেশে পরিচিত বেসরকারি হাসপাতালগুলির মধ্যে অন্যতম। রবিবার সকালে ওই হোটেলে ৩০ জন করোনা রোগী এবং ১০ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ন'জনের।  বিজয়ওয়াড়া সিটি পুলিশ কমিশনার বি শ্রীনিবাসুলু জানিয়েছেন, ভোর ৫ টা ১৫ মিনিট কন্ট্রোল রুমে ফোন যায়। জানানো হয়, হোটেলে আগুন লেগেছে। তিনি বলেন, ‘দমকল বাহিনী নিয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত আসি।’ তারপর ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে…
Read More
কুমারগ্রামে এম্বুলেন্স -ট্রাকের সংঘর্ষ,,অল্পের জন্য রক্ষা এম্বুলেন্সের যাত্রী

কুমারগ্রামে এম্বুলেন্স -ট্রাকের সংঘর্ষ,,অল্পের জন্য রক্ষা এম্বুলেন্সের যাত্রী

জাতীয় সড়কে এক এম্বুলেন্স ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাস্তা থেকে ছিটকে গেল এম্বুলেন্স।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে জাতীয় সড়কে জানা যায়, একটি অ্যাম্বুলেন্স চেন্নাই থেকে রোগী নিয়ে আসাম পথে যাচ্ছিল। মালবাহী গাড়ি জাতীয় সড়কে বাক নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে ধাক্কা মারলে অ্যাম্বুলেন্সটি ডিভাইডারের ওপর উঠে পরে। ফলে এম্বুলেন্সের সামনেটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগেই অ্যাম্বুলেন্স-এর ভেতরে থাকা পাঁচ জনকে উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করে।
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সঞ্জয় দত্ত

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সঞ্জয় দত্ত

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা সঞ্জয় দত্ত।গত শনিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।তাঁকে মুম্বাই এর লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।সাধারণ চিকিৎসার পাশাপাশি তাঁর করোনা টেস্ট ও করা হয় । অভিনেতার ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরটি-পিসিআর পরীক্ষা করা হবে সঞ্জুবাবার। কেন অভিনেতার শরীরে আচমকা অক্সিজেনের ঘাটতি হল, তা জানতেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর আজ সুস্থ হয়ে বাড়ি তিনি।
Read More
আবারও স্থগিত হয়ে গেল কলেজ-ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষার ভবিষ্যৎ

আবারও স্থগিত হয়ে গেল কলেজ-ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষার ভবিষ্যৎ

সোমবারও সুরাহা হ’ল না কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের পরীক্ষার ভবিষ্যৎ। কোভিড পরিস্থিতিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা আদৌ হবে কি-না তা জানতে ১৪ আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা করতে হবে ছাত্র-ছাত্রীদের।সুপ্রিম কোর্টের রায় পিছোতেই আরো অপেক্ষা বাড়ছে। কোভিড-১৯ এর কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত সার্কুলারের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা। সেই মামলার শুনানি ফের ১৪ আগস্ট পর্যন্ত পিছিয়ে দিল বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এম.আর শাহ’র ডিভিশন বেঞ্চ। এদিকে, ইতিমধ্যেই দিল্লি এবং মুম্বই সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলোতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। এর বিরুদ্ধে এদিন কোর্টে ইউ.জি.সি’র তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, একমাত্র ইউ.জি.সি কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা…
Read More