editor

11195 Posts
মাদক যোগে এনসিবি-র নজরে ধর্মা প্রোডাকশন

মাদক যোগে এনসিবি-র নজরে ধর্মা প্রোডাকশন

সুশান্তের মৃত্যুর পরই এনসিবি তদন্তে বলিউডে উঠে এসেছে মাদকযোগ। একে একে সকলেই প্রকাশ করছে মাদক দ্রব্যে আচ্ছন্ন বলিউডের কালো দিক। ইতিমধ্যেই মাদক যোগে এনসিবি মুম্বাই এবং গোয়া থেকে ১৭ জনকে গ্রেফতার করেছেন এবং এদের সঙ্গে বলিউডের সরাসরি মাদকযোগ রয়েছে। এবার উঠে এলো বলিউডের সবচেয়ে বড়ো প্রোডাকশন হাউস এর নাম। মাদকযোগে জড়িত হল করন জোহরের ধর্মা প্রোডাকশন এর। আপাতত এন সি বির নজরে ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার সিতিজ রবি কুমার। তাকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে সমন।
Read More
দুর্গাপুজা নিয়ে প্রশাসনিক বৈঠক মাটিগাড়ায়

দুর্গাপুজা নিয়ে প্রশাসনিক বৈঠক মাটিগাড়ায়

পিতৃপক্ষ শেষ, ঢাকে কাঠি পড়ে গিয়েছে । আর মাত্র কয়েকদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা । যদিও এবার কোভিড পরিস্থিতিতে পুজো কেমন কাটবে বা কতটা জাঁকজমক পূর্নভাবে হবে সেবিষয়ে সন্দিহান থাকলেও পুজো যে হবে তার আগাম পূর্বাভাস পাওয়া গিয়েছিল ।মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং এবং স্থানীয় পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠক করল মাটিগাড়া থানার পুলিশ । এদিন মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের হলঘরে বৈঠকে বসে প্রশাসন। এই বৈঠকে উপস্থিত ছিল মাটিগাড়া ও শিবমন্দির সহ স্থানীয় পুজা কমিটিগুলি। কোভিড পরিস্থিতিতে এবার কিভাবে পুজো হবে বা এবারের পুজোর নির্দেশিকা নিয়ে ক্লাবকর্তাদের সঙ্গে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মাটিগাড়া থানার ওসি সুবল ঘোষ সহ বিশিষ্ট আধিকারিকরা।
Read More
পরমাণু শক্তি কমিশনের সভাপতি বিজ্ঞানী শেখর বসু প্রয়াত

পরমাণু শক্তি কমিশনের সভাপতি বিজ্ঞানী শেখর বসু প্রয়াত

করোনা আক্রন্ত অবস্থায় বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় পরমাণু বিজ্ঞানী শেখর বসুর। ভারতের পরমাণু শক্তি কমিশনের সভাপতির পদ ছিলেন তিনি। ভারতের প্রথম পরমাণুজ্বালানি চালিত ডুবোজাহাজ আইএনএস অরিহন্তের পরমাণুচুল্লির নকসা তৈরি করেছিলেন তিনি। ২০১৪ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। দিন কয়েক আগে করোনা আক্রান্ত হন শেখর বসু। এর পর তাঁকে কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রক্তে কমছিল অক্সিজেনের মাত্রা। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। বৃহস্পতিবার ভোর ৫টায় শেষ হয়ে যায় সব লড়াই। দেশকে পরমাণু শক্তিতে স্বনির্ভর করতে শেখর বসুর গবেষণা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
Read More
দুর্গাপুজো নিয়ে  প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

পিতৃপক্ষ শেষ, ঢাকে কাঠি পড়ে গিয়েছে । আর মাত্র কয়েকদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা। যদিও এবার কোভিড পরিস্থিতিতে পুজো কেমন কাটবে বা কতটা জাঁকজমক পূর্নভাবে হবে সেবিষয়ে সন্দিহান থাকলেও পুজো যে হবে তার আগাম পূর্বাভাস পাওয়া গিয়েছিল । আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মিটিংয়ে ক্লাবগুলির সঙ্গে মিটিংয়ে অংশগ্রহণ করেন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার কোভিড স্বাস্থ্যবিধি মেনে পুজো হবে। ক্লাবগুলিকে এরজন্য প্ৰয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে । প্রতিটি মন্ডপে এবার পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রতিবারের মতো এবারও ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্যসরকার । এদিন বৈঠক শুরুর আগে মমতা ব্যানার্জি ব্রাহ্মণদের পুরোহিত ভাতাও তুলে দেন ।…
Read More
পুজো কমিটিগুলিকে পাঁচ গুণ টাকা রাজ্য সরকারের

পুজো কমিটিগুলিকে পাঁচ গুণ টাকা রাজ্য সরকারের

শারদোৎসবে সমস্ত পুজোগুলিকে প্রতিবছর ১০ হাজার টাকা করে অনুদানে দিত রাজ্য সরকার। এবার সেটাকেই পাঁচ গুণ কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একথা ঘোষণার সঙ্গে তিনি জানান দমকল, কর্পোরেশন ও অন্যান্য কর দিতে হবে না কমিটিগুলিকে। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ খরচের ৫০ শতাংশ দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
Read More
১০ বছর ধরে মিনতি বর্মনের ভরণপোষণ চালাচ্ছেন শিলিগুড়ির মদন ভট্টাচার্য

১০ বছর ধরে মিনতি বর্মনের ভরণপোষণ চালাচ্ছেন শিলিগুড়ির মদন ভট্টাচার্য

সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাননি তিনি । দীর্ঘ দশ বছর ধরে অসহায় বৃদ্ধা মিনতি বর্মনের সমস্ত কিছু ভরণপোষণের দায়িত্ব সামলাচ্ছেন । জানা গেছে ২০০৯ সাল থেকে ফুলবাড়ীর পশ্চিম ধনতলার বাসিন্দা মিনতি বর্মনকে তার সমস্ত নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, সয়াবিন সহ প্রসাধনী সামগ্রী তুলে দিচ্ছেন শিলিগুড়ির সমাজসেবী মদন ভট্টাচার্য । মদন বাবু জানিয়েছেন দীর্ঘদিন যাবত তিনি অসহায় বৃদ্ধা মিনতি বর্মনকে সেবা করে আসছেন। উল্লেখ্য মিনতি বর্মনের স্বামী অনেকদিন আগেই মারা গেছে , বহু কষ্টে মেয়েকে বিয়ে দিয়ে এখন একাই থাকেন। প্রতি ছয়মাস অন্তর অন্তর মদন বাবু নিজে এসে সমস্ত জিনিসপত্রের সঙ্গে গ্যাসের এবং হাত খরচের টাকা দিয়ে যান। এর পাশাপাশি এলাকার…
Read More
মুক্তি পেল পুনম পাণ্ডের স্বামী স্যাম

মুক্তি পেল পুনম পাণ্ডের স্বামী স্যাম

গত ১ লা সেপ্টেম্বর বিয়ের পর্ব সেরেছিলেন বলিউডের বিতর্কিত নায়িকা পুনম পাণ্ডে ও স্যাম বম্বে। স্বামীর বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ আনলেন। নায়িকার অভিযোগের ভিত্তিতে গতকালই গ্রেফতার হয়েছিল তাঁর স্বামী স্যাম বম্বে। গোয়ার এক আদালত জামিনে মুক্তি দেয় স্যাম বম্বেকে। পুনমের অভিযোগ স্বামী স্যাম বম্বে তাঁকে যৌন হেনস্থা করেছে এবং ভয় দেখিয়েছে। গোয়ার ক্যানাকোনা গ্রামে এই ঘটনাটি ঘটে। আগামী চারদিন স্যাম বম্বেকে ক্যানাকোনা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সাক্ষীদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। 
Read More
করোনা আক্রান্ত ‘কসৌটি জিন্দেগি’-এর শ্বেতা

করোনা আক্রান্ত ‘কসৌটি জিন্দেগি’-এর শ্বেতা

মুম্বই: করোনায় আক্রান্ত শ্বেতা তিওয়ারি। হিন্দি ধারাবাহিক 'ড্যাড কি দুলহন'-এ অভিনয়ের জেরে গোটা দেশেই শ্বেতার জনপ্রিয়তা তুঙ্গে। শ্বেতা জানান, ১৬ সেপ্টেম্বর থেকে তাঁর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। সর্দিকাশির সমস্যা হচ্ছিল তাঁর। আমি কোভিড টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে। একতা কাপূরের প্রোডাকশান 'কাহি কিসি রোজ' সিরিয়াল থেকে শ্বেতার বিনোদন দুনিয়ায় উত্থান। এর পর 'কসৌটি জিন্দেগি কেট সিরিয়ালে প্রেরণার চরিত্র তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। এর পর সাফল্যের সঙ্গে 'খিচড়ি', 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়'-এর মতো ছোট পর্দার অনুষ্ঠানে ‌দর্শকদের মাতিয়েছেন শ্বেতা।
Read More
কলকাতায় উডেন স্ট্রিট

কলকাতায় উডেন স্ট্রিট

এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়ে কাস্টম ফার্নিচার স্টার্ট-আপ উডেন স্ট্রিট পশ্চিমবঙ্গে ব্যবসা বৃদ্ধির জন্য দুইটি নতুন এক্সপিরিয়েন্স স্টোর খুলতে চলেছে কলকাতায়। প্রথমটি চালু হল সল্ট লেকের আবাসিক এলাকায়। পরের স্টোরটি খোলা হবে ৬ মাসের মধ্যে। নতুন স্টোরটি হল ফার্নিচার, ফার্নিশিং ও ডেকর অ্যাক্সেসরিজের ওয়ান-স্টপ শপ।  কোম্পানির লক্ষ্য হল পূর্ব ও দক্ষিণ-পূর্ব ভারতে প্রসারণ ঘটান। কোম্পানির কোয়ালিটি ও সার্ভিস বিষয়ে গ্রাহকদের অবহিত করানোর জন্য এইসব এক্সপিরিয়েন্স স্টোর টাচ-অ্যান্ড-ফীল পয়েন্ট হিসেবে কাজ করবে। উডেন স্ট্রিট দেশব্যাপী প্রসারণ ঘটানর জন্য আগামী ১২ থেকে ১৪ মাসের মধ্যে একাধিক স্টোর খুলবে। বর্তমানে দেশের ১৫টি শহরে এই কোম্পানির ২৫টিরও বেশি স্টোর চালু রয়েছে, যেগুলি…
Read More
টয়োটা কির্লোস্কর মোটরের নতুন গাড়ি

টয়োটা কির্লোস্কর মোটরের নতুন গাড়ি

এসে গেল বহু-প্রতীক্ষিত কম্প্যাক্ট এসইউভি টয়োটা আর্বান ক্রুজার। টয়োটা কির্লোস্কর মোটরের সর্বকণিষ্ঠ এই এসইউভি’র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাসাকাজু ওশিমুরা, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড সার্ভিস) নবীন সোনি, ভাইস-প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) তাদাশি আসাজুমা এবং জনপ্রিয় সুপারস্টার ও সিঙ্গার আয়ুষ্মান খুরানা।  টয়োটা কির্লোস্কর মোটরের সম্পূর্ণ নতুন আর্বান ক্রুজারে রাখা হয়েছে শক্তিশালী কে-সিরিজের ১.৫ লিটার ফোর-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। গ্রাহকের পছন্দ অনুসারে এই গাড়ি পাওয়া যাবে ম্যানুয়াল ট্রান্সমিশন (এমটি) ও অটোমেটিক ট্রান্সমিশন (এটি), উভয় ধরনে। টয়োটা আর্বান ক্রুজারের বুকিং খোলা রয়েছে। আগ্রহী ক্রেতারা এই এসইউভি বুক করতে পারেন অনলাইনে (www.toyotabharat.com) বা নিকটবর্তী টয়োটা ডিলারশিপ থেকে। ছয়টি গ্রেডে…
Read More
ক্যান্সারে মারা গেলেন ‘ভিকি ডোনর’ খ্যাত জনপ্রিয় অভিনেতা !

ক্যান্সারে মারা গেলেন ‘ভিকি ডোনর’ খ্যাত জনপ্রিয় অভিনেতা !

বলিউডে ফের শোকের ছায়া । প্রয়াত হলেন আরও এক জনপ্রিয় অভিনেতা ! কিছুতেই যেন বলিউডের খারাপ সময় কাটতে চাইছে না । করোনা ভাইরাস আসার পর থেকে এমনিই মানুষ আতঙ্কে রয়েছে । তার মধ্যে কয়েক মাসের মধ্যেই ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুত, সরোজ খান সহ আরও বেশ কিছু জনপ্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে গিয়েছেন । তাঁদের মৃত্যু শোক এখনও কাটেনি । তার মধ্যেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন 'বিকি ডোনার' ও 'হাজারো খোয়াইশে এইসি'-তে অভিনয় করা ভুপেশ কুমার পান্ডে । বহুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি । তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। নিজেদের ট্যুইটার পেজে লিখেছেন এই…
Read More
নয়া অধ্যায়ের সূচনা কলকাতার ট্রাম রুটে

নয়া অধ্যায়ের সূচনা কলকাতার ট্রাম রুটে

করোনা আবহে নয়া ইতিহাস গড়ছে কলকাতা। করোনা আর আমফানের জোড়াফলায় বিদ্ধ কলকাতার ঐতিহাসির ট্রাম রুটগুলি। ছ’টি রুটের মধ্যে আপাতত চারটি রুটে ট্রাম চলাচল শুরু করেছে। দেশে এই প্রথম মহানগরেই তৈরি হচ্ছে ট্রাম লাইব্রেরি। উদ্বোধনের প্রথম সপ্তাহে ট্রামের যাত্রীরা টিকিট কিনলেই পাবেন পেনও। ২৪ সেপ্টেম্বর, শুক্রবার থেকে শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটও চালু হচ্ছে। ট্রামের যাত্রা পথেই মিলবে বই পড়ার সুযোগ। ট্রামের ভিতরেই সাজানো থাকবে নানা ধরণের বই। শুধুমাত্র ছাপার অক্ষর নয়, যাত্রীরা অনলাইনেও বই পড়তে পারবেন। ট্রামেই থাকছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। এক নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছে কলকাতার ট্রাম।
Read More
গিলান্ডি নদীতে ভেসে আসা জ্যান্ত যুবককে উদ্ধার

গিলান্ডি নদীতে ভেসে আসা জ্যান্ত যুবককে উদ্ধার

বন্যায় ভরা নদীর স্রোতে ভেসে আসল এক যুবক। মৃত নয় জীবিত । এলাকাবাসী যুবককে উদ্ধার করেছে । এমনই চাঞ্চল্য ঘটনা ঘটেছে ধুপগুড়ির মাগুরমারী এলাকার গিলান্ডি নদীতে । সূত্রের খবর বন্যায় স্রোতে ভেসে আসা এক ব্যক্তির দেহ দেখতে পেয়ে এলাকার গ্রামবাসীরা প্রথমে হতচকিত হয়ে পড়ে । ভেসে আসা দেহটিকে দেখে গ্রামবাসীরা প্রথমে মৃত হিসেবে অনুমান করে । তারপর ওই এলাকারই দুইজন সাহস করে দেহটিকে উদ্ধার করতেই দেখে লোকটি জীবিত । তড়িঘড়ি লোকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় । জানা গেছে ভেসে আসা লোকটির নাম মতিলেশ মুন্ডা । লোকটি কিভাবে বন্যার জলে ভেসে আসলো সেবিষয়ে কিছু জানা যায়নি…
Read More
বিভিন্ন দাবি জানিয়ে বিডিওকে ডেপুটেশন এসএফআই এর

বিভিন্ন দাবি জানিয়ে বিডিওকে ডেপুটেশন এসএফআই এর

শিবমন্দিরে এলাকায় একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ সহ একাধিক দাবিতে আজ মাটিগাড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল এসএফআই সংগঠনের ছাত্ররা । বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিডিও রুনু রায়কে একটি স্মারকলিপি প্রদান করে । তাদের দাবি,আঠারখাই এলাকায় একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করতে হবে এবং বালাসন আপার প্রাইমারি স্কুলকে অবিলম্বে মাধ্যমিক স্তরে উত্তরণ করতে হবে । তারা আরো বলেন,তাদের দাবি না মেনে নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পরিচালিত হবে ।
Read More