editor

10320 Posts
টাওয়ারের থেকেও উচ্চতম রেল ব্রিজ তৈরি হচ্ছে ভারতে

টাওয়ারের থেকেও উচ্চতম রেল ব্রিজ তৈরি হচ্ছে ভারতে

বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে ভারতে। ভূ-পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় তৈরি হচ্ছে এই সেতু। আইফেল টাওয়ারের (উচ্চতা ৩২৪ মিটার) থেকেও উঁচু এই সেতু। কাশ্মীরে সেই ব্রিজ তৈরির কাজ শেষের পথে। আগামী বছরেই সেই ব্রিজ খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ব্রিজের নির্মানকাজ শুরু হয়েছিল ২০১৯ সালে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের মাধ্যমে। প্রধানমন্ত্রী উন্নয়ন যোজনার তরফে ৮০,০৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই কাজটির জন্য। এই ব্রিজের মাধ্যমে কাশ্মীর উপত্যকার সঙ্গে গোটা দেশের সংযোগ স্থাপন হবে ২০২২ সালের মাধ্যমে। ব্রিজটির ফলে উপত্যকায় সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক উন্নয়ন হবে বলে আশাবাদী সরকার।
Read More
পাঞ্জাবে বিষাক্ত মদ খেয়ে তিনদিনে অন্তত ৮৬ জনের মৃত্যু

পাঞ্জাবে বিষাক্ত মদ খেয়ে তিনদিনে অন্তত ৮৬ জনের মৃত্যু

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে গত কয়েকদিনে অন্তত ৮৬ জন মারা গেছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।জুলাইয়ের ২৯ তারিখ থেকে ভেজাল মদের মৃত্যুর খবর আসা শুরু হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বিষাক্ত মদে মৃত্যুর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে আবগারি দপ্তরের ৬ জন আর ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দিয়েছেন।বিষাক্ত মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার সাথে জড়িতদের আটক করতে শনিবার পাঞ্জাবে ১০০'র বেশি অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যে ২৫ জনকে গ্রেফতার করেছে তারা। স্থানীয়ভাবে পাওয়া খবর থেকে ধারণা করা হচ্ছে বিপুল আয়তনে উৎপাদিত অবৈধ মদ রাস্তার পাশে অবস্থিত খাবারের দোকানগুলোতে বিক্রি করা হয়, যা পরে…
Read More
NEP২০২০ নিয়ে পর্যালোচনার জন্য ৬ সদস্যের কমিটি গঠন করল রাজ্য

NEP২০২০ নিয়ে পর্যালোচনার জন্য ৬ সদস্যের কমিটি গঠন করল রাজ্য

জাতীয় শিক্ষানীতি ২০২০’র প্রেক্ষিতে আগামী ১৫ আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করবে। এই শিক্ষানীতি পর্যালোচনার জন্য ইতিমধ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন নয়া শিক্ষানীতি নির্ধারণের সময় বাংলা’র কোনও মতামত নেয়নি কেন্দ্র। কেন্দ্রের দাবি , নয়া শিক্ষানীতি নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করেছে। যদিও, রাজ্য এ’কথা মানতে নারাজ। এ’দিন পার্থবাবু বলেন, NEP2020 নিয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনায় যায়নি কেন্দ্র।’ এই শিক্ষানীতি পর্যালোচনার জন্য ইতিমধ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যেখানে রয়েছেন সব্যসাচী বসু রায়চৌধুরী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, সৌগত রায়, সুরঞ্জন দাস, পবিত্র সরকার এবং অভীক মজুমদার। জানা…
Read More
গাছে রাখি পরিয়ে  অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো কোচবিহারে

গাছে রাখি পরিয়ে অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো কোচবিহারে

 প্রাচীন গাছে রাখি পরিয়ে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো কোচবিহারে। শহরের স্টেশন চৌপথী সংলগ্ন এলাকায় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এই রাখি বন্ধন কর্মসূচী।সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে আস্থা ফাউন্ডেশন এর উদ্যোগে শহরের স্টেশন চৌপথী সংলগ্ন এলাকায় প্রাচীন গাছে রাখি পরিয়ে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো। এদিন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অন্যদের হাতে রাখি পরানো হয়।এর সঙ্গে স্যানিটাইজার, মাস্ক এবং গাছের চারা বিলি করার মাধ্যমে রাখী বন্ধন কর্মসূচি পালন করা হয়
Read More
ভারতে শুরু হবে করোনা ভ্যাকসিনের ট্রায়াল,অনুমতি দিল DCGI

ভারতে শুরু হবে করোনা ভ্যাকসিনের ট্রায়াল,অনুমতি দিল DCGI

সারা বিশ্ব যুদ্ধ করছে করোনার বিরুদ্ধে।চলছে টিকা আবিষ্কারের তোড়জোড়। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এই দুশ্চিন্তার মধ্যেই একটু আশার আলো দেখাচ্ছে করোনা ভ্যাকসিন ট্রায়াল ।ভারতে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরুর অনুমতি দিল কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। শীঘ্রই অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। সিরাম ইনস্টিটিউটের তরফ থেকেই টিকার শেষ দুই পর্বের হিউম্যান ট্রায়াল চালানো হবে। করোনার বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম অক্সফোর্ডের আবিষ্কৃত করোনার এই টাকা। সাফল্যের এই খতিয়ান সামনে আসার পরই ভারতে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের তোড়জোড় শুরু করে দিয়েছিল এটির উৎপাদনের দায়িত্বে থাকা বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম…
Read More
চিদম্বরের ছেলে কীর্তি চিদম্বরমও কোভিড পজিটিভ

চিদম্বরের ছেলে কীর্তি চিদম্বরমও কোভিড পজিটিভ

চিদম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম করোনা ভাইরাসে আক্রান্ত । তিনি ট্যুইটারে তাঁর আক্রান্ত হওয়ার খবর এদিন জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি সদ্য কোভিডের টেস্ট করিয়েছি। সেখানে দেখা গিয়েছে আমি পজিটিভ। আমার সামান্য উপসর্গ রয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে আমি এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছি। আমি অনুরোধ করছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা এখনই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর মেয়েরও করোনা পজিটিভ বলে খবর পাওয়া গিয়েছে।
Read More
অন্যভাবে রাখী বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ

অন্যভাবে রাখী বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ

এবারের করোনার আতঙ্কে অন্যভাবে রাখী বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ।রাস্তায় পথ চলতি মানুষজনদের মাস্ক,স্যানিটাইজার ও গাছ বিতরণ করে রাখী বন্ধন উৎসব পালন করছে পুলিশকর্মীরা। সোমবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ট্রাফিক অফিসের সামনে সাধারণ মানুষেদের ৫০০ চারা গাছ বিতরণ করা হয়। এর পাশাপাশি করোনা আবহে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।
Read More
আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গায়  পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউন

আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গায় পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউন

 আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা এলাকা পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হলো।খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত লকডাউন জারি থাকছে। এই লকডাউন সরকারি, বেসরকারি সকল বাসের সাথে অন্যান্য দোকান পাট বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার দোকান খোলা থাকবে। এই বিষয়ে খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির সদস্য দীপঙ্কর রায় বলেন ” যদিও খোয়ারডাঙ্গা এলাকায় কোনো করোনা আক্রান্তের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাও আগাম সতর্কতা হিসেবে খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ব্যাবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই লকডাউন। এই পরিস্থিতিতে সকলে সুস্থ…
Read More
হাতির হানায় ভাঙল বাড়ি আলিপুরদুয়ারে

হাতির হানায় ভাঙল বাড়ি আলিপুরদুয়ারে

বুনোহাতির হানায় ভাঙল চারটি বাড়ি।শনিবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁওতালি গ্রামে।দাঁতাল হাতি হানা দিয়ে ভেঙ্গে দিল চারটি ঘর । এদিন ভোরে একটি দাঁতাল হাতি দক্ষিণ সাঁতালি এলাকায় প্রবেশ করে এলাকার বাসিন্দা পবিত্র কার্জী,রমেশ কার্জী,প্রকাশ ওরাও ও সুনিল বোরগাও এর ঘর ভেঙ্গে দেয়।রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে দক্ষিণ সাঁতালি এলাকার বসিন্দারা । এলাকার বাসিন্দারা জানান প্রতিদিন বুনো হাতি এলাকায় প্রবেশ করে কারো না কারো ঘর ভাঙছে জমির ফসল নষ্ট করছে। বাসিন্দাদের অভিযোগ, হাতি এসে ক্ষতি করে চলে যাওয়ার পর, বনদপ্তরের কর্মীরা আসে, যখন হাতি প্রবেশ করে তখন আসেনা বনকর্মীরা।
Read More
পথচলতি মানুষকে রাখির বদলে মাস্ক পড়াল জলপাইগুড়ি জেলা পুলিশ

পথচলতি মানুষকে রাখির বদলে মাস্ক পড়াল জলপাইগুড়ি জেলা পুলিশ

করোনা পালটে দিয়েছে মানুষের জীবনযাত্রা।করোনার আবহে রাখির বদলে তাই মাস্ক পড়াতে হচ্ছে পুলিশকে।পুলিশের এই অভিনব উদ্যোগ ও সচেতনতার বার্তার প্রশংসা করেছেন শহর ও জেলাবাসীরাখীর বদলে মাস্ক পরালো পুলিশ।উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্তারা। সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশ মাস্ক বন্ধন কর্মসূচির আয়োজন করে শহরের থানা মোড়ে । করোনা পরিস্থিতিতে মাস্কের মধ্য দিয়ে শহরবাসী ও জেলাবাসীকে সচেতন করতে এই উদ্যোগ বলে দাবি পুলিশের।বিভিন্ন রঙের মাস্ক তুলে দেওয়া হয়। মাস্কের মধ্যে রাখী বন্ধন লেখা রয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি আই জি জলপাইগুড়ি রেঞ্জ কল্যাণ মুখোপাধ্যায়, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথারাও ইলওয়াড, কোতোয়ালি থানার আই সি বিপুল সিংহা প্রমুখ।…
Read More
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন

অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অমিতাভ বচ্চন।জুলাই মাসের ১১ তারিখ নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা ট্যুইট করে জানিয়ে ছিলেন অমিতাভ ৷ করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন নানাবতী হাসপাতালে। সংক্রমণ ছড়িয়ে পড়ে তাঁর পরিবারে। অমিতাভের সঙ্গে সঙ্গে ছেলে-বউ-নাতি সবাই আক্রান্ত হন।করোনা আক্রান্ত হয়ে নানাবতীতে ভর্তি হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চনও৷ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক বচ্চন ৷সবাই সুস্থ হয়ে উঠলেও ছেলে অভিষেককে আরো কিছু দিন হাসপাতালে থাকতে হবে ৷কারণ, এখনও তিনি পুরো সুস্থ নয় ৷
Read More
করোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

 করোনার থাবা এবার মোদির সংসারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র করোনা আক্রান্ত হতেই উৎকন্ঠা ছড়িয়েছে দিল্লি জুড়ে। বর্তমানে তাঁকে করা হয়েছে গুড়গাঁওয়ের মেদান্তা  হাসপাতালে ভর্তি হয়েছে৷বছর ৫৫-র মোটাভাই নিজেই টুইটারে তাঁর করোনা সংক্রমনের খবর জানিয়েছেন।এখবর ছড়িয়ে পড়তেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বিজেপির দপ্তরে।আগে পর্যন্তও অমিত শাহ প্রধানমন্ত্রী সহ বিজেপির অনেক নেতা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।তাঁর নজরদারি করতে দিল্লির aims থেকে বিশেষ পর্যবেক্ষক চিকিৎসকদের প্রতিনিধি দল ৷ শরীরে করোনার প্রাথমিক লক্ষণ থাকায় অমিত শাহের কোভিড টেস্ট করা হয় ৷ রিপোর্টে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত ৷ ট্যুইট করে সেকথা নিজেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একইসঙ্গে সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কোভিড…
Read More
নন-মেট্রো শহরগুলিতে পার্পলের আয় বৃদ্ধি ঘটেছে ৫১%

নন-মেট্রো শহরগুলিতে পার্পলের আয় বৃদ্ধি ঘটেছে ৫১%

ভারতের অগ্রণী বিউটি মার্কেটপ্লেস পার্পল গত ৩ বছরে হুগলীর মতো নন-মেট্রো শহরগুলিতে অন্য সাতটি মেট্রো শহরের চেয়ে ৫১% বেশি আয়বৃদ্ধি ঘটাতে পেরেছে। ফলে পার্পলের নন-মেট্রো রেভিনিউ শেয়ার বর্তমানে ৭০%। ভারতে বিউটি ই-কমার্স চাহিদার বিচারে বৃদ্ধির দিক থেকে ছোটো শহরগুলি এগিয়ে রয়েছে ৫০% থেকে ১৫০% দ্রুততায়। সামগ্রিক পরিমাণের দিক থেকে বিউটি শপিং অনলাইনে স্কিনকেয়ার, মেক-আপ ও হেয়ারকেয়ার যথাক্রমে ৩৫%, ৩১% ও ২৬%। হুগলীর মতো নন-মেট্রো শহরগুলির অনলাইন বিউটি প্রোডাক্ট ক্রেতাগণ মেট্রোর ক্রেতাদের থেকে ৮০% বেশি অর্ডার দিয়ে থাকেন। প্রকৃতপক্ষে, নন-মেট্রো ক্রেতারা বিগত ৩ বছরে বিউটি প্রোডাক্ট ক্রয়ের পরিমাণ দ্বিগুণ করেছেন। বিউটি ই-কমার্সে হেলথ অ্যান্ড হাইজিন প্রোডাক্ট ও ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট এগিয়ে…
Read More
সাউন্ডবার রেঞ্জে সোনির নতুন সংযোজন

সাউন্ডবার রেঞ্জে সোনির নতুন সংযোজন

সোনি ইন্ডিয়া তার সাউন্ডবার রেঞ্জে নতুন সংযোজন হিসেবে নিয়ে এল – এইচটি-জি৭০০। এতে ইমার্সিভ সিনেমাটিক সারাউন্ড সাউন্ড ও ক্লিয়ার ডায়ালগ মিলবে। এইচটি-জি৭০০ পাওয়া যাবে পাওয়ারফুল, অয়্যারলেস সাবউফার-সহ বড়সড় কেবিনেট সাইজে, যা দেবে ডীপার, রিচার বাস সাউন্ড। ব্লুটুথ বা এইচডিএমআই ইএআরসি/এআরসি-র মাধ্যমে এই সাউন্ডবারকে টিভি-র সঙ্গে যুক্ত করাও বেশ সহজ। এই নতুন মডেলে পাওয়া যাবে পাওয়ারফুল ও ইমার্সিভ সাউন্ড। নতুন এইচটি-জি৭০০ হল একটি ৩.১সিএইচ ডলবি অ্যাটমস ও ডিটিএস:এক্স সাউন্ডবার যা বাড়িতে সিনেমাটিক-অডিয়ো এনভায়রনমেন্টের অভিজ্ঞতা দেবে। ৭.১.২ সারাউন্ড সাউন্ড-সহ ৪০০ওয়াট পাওয়ার আউটপুট দেয় এইচটি-জি৭০০, ফলে এতে পাওয়া যায় থিয়েটারের মতো ইমার্সিভ অডিয়ো এক্সপিরিয়েন্স। কন্ঠস্বর স্পষ্টভাবে শোনার জন্য এতে রয়েছে ডেডিকেটেড সেন্টার স্পিকার,…
Read More