editor

10320 Posts
মালদায় উদ্ধার  জার বন্দি সাপের বিষ,গ্রেপ্তার দুই

মালদায় উদ্ধার জার বন্দি সাপের বিষ,গ্রেপ্তার দুই

বামনগোলায় সাপের বিষ উদ্ধার করল সিআইডি ও বামনগোলা থানার পুলিশ।এই ঘটনায় দুই পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম মোহাম্মদ কালাম ওরফে আলম মিঞা এবং মসফিক আলম। জানা গিয়েছে,ধৃত দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চাঁদডারা এলাকায়।এই ঘটনায় আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে বলে পুলিশের অনুমান । শুক্রবার দুপুর নাগাদ বামনগোলা থানার পাকুয়াহাট পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ও সিআইডি কর্তারা।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বুলেট প্রুফ জারবন্দী ৬০০ গ্রাম সাপের বিষ।যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, গঙ্গারামপুর থেকে এই সাপের বিষ পাচার করার লক্ষ্যে দুইজন মালদায় আসছিল।কিন্তু তার আগেই…
Read More
উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ,কো-কনভেনার সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ,কো-কনভেনার সুকান্ত মজুমদার

বিজেপির উত্তরবঙ্গ সাংগঠনিক দলে রদবদল করা হল।ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ ।এর পাশাপাশি কো-কনভেনার হিসেবে নিয়ে আসা হল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। উত্তরবঙ্গ জোনে নতুন কনভেনার পেয়ে খুশির মহল বিজেপির কর্মীদের মধ্যে
Read More
১৫ ই আগষ্ট  ব্যবসা বন্ধ থাকছে না জলপাইগুড়িতে

১৫ ই আগষ্ট ব্যবসা বন্ধ থাকছে না জলপাইগুড়িতে

স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ ই আগষ্ট ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরছে জলপাইগুড়ি শহরের ব্যবসায়ীরা। ৩০টি ব্যবসায়ী সংগঠনে যৌথ মঞ্চ ফোরাম অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্য বিকাশ দাশ বলেন ১৫ আগষ্ট উপলক্ষে বিগত ৫ বছর থেকে জলপাইগুড়ি শহরের সমস্ত ব্যবসা বন্ধ রাখা হয়ে আসছে। কারণ ব্যবসায়ীদের অধিকাংশই স্বাধীনতা দিবস পালন করেন এবং বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত হন।কিন্তু এবছর করোনার সংক্রমণ রুখতে গত কয়েক মাস ধরে সরকারি ভাবে লকডাউন করা হচ্ছে। ফলে সমস্ত প্রকার ব্যবসা ক্ষতির মুখে পরেছে। এই ক্ষতির দিক চিন্তা করে এবছর ১৫ আগষ্ট…
Read More
সাম্মানিক ভাতার দাবিতে বিক্ষোভ বনবিভাগের দপ্তরের সামনে

সাম্মানিক ভাতার দাবিতে বিক্ষোভ বনবিভাগের দপ্তরের সামনে

নিজেদের সাম্মানিক ভাতার দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি বনবিভাগের দপ্তরের সামনে অরণ্য বন্ধুরা । এদিন ডিএম অফিস সংলগ্ন অরণ্য ভবনে অরণ্য বন্ধুরা বিক্ষোভ দেখান।তাঁদের দাবি ২০১৩ সাল থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বন বিভাগের অন্তর্গত বিভিন্ন জায়গায় তারা কর্মরত রয়েছেন এবং তাদের নিযুক্ত হওয়ার পর থেকেই তাদের কমিশনের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছিল কিন্তু এখন তারা দাবি জানিয়েছেন। বনদপ্তর থেকে তাদের ভাতা দেওয়ার জন্য অরণ্য বন্ধু অভিজিৎ রায় জানান ২০১৩ সাল থেকে অরণ‍্য বন্ধু হিসেবে জলপাইগুড়ি বন বিভাগের বিভিন্ন এলাকায় কাজ করে আসছেন। আমরা কমিশনের ভিত্তিতে কাজ করে আসলেও আমাদের কোনো ভাতার ব্যবস্থা করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরা অরণ‍্য বন্ধুরা…
Read More
আগামী ৭ আগস্ট জিটিএ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক,ডাক পাননি বিমল গুরুং,  রোশন গিরি-রা

আগামী ৭ আগস্ট জিটিএ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক,ডাক পাননি বিমল গুরুং, রোশন গিরি-রা

আগামী ৭ আগস্ট ফের পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপাক্ষিক এই বৈঠক ডেকেছে । তবে এই বৈঠকে ডাক পাননি বিমল পন্থীরা। অথচ উদ্যোগ নিয়েছিলেন বিমল, রোশন শিবির। গত ২২ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন বিমলপন্থী মোর্চার দুই সদস্য নিমা তামাং এবং বিনু সুন্দাস। বৈঠক শেষে বিমলপন্থী মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি  জানান, পাহাড় নিয়ে শীঘ্রই কেন্দ্র ত্রিপাক্ষিক বৈঠক ডাকবে। বৃহস্পতিবার দিল্লি থেকে চিঠি এসেছে রাজ্যে। কিন্তু বৈঠকে ডাক পাননি বিমল, রোশন শিবির। বৈঠকে ডাক পেয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি, জিটিএ-র চিফ এক্সইকিউটিভ, দার্জিলিংয়ের জেলাশাসক। মোর্চার কোন গোষ্ঠী বৈঠকে যোগ দেবে, তা ঠিক…
Read More
এবার করোনায় আক্রান্ত শঙ্কর ঘোষ

এবার করোনায় আক্রান্ত শঙ্কর ঘোষ

অশোক ভট্টাচার্য এর পর এবার শঙ্কর ঘোষ!তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে শিলিগুড়িতে। সিপিএমের তরুণ নেতা শঙ্কর ঘোষও এবার করোনায় আক্রান্ত হলেন। কিছুদিন আগেই অশোক ভট্টাচার্যর করোনা সংক্রমণ ধরা পড়তেই নিজেকে হোম আইসলেশনে নিজেকে আবদ্ধ রাখেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র পারিষদ তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসকমন্ডলীর সদস্য শঙ্কর বাবু। এবার তাঁরও করোনা পজিটিভের খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির রাজনৈতিক মহলে। এভাবে একেরপর এক নেতা করোনায় আক্রান্ত হওয়ায় অস্বস্তি বাড়ছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে।এরই মধ্যে ১৪দিনের লকডাউন শেষ হয়েছে শিলিগুড়িতে।লকডাউন কাটিয়ে স্বাভাবিকভাবে ফিরতেই শঙ্কর ঘোষের করোনা সংক্রমণের খবর কিছুটা হলেও নিরাশা জাগাবে শিলিগুড়িকে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে
Read More
টানা বৃষ্টির জেরে ফের ধস মিরিকে যান চলাচল ব্যাহত

টানা বৃষ্টির জেরে ফের ধস মিরিকে যান চলাচল ব্যাহত

টানা বৃষ্টির জেরে ফের ধস নামলো মিরিকে। এর জেরে গোটা এলাকা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিপাকে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পূর্ত দফতরের কর্মীরা। ধস সংস্কারের কাজে হাতও লাগানো হয়। কিন্তু বৃষ্টির জেরে ব্যাহত হয় ধস সরানোর কাজ। অন্যদিকে মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী ১২-এ রাজ্য সড়কও বিপর্যস্ত। তিন জায়গায় রাস্তা অনেকটাই ধসে গিয়েছে। কার্যত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই তিন জায়গায় একমুখী যান চলাচল করা ছাড়া উপায় নেই। মিরিকের গয়াবাড়িতে রাজ্য সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। রাস্তায় ধীরে গাড়ি চালানোর নোটিশও দিয়েছে পূর্ত দফতর। মিরিকের মহকুমা শাসক অশ্বিনী রায় জানান, টানা বৃষ্টির জেরে ধস নেমেছে কয়েক জায়গায়। কিছু জায়গায় সরানো হয়েছে। রাজ্য সড়কও বিপদজনক…
Read More
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খোঁজ নিতে রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খোঁজ নিতে রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক

রাজ্যে বিজেপির অন্দরমহলের খোঁজ খবর নিতে রাজ্যে এল অমিত শাহের বিশেষ টিম।কান পাতলেই শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির সাংগঠনিক বেসুরো সুর।আর এর খোঁজ নিতেই এই অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির রাজ্য সংগঠনকে আরো মজবুত করতে সদা তৎপর বিজেপি।এরজন্য দিল্লিতে একপ্রস্থ বৈঠকও সেরেছেন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে। সেখানে মুকুলরায় গোষ্ঠী ও দিলিপ ঘোষের মনোমালিন্যের বিষয়টিও প্রসঙ্গক্রমে উঠেছে বলে সূত্রের খবর। দিল্লি বিজেপির এইপ্রতিনিধি দল রাজ্যে বিভিন্ন বৈঠক করে রাজ্যের বর্তমান অবস্থার রিপোর্ট পাঠাবেন
Read More
অভিনেত্রী রূপে এবার বড়ো পর্দায়  সুস্মিতা চ্যাটার্জি

অভিনেত্রী রূপে এবার বড়ো পর্দায় সুস্মিতা চ্যাটার্জি

সিনেমার রুপোলি পর্দায় অভিনেত্রী রূপে আসছে সুস্মিতা চ্যাটার্জি। নানা বাণিজ্যিক বিজ্ঞাপনে মডেল হিসেবে মুখ দেখানোর পর এবার বড়ো পর্দায় প্রথমবার পদার্পন হচ্ছে' প্রেমট্রেম' সিনেমার মধ্য দিয়ে।তানিস্ক, মোহেয় এর মতো বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেলিংয়ের অভিজ্ঞতা রয়েছে সুস্মিতার। সিনেমাটি পরিচালনা করছেন টলিউডের খ্যাতনামা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।সম্প্রতি সিনেমাটির শ্যুটিং হয়ে গেল শ্রীরামপুরে এই সিনেমায় দুজন অভিনেত্রী ও একজন অভিনেতা।সুস্মিতার মতো বাকি দুজন অভিনেতা অভিনেত্রীও নবাগত।।পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের হাত ধরে ত্রিকোণ প্রেমের সিনেমায় অভিনয় করছেন সুস্মিতা ।সুস্মিতা চ্যাটার্জীও মুখিয়ে রয়েছেন তার প্রথম সিনেমা নিয়ে। মডেল-অভিনেত্রী সুস্মিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সে যথেষ্ট এক্সাইটেড তার প্রথম সিনেমা নিয়ে । বড়ো পর্দায় কিভাবে নিজেকে মেলে ধরেন সেদিকে…
Read More
অবশেষে তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র

অবশেষে তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র

অবশেষে ঘরে ফিরলেন বিপ্লব মিত্র। অর্পিতা ঘোষের সঙ্গে বিপ্লব মিত্রের রাজনৈতিক মনোমালিন্যে কারো অজানা নয় বালুরঘাটবাসীর।এরপর লোকসভা ভোটে অভিমানে দল ছেড়ে যোগ দেয় বিজেপিতে।এই সময়ের মাঝখানে আত্রেয়ী দিয়ে গড়িয়েছে অনেকজল।শুক্রবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে ফের একবার দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলে ফিরলেন বিপ্লববাবুর ভাই প্রশান্ত মিত্রও। ২০২১-এর কঠিন লড়াইয়ে বিপ্লব মিত্রকে বাইরে রেখে লড়াই করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তাই তড়িঘড়ি বিপ্লববাবুর প্রবল বিরোধী অর্পিতা ঘোষকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে, রাজনৈতিক অনুগামী বলে পরিচিত গৌতম দাসকে জেলা সভাপতি করে কার্যত বিপ্লবকেই ফেরানোর রাস্তায় প্রশস্ত করতে চেয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। অর্পিতা জামানা অবসানে…
Read More
রাম মন্দিরের ভূমি পুজোয় অংশগ্রহণ করতে পারবেন  না  মোদি, মোহন ভাগবৎ

রাম মন্দিরের ভূমি পুজোয় অংশগ্রহণ করতে পারবেন না মোদি, মোহন ভাগবৎ

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় যেতে পারবেন না মোদি, ভাগবত,আদবানি সহ বিজেপির মুখরা।আগামী ৫আগস্ট রয়েছে রাম মন্দিরের ভুমিপূজা অনুষ্ঠান।আর এখানে ষাটোর্ধ্ব বিজেপি নেতাদের যেতে বারণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।আর নিয়মের গেরোয় পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মোহন ভাগবত, আদবানি,মুরলী মোহন জোশিরা।যারা রামমন্দির আন্দোলনের প্রথমভাগ থেকে প্রথমসারিতে উপস্থিত ছিলেন জুন মাসে ধর্মীয় স্থানে প্রবেশ করা নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে, কোভিড পরিস্থিতিতে ৬৫ বছরের ঊর্ধ্বে, ১০ বছরের নিচে, গর্ভবতী মহিলা এবং কোমর্বিড রোগীরা ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবে না। দেশের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে এই নিয়মাবলী পালন করার নির্দেশিকা রয়েছে। চলতি সপ্তাহে…
Read More
আলিপুরদুয়ারের তুফানগঞ্জে বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার,চাঞ্চল্য

আলিপুরদুয়ারের তুফানগঞ্জে বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার,চাঞ্চল্য

 শুক্রবার সকালে বিজেপি পার্টি অফিসের সামনে একটি তাজা বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের তুফানগঞ্জে । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ চিলাখানা বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Read More
এক দিনে ২৫ জন নার্স-স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত বেলেঘাটা আইডিতে

এক দিনে ২৫ জন নার্স-স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত বেলেঘাটা আইডিতে

গভীর উদ্বেগে স্বাস্থ্য ভবন। এই প্রথম বেলেঘাটা আইডি হাসপাতালের নার্স ও চতুর্থ শ্রেণির কর্মী মিলিয়ে এক দিনে ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। একসঙ্গে এত জন সংক্রামিত হওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড সংক্রমণের ঘটনা এই প্রথম নয়। পরিষেবা দিতে গিয়ে তাঁরাও আক্রান্ত হচ্ছেন। কিন্তু করোনা চিকিৎসার অন্যতম প্রধান হাসপাতাল বেলেঘাটা আইডির মতো জায়গায় এক দিনে এত জন নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই চাপ তৈরি হয়েছে। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে রয়েছেন সাত জন নার্স। বাকিরা চতুর্থ শ্রেণির কর্মী। বেলেঘাটা আইডি সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের কয়েক জনকে…
Read More
রাজনীতি করতে গিয়ে সোমেন মিত্রকে  পাশে পেয়েছি অভিভাবক : শঙ্কর মালাকার

রাজনীতি করতে গিয়ে সোমেন মিত্রকে পাশে পেয়েছি অভিভাবক : শঙ্কর মালাকার

সোমেন মিত্রর জন্যই আজ আমি কংগ্রেসের নেতা।তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও স্মৃতিচ্চারন করতে গিয়ে একথাই বললেন প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা তথা মাটিগারা নক্সালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর মালাকার। এদিন সোমেন মিত্রের স্মৃতিচ্চারন করতে গিয়ে শংকর মালাকার বলেন, তিনি ১৯৭৭ সাল থেকে একসাথে রাজনীতি করছেন সোমেন মিত্রের সাথে। সোমেন মিত্রের অসীম ধৈর্য, সহনশীলতা, মায়া মমতা তাকে বারবার আকৃষ্ট করেছে তাকে।শঙ্কর বাবু জানিয়েছেন "ওনার জন্যই আজ আমি কংগ্রেসের নেতা। রাজনীতি করতে গিয়ে তাকে যেমন আমি পাশে পেয়েছি অভিভাবক হিসেবে, তেমনই তাকে পেয়েছি বন্ধু, দাদা, সহকর্মী হিসেবে। সোমেন মিত্রের সাথে বহু আন্দোলনের সাক্ষী থেকেছেন তিনি। তার মৃত্যুতে বাংলার রাজনীতিতে অপূরনীয় শূন্যতা তৈরি হল।"
Read More