editor

11195 Posts
উদ্ধার হল জালনোট ছবং সোনার বিস্কুট, ধৃত নয়

উদ্ধার হল জালনোট ছবং সোনার বিস্কুট, ধৃত নয়

কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের হাতে জালনোট ও সোনার বিস্কুট সহ গ্রেফতার নয়জন দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে ডাওয়াগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ ও এসএসবি’র ১৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। পরবর্তীতে একটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট ও জালনোট উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে আটক করা হয় একটি বাইক।ধৃতরা জালনোট ও সোনার বিস্কুট নিয়ে কোচবিহার থেকে অসমে যাচ্ছিল।ধৃতদের কাছ থেকে ১ কোটি টাকার ওপরে জালনোট সহ ১৭টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ ধৃতদের আদালতে তোলা হবে। এবং খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে তদন্তে নামবে পুলিশ।
Read More
যাত্রীবাহী বাসে দুঃসাহসিক ডাকাতি, লুঠপাঠ

যাত্রীবাহী বাসে দুঃসাহসিক ডাকাতি, লুঠপাঠ

বড়সড় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জলপাইগুড়ির ময়নাগুড়ি জাতীয় সড়কে । জানা গিয়েছে গতকাল রাতে করিমপুরগামী এক বেসরকারি দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনা ঘটেছে । সূত্রের খবর পাঁচ সাতজনের একটি ডাকাত দল ময়নাগুড়ির হসুলডাঙ্গা সংলগ্ন স্থানে যাত্রীবেশে বাসে উঠে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাঠ চালায় । খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ এবং জলপাইগুড়ি থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা রাতেই ঘটনাস্থলে পৌঁছায় । গভীররাতে যাত্রীদের ময়নাগুড়ি থানায় নিয়ে আসে পুলিশ। বাসে থাকা যাত্রীদের কথামতো জানা গিয়েছে এদিন পাঁচ সাত জন দুষ্কৃতীর দল বাসে উঠে ময়নাগুড়ির জাতীয় সড়কের ফাঁকা জায়গায় এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত যাত্রীদের টাকা, গয়না, দামি ফোন লুঠ করে । সেইসঙ্গে যাত্রীদেরকে ব্যাপক মারধর করে…
Read More
আইসিআইসিআই এনএসডিএল চুক্তি

আইসিআইসিআই এনএসডিএল চুক্তি

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এক কর্পোরেট এজেন্সি চুক্তিতে আবদ্ধ হল এনএসডিএল পেমেন্টস ব্যাংকের সঙ্গে। এই চুক্তি অনুসারে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ তার প্রোটেকশন ও সেভিংস প্রোডাক্টগুলি দেবে এনএসডিএল পেমেন্টস ব্যাংকের গ্রাহকদের। বীমার আওতার বাইরে থাকা মানুষজনের সুবিধার জন্য আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এই উদ্যোগ নিয়েছে, যাতে এনএসডিএল পেমেন্টস ব্যাংকের গ্রাহকরা সহজেই বীমার সুবিধা গ্রহণ করতে পারেন। প্রথম পর্যায়ে ‘আইপ্রোটেক্ট স্মার্ট’ (একটি প্রোটেকশন-যুক্ত টার্ম প্ল্যান) ও ‘আইসিআইসিআই প্রু এএসআইপি’ সেভিংস প্রোডাক্ট চালু করা হবে, যা ম্যাচিউরিটির সুবিধার গ্যারান্টি দেবে।
Read More
অ্যাভনের ক্যাম্পেন – ‘ওয়াচ মি নাও’

অ্যাভনের ক্যাম্পেন – ‘ওয়াচ মি নাও’

‘ওয়াচ মি নাও’ নামে এক নতুন ব্র্যান্ড ক্যাম্পেন শুরু করল বিউটি কোম্পানি অ্যাভন। অ্যাভনের ১৩৫তম জন্মদিনটিকে চিহ্নিত করে আনা হল ‘ওয়াচ মি নাও’। মহিলাদের জীবনকে সৌন্দর্যময় করে তোলা অ্যাভন তার নিজের বর্তমান অবস্থানকে এবার আরও পরিবর্তিত করল – ইনোভেটিভ, বোল্ড ও ইনক্লুসিভ ব্র্যান্ড হিসেবে।  এতে অ্যাভনের কর্মময় ঐতিহ্য পরিস্ফুট হয়েছে, যেখানে সৌন্দর্য ব্যবহৃত হয়েছে মানুষের নিজের শর্তে সুযোগ সৃষ্টির কাজে। অ্যাভন ব্র্যান্ড, তার কর্মীদল, কাজকর্ম ও প্রোডাক্টসের সাফল্য উদযাপিত হয়েছে এটিতে।  নতুন ক্যাম্পেন ‘ওয়াচ মি নাও’-এ রাখা হয়েছে অ্যাভনের নতুন ভিস্যুয়াল আইডেন্টিটি ও কয়েক দশকে এই প্রথম অ্যাভনের লোগোর আপডেট। এটি এই ব্র্যান্ডের অগণিত বিউটি অ্যাডভাইসর ও গ্রাহকদের কাছে বয়ে…
Read More
ভারতীয় সেনাদের শরীরে করোনার থাবায় চিন্তায় প্রশাসন

ভারতীয় সেনাদের শরীরে করোনার থাবায় চিন্তায় প্রশাসন

করোনার থাবায় দেশের সুরক্ষার কী হবে? লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানালেন, এখনও পর্যন্ত দেশের ৩২,২৩৮ জন আধাসামরিক জওয়ান করোনা আক্রান্ত। উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা শিবিরে করোনার থাবা নিঃসন্দেহে চিন্তা বা রাজ্য প্রশাসনের। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ৯১৫৮ জন আধাসামরিক জওয়ান, ৮৯৩৪ জন বি.এস.এফ জওয়ান, ৫৫৪৪ জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স , ৩৩৮০ জন ইন্দো তিবেটান বর্ডার পুলিশ, সশস্ত্র সীমা বল এর ৩২৫১ জন, অসম রাইফেলস এর ১৭৪১ জন এবং ২২৫ জন এন.এস.জি কমান্ডার এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত।
Read More
হাসপাতালের কর্মীদের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ আলিপুরদুয়ারে

হাসপাতালের কর্মীদের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক রোগীর বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল । অভিযোগ মুমূর্ষু রোগীর ইসিজি রিপোর্ট না করাতেই মৃত্যুর অভিযোগ উঠছে । জানা গেছে আজ সকালে বছর বত্রিশের এক যুবক শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা রোগীকে ইসিজি রিপোর্ট করতে বলেন । কিন্তু রোগীর পরিবার রোগীকে নিয়ে ইসিজি করতে গেলে দায়িত্ব প্রাপ্ত কর্মীরা ঘর বন্ধ করে চলে যান । ইসিজি রিপোর্ট না করেই মুমূর্ষু রোগীকে ফেলে রাখার জন্যই মৃত্যু ঘটেছে এই অভিযোগে রোগীর পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখায় ।এ ব্যাপারে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারকে অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন ।সুপার চিন্ময় বর্মন বলেন,রোগী খুব খারাপ অবস্থায় ছিল ।সব কিছু খতিয়ে…
Read More
মি টুতে অভিযুক্ত পরিচালক অনুরাগ কাশ্যপ

মি টুতে অভিযুক্ত পরিচালক অনুরাগ কাশ্যপ

মি টু মামলায় আবারও সরগরম বলিউড। এবার অভিযোগের তীর পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে । একের পর এক ঘটনার প্রবাহ যেন থামতেই চাইছে না আরব সাগরের তীরে । লকডাউন শুরুর পর থেকেই বলি-পাড়ায় ঘটনার ঘনঘটা । মৃত্যু, শোক, বিতর্ক, কাদা ছোড়াছুড়ি, প্রতিহিংসা সবটাই চলছে পুরোদমে । সম্প্রতি মি টু অভিযোগে অভিযুক্ত হয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ । ৩০ বছরের নায়িকা পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন । পায়েলের অভিযোগ, অনুরাগ তাঁকে যৌন হেনস্থা করেছেন । বাড়িতে ডেকে এনে ঘরে ঢুকিয়ে তাঁকে পোশাক খুলে ফেলতে বলেছিলেন কাশ্যপ । নিজেও জামাকাপড় খুলতে শুরু করেন । কোনওরকমে সে কাজে বাধা দেন পায়েল ।
Read More
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে খলিসামারিতে

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে খলিসামারিতে

দীর্ঘ আট বছর পর অবশেষে পঞ্চানন বর্মার জন্মভিটাতে হচ্ছে কোচবিহার পঞ্চাননবর্মা ইউনিভার্সিটির ক্যাম্পাস। ২০১২ সালে কোচবিহারে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় নির্মাণ শুরু হয় কোচবিহার শহর সংলগ্ন । যদিও জেলার মানুষের দাবি ছিল পঞ্চানন বর্মার জন্মস্থান মাথাভাঙ্গার খলিসমারীতেই এই বিশ্ব বিদ্যালয় তৈরি হোক। কিন্তু সেসময় রাজ্যসরকার নানা কারণে সেই স্থানে নির্মাণ করতে পারেননি । কিন্তু গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন কোচবিহারের দীর্ঘদিনের দাবি মেনে খলিসমারীতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হচ্ছে । এর পাশাপাশি সেখানে একটি সংগ্রহশালাও তৈরি করবে রাজ্য সরকার এমনটাই জানা গেছে সূত্রের মারফত । কোচবিহার পঞ্চাননবর্মা বিস্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পেয়ে খুশি কোচবিহারবাসী ।
Read More
শিলিগুড়িতে স্টেডিয়াম চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রিকেট লাভার্স এসোসিয়েশনের

শিলিগুড়িতে স্টেডিয়াম চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রিকেট লাভার্স এসোসিয়েশনের

শিলিগুড়ির দীর্ঘদিনের দাবি ক্রিকেট স্টেডিয়াম তৈরিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ক্রিকেট লাভার্স এসোসিয়েশন । জানা গিয়েছে আন্তর্জাতিক দিক গুরুত্বপূর্ন তথা উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হোক এদাবী দীর্ঘদিনের । শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী তে ১৫ একাডে ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানিয়ে মনোজ ভার্মার নেতৃত্বে পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এই সংগঠনের সদস্যরা । ক্রিকেট লাভার্স এসোসিয়েশন পক্ষ থেকে মনোজ বার্মা জানান সংগঠন পক্ষ থেকে শিলিগুড়িতে শিগ্রিই এক ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানানো হয়েছে । তিনি জানান ক্রিকেট গ্রাউন্ড না থাকায় শিলিগুড়িতে ক্রিকেট খেলোয়াড়দের ভীষণ অসুবিধে হয় । তারা ভালো করে…
Read More
ক্রিকেট গ্রাউন্ড তৈরীর দাবি ক্রিকেট লাভার্স এসোসিয়েশনের

ক্রিকেট গ্রাউন্ড তৈরীর দাবি ক্রিকেট লাভার্স এসোসিয়েশনের

শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী তে ১৫ একাড জায়গায় ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানিয়ে সোমবার ক্রিকেট লাভার্স এসোসিয়েশন পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কে স্বারকলিপি পাঠানো হয়েছে। সংগঠনের সদস্য মাজন বার্মা নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের মাধ্যমে মুখ্যমন্ত্রী কে স্বারক লিপি পাঠান । ক্রিকেট লাভার্স এসোসিয়েশন পক্ষ থেকে মনোজ বার্মা জানান, সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়িতে শীঘ্রই এক ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানানো হয়েছে। তিনি জানান ক্রিকেট গ্রাউন্ড না থাকায় শিলিগুড়িতে ক্রিকেট খেলোয়াড়দের ভীষণ অসুবিধের সম্মুখীন হতে হয় । তারা ভালো করে প্রাক্টিস করতে পাচ্ছে না।
Read More
ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির

ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির

সোমবার ভারতীয় যুবো মোর্চার পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাসে সেচ্ছায় রক্ত দান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ফিতা কেটে শিবিরের উদ্বোধন করেন ভারতীয় যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌতম বিশ্বাস ও ইসলামপুর বিধানসভার অবসার্ভার সৌমরূপ মন্ডল। গৌতম বিশ্বাস রক্তদান করে এই শিবিরের শুভ সূচনা করেন। সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানান বিজেপি শহর মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য।
Read More
কলেজ অস্থায়ী কর্মচারীদের উত্তরকন্যা অভিযান শিলিগুড়িতে

কলেজ অস্থায়ী কর্মচারীদের উত্তরকন্যা অভিযান শিলিগুড়িতে

কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরনের দাবিতে আজ উত্তরকন্যা অভিযান করল পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি । যদিও তাদের এই প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ । জানা গিয়েছে দীর্ঘদিন ধরে স্থায়ীকরনের দাবি জানিয়ে আসছে কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীরা । কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পায়নি তারা । তাই সারা রাজ্যের সঙ্গে শিলিগুড়িতেও উত্তরকন্যা অভিযানে নামে কলেজের অস্থায়ী কর্মচারীরা । সূত্রের খবর মিছিল টি উত্তরকন্যা যাওয়ার আগেই মার্ডার মোড় সংলগ্ন এলাকায় ব্যারিকেড লাগিয়ে আটকে দেয় পুলিশ । এদিন মিছিলে রাজ্য কমিটির সভাপতি মেহবুব আলী অভিযোগ করে জানিয়েছেন যে কলেজে গেস্ট লেকচারারদের শিক্ষামন্ত্রী এপ্রুভাল দিলেও দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া কলেজের অস্থায়ী কর্মীদের ভবিষ্যত নিয়ে…
Read More
সোনির নতুন ডিজিটাল ভয়েস রেকর্ডার

সোনির নতুন ডিজিটাল ভয়েস রেকর্ডার

ভয়েস রেকর্ডার রেঞ্জে নতুন সংযোজন ঘটাল সোনি ইন্ডিয়া, নিয়ে এল আইসিডি-পিএক্স৪৭০। সুপিরিয়র ভয়েস ক্লারিটি-সহ এর হাই কোয়ালিটি ও রিলায়েবল রেকর্ডিং গ্রাহকদের আকর্ষণ করবে। এতে রয়েছে ৪জিবি ইন্টারনাল মেমোরি। এই রেকর্ডার সর্বোচ্চ ৫৯ ঘন্টা ৩৫ মিনিট স্টিরিয়ো রেকর্ডিং টাইম দেবে। ব্যবহারকারীরা মাইক্রো এসডি কার্ড দ্বারা মেমোরি ক্ষমতা ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন, যার ফলে রেকর্ডিং টাইম ৫৩৬ ঘন্টারও বেশি বাড়ান যাবে। কম্পিউটারের সঙ্গে ফাইল ট্রান্সফারও বেশ দ্রুত ও সহজ। হাই-সেন্সিটিভিটি লো-নয়েজ এস-মাইক্রোফোন থাকায় বাড়তি ব্যাকগ্রাউন্ড নয়েজ ছাড়াই অস্পষ্ট শব্দও রেকর্ড করা সম্ভব হবে। আইসিডি-পিএক্স৪৭০ ডিজিটাল ভয়েস রেকর্ডার সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, মেজর ইলেক্টরনিক…
Read More
আজ থেকে খুলছে সরকারি স্কুল, স্বাস্থ্যবিধি হবে পঠনপাঠন

আজ থেকে খুলছে সরকারি স্কুল, স্বাস্থ্যবিধি হবে পঠনপাঠন

দীর্ঘ পাঁচমাস পর শুরু হচ্ছে পঠনপাঠন । দেশের একাধিক রাজ্যে করোনা আবহের মধ্যেও খুলছে স্কুল। কোভিড পরিস্থিতির মধ্যেও দেশের সব ক্ষেত্রেই পরিবেশ স্বাভাবিক করতে এখন বিশাল চ্যালেঞ্জ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে । ইতিমধ্যে নিউ নর্মাল পরিস্থিতি নিয়ে আসাম, বিহার, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব সহ একাধিক রাজ্যে শুরু হচ্ছে পঠনপাঠন। তবে ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক নয় । নির্দিষ্ট শারীরিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গানে নিয়মিত চেকআপ সহ নানা নিয়মনীতি মেনেই শুরু হবে ক্লাস । তবে এই ক্লাস হবে শুধুমাত্র নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের । সব ক্লাসও একসঙ্গে শুরু হচ্ছে না, ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ক্লাস আপাতত শুরু হচ্ছে , শিক্ষকরা…
Read More