editor

10320 Posts
ভালোবাসার দিনে ভালোবাসার পাত্রী কে চাকু মারলো স্বামী

ভালোবাসার দিনে ভালোবাসার পাত্রী কে চাকু মারলো স্বামী

আজ ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই ভালোবাসার দিনে ভালোবাসার পাত্রী কে চাকু মারলো স্বামী। বিচ্ছেদের পরেও অত্যাচারিত স্ত্রী। পণের লক্ষ লক্ষ টাকা ফেরত চাওয়াই খোলা রাস্তায় আক্রান্ত হতে হল স্ত্রীকে। গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। ঘটনাকে ঘিরে শোরগোল মালদহের চাঁচলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ওই গৃহ বধূর নাম রুজি খাতুন (২০)। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বরুই এলাকায়। পরিবারের সম্মতিক্রমে মাস ছয়েক আগে চাঁচল থানার সিঙ্গিয়া এলাকার যুবক আব্দুল গনির সঙ্গে বিবাহ হয় রুজি খাতুনের। বিয়ের পর থেকে শুরু হয় নানান অশান্তি। বিয়ের পনের জন্য স্ত্রীর সঙ্গে নানান অত্যাচার শুরু করে স্বামী আব্দুল গনি। স্বামীর অত্যাচার…
Read More
আবারো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে

আবারো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে

আবারো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এলো। মদ বিক্রির প্রতিবাদ করাই তৃণমূলের অঞ্চল যুব সহ-সভাপতির বাড়িতে হামলা। রাস্তায় ফেলে যুব অঞ্চল সহ-সভাপতির বাবাকে লোহার রোড দিয়ে মারধর করার পাশাপাশি স্ত্রীকেও মারধর ও শ্লীতাহানি করার অভিযোগ তৃনমূল অঞ্চলের উপপ্রধান সনেকা মন্ডল ও তার দলবলের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর অঞ্চলের গোপালপুর এলাকায়। আক্রান্ত পরিবার উপপ্রধান ও তার দলবলের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও উপপ্রধান জানিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যারা নিজেকে তৃণমূল বলছে তারা দলের কেউ নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,…
Read More
তুমুল উন্মাদনায় কোচবিহারে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গের প্রথম হেরিটেজ ট্রেজার হান্ট

তুমুল উন্মাদনায় কোচবিহারে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গের প্রথম হেরিটেজ ট্রেজার হান্ট

দেশ বিদেশের বিভিন্ন হেরিটেজ শহরে এই ধরনের রেসের কথা এতদিন দেখা গেছে সংবাদপত্রের পাতায় কিংবা টিভির পর্দায়। আর এবার সেটা চাক্ষুস করা গেল একদম আমাদের প্রিয় কোচবিহার শহরের বুকে। গত ৪ ফেব্রুয়ারি এই ঐতিহাসিক রানের সাক্ষ্মী হয়ে থাকল কোচবিহারবাসী। আর এরজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য আয়োজক কোচবিহার হেরিটেজ রাইডার সোসাইটির। কোচবিহার স্টেডিয়ামে এই রেসে ফ্ল্যাগশিপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক পবন কাদিয়ান। প্রথম বারেই এই ট্রেজার রান হয়ে উঠল আর্ন্তজাতিক। ভূটান থেকে অংশ নিতে এসেছিল ১২ জন এবং বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন একজন। সব মিলিয়ে এই ট্রেজার রানে ৭৫ টি টুহুইলারে ১৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। সহযোগিতার…
Read More
৬০০ জন শ্রমিকদের হাতে আইডেন্টিটি কার্ড তুলে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৬০০ জন শ্রমিকদের হাতে আইডেন্টিটি কার্ড তুলে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

শ্রম দপ্তরের পক্ষ থেকে আজ জয়ন্তিকা চা বাগানের ১৩৪৫ জন শ্রমিকদের মধ্যে থেকে ৬০০ জন শ্রমিকদের হাতে শ্রম দপ্তরের শ্রমিক আইডেন্টিটি কার্ড তুলে দিলেন বিল্ডিং ও নির্মিত বোর্ডের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ শ্রমিকদের কে সামনে রেখে রাজ্য সরকার শ্রমিকদের নিয়ে কি কি উন্নয়নমূলক কাজ করেছে এবং পরবর্তীতে কি কি করা হবে, সেই বার্তা তুলে ধরেন। ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির সভায় এসে শ্রম দপ্তরকে নির্দেশ দেন শ্রমিক আইডেন্টিটি কার্ডের নির্দেশ দেওয়ার দুদিন পরেই ডুয়ার্সের দুটি বাগানে এই কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাগানে শ্রমিক আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে, আজ ফাঁসিদেওয়া ব্লকের জয়ন্তিকা চা বাগানে দেওয়া হলো। ১৩৪৫ জনের…
Read More
এক বছরের টক টু মেয়রের রিপোর্ট কার্ড প্রকাশ করলো পুর বোর্ড

এক বছরের টক টু মেয়রের রিপোর্ট কার্ড প্রকাশ করলো পুর বোর্ড

পৌরনিগমের ক্ষমতায় আসার পর এক বছরের টক টু মেয়রের রিপোর্ট কার্ড প্রকাশ করলো বোর্ড। সোমবার দলীয় কাউন্সিলারদের উপস্থিতিতে ওই রিপোর্ট কার্ড প্রকাশ করেন মেয়র গৌতম দেব। পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ মেয়র পারিষদ ও বোরো চেয়ারম্যানরাও। এই রিপোর্ট কার্ডই আগামীতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে পৌরনিগম সূত্রে জানা গিয়েছে। তবে এদিনের অনুষ্ঠানে বিরোধী দলের কাউন্সিলাররা অনুপস্থিত ছিলেন। ২২শে ফেব্রুয়ারি টক টু মেয়রের মতো ক্ষমতায় আসা বর্তমান পুর বোর্ডের সফলতা ও উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে বলেও জানিয়েছেন মেয়র।
Read More
ডিএ-র দাবিতে কর্ম বিরতির ডাক দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ

ডিএ-র দাবিতে কর্ম বিরতির ডাক দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ

বকেয়া ডিএ-র দাবিতে পূর্ণ দিবস কর্ম বিরতির ডাক দিয়ে জেলা জুড়ে অবস্থানে বিক্ষোভে বসেছে সরকারি কর্মচারীরা। সোমবার সকাল থেকেই বকেয়া ডিএ-র দাবিতে প্ল্যাকার্ড হাতে কোচবিহার আদালতের সামনে অবস্থান-বিক্ষোভে বসে সরকারি কর্মচারীরা।একই সঙ্গে এদিন তুফানগঞ্জ মহকুমা আদালত চত্বরে বিক্ষোভে বসলেন সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের কর্মচারীদের প্রাপ্য ডিএ দেওয়া নিয়ে সরকারের কোন সদ ইচ্ছা না দেখতে পাওয়ায়, বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছভাবে নিয়োগ সমেত বকেয়া ডিএ-র দাবিতে এদিন পূর্ণ দিবস কর্ম বিরতির ডাক দেন কোর্ট এমপ্লয়িজ এসোসিয়েশন।
Read More
অনুষ্ঠিত হল ডিএসএ এর বার্ষিক ক্রীড়া প্রোতিযোগিতা

অনুষ্ঠিত হল ডিএসএ এর বার্ষিক ক্রীড়া প্রোতিযোগিতা

গত ১১ ফেব্রুয়ারি কোচবিহার স্টেডিয়ামে অনুষ্ঠিত হল কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৪ তম বার্ষিক ক্রীড়া প্রোতিযোগিতা। ৪ টি মহকুমা ও ২৬ টি ক্লাবের মোট ৪১২ জন প্রতিযোগী এই বার্ষিক ক্রীড়ায় অংশ নেয়। এদিন সকাল ১১ টা থেকে খেলা শুরু হয়ে সারাদিন খেলা চলে। এদিনের বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। অনূর্দ্ধ ১৪,১৬,১৮,২০,৩৫ পুরুষ ও মহিলা বিভাগে মোট ৯৬ টি অ্যাথলেটিক্স ইভেন্ট এদিন অনুষ্ঠিত হয়। ২১৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় কোচবিহার টাউন ক্লাব। এই নিয়ে পরপর তিনবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নের হ্যাট্রিক করল কোচবিহার টাউন ক্লাব। রানার্স খাগড়াবাড়ি ক্লাব পায় ১৫২ পয়েন্ট। এই বার্ষিক ক্রীড়ার প্রতিটি বিভাগের…
Read More
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতি

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতি

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতি। ধৃতরা এলাকায় দাগি অপরাধী হিসেবে পরিচিত। গভীর রাতে নাকা চেক পয়েন্ট থেকে পুলিশের জালে এই দুই দুষ্কৃতি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোটের আগে সমাজ বিরোধীদের দিয়ে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে শাসকদল। বিস্ফোরক অভিযোগ বিজেপির। মমতার জামানায় অপরাধীরা ছাড় পায় না পাল্টা তৃণমূল। মালদা জেলার বাংলা-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। গতকাল রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত সালালপুর নাকা চেকিং পয়েন্টে এ এস আই জাকির হোসেনের নেতৃত্বে বিশেষ চেকিং চলছিল। সেই সময় দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশের খাতায় এর আগেও…
Read More
গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির কর্মকর্তাদের পদযাত্রা

গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির কর্মকর্তাদের পদযাত্রা

ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্দশার কথা জনসমক্ষে তুলে ধরতে পদযাত্রার আয়োজন করলো গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির কর্মকর্তারা। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মালদার ভূতনি এলাকা থেকে শুরু হবে এই পদযাত্রা। এক সপ্তাহ ধরে চলবে মালদা বিভিন্ন এলাকা দিয়ে এই পদযাত্রা। ২১ ফেব্রুয়ারি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর এলাকায় শেষ হবে এই পদযাত্রাটি । পদযাত্রার শুরু এবং শেষ যেখানে হবে সেই দুটি এলাকায় মূলত গঙ্গা ভাঙ্গন কবলিত।দীর্ঘ কয়েক দশক ধরে ভাঙ্গনে সর্বশ্রান্ত হয়ে রয়েছে কয়েক হাজার পরিবার। তাদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং নানান দাবির বিষয় নিয়েই মূলত এই পদযাত্রার আয়োজন করেছে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির কর্মকর্তারা। এই পদযাত্রায় কয়েক হাজার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষেরা…
Read More
শিব চতুর্দশী তিথিতে ১৫ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে জটেশ্বরে

শিব চতুর্দশী তিথিতে ১৫ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে জটেশ্বরে

প্রতি বছরই শিব চতুর্দশী তিথিতে মেলা বসে জটেশ্বরের গরুহাটির মাঠে। এই মেলা ১৫ দিন ধরে চলে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে মেলা বসে। প্রতি বছর লক্ষ্য করা যায় বিভিন্ন এলাকা থেকে প্রচুর পুণ্যার্থীর আগমণ হয় জটেশ্বর শিব মন্দিরে। এবিষয়ে জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, "আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশী শুরু হতে চলেছে। শোভা যাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয়। খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় বলে জানান তিনি।" এবারে শিব চতুর্দশী উপলক্ষে পনেরোদিন মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।"…
Read More
বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ‍্যে জায়গা করে নিয়েছে ভ‍্যালেন্টাইনস উইক

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ‍্যে জায়গা করে নিয়েছে ভ‍্যালেন্টাইনস উইক

ফেব্রুয়ারি মানেই "ভালবাসার মরশুম"। ভালবাসার দিন অর্থাৎ ভ‍্যালেনটাইন ডে পালনের মধ‍্য দিয়েই শুধু এই মরশুম উদযাপিত হয় না। বরং ক‍্যালেন্ডারের দিন ধরে চলে প্রতিটি দিন পালন। তার মধ্যে রোজ ডে, চোকলেট ডে, টেডি ডে অন্যতম। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ‍্যে জায়গা করে নিয়েছে ভ‍্যালেন্টাইনস উইক। আর এই ভ‍্যালেনটাইন উইকে টেডি বিয়ার নিয়ে আলাদা উন্মাদনা দেখা যায় বর্তমান প্রজন্মের মধ‍্যে। আর এরফলে লক্ষ্মীলাভ হচ্ছে ব‍্যবসায়ীদের। আলিপুরদুয়ার জেলার কালচিনি, মাদারিহাট, আলিপুরদুয়ার, হ‍্যামিল্টণগঞ্জে উপহারের দোকানগুলিতে গেলে দেখা যাচ্ছে টেডি বিয়ার দিয়ে সাজানো রয়েছে দোকান। আড়াইশো থেকে দশ হাজারের মধ‍্যে বিভিন্ন মাপের টেডি রয়েছে সেখানে। তবে আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ‍্যে টেডি বিয়ার…
Read More
বহুগ্রন্থ প্রণেতা সৈয়দা রুখসানা জামান শানু’র গবেষণা মুলক গ্রন্থ ; “সুরের কবি, গানের কবি লোকসাহিত্য সম্রাট কবি জসীম উদ্দীন”

বহুগ্রন্থ প্রণেতা সৈয়দা রুখসানা জামান শানু’র গবেষণা মুলক গ্রন্থ ; “সুরের কবি, গানের কবি লোকসাহিত্য সম্রাট কবি জসীম উদ্দীন”

বই রিভিউ : ডাক্তার মফিজুল ইসলাম মান্টু পরিতাপের কথা যে সাম্প্রতিক সময়কালের সাহিত্য-সংস্কৃতি পরিমন্ডলে প্রায় অনুচ্চারিত নাম পল্লীকবি জসীম উদ্দীন। অথচ পল্লীকবীর প্রতি গভীর শ্রদ্ধা অভিবাদন না জানাতে পারাটা বাংলাসাহিত্য অনুরাগীদের জন্য দুর্ভাগ্যের। আনন্দের বার্তায় জানাতে চাই উপরে  উল্লেখ্য পরিতাপ আক্ষেপ মোচনে অসামান্য  এক কাজ করেছেন যত্নশীল পরিমার্জিত রুচিশীল লেখক সৈয়দা রুখসানা জামান শানু।তিনি রংপুর শহরের গূণীকন্যা,এখন থাকেন সৈয়দপুরে। গত ২৫ নভেম্বর ২০২২ রংপুরের সাফল্য সাহিত্য গোষ্ঠী আয়োজিত এক সাহিত্যসভা মঞ্চে তাঁর সাথে আহুত হয়ে পরিচয়ের সুত্রে গ্রন্থটি লেখকের কাছ থেকে  শুভেচ্ছা উপহার পেলাম। তারপর এর পাঠ শেষে  বইয়ের ভেতরের বিষয়গুলি নিয়ে বেশ ক'দিন ধ্যানমগ্ন থাকতে হলো। গ্রন্থ লেখক যথার্তই…
Read More
রাতের আলোতে এই প্রথম “স্পোর্টস মিট” হতে চলেছে শহর শিলিগুড়িতে

রাতের আলোতে এই প্রথম “স্পোর্টস মিট” হতে চলেছে শহর শিলিগুড়িতে

রাতের আলোতে এই প্রথম "স্পোর্টস মিট" হতে চলেছে এশহর শিলিগুড়িতে। "শিলিগুড়ি এ্যাথালেটিকস ওয়েলফেয়ার অর্গানাইজেশন" এর পরিচালনায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ৬৫০ জন প্রতিযোগী ৫২টি বিভিন্ন খেলায় ভাগ নেবেন।সংস্থার মুখপাত্র বিশ্বনাথ ঘোষ এক প্রশ্নের উত্তরে জানান রাতের আলোতে এই প্রথম অংশ নিতে চলেছে খেলোয়াড়েরা।তাদের মুল উদ্দেশ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের উৎসাহ প্রদান করা।এছাড়াও সেরা খেলোয়াড় কে অর্থে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।আগামীকাল সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে স্পোর্টস মিট বলে জানান বিশ্বনাথবাবু। এবছরের সার্থকতা দেখে আগামীতে প্রতি বছর এই বার্ষিক স্পোর্টস মিট করাবার ভাবনা চিন্তায় রয়েছে তারা।আগামীকাল এই স্পোর্টস মিটের শুভ…
Read More
শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল কর্মীরা

শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল কর্মীরা

ক‍্যাম্প করে এবার শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল বিভাগের কর্মীরা। কোথাও হঠাৎ করে আগুন ধরে গেলে চটজলদি কিভাবে তা নেভাতে হবে তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।গত কয়েকমাস ধরেই জলপাইগুড়ি‌র বিভিন্ন হাসপাতাল ও সরকারি দপ্তর‌ গুলোতে আগুন নেভানোর প্রশিক্ষণ দিয়ে আসছেন জলপাইগুড়ির দমকল বিভাগের কর্মীরা। এবার জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় শপিং মলে কর্মরত কর্মীদের নিয়ে একটি শিবির করে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। হঠাৎ কোথাও আগুন লেগে গেলে দমকল বাহিনী আসার আগে‌ই কিভাবে আগুন নেভাতে হবে তা হাতে কলমে শেখানো হয়। এছাড়াও শপিং মল‌গুলোতে আগুন নেভানোর জিনিসপত্র ঠিকমতো রয়েছে কিনা তাও খতিয়ে দেখে‌ন দমকল বিভাগের…
Read More