editor

10319 Posts
বিহারে ভেঙে পড়ল কোটি টাকার ব্রিজ

বিহারে ভেঙে পড়ল কোটি টাকার ব্রিজ

এক মাসও কাটল না। তারমধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। মাত্র ২৯ দিন আগেই বিহারের গণ্ডক নদীর উপর ২৬৩ কোটি টাকা খরচ করে তৈরি করা ব্রিজের উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের গোপালগঞ্জ এলাকায় গণ্ডক নদীর উপর তৈরি সাট্টারঘাট ব্রিজের একটা অংশ ভেঙে পড়েছে বুধবার। সূত্রের খবর, জলস্তর বেড়ে যাওয়ার ফলে রাস্তার সঙ্গে ব্রিজের সংযোগস্থলে থাকা কালভার্টটি ব্রিজের চাপ সহ্য করতে পারেনি। ফলে সেটি ভেঙে পড়ে। এর ফলে ব্রিজের একটা অংশ নিশ্চিহ্ন হয়ে পড়ে। এভাবে ব্রিজ ভেঙে পড়ায় উত্তর বিহারের একাধিক জেলা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাষ্ট্রীয় জনতা দল নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব কটাক্ষ করে বলেন,…
Read More
সিল হল জোয়া আখতারের বিল্ডিং

সিল হল জোয়া আখতারের বিল্ডিং

মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের ব্যান্ডস্ট্যান্ডের রেখার বাংলোর পাশেই রয়েছে পরিচালক জোয়া আখতারের বিল্ডিং। এবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এই বিল্ডিংটিকেও কন্টেইনমেন্ট জোনের আওতায় ফেলা হয়েছে এবং গোটা বিল্ডিং সিল করে দেওয়া হয়েছে। নোটিস দেওয়া হয়েছে, এই অঞ্চলে প্রবেশ নিয়ন্ত্রিত। নিয়ম ভাঙলে শাস্তি পেতে হবে। মুম্বইয়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ থেকে কেউই রেহাই পাচ্ছেন না। বলিউডের অভিনেতাদের অন্দরমহলে ক্রমেই হানা দিচ্ছে এই মারণ ভাইরাস।
Read More
তামাক পাতা থেকে করোনার টিকা

তামাক পাতা থেকে করোনার টিকা

মেডিকাগোর সায়েন্টিফিক ও মেডিক্যাল রিসার্চ বিভাগের একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাথালি ল্যানড্রি বলেছেন, উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি হয়েছে এই ভ্যাকসিন। করোনা প্রতিরোধে এই ভ্যাকসিনও কার্যকরী প্রমাণিত হবে আশা করা যায়। মানুষের শরীরে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। ২০ বছর ধরে প্ল্যান্ট-ভ্যাকসিন তৈরির রেকর্ড রয়েছে মেডিকাগোর। প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে অক্টোবরে। প্রথম পর্যায়ে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে কানাডার বায়োফার্মাসিউটিকাল কোম্পানি মেডিকাগো। ১৮০ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মেডিকাগোর সঙ্গে ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্বে রয়েছে কানাডার কোম্পানি ফিলিপ মরিস।
Read More
পর্দায় মুলায়ম সিং যাদবের বায়োপিক

পর্দায় মুলায়ম সিং যাদবের বায়োপিক

মনমোহন সিং, নরেন্দ্র মোদীর পর এবার বলিউডের পর্দায় উঠে আসতে চলেছে মুলায়ম সিং যাদবের বায়োপিক। বুধবার সামনে এল ছবির ট্রেলার। উত্তর প্রদেশের এক সাধারণ স্কুল চিটার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উঠবার এক কাহানি। পরিচালক শুভেন্দু রাজ ঘোষ। এই ছবিতে ‘নেতাজি’ মুলায়ম সিং যাদবের চরিত্রে দেখা যাবে কলকাতার ছেলে অমিত শেঠিকে। মুলায়মের বায়োপিকে অভিনয় করেছেন মিমো চক্রবর্তী, গোবিন্দ নামদেব, মুকেশ তিওয়ারি, জরিনা ওয়াহাব এবং টলিউডের অপর পরিচিত মুখ রণজয় বিষ্ণু।  সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়েও দেশের অন্যতম চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন মুলায়ম সিং যাদব। সত্তরের দশকে যখন ভারতীয় রাজনীতিতে ‘বংশবাদ’ প্রচলিত প্রথা ছিল তখন স্রোতের বিপরীত মেরুতে অবস্থান ছিল পেশায়…
Read More
২০২২-এর কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা করল FIFA

২০২২-এর কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা করল FIFA

বুধবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত৷ করোনায় আক্রান্ত স্নেহাশিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ আর সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷ জানা গিয়েছে সৌরভ, স্ত্রী ডোনা, মেয়ে সানা এবং মা-সহ পুরো পরিবারকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন৷
Read More
অক্সফোর্ডের ভ্যাক্সিনে আশার আলো

অক্সফোর্ডের ভ্যাক্সিনে আশার আলো

এত নেগেটিভিটির মধ্যে মানুষ শুধ একটাই আশার মুখ চেয়ে বসে আছে। যার নাম ভ্যাক্সিন। অন্যতম ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’ সবার আগে হিউম্যান ট্রায়াল শুরু করে। সেখান থেকে খুব তাড়াতাড়ি কিছু একটা খবর আসতে চলেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই কোনও ইতিবাচক রেজাল্ট আসতে পারে বলে জানা গিয়েছে। আইটিভি-র পলিটিক্যাল এডিটর রবার্ট পেস্টন এমনটাই জানিয়েছেন। ফেজ-থ্রি হিউম্যান ট্রায়ালের পরীক্ষা চলছে। কিন্তু এখনও ফেজ ওয়ানের রেজাল্ট প্রকাশ করা হয়নি। এটা নিরাপদ কিনা, তা পরীক্ষা করা হবে। জুলাইয়ের শেষেই তার ফলাফল আসবে। ল্যান্সেট মেডিক্যাল জার্নালে সেই ডেটা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। সোমবার থেকেই ভারতে শুরু হয়েছে ‘কোভ্যাক্সিন’-এর হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া। ভারতীয় সংস্থা ‘ভারত বায়োটেক’ আইসিএমআরের…
Read More
করোনা যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন IMA, ৯৯ চিকিৎসকের মৃত্যু

করোনা যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন IMA, ৯৯ চিকিৎসকের মৃত্যু

করোনা মোকাবিলায় চিকিৎসকদের মৃত্যু নিয়ে উদ্বিগ্ন IMA । এখনও পর্যন্ত দেশে ১৩০২ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯৯ জন চিকিৎসকের।  করোনা যোদ্ধাদের সুরক্ষার্থে এবার লাল সতর্কতা জারি করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
Read More
শুভ জন্মদিন ক্যাটরিনার

শুভ জন্মদিন ক্যাটরিনার

আজ ক্যাটের ৩৭তম জন্মদিন। দেখতে দেখতে জীবনের আরও এক বসন্ত পার করে ফেললেন বলিউডের 'চিকনি চামেলি' ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বলিউডেও ১৭ বছর পার করে ফেলেছেন ক্যাটরিনা। ক্যাট শুধু ইন্ডাস্ট্রির আউট সাইডার নন, তিনি ভিন দেশি। সেখান থেকে আজ বলিউডের অন্যতম হাইয়েস্ট পেইড নায়িকা ক্যাটরিনা। হংকং-এ জন্ম ক্যাটরিনার। তাঁর মা ব্রিটিশ অন্যদিকে বাবা কাশ্মিরী বংশোদ্ভূত হলেও ব্রিটিশ। মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন ক্যাটরিনা। বলিউডে ক্যাটরিনার প্রথম ছবি ছিল বুম। বুমের ব্যর্থতার পর মহেশ ভাট সায়া ছবি থেকে বাদ দেন ক্যাটরিনাকে। ক্যাটরিনার সুন্দর মুখ আর তন্বী দেহ,মায়াবী হাসি নজর কেড়েছিল ঠিকই,তবে অভিনয় করতে পারেন না,হিন্দিতে কথা বলতে পারেন না-এই অভিযোগগুলো কেরিয়ারের…
Read More
করোনা আক্রান্ত হয়ে মৃত নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক|কোয়ারান্টাইনে পৌরপ্রধান সহ বেশকিছু কাউন্সিলর।

করোনা আক্রান্ত হয়ে মৃত নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক|কোয়ারান্টাইনে পৌরপ্রধান সহ বেশকিছু কাউন্সিলর।

করোনা আক্রান্ত হয়ে মৃত নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক|কোয়ারান্টাইনে পৌরপ্রধান সহ বেশকিছু কাউন্সিলর। করোনায় মারা গেলেন নবদ্বীপের পুরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক। কোয়ারেন্টাইনে গেলেন পৌর প্রধান সহ তাদের ঘনিষ্ট কাউন্সিলর সহ বেশ কিছু নেতা
Read More
করোনায় আক্রান্ত সৌরভের দাদা  স্নেহাশিস গাঙ্গুলি

করোনায় আক্রান্ত সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি

আবারও করোনার থাবা বসাল সিএবি র অন্দরে। গতকাল সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির করোনা সংক্রমণের খোঁজ মিলেছে।গত দুদিন ধরে জ্বর থাকায় তড়িঘড়ি সোয়াব টেস্ট করান সৌরভের দাদা।গতকাল রিপোর্ট পজিটিভ আসে।এতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার ক্রিকেট দপ্তরে
Read More

লকডাউনকে উপেক্ষা করে চলছে যানবাহন, বাজার

জোর জল্পনার পর অবশেষে মানুষের অনুরোধ মেনে নিয়ে শিলিগুড়িতে ঘোষণা হল ৭ দিনের লকডাউন।আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লকডাউন শুরু হলেও কিছু মানুষের আচরণ অবাক করছে প্রশাসনকে। রাস্তায় চলছে টোটো, বাইক ,খোলা রয়েছে বাজারও।শিলিগুড়ি মানুষের এই আচরণ দেখে ক্ষুব্ধ একাংশ।দীর্ঘদিন ধরে শিলিগুড়ির করোনা পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ লকডাউন চাইছিল শহরের একাধিক ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সমাজসেবী সংস্থা।সেইমতো উত্তরোত্তর করোনা পরিস্থিতির বৃদ্ধি নিয়ে গতকাল টাস্কফোর্সের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় শিলিগুড়িতে।উপস্থিত ছিলেন জেলাশাসক এস সহায় শিলিগুড়ি পুলিশ কমিশনার, পর্যটনমন্ত্রী গৌতম দেব অনুষ্ঠান শেষে জেলাশাসক আজ থেকে আগামী ৭ দিন শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ড সহ মাটিগাড়া১সহ শহরের আরো বেশকিছু অংশ লকডাউন ঘোষণা করে। কিন্তু লকডাউন…
Read More
পর পর ভূমিকম্প দেশে

পর পর ভূমিকম্প দেশে

হালকা ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের উনা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ২.৩। ভোর ৪ টে ৪৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এর আগে মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে নাগাল্যান্ড। মঙ্গলবার সকাল ৮ টা ৩২ মিনিটে নাগাল্যান্ডের লংলেং জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৩.৫। গত তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে প্রায় ৮ বারের কাছাকাছি এই ভূমিকম্প হল ওই এলাকাতে। তার আগে সোমবার রাত ২ টো ১৭ নাগাদ আন্দামানে কেঁপে ওঠে মাটি।
Read More
টুইটারের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট হ্যাকারের

টুইটারের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট হ্যাকারের

টুইটার জানিয়েছে তাদের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট করেছিল হ্যাকাররা। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর রাতে জো বিডেন, ব্যারাক ওবামা, কিম কারদাশিয়ান, ইলন মাস্ক সহ অনেকের প্রোফাইল থেকে বিটকয়েনের জন্য টুইট করা হয়। একই রকমের টুইট বিভিন্ন সেলিব্রিটি প্রোফাইল থেকে আশায় সবাই বুঝতে পারেন যে এদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। বেশ কয়েক ঘণ্টা পর পরিস্থিতি শুধরোচ্ছে। কিন্তু ইতিমধ্যেই হ্যাকাররা প্রায় ১.২ লক্ষ ডলার তুলে নিয়েছে বাজার থেকে। টুইটার জানিয়েছে তাদের কর্মীদের হ্যাক করেই সেলেব প্রোফাইল থেকে পোস্ট করতে পেরেছিল সাইবার দুষ্কৃতীরা।  তার মাধ্যমেই অনেকে সেলিব্রিটি ভেরিফাইড হ্যান্ডেল থেকে পোস্ট করেতে পেরেছে তারা। যে সব কর্মীদের কাছে ইন্টারনাল সিস্টেমের অ্যাকসেস আছে তাদেরই নিশানা করেছিল…
Read More
দেশে একদিনে করোনা আক্রান্ত ৩২ হাজারের বেশি

দেশে একদিনে করোনা আক্রান্ত ৩২ হাজারের বেশি

দেশে সংক্রমণ চলে গিয়েছে চরম পর্যায়ে। মারাত্মক হারে ছড়াচ্ছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা সংক্রমণ ৩২ হাজার ৬৯৫ জন। আবারও মৃত্যু হয়েছে ৬০৬ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ এ। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯১৫ জনের। দেশে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৩ লক্ষ ৩১ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৬ লক্ষ ১২ হাজারের বেশি মানুষ। ১৩০ কোটি দেশের জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত মোট ১ কোটি ২৭ লক্ষ মানুষের করোনা টেস্ট করা হয়েছে। বুধবার দেশে সর্বাধিক করোনা পরীক্ষা করা হয়েছে। এদিন মোট ৩ লক্ষ ২৬ হাজার করোনা টেস্ট করা…
Read More