editor

11195 Posts
ইস্টার্ন বাইপাসে উল্টে গেল মালবাহী ট্রাক

ইস্টার্ন বাইপাসে উল্টে গেল মালবাহী ট্রাক

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক । সৌজন্যে খানাখন্দে ভরা রাস্তা । গত দুবছর ধরে বেহাল ইস্টার্ন বাইপাস রোডে তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত। আর বর্ষায় জল জমা গর্তে এক মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে জরুরিপরিষেবার সঙ্গে যুক্ত এক মালবাহী ট্রাক এদিন দুপুর নাগাদ ইস্টার্ন বাইপাস রোডে উল্টে যায়। যদিও হতাহতের কোনো খবর নেই। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী রাস্তাটি মেরামত করার দাবি জানিয়েছে।
Read More
ফালাকাটায় উপনির্বাচন ২৯ শে নভেম্বর , রাজনৈতিক তৎপরতা তুঙ্গে

ফালাকাটায় উপনির্বাচন ২৯ শে নভেম্বর , রাজনৈতিক তৎপরতা তুঙ্গে

বিহারের বিধানসভা নির্বাচনের সঙ্গে রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই ঘোষণার পরেই উত্তরের রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। জানা গিয়েছে আগামী ২৯ নভেম্বর উত্তরবঙ্গের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভায় নির্বাচন হবে। আগামী বৎসর অক্টোবর মাসে ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হলে সেই শুন্য আসনে উপনির্বাচনের তোড়জোড় শুরু হতেই করোনা লকডাউনে পিছিয়ে যায় ভোট। এবছর ফালাকাটা উপনির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোট করে প্রার্থী দিচ্ছেন এবং তা আবার সিপিএম দলের প্রার্থী দিবে বলে জানা যায় ৷ উপনির্বানের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে এদিন ময়দানে নেমে পড়েছে বিজেপি ও তৃণমূল। উল্টোদিকে গত দু মাস ধরে বুথ স্তরের বৈঠকের মাধ্যমে দলকে তরতাজা করার কাজে হাত…
Read More
মাসের পয়লা লকডাউনে শুনশান আলিপুরদুয়ার

মাসের পয়লা লকডাউনে শুনশান আলিপুরদুয়ার

পূর্ব ঘোষণা অনুসারে সেপ্টেম্বর মাসের পয়লা লকডাউন অনেকাংশে সফল আলিপুরদুয়ারে। কোভিড নিয়ন্ত্রণে বর্তমানে লকডাউন করা ছাড়া অন্য উপায় নেই প্রশাসনের। সেই মতো আগাম ঘোষণা অনুযায়ী আজকের লকডাউনকে অনেকটা সফল করল বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি হওয়াতে মানুষজনকে বেরোতে দেয়নি বরুণ দেব। এদিন আলিপুরদুয়ারে সকাল থেকেই দোকান বাজার পুরোপুরি বন্ধ, রাস্তাঘাটে একদম শুনশান সেই ভাবে কোন মানুষের দেখা মেলেনি । রাস্তাঘাট প্রায় শুনশান বললেই চলে । বিভিন্ন মোড়ে পুলিশের নাকা চেকিং চলছে ও বাজারে পুলিশের নজরদারি ছিল কড়াকড়ি । বাড়ির বাইরে যেসব মানুষ অযথা বেরিয়েছে তাদেরকে ধমক দিয়ে বাড়িমুখো করে দিচ্ছে পুলিশ ৷তবে এই কথা বলাই যায় রাজ্য সরকারের এই লকডাউন সম্পূর্ণ…
Read More
কালিয়াগঞ্জে কোভিড আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেবে পুরসভা

কালিয়াগঞ্জে কোভিড আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেবে পুরসভা

রাজ্যের করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে পুনরায় সাধারণ মানুষের কল্যাণার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করলেন কালিয়াগঞ্জ এর বর্তমান পুরসভা প্রশাসক । সাধারণ মানুষের উদ্দেশ্যে চালু করা হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষকে নানা কারণে অতি প্রয়োজনীয় অক্সিজেন পরিষেবার থেকে বঞ্চিত হতে হয়। কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এই পরিষেবা দিলেও তা সম্পূর্ণভাবে পর্যাপ্ত নয়। জানা গিয়েছে, কালিয়াগঞ্জ এর মোট ১৭ টি ওয়ার্ডের সাধারণ মানুষেরা এই পরিষেবা পাবেন। প্রত্যেকটি ভোটের জন্য একটি করে অক্সিজেন সিলিন্ডার বরাদ্দ করা হবে যাতে কোন সাধারন মানুষ অক্সিজেনের অভাবে মারা না যায়। কালিয়াগঞ্জ পুরসভা প্রশাসক কার্তিক চন্দ্র পালের এই মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষেরা।
Read More
ভোডাফোন আইডিয়ার নতুন ব্র্যান্ড “ভিআই”

ভোডাফোন আইডিয়ার নতুন ব্র্যান্ড “ভিআই”

আজ একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ভিআইএল (ভোডাফোন আইডিয়া লিমিটেড) ঘোষণা করেছে যে, ভারতে সর্বসমক্ষে সমাদৃত এবং প্রশংসিত ব্র্যান্ড ভোডাফোন এবং আইডিয়া সম্মিলিতভাবে একটি নতুন ব্র্যান্ডের জন্ম দিচ্ছে যার নাম 'ভি আই' । ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করে এই ব্র্যান্ডটি সকল গ্রাহকদের উন্নত মানের পরিষেবা দেওয়ার উদ্যেশ্য নিয়ে নির্মিত। এটি গ্রাহকদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য, ভালো বর্তমান এবং উজ্জ্বলতার ভবিষ্যতের জন্য ডিজাইন করা হয়েছে। "ভি আই" ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং এটি গতিশীলভাবে গ্ৰাহক সেবা এবং ডিজিটাল সমাজের অগ্রগতি সাধন করার উদ্যেশ্য নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
Read More
লকডাউনের নিয়মভঙ্গকারীদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করল কোচবিহার পুলিশ

লকডাউনের নিয়মভঙ্গকারীদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করল কোচবিহার পুলিশ

রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা তাই রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক লকডাউন । প্রশাসনিক বিধি মেনে হওয়া এই মাসের প্রথম লকডাউন আজ । এদিন লকডাউন সফল করার উদ্দেশ্যে তৎপরতার সঙ্গে কোচবিহারে রাস্তার মোড়ে মোড়ে অভিযান চালায় কোচবিহার পুলিশ । জানা গিয়েছে, এই দিন লকডাউনের নিয়ম ভঙ্গ করে যে সকল মানুষকে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় তাদের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন । এইসকল অসচেতন ব্যক্তিদের শাস্তি স্বরূপ করোনা টেস্ট করার আদেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে ।
Read More
উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ কাফ সিরাপ

উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ কাফ সিরাপ

উদ্ধার হলো ৯,৬৬০ বোতল অবৈধ কাফ সিরাপ । জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে এইঅবৈধ কফ সিরাপ উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ।ডিডি সূত্রে খবর, এই ঘটনার সাপেক্ষে গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে । ধৃতদের নাম উত্তম কুমার শাহ এবং রাজীব রঞ্জন কুমার । ধৃতরা শিলিগুড়ি হায়দার পাড়া এবং ভানুনগর এলাকার বাসিন্দা ।উত্তম কুমার শাহ কানপুর থেকে কাফ সিরাপ নিয়ে এসে শিলিগুড়িতে বিক্রি করত এবং এই দুর্নীতিমূলক কাজে তাকে সহায়তা করত রাজিব রঞ্জন কুমার বলে জানা গিয়েছে । ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Read More
পরীক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট দিচ্ছে ওয়ো

পরীক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট দিচ্ছে ওয়ো

 বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো এগিয়ে এসেছে পরীক্ষার্থীদের সাহায্যের জন্য। ১ সেপ্টেম্বর শুরু হয়েছে জেইই-মেইন পরীক্ষা। এরপর হবে এনইইটি ২০২০ ও অন্যান্য পরীক্ষা। পরীক্ষার্থীদের সহায়তার জন্য ওয়ো তার অ্যাপ ও ওয়েবসাইটে ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে। এছাড়াও ওয়ো পরীক্ষার্থীদের জন্য একটি ই-মেল হেল্পলাইন চালু করেছে (students_stay@oyorooms.com)। কোভিড-১৯ সমস্যায় জর্জরিত মানুষের সাহায্যার্থে ওয়ো এই উদ্যোগ নিয়েছে।  ভারত যখন অতিমারির মধ্যেও সামনে এগিয়ে চলেছে, সেইসময় প্রায় ২৪ লক্ষ শিক্ষার্থী জেইই-মেইন ও এনইইটি ২০২০ পরীক্ষায় বসতে চলেছে। এইসব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কল্যাণের কথা মাথায় রেখে ওয়ো ৩০০টি শহরে তাদের থাকার ব্যবস্থা করতে এগিয়ে এসেছে। শিক্ষার্থী বা অভিভাবকরা সহজেই পরীক্ষা কেন্দ্রের নিকটে একটি ‘স্যানিটাইজড…
Read More
এল-অ্যান্ড-টি’র ডাইভেস্টমেন্ট প্রক্রিয়া সমাপ্ত

এল-অ্যান্ড-টি’র ডাইভেস্টমেন্ট প্রক্রিয়া সমাপ্ত

লার্সেন অ্যান্ড ট্যুবরো (এল-অ্যান্ড-টি) তাদের ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসার বিভক্তকরণের (ডাইভেস্টমেন্ট) সমাপ্তি ঘোষণা করল। এই ব্যবসা এখন স্নাইডার ইলেকট্রিকের হস্তগত হল। ২০১৮-এর মে মাসে এই গুরুত্বপূর্ণ ও জটিল বিভক্তকরণের কথা ঘোষণা করা হয়েছিল, যা এবার যাবতীয় শর্ত পূরণের পর ও প্রয়োজনীয় রেগুলেটরি অ্যাপ্রুভালের পর সম্পন্ন হতে পারল। ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসা থেকে বিদায় নেওয়ার বিষয়টি এল-অ্যান্ড-টি’র ‘স্ট্রাটেজিক পোর্টফোলিও রিভিউ প্রসেস’-এর অংশবিশেষ।  বিভক্তকরণের পর এল-অ্যান্ড-টি’র এই ব্যবসার অন্তর্গত ‘লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ সুইচগিয়ার’, ইলেক্ট্রিক্যাল সিস্টেমস, ইন্ডাস্ট্রিয়াল ও বিল্ডিং অটোমেশন সলিউশনস, এনার্জি ম্যানেজমেন্ট  সিস্টেমস, মিটারিং সলিউশনস এবং ‘প্রোজেক্টস অ্যান্ড সার্ভিসেস’ ব্যবসাসমূহ স্নাইডার ইলেকট্রিকের কাছে হস্তান্তরিত হল। যেহেতু সুইচগিয়ার মার্কেটে এই ব্র্যান্ড খুবই…
Read More
সুশান্তের মৃত্যুতে প্রশ্নের সম্মুখীন ময়না তদন্তকারী চিকিৎসকেরা

সুশান্তের মৃত্যুতে প্রশ্নের সম্মুখীন ময়না তদন্তকারী চিকিৎসকেরা

মু্ম্বই: সুশান্তের আত্মহত্যার তদন্ত করছে সিবিআই, ইডি ও এনসিবি৷ ক্রমেই মৃত্যু রহস্য আরও জোরালো হচ্ছে৷ সুশান্তের আত্মহত্যার তত্ত্বে প্রবল সন্দেহ রযেছে AIIMS-এর বিশেষজ্ঞ দলের৷ ইতিমধ্যেই নিষিদ্ধ ড্রাগ সংযোগে গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, গ্রেফতার হয়েছেন পরিচারকও৷ তিন বিশেষজ্ঞ চিকিৎসকের দল ময়না তদন্তকারী চিকিৎসককে প্রশ্ন করেছেন৷ সুশান্তের গলায় বেশ খানিকটা জখম AIIMS-এর চিকিৎসকদের সন্দেহ আরও গাঢ় হয়েছে৷ বিশেষজ্ঞরা মনে করেন যদি কেউ ফাঁসি দেন সেক্ষেত্রে গলায় একটা কোণ বরাবর দাগ পড়ে যায় ৷ ঘাড়ের নীচের দিকটায় করে গভীর চোট লাগে৷ এই কারণেই AIIMS-এর চিকিৎসকেরা বেশ কয়েকবার ময়না তদন্ত করা চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছেন ৷
Read More
মামলা দায়ের বেসরকারি হাসপাতা লের বিরুদ্ধে

মামলা দায়ের বেসরকারি হাসপাতা লের বিরুদ্ধে

কলকাতার ৬টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফ থেকে। এ সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে তাতে নাম রয়েছে অ্যাপোলো, ফর্টিস, রুবি, মুকুন্দপুর আমরি, সিএমআরআই এবং ডিসান হাসপাতালের। হাসপাতালে ঢোকার মুখে, রিসেপশনে ও ক্যাশ কাউন্টারে নির্দিষ্ট বোর্ডে করোনা চিকিৎসা সংক্রান্ত সমস্ত খরচের বিস্তারিত তথ্য দিতে হবে, ২২ অগস্ট বেসরকারি হাসপাতালগুলিকে স্পষ্টভাবে এই নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট রেগুলেটরি কমিশন‌। কিন্তু ২ সপ্তাহের বেশি কেটে গেলেও রাজ্যের প্রথম সারির বেশিরভাগ বেসরকারি হাসপাতালই এই নির্দেশ পালন করেনি বলে অভিযোগ। এর পরই দ্রুত ওই হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল স্বাস্থ্য কমিশন। করোনা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচের বিস্তারিত তথ্য ডিসপ্লে বোর্ডে…
Read More
কঙ্গনাকে নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের তরফে

কঙ্গনাকে নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের তরফে

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর মধ্যেই সম্প্রতি হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন তার কাছে মেয়ের নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন কঙ্গনার বাবা। তারপরেই কেন্দ্র ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল কঙ্গনাকে। এখন থেকে ১১ জন নিরাপত্তারক্ষী পাবেন তিনি। তার মধ্যে একজন বা দু’জন কম্যান্ডো ও বাকিরা পুলিশ আধিকারিক। কেন্দ্রের তরফে এই নিরাপত্তার কথা স্বীকার করেছেন কঙ্গনা। তিনি টুইট করে বলেন, “এটা প্রমাণ করে যে এবার থেকে দেশভক্ত আওয়াজকে কোনও ফ্যাসিবাদী শক্তি দমিয়ে রাখতে পারবে না। আমি অমিত শাহজিকে ধনহ্যবাদ জানাই। কারণ এই পরিস্থিতিতে তিনি বলতেই পারতেন…
Read More
কিউ আর কোড দেখিয়ে মিলবে মেট্রো চড়ার অনুমতি

কিউ আর কোড দেখিয়ে মিলবে মেট্রো চড়ার অনুমতি

কলকাতা:  কলকাতা মেট্রো যাত্রীদের জন্যে থাকছে ই-পাস। যারা ই-পাস পাবেন তারাই স্টেশনের মধ্যে ঢোকার সুযোগ পাবেন। মুম্বই মডেলের ধাঁচেই চালু হচ্ছে মেট্রো। নয়া স্মার্ট কার্ড ইস্যু করা হবে। তবে এটা শুধুমাত্র নোয়াপাড়া থেকে কবি সুভাষের জন্যেই। চেষ্টা করা হচ্ছে অ্যাপ প্রস্তুতকারী সংস্থার সাথে কথা বলে, যাতে এস এম এস মারফত ই পাস ইস্যু করে দেওয়া হয়। ইতিমধ্যেই কিউ আর কোড সহ পাশ কেমন হবে তা দেখানো হয়েছে মেট্রো রেলের আধিকারিকদের। স্টেশনে গাড়ি যথেষ্ট সময় দাঁড়াবে যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে ট্রেন থেকে ওঠা নামা করা যায়। এয়ার কন্ডিশন সঠিক নিয়ম মেনে পালন করতে হবে। দেখতে হবে যাতে যথেষ্ট পরিমাণে বাইরের বাতাস…
Read More
নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজের সময় হঠাৎ বিকট শব্দে মসজিদের কাছের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে শিশু ও মসজিদের মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। দগ্ধ বাকি ২১ জনের অবস্থাও আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, সবারই অবস্থা সংকটাপন্ন, কমবেশি সবারই পুড়েছে শ্বাসনালী। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
Read More