editor

10319 Posts
সিবিএসই বোর্ডের ফলপ্রকাশের দিন ঘোষণা: উচ্চমাধ্যমিক ১১ জুলাই এবং মাধ্যমিক ১৩ জুলাই

সিবিএসই বোর্ডের ফলপ্রকাশের দিন ঘোষণা: উচ্চমাধ্যমিক ১১ জুলাই এবং মাধ্যমিক ১৩ জুলাই

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করে দিল সিবিএসই। সিবিএসই-র দশমের ফলপ্রকাশ ১৩ জুলাই। দ্বাদশের ফল প্রকাশিত হবে ১১ জুলাই। ওই দিনগুলিতে বিকেল ৪টেয় ফলপ্রকাশ হবে।অনলাইনে রেজাল্ট দেখা এই ওয়েবসাইটগুলো cbseresults.nic.in, cbse.nic.in এ ক্লিক করলেই।সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের ওয়েবসাইট মারফত এই তথ্য জানিয়েছে বোর্ড পরীক্ষার যেসব বিষয়গুলির পরীক্ষা লকডাউনের জন্য নির্ধারিত দিনে নেওয়া যায়নি, সেগুলির নম্বর অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হবে। সূত্র অনুসারে, প্রতিটি স্কুলে তিন থেকে পাঁচজন টপার থাকবে।
Read More
চিনের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হবে

চিনের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হবে

করোনা অতিমহামারীর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার চিনের কড়া সমালোচনা করেছেন। তাঁর দাবি, চিন প্রথমে রোগের কথা গোপন করেছিল। না হলে আগেই ব্যবস্থা নেওয়া যেত। বিশ্ব জুড়ে অতিমহামারী ছড়িয়ে পড়ত না। কিছুদিন আগে হংকং-এ কঠোর আইন করে সেখানে মার্কিন সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে চিন। তাতে আরও অসন্তুষ্ট হয়েছে আমেরিকা। এর পাশাপাশি চিনে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চিনের কড়া পদক্ষেপ এবং তিব্বতে নিরাপত্তার কড়াকড়ি নিয়েও সরব হয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব কেলেই ম্যাকএনানি সাংবাদিকদের বলেন, “চিনের বিরুদ্ধে নতুন কী ব্যবস্থা নেওয়া হবে এখনই বলতে পারব না। তবে শীঘ্র আপনারা অনেক কিছু শুনতে পাবেন।” বুধবারই আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…
Read More
আগামী ৩১ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছে পাহাড়

আগামী ৩১ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছে পাহাড়

আগামী ৩১ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছে পাহাড়ের দরজা। এমনটাই জানালেন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। পূর্ণাঙ্গ লকডাউন থাকছে দার্জিলিং জেলার ৮৪টি কনটেনমেন্ট জোনে। দিন দিন করোনা সংক্রমণের সংখ্যা যে হারে বেড়ে চলেছে তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ততদিন পর্যন্ত পাহাড়ে পর্যটকদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে তিনি বলেছেন, ‘শিলিগুড়ির তুলনায় পাহাড় অনেকটাই নিরাপদ। তবে এই নয় যে আমরা এই ভাইরাস থেকে মুক্ত। পাহাড়ে এই ভাইরাসের সংক্রমণ রুখতে হলে আমাদের বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে।
Read More
সেলফ স্ক্যান:  নিজস্ব অ্যাপ বানাল রাজ্য সরকার,”আত্মনির্ভর ভারত”এর একধাপ এগিয়ে

সেলফ স্ক্যান: নিজস্ব অ্যাপ বানাল রাজ্য সরকার,”আত্মনির্ভর ভারত”এর একধাপ এগিয়ে

গত কয়েকদিন আগেই ভারত সরকার জনপ্রিয় চিনা অ্যাপ ক্যাম স্ক্যানারকে নিষিদ্ধ করেছে ৷ এবার নথিপত্র স্ক্যান করার জন্য নিজস্ব অ্যাপ তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার৷ নতুন এই অ্যাপের নাম 'সেলফ স্ক্যান'৷ এদিন নবান্নে আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, রাজ্যের আইটি দফতর এই অ্যাপ তৈরি করেছে৷ বিনামূল্যেই এই অ্যাপ ব্যবহার করা যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় তৈরি এই অ্যাপ গোটা দেশকে পথ দেখাবে৷ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও এই অ্যাপ জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷
Read More
ফেসবুক সহ ৮৯টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা সেনাকর্মীদের, নির্দেশ ভারতীয় সেনার

ফেসবুক সহ ৮৯টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা সেনাকর্মীদের, নির্দেশ ভারতীয় সেনার

ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত সেনাদের ফেসবুক ,ক্যাম স্ক্যানার, জুম উইচ্যাট প্রভৃতি সোশ্যাল মিডিয়া একাউন্ট মুছে ফেলতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ও ভারতীয় সেনা।সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঐক্য ও গোপনীয়তা রুখতে এই সিদ্ধান্ত বলে সংবাদ সূত্রে জানা গেছে। সেনাকর্মীদের কাছে থাকা স্মার্টফোনে ফেসবুকের মতো যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ রয়েছে তা সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে, এমনই নির্দেশ৷ এর মধ্যে থাকছে টিনডার, কাউচ সার্ফিংডেইলি হান্ট,ট্রু কলারের মতো অ্যাপ৷
Read More
বৃহস্পতিবার ফের পড়ল সোনার দাম

বৃহস্পতিবার ফের পড়ল সোনার দাম

সোনার দাম বাড়লেও এদিন উল্লেখযোগ্য চড়েছে রুপোর দর। সূচকে ০.০৯% বৃদ্ধির জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৫১,৪২৭ টাকা। গতকাল এমসিএক্স সূচকে দ.৭% বেড়েছিল সোনা, কিন্তু রুপোর দাম ২.২% নেমে গিয়েছিল। এ দিন এমসিএক্স সূচকে ০.০৫% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৪৯,১৩৪ টাকা।  আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দর পড়তে দেখা গিয়েছে, যা বুধবার গত ৯ বছরের সর্বোচ্চ দরে পৌঁছেছিল। এ দিন স্পট গোল্ড সূচকে ০.২% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮০৬ ডলার, যা গতকাল ছিল ১,৮১৭.৭১ ডলার। সূচকে এ দিন ০.৭% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ১৮.৬৪ ডলার। গতকাল বিশ্বের বৃহত্তম গোল্ড ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে মজুত সোনার পরিমাণ ০.২৭% বাড়র…
Read More
আবু ধাবিতে আটকে মৌনী

আবু ধাবিতে আটকে মৌনী

বাংলার মেয়ে মৌনী রায় আটকে রয়েছেন আবু ধাবিতে। সেই কবে থেকে বাড়ি ছাড়া অভিনেত্রী মৌনী রায়। শুধু নিজের শহর বা রাজ্যই নয়, ফিরতে পারছেন না নিজের দেশেও। সেখানে বন্ধুর বাড়িতে ভালই আছেন। কিন্তু বাড়ি, পরিজন ছাড়া যেমন ভাল থাকা যায়। তাই লকডাউনে আটকে পড়া মৌনীর মন পড়ে আছে কোচবিহারে। ২০০৬ সালে ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’-র হাত ধরে শুরু হয়েছিল মৌনীর অভিনয় কেরিয়ার। এরপর ‘নাগিন’, ‘দেব কে দেব মহাদেব’ টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন মৌনী। বলিউডে প্রথম ছবি ‘গোল্ড’। অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন মৌনী। আগামীতে অমিতাভ, রণবীর, আলিয়ার মাল্টি স্টারকাস্ট ছবি ‘ব্রহ্মাস্ত্র’-তে অভিনয় করতে দেখা যাবে মৌনীকে।
Read More
খনিতে কাজের পরে ধর্ষণ

খনিতে কাজের পরে ধর্ষণ

পরিস্থিতি বুন্দেলখণ্ডের চিত্রকূট অঞ্চলের এই ঘটনা সামনে আসার পরে লজ্জায় ও বিস্ময়ে আঁতকে উঠেছে গোটা দেশ। রাজধানী দিল্লি থেকে এই এলাকার দূরত্ব ৭০০ কিলোমিটার। এই এলাকার একটা বড় অংশ জুড়ে আদিবাসী জনগোষ্ঠীর বাস। এলাকার খনি ও খাদানে কাজ করেই তাঁদের জীবন নির্বাহ হতো। রোজগার নেই বহু পরিবারের। ফলে পেটের জ্বালায় অতিষ্ঠ মানুষ। কাজের খোঁজে নানা রকম চেষ্টা চলছে। সামান্য মজুরির বিনিময়ে খনি বা খাদানে কাজ করতে হচ্ছে কিশোরীদের। শুধু তাই নয়, সেই মজুরি পাওয়ার জন্য ধর্ষণেরও শিকার হতে হচ্ছে তাদের! অভিযোগ, যোগী রাজ্যের এই অমানবিক ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, প্রাপ্য মজুরির টাকা পাওয়ার জন্য আপস করতে…
Read More
ভারতের পর এবার আমেরিকায় বন্ধ হতে চলেছে টিকটক

ভারতের পর এবার আমেরিকায় বন্ধ হতে চলেছে টিকটক

ভারতের পর এবার ট্রাম্পের আমেরিকা যুক্তরাষ্ট্রে বন্ধ হতে চলেছে চীনাঅ্যাপ। আমেরিকায় ভিসা নীতি নিয়ে সম্প্রতি চীন অসন্তুষ্ট।মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এর আগে থেকেই করোনা ভাইরাস নিয়ে চীনকেই দায়ী করেছে।এবার টিকটক দেশের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ে তথ্যপাচার করছে কিনা তার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসনকে।প্রসঙ্গত ভারতে কিছুদিন আগেই বন্ধ হয়ে গেছে টিকটক সহ৫৯ টি চীনা অ্যাপ।
Read More
দেশে এক দিনে সংক্রমিত প্রায় ২৫ হাজার

দেশে এক দিনে সংক্রমিত প্রায় ২৫ হাজার

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৭৯ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ২ লক্ষ ৬৯ হাজার ৭৮৯ জন। এ যাবৎ মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১২৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮৭ জনের। সাত লক্ষের সীমা অতিক্রম করেছিল গতকালই।
Read More
সিলেবাস থেকে বাদ

সিলেবাস থেকে বাদ

করোনার জন্য কোর্স শেষ করার সময় কম। তাই চলতি বছরের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ১৯০টি বিষয়ের সিলেবাস ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে সিবিএসই। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ দেওয়া হয়েছে নাগরিকত্ব, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অধ্যায়। আর তা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে সমালোচনার শূলে চড়িয়েছে বিরোধীরা। ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটারে তোপ দেগে জানিয়েছেন, ‘কোভিড সঙ্কটে সিবিএসই কোর্স কমানোর নামে নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, দেশভাগের মতো বিষয় বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। একথা জানতে পেরে আমি স্তম্ভিত। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মানবসম্পদ মন্ত্রকের কাছে আবেদন জানাচ্ছি, কোনওভাবেই যেন উল্লিখিত বিষয়গুলি…
Read More
অসমে করোনার দোসর বন্যা! মৃত ৪০,ক্ষতিগ্রস্ত দুই লক্ষাধিক

অসমে করোনার দোসর বন্যা! মৃত ৪০,ক্ষতিগ্রস্ত দুই লক্ষাধিক

একে করোনায় রক্ষা নেই তার উপর খাঁড়ার ঘা বন্যা।দেশে ক্রমেই বেড়ে চলছে করোনা সংক্রমণ৷ এরই মাঝে বন্যার জেরে অসমে বাড়ছে মৃতের সংখ্যা৷ গত মাসের শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩০-এর মধ্যে৷ অসমের বরপেতায় বন্যায় আরও একজনের মৃত্যু হল৷ এর জেরে ক্রমেই অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে।আসামের প্রায় ৩০ এর অধিক জেলা বন্যায় ডুবে। আসাম সরকার উদ্ধার কাজ শুরু করেছে। বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে নিয়ে আসার কাজ করছে রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তর
Read More
স্থগিত আইপিএল হতে পারে দুবাইয়ে,ঘোষণা শীঘ্রই

স্থগিত আইপিএল হতে পারে দুবাইয়ে,ঘোষণা শীঘ্রই

এই বছরের স্থগিত ত্রয়োদশ আইপিএল নিয়ে আশার আলো দেখাতে পারে বিসিসিআই।আগামী কয়েকদিনের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আইপিলএল নিয়ে।এই মুহূর্তে দেশে আইপিএল হওয়া প্রায় অনিশ্চিত।এই পরিস্থিতিতে সেপ্টেম্বর বা অক্টোবরে বিদেশে আইপিএল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। আর এই সুযোগই নিতে চাইছে দুবাই, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড পাল্লা ভারী দুবাইয়ের ।এর আগেও দেশে নির্বাচনের মধ্যে আইপিএলের কিছু পর্ব দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল।দুবাইয়ে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, সমস্ত দেশ থেকে আন্তর্জাতিক বিমান ওঠানামার সুবিধে থাকায় এবং বিলাসবহুল হোটেলের সুবিধে থাকায় ১৪ দিনের কোয়ারেন্টাইনরও ব্যবস্থার সুবিধে আছেএই অভিজ্ঞতাকে সম্বল করে আইপিএল অনুষ্ঠিত করতে এগিয়ে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশ। শ্রীলঙ্কাও অনেকটা এগিয়ে।পিছিয়ে নেই সদ্য করোনামুক্ত দেশ নিউজিল্যান্ড।
Read More
উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি

উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ক্রমশ উত্তর দিকে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে অগ্রসর হচ্ছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। ইতিমধ্যেই এই অক্ষরেখা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করেছে। যার জেরেই আগামী রবিবার পর্যন্ত দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ এবং বিহার ও অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তুমুল বৃষ্টির ফলে উত্তরের সব নদীতে জলের পরিমাণ লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া পাহাড়ি এলাকায় নামতে পারে ধস। রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার…
Read More