editor

10320 Posts
পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা কোচবিহারে

পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা কোচবিহারে

বাংলার লজ্জা মমতা ব্যানার্জি। এমনই পোস্টার লক্ষ্য করা গেল কোচবিহার জেলা বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকার একাধিক রাস্তায়। একদিকে যেমন বাংলা লজ্জা মমতা ব্যানার্জি লেখা রয়েছে ওই পোস্টারে তেমনি ওই পোস্টারে বিভিন্ন মনীষীদের ছবি উল্লেখ করে লেখা রয়েছে বাংলার গর্ব সেই মনীষীদের নাম। ওই পোস্টার এর নিচেই লেখা রয়েছে আপনাদের সেবক অজয় সাহা, সম্পাদক বিজেপি কোচবিহার জেলা কমিটি। ইতিমধ্যেই কোচবিহার শহরের একাধিক স্থানে এই পোস্টার এখানে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একাধিক পোস্টারে যেমন বাংলার লজ্জা মমতা লেখা হয়েছে তেমনি বাংলার গর্ব ক্ষুদিরাম বসু, বাংলা গর্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বিভিন্ন মনীষীদের নাম উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল…
Read More
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাসের অভিযোগ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাসের অভিযোগ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাসের অভিযোগ। শারীরিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে যায় যুবতী। চাপ দিয়ে গর্ভপাত করানো হয়। বিয়ের কথা বললে বিয়ে করতে নারাজ যুবক। অভিযুক্ত যুবক আবার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। যুবতী এবং তার পরিবারের অভিযোগ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের নাম বলে ওই যুবক তাদের হুমকি দিচ্ছে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। সমগ্র ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ যুবতী। থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। পাল্টা তৃণমূল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা।…
Read More
বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামের বাসিন্দারা

বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামের বাসিন্দারা

জেলা জুরে যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল চালাচ্ছে তদন্ত, তখনই বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামের বাসিন্দারা।রাস্তা নির্মাণের বছর ঘুরতে না ঘুরতেই রাস্তার বেহাল দশা।গ্রামে যানবাহন প্রবেশ করাই এখন দুস্কর।প্রায় কুড়ি মিটার রাস্তা ধসে বিশাল গড়তে পরিণত হয়েছে। বারবার অভিযোগ করেও মেলেনি কোন সুরাহা। ব্যাপক হরে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালচক গ্রামের বাসিন্দাদের। মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধনে কেন্দ্রীয় প্রকল্পে প্রায় ২৫ লক্ষ ৩৭ হাজার অর্থ ব্যয়ে মানিকচকের চৌকি পঞ্চায়েতের অন্তর্গত বাঙালচক গ্রামে সাড়ে ৭০০ মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজ হয় প্রায় বছর খানেক আগে।গ্রামবাসীদের অভিযোগ কাজ শেষ হওয়ার মাস কয়েক পরই মাটি ধষে যায়।বর্তমানে প্রায়…
Read More
খুব শীঘ্রই হতে চলেছে ভবানীগঞ্জ বাজারের মাছ ও সবজির দোকানে রাস্তার সংস্কারের কাজ

খুব শীঘ্রই হতে চলেছে ভবানীগঞ্জ বাজারের মাছ ও সবজির দোকানে রাস্তার সংস্কারের কাজ

কোচবিহার শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার ভবানীগঞ্জ বাজার। এই বাজারে রয়েছে প্রচুর দোকানপাট এবং মাছ ও সবজি বাজার প্রতিদিন এই বাজারে কোচবিহার শহরসহ নানা প্রান্ত থেকে মানুষ আসেন বাজার করতে বিশেষত মাছ ও সবজি বাজারে। বহুদিন আগে এই বাজারটিতে বসানো হয়েছিল পেভারস  ব্লক তবে এখন পেভারস ব্লক নানান জায়গায় উঠে গিয়ে সেখানে জমছে জল আর তাতেই বাড়ছে বিপত্তি বৃষ্টি পড়লেই ফাঁকা জায়গাগুলোতে জমছে জল বাজার করতে আসা গ্রাহকদের জামাকাপড় জলের ছিটে লেগে নষ্ট হয়ে যাচ্ছে আর এই ভোগান্তি থেকে বাঁচতে অনেক গ্রাহকই এখন আর এই বাজারে আসতে চাইছেন না।তবে এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে কোচবিহার বাসী । কোচবিহার…
Read More
শীর্ষে ওঠার পথের সন্ধানে

শীর্ষে ওঠার পথের সন্ধানে

দেবলীনা বিশ্বাস আমাদের কাছে পরিচিত এক জনপ্রিয় নাট্যকর্মী হিসেবে। তাঁর অভিনয় নির্দেশনায় মুগ্ধ হতে হয় বারবার। এবার তাকে অন্যরুপে পেলাম। সম্প্রতি প্রকাশিত হয়েছে দেবলীনা বিশ্বাসের প্রথম কাব্যগ্রন্থ ‘ শীর্ষবিন্দু’। স্বাভাবিক ভাবে তাঁর প্রথম কাব্যগ্রন্থ নিয়ে পাঠকের আগ্রহ থাকবে একটু বেশি। তবে বইটি পড়ে এককথায় বলা যায় নিরাশ করেননি দেবলীনা। জীবনে চলার পথে চলতে চলতে হয় অভিজ্ঞতা। আর সেই ফেলে আসা সময়ের অভিজ্ঞতাকে সৃজনশীল মানুষেরা তুলে ধরে নিজেদের মত করে। এতদিন সেই অভিজ্ঞতাকে নাটকের মধ্যেদিয়ে তুলে ধরত সে। আর এবার একটু অন্যপথে হেঁটে কবিতার মাধ্যমেই প্রতিফলন ঘটেছে তাঁর ভাবনার। হয়ত সেকারনেই ফেলে আসা সময়কে নিজের প্রথম কাব্যগ্রন্থ উৎসর্গ করেছেন কবি। ভূমিকাটিও…
Read More
আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্ক ডাকাতি, ২১ লক্ষ লুট

আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্ক ডাকাতি, ২১ লক্ষ লুট

বুধবার সকালে মোটরবাইকে চড়ে এক দল দুষ্কৃতী হামলা চালায় রামনগরের বাধিয়া অঞ্চলের সন্তেশ্বরপুর কৃষি উন্নয়ন সমিতিতে। বন্দুক, বোমা এবং ধারালো অস্ত্র নিয়ে সমবায় ব্যাঙ্কের ভিতর চলে তাণ্ডব। এর পর নগদ টাকা এবং ব্যাঙ্কের লকারে থাকা সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতির দল। বুধবার সকাল ৯:৪৫ টা নাগাদ ব্যাঙ্কে হঠাৎ দুষ্কৃতীরা ঢুকে পড়ে। সকলের মুখ বাঁধা ছিল। হাতে ছিল ধারালো অস্ত্র, বোমা এবং বন্দুক। সমবায়ে ঢুকেই দুষ্কৃতীরা প্রথমেই সমস্ত গ্রাহক এবং ব্যাঙ্ক কর্মীদের থেকে মোবাইল কেড়ে নেয়। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক নিয়ে নেয় তারা। এর পর নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। কল্যাণ বেরা নামে…
Read More
আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ

আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ

অবশেষে আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ : মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যায়, উত্তরবঙ্গে সক্রিয় জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর প্রধান জীবন সিংহ ছ’জন অনুগামীকে নিয়ে নাগাল্যান্ডের মন জেলার মায়ানমার সীমান্ত লাগোয়া নয়াবস্তি এলাকায় আত্মসমর্পণ করেছেন।আপাতত, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, জীবন ও তাঁর অনুগামীদের আত্মসমর্পণে বড় ভূমিকা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। আত্মসমর্পণকারী কেএলও নেতাদের সঙ্গে সঙ্গে শীঘ্রই অসমে শান্তি আলোচনা শুরু হবে। KLO প্রধান জীবন সিংহকে আত্মসমর্পণের জন্য নিয়ে আসেন মধ্যস্থতাকারী দিলীপ দেব নারায়ণ। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি সূত্রের দাবি, জীবনরা গত কয়েক দিন নাগাল্যান্ডের মন জেলার অন্য পারে…
Read More
কাশ্মীরে ফের গুলির বৃষ্টি, খতম দুই জঙ্গি !

কাশ্মীরে ফের গুলির বৃষ্টি, খতম দুই জঙ্গি !

কাশ্মীরে খতম দুই লস্কর জঙ্গি। মঙ্গলবার সকালে বদগামে আদালত চত্বরের সামনে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। দুই সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিল SSP অফিস। এই এলাকা জনবহুল হওয়ায় বিপদের সম্ভাবনা ছিল। নিরাপত্তা বাহিনীকে দেখে এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালাতে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় বাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই এনকাউন্টার। শেষে দুই জঙ্গিকেই নিকেশ করে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, গত রবিবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছিল। কিন্তু সেদিন গুলি ছুড়তে ছুড়তে চম্পট দিয়েছিল তিন জঙ্গি। সেই ঘটনার দু’দিনের মাথাতেই এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ…
Read More
Windows 11 এ স্ক্রিনশট নিবেন কিভাবে ? রইল সমাধান !

Windows 11 এ স্ক্রিনশট নিবেন কিভাবে ? রইল সমাধান !

আজকের সময়ে যতগুলো ল্যাপটপ দেখা যায় তার মধ্যে অ্যাপলের ম্যাকবুক/সিস্টেম ছাড়া বেশিরভাগ পিসি বা ল্যাপটপেই মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহার করা হয়। কোম্পানি সময়ে সময়ে উইন্ডোজের নতুন সংস্করণ আপডেট করে থাকে। ফলে এতে কাজ করা বৈশিষ্ট্যগুলির প্রক্রিয়াও পরিবর্তন হতে থাকে । এরকম একটি বৈশিষ্ট্য হল স্ক্রিনশট যা আমরা প্রায়শই ব্যবহার করি। উইন্ডোজ 11 - এর আগের সমস্ত সংস্করণে স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা ছিল অন্যভাবে, আজ আমরা কথা বলতে যাচ্ছি কোম্পানিটি এতে স্ক্রিনশট নেওয়ার যে পরিবর্তনগুলো করেছে। Step 1 : স্টার্ট মেনুতে যান, সার্চ বারে "স্নিপিং টুল" টাইপ করুন এবং সেই অ্যাপটি খুলুন। Step 2 : অ্যাপটি খোলার পরে আপনি একবার “New”…
Read More
মহিলা দলের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব বিক্রি হল ৯৫১ কোটি টাকায়

মহিলা দলের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব বিক্রি হল ৯৫১ কোটি টাকায়

Women's IPL 2023 : ৯৫১ কোটি টাকায় বিক্রি হল মেয়েদের আইপিএলের (Women's IPL) মিডিয়া সম্প্রচার স্বত্ব! সোমবার অর্থাৎ আজ বিসিসিআই সচিব (BCCI Secretary) জয় শাহ (Jay Shah) ট্যুইট করে এই ঘোষণা করে দিলেন। https://twitter.com/JayShah/status/1614871809547194368?s=20&t=AlwnJWvf029nuL-VeOmx7A ভায়াকম এইটটিন (Viacom18) ২০২৩-২০২৭ পর্যন্ত মেয়েদের আইপিএল সম্প্রচারের জন্য দায়বদ্ধ। প্রতিটি আইপিএল ম্য়াচের মূল্য ৭.০৯ কোটি টাকা। জয় এদিন ট্যুইটারে লেখেন, 'ভায়াকম এইটটিনকে শুভেচ্ছা মেয়েদের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে জয়ী হওয়ার জন্য়। বিসিসিআই এবং বিসিসিআই উইমেনকে ধন্যবাদ জানাই আমাদের ওপর আস্থা রাখার জন্য়। ভায়াকম এইটটিন ৯৫১ কোটি টাকায় মিডিয়া সম্প্রচার স্বত্ব কিনেছে। যার মানে আগামী পাঁচ বছর (২০২৩-২০২৭) তারা আইপিএল দেখাবে। প্রতি ম্যাচের মূল্যায়ন…
Read More
গত ত্রিশ বছরে নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা মৃত ৬৮

গত ত্রিশ বছরে নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা মৃত ৬৮

রবিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান অবতরণের ১০ সেকেন্ড আগে আচমকাই সেতী গণ্ডকী নদীর তীরে একটি জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। ওই ঘটনায় প্লেনের সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল সেনাবাহিনী। এক বিবৃতিতে নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানায়, রোববারের বিমান দুর্ঘটনায় অন্তত ৬৮জন নিহত হয়েছেন৷ নিহতের সংখ্যার দিক থেকে এটি গত ত্রিশ বছরের মধ্যে নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার সকালে এটি উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। যদিও পরে নেপালের বিমান পরিবহণ মন্ত্রণালয় জানায়, আকাশ পরিষ্কারই ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে। এয়ার…
Read More
সেরা গান নাটু নাটু, পাশাপাশি সেরা বিদেশী ভাষার সিনেমা ঘোষিত হল RRR

সেরা গান নাটু নাটু, পাশাপাশি সেরা বিদেশী ভাষার সিনেমা ঘোষিত হল RRR

ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে সেরা গান ও সেরা বিদেশী ভাষার ছবির সম্মান পেল আরআরআর।ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে ডবল সম্মান এল এসএস রাজামৌলির সিনেমা আরআরআর-এর ঝুলিতে। ডান্স নম্বর ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান। সঙ্গে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে এই ছবিটি। সেরা গানের জন্য ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পাওয়ার পর, এসএস রাজামৌলির ব্লকবাস্টার তেলেগু ফিল্ম RRR ২৮তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে পেল বড় সম্মান। ছবিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের ডান্স ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান। সঙ্গে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে এই ছবিখানা। রবিবার (সোমবার ভারতে) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানটি হয়েছিল। বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার জন্য দুর্দান্ত সময় চলছে। মর্যাদাপূর্ণ গোল্ডেন…
Read More
উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ

উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ

নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)। দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। মাথায়, পিঠে, পায়ে এবং শরীরের নানা জায়গায় চোট পেয়েছেন ঋষভ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ (Rishabh Pant Car Accident)। জানা গিয়েছে, দুর্ঘটনার পর তাঁর বিলাসবহুল গাড়িটিতে আগুন লেগে যায়। ঋষভের দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর মাথায় চোট পেয়েছেন ঋষভ পন্থ। এছাড়াও দুর্ঘটনায় ক্ষত বিক্ষত তাঁর পিঠ। জানা গিয়েছে, তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।…
Read More
বিমানবন্দরে পৌছতেই ফুলে ফুলে ভরে গেল চারিদিক।

বিমানবন্দরে পৌছতেই ফুলে ফুলে ভরে গেল চারিদিক।

কালিনা এয়ারপোর্ট: এদিন বিমানবন্দরে পৌছতেই ফুলে ফুলে ভরে গেল চারিদিক। পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হল অনন্ত ও রাধিকাকে। গোটা গাড়ির সামনের কাঁচও প্রায় ফুলে ঢাকা। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হল অনন্ত অম্বানি সঙ্গে রাধিকা মার্চেন্টকেও। তবে বিয়ের ফুল যে ফুটবে, শানাই বাজার অপেক্ষায়, তা আগেই টের পাওয়া গিয়েছিল। কারণ বাগদানের আগে অম্বানির পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে রাধিকাকে দেখা যেত। গত কয়েক বছর ধরেই মূলত অনন্ত এবং রাধিকার মধ্যে যোগাযোগ ছিল। তবে বাগদান এবং বিয়ের বিষয়ে কোনও তথ্যই সামনে আনেনি এই দুই পরিবার। তবে শেষ অবধি সেই রাধিকাই ছোট বউ হয়ে আসছেন অম্বানি পরিবারে। এবার অনন্ত অম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের…
Read More