17
Jun
কলকাতা, জুন ২০২০: যাদের ডায়াবিটিস রয়েছে তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ বেশি। এরকম রোগীদের মধ্যে কোভিড-১৯ দেখা গেলে রোগলক্ষ্মণ ও জটিলতা বেশিমাত্রায় হতে পারে। জানুয়ারি থেকে মার্চ ২০২০’তে কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত মানুষের ডায়াবিটিস রয়েছে ও এইচবিএ১সি’র অ্যাভারেজ লেভেল ৮.০৭ শতাংশের মতো উঁচুতে রয়েছে বলে জানা গিয়েছে ইন্ডিয়া ডায়াবিটিস কেয়ার ইন্ডেক্স-এর রিপোর্টে। এই তথ্য স্পষ্ট করে দিচ্ছে যে যাদের ডায়াবিটিস রয়েছে তাদের গ্লুকোজ লেভেলের দিকে আরও দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং সুস্থ থাকতে হলে নিয়মিত সঠিক ঔষধ গ্রহণ করতে হবে। ডায়াবিটিস রোগীদের উচিত স্বাস্থ্যসম্মত আহারের দিকে ও নিয়মিত ব্যবধানে গ্লুকোজ লেভেলের দিকে নজর রাখা। ডায়াবিটিস ও হার্টের সমস্যা-যুক্ত…
