editor

11195 Posts
গঙ্গার নীচে সুড়ঙ্গ তৈরির কাজ সম্পন্ন হল

গঙ্গার নীচে সুড়ঙ্গ তৈরির কাজ সম্পন্ন হল

এর আগে নদীর জল ঢুকে দেশের গভীরতম ভেন্টিলেশন শ্যাফট তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে সেই কাজ সম্পন্ন হয়েছে। হুগলি নদীর পাশে স্ট্র‌্যান্ড রোডের ধারে ১৫ তলা বাড়ির সমান এই শ্যাফট তৈরি করেছে নির্মাণকারী সংস্থা অ্যাফকন্‌স। এই ভেন্টিলেশন শ্যাফটের একদিকে মহাকরণ মেট্রো স্টেশন অপরদিকে হুগলি নদী পেরিয়ে হাওড়া স্টেশন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, হাওড়া স্টেশনের পথে যে সুড়ঙ্গ সেটি গঙ্গার জলস্তরের ৩৭ মিটার নীচে।   অ্যাফকন্‌সের প্রজেক্ট ম্যানেজার সত্যনারায়ণ কানোয়ার জানান, কুয়োর মতো দেখতে কংক্রিট দিয়ে বাঁধানো এই ভেন্টিলেশন শ্যাফটের গভীরতা ৪৩.‌৫ মিটার। ভেটরের ব্যাস ১০.‌৩ মিটার। জানা গিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে এতে তৈরি সিঁড়ির মাধ্যমে সুড়ঙ্গ থেকে যাত্রীদের বের করে আনা…
Read More
ইন্দোনেশিয়াতে আচমকা জেগে উঠল মাউন্ত সিনাবাং আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়াতে আচমকা জেগে উঠল মাউন্ত সিনাবাং আগ্নেয়গিরি

বালি: গোটা বিশ্বে এই মুহূর্তে চলছে করোনা আতঙ্ক। তার মধ্যে ইন্দোনেশিয়াতে আচমকা মাউন্ত সিনাবাং আগ্নেয়গিরি জেগে উঠল। আর ওই আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে চারিদিকে ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া এবং ছাই। ইতিমধ্যে বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করছেন কতটা পরিমাণ পরিবেশ দূষণের হার এই মুহূর্তে। নিয়ম মত পৃথিবীর বুকে জেগে থাকা আগ্নেয়গিরি জেগে ওঠে মাঝে মাঝেই। কিন্তু এই আগ্নেয়গিরি এতটাই ভয়াল ভাবে জেগে উঠেছে যার ফলে ছাই ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। স্থানীয় এলাকাগুলি ঢেকে গিয়েছে কালো ধোঁয়াতে। অন্তত পাঁচ কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের এই আগ্নেয়গিরি ২০১০ সাল থেকেই গর্জন করে চলেছে। তবে এই ঘটনার জেরে এখন পর্যন্ত…
Read More
আমফানে ক্ষতিপূরণ আবেদনকারীদের তালিকায় চোখ কপালে আধিকারিকদের

আমফানে ক্ষতিপূরণ আবেদনকারীদের তালিকায় চোখ কপালে আধিকারিকদের

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েও ক্ষতিপূরণ পাননি এমন বাসিন্দাদের জন্য ফের সাহায্যের হাত বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার। ক্ষতিপূরণ চেয়ে রাজ্যের ৬ জেলা থেকে প্রায় ৫ লক্ষ ৭০ হাজার আবেদন জমা পড়েছে। আমফানের ক্ষতিপূরণ মেটাতে ইতিমধ্যে প্রায় ১ হাজার ৫৫৭ কোটি টাকা খরচ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তার পরেও এত আবেদন জমা পড়ে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে নবান্নের আধিকারিকদের কপালে। তালিকায় নাম রয়েছে হাওড়া, হুগলি ও কলকাতা পুর এলাকার আবেদনকারীদের। সব থেকে বেশি আবেদন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এই জেলার প্রায় ২ লক্ষ ৭ হাজার মানুষ ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা করেছেন। এর পরই দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় আবেদন জমা পড়েছে…
Read More
অভিনেতা চন্দন সেনের মৃত্যুর গুজব ফেসবুক জুড়ে

অভিনেতা চন্দন সেনের মৃত্যুর গুজব ফেসবুক জুড়ে

বাম শিবিরে এখনও যে কয়েকজন অভিনেতা, বুদ্ধিজীবীদের দেখা যায়, তাঁদের মধ্যে অভিনেতা চন্দন সেন প্রথম সারির মুখ। অভিনেতা চন্দন সেন দীর্ঘদিন ধরেই ক্যানসার আক্রান্ত। তবে তার মধ্যেই কাজ তো বটেই বহু রাজনৈতিক কর্মসূচিতেও তাঁকে নিয়মিত দেখা যায়। সোমবার রাতে হঠাৎ করেই চন্দন সেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ল ফেসবুক জুড়ে। তার কিছুক্ষণের মধ্যেই ভিডিওবার্তায় চন্দন সেন বলেন, “নমস্কার আমি চন্দন সেন বলছি। কিছুক্ষণ আগে আমার মৃত্যু সংবাদ পাওয়া গেছে। যিনি করেছেন তিনি রাত্তিরের ঘুমটার বারোটা বাজিয়ে খুব একটা ভাল কিছু করেননি। আবার দেখা হবে রাস্তায়, মিছিলে বা কোথাও একটা।” তিনি একদম ঠিক আছেন।
Read More
বিশ্বকে প্রথম করোনা ভ্যাকসিন উপহার দিতে চলেছে রাশিয়া

বিশ্বকে প্রথম করোনা ভ্যাকসিন উপহার দিতে চলেছে রাশিয়া

ভ্যাকসিন এলেই করোনাকে হারানো আর কোনো ব্যাপার হবে না। অবশেষে সেই অপেক্ষার অবসান হল বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন,” এই প্রথম করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হল বিশ্বে আমার মেয়ের শরীরে টিকাটি প্রয়োগ করা হয়েছে। বলা যেতে পারে সেও এই গবেষণায় অংশগ্রহণ করেছে “। কিছুদিন আগেই রুশ প্রশাসন জানিয়েছিল বাজারে দ্রুত আসবে প্রতিষেধক অবশেষে নির্ধারিত সময়ের একদিন আগেই সেই কাজ করে ফেললো তারা। রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট অফ এপিডেমোলোজি এন্ড মাইক্রোবায়োলোজিতে এই প্রতিষেধক তৈরির কাজ হয়েছে। ১৬০০ জনের উপর পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে বলে জানিয়েছে মস্কো হিউমেন ট্রায়ালের পর্ব সাফল্যের সঙ্গে পরেই এসেছে বলে…
Read More
দেশে করোনার কবলে পড়েছেন মোট২২.৬৮ লক্ষ

দেশে করোনার কবলে পড়েছেন মোট২২.৬৮ লক্ষ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে যে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাস বাসা বেঁধেছে ৫৩,৬০১ জনের শরীরে। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশের ২২,৬৮,৬৭৫ জন মানুষ করোনার কবলে পড়েছেন। তবে প্রায় ৭০% মানুষ সুস্থ হয়েছেন। দেশে ৪৫,২৫৭ জনের প্রাণ কেড়েছে ওই মারণ ভাইরাস। এপর্যন্ত মোট ১৫,৮৩,৪৮৯ জন এই রোগের সঙ্গে যুঝে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
Read More
করোনায় মারা গেলেন বিখ্যাত উর্দু কবি,গীত রচয়িতা রাহাত ইন্দ্ররি

করোনায় মারা গেলেন বিখ্যাত উর্দু কবি,গীত রচয়িতা রাহাত ইন্দ্ররি

নক্ষত্র পতন!করোনায় চলে গেলেন "বুলাতি হে মগর জানেকা নহি 'কবিতার রচয়িতা ।তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড তথা দেশ।সম্প্রতি তার কোভিড পরীক্ষা হ’লে রিপোর্ট পজেটিভ আসে। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাহাত ইন্দরি উর্দু ভাষায় এম.ফিল এবং পি.এইচ.ডি। মূলত, গজল, গীতের ওপর তিনি কাজ করতেন। তাঁর বিখ্যাত কবিতা ‛বুলাতিহে, মাগার জানেকা নাহি’। পেশাগত জীবনে প্রবেশ করার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা-সহ নানা দেশের সাহিত্য সম্মেলনে ভারত’এর প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকেছেন। খুদ্দার, ম্যা তেরা আশিক, মার্ডার-সহ নানা ছবির গান রচনা করেছেন।মঙ্গলবার ইন্দোর’এর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।
Read More
একই দিনে তিন জন চিকিৎসকের মৃত্যু কোভিডে

একই দিনে তিন জন চিকিৎসকের মৃত্যু কোভিডে

রাজ্যের চিকিৎসক মহলে বড়সড় ধাক্কা একই দিনে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন তিন-তিন জন চিকিৎসক! চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের তরফে জানানো হয়েছে, আজ, সোমবার করোনা সংক্রমণ প্রাণ কেড়ে নিয়েছে ডক্টর প্রদীপ ভট্টাচার্য, ডক্টর বিশ্বজিৎ মণ্ডল এবং ডক্টর তপন সিনহার। সূত্রের খবর, শ্যামনগরের বাসিন্দা, ভাটপাড়া অঞ্চলের ডাক্তার প্রদীপ ভট্টাচার্য খুবই জনপ্রিয় ছিলেন এলাকায়। পঞ্চাশের কোঠায় বয়স ছিল ডাক্তারবাবুর। এলাকাবাসী বিপদে-আপদে প্রায়ই পাশে পেয়েছেন তাঁকে। দিন কয়েক আগে কোভিড উপসর্গ দেখা দেয় তাঁর। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এলে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে আজ কোভিড প্রাণ কেড়ে নিল তাঁর।   ব্যারাকপুরের আর এক চিকিৎসক, ডক্টর বিশ্বজিৎ মণ্ডলও আজ মারা…
Read More
ট্রোলিংয়ে ছিঁটেফোটা পাত্তা দেননি অভিনেতা দেব

ট্রোলিংয়ে ছিঁটেফোটা পাত্তা দেননি অভিনেতা দেব

দিনকয়েক আগেই ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেব মন্তব্য করেন, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিষেধক এবং রাম মন্দিরের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তা একটি বাচ্চাও বলতে পারবে। তারইমধ্যে গত শনিবার বাবা গুরুপদ অধিকারীর জন্মদিন পালন করেন দেব। সেই পোস্টের পরই সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েন দেব। রাম মন্দিরের মন্তব্য টেনে কেউ মন্তব্য করেন, ‘দাদা সেলিব্রেশনের টাকায় ভ্যাকসিন বানালে ভাল হত নাকি!’ অনেকে আবার দেবের সমর্থনেও মুখ খোলেন। পরে ফেসবুকে একটি লাইভ আড্ডায় রাম মন্দির প্রসঙ্গ উঠলে দেব বলেন, ‘রাম মন্দির যেদিন তৈরি হবে, সেদিন সপরিবারে পুজো দিতে যাব।’ ট্রোলিংয়ে ছিঁটেফোটা পাত্তা দেননি অভিনেতা। সাফ জানিয়ে দিয়েছেন, ট্রোলিংয়ে তাঁর কিছু যায় আসে না।
Read More
করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল রাশিয়া!

করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল রাশিয়া!

 করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল রাশিয়া! মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, তাঁর স্বাস্থ্যমন্ত্রক এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই। দীর্ঘদিন ধরেই ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি চালাচ্ছিল রাশিয়া।মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান , Gamaleya Research Institute ও Russian Defence Ministry যৌথভাবে এই করোনার টিকা তৈরি করে ফেলেছে। রুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী  ওলেগ গ্রিদনেভ জানিয়ে দিয়েছিলেন, তৃতীয় পরীক্ষাটির শেষধাপ চলছে। এই ধাপ সম্পূর্ণ হলেই বাজারে আসবে রাশিয়ার করোনা টিকা। পুতিন এদিন ঘোষণা করেন, "আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া।" তিনি আত্মবিশ্বাসী, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই ভ্যাকসিনের ক্ষমতা প্রশ্নাতীত। এই ভ্যাকসিন প্রস্তুতির…
Read More
রাজ্যকে বিজ্ঞানসম্মতভাবে লকডাউন করার পরামর্শ দিলীপ ঘোষের

রাজ্যকে বিজ্ঞানসম্মতভাবে লকডাউন করার পরামর্শ দিলীপ ঘোষের

 উত্তরবঙ্গের দলীয় কর্মসূচিতে আজ শিলিগুড়ি এসে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।গতকাল মালদায় দলীয় কর্মসূচি সেরে রাতেই শিলিগুড়ি পৌঁছায় তাঁর গাড়ি।গত তিন দিন থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মালদায় দলীয় বৈঠক করার পর সদ্য মৃত হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান। আজ শিলিগুড়ি বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য নয়, বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে রোখার জন্যই বেছে বেছে রাজ্যে লকডাউনের দিন ঘোষণা করা হয়েছে। দিলীপ বাবুর যুক্তি এভাবে রাজ্যে করোনার সংক্রমণ আটকানো যাবে না। রাজ্যের উচিত তিথি নক্ষত্র না দেখে বিজ্ঞানসম্মত ভাবে লকডাউনের…
Read More
উত্তরবঙ্গের দলীয় কর্মসূচিতে আজ শিলিগুড়ি এসে পৌঁছলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গের দলীয় কর্মসূচিতে আজ শিলিগুড়ি এসে পৌঁছলেন দিলীপ ঘোষ

 উত্তরবঙ্গের দলীয় কর্মসূচিতে আজ শিলিগুড়ি এসে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।গতকাল মালদায় দলীয় কর্মসূচি সেরে রাতেই শিলিগুড়ি পৌঁছায় তাঁর গাড়ি।গত তিন দিন ধরে উত্তরবঙ্গ সফর করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মালদায় দলীয় বৈঠক করার পর হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্র রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান। আজ শিলিগুড়ি বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য নয়, বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে রোখার জন্যই বেছে বেছে রাজ্যে লকডাউনের দিন ঘোষণা করা হয়েছে। দিলীপ বাবুর যুক্তি এভাবে রাজ্যে করোনার সংক্রমণ আটকানো যাবে না। রাজ্যের উচিত তিথি নক্ষত্র না দেখে বিজ্ঞানসম্মত ভাবে লকডাউনের দিন ঘোষণা…
Read More
করোনায় একইদিনে প্রাণ গেল চার চিকিৎসকের

করোনায় একইদিনে প্রাণ গেল চার চিকিৎসকের

রোজই রেকর্ড ভাঙছে করোনা ৷ দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু ৷ এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন চিকিৎসকও ৷ গতকালও রাজ্যে, একই দিনে চার জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ তাঁরা একই দিনে চার জন চিকিৎসকের মৃত্যু হয়েছে আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত রোগীদের পরিষেবায় যুক্ত ছিলেন ৷ এখনও পর্যন্ত এ রাজ্যে অন্তত ২০ জন চিকিৎসকের করোনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ চলতি মাসে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি ৷ করোনা আক্রান্ত হয়ে সোমবার মৃত চিকিৎসকরা হলেন কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক তপন সিং ৷ শ্যামনগর অঞ্চলের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য (৫৬), চক্ষুরোগের চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডল (৬২)। এর পাশাপাশি বর্ধমানের…
Read More
বুনো হাতির হানায় মৃত্যু এক মহিলার

বুনো হাতির হানায় মৃত্যু এক মহিলার

বুনো হাতির হানায় মৃত্যু হল এক মহিলার।গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ছেকামারী অঞ্চলে।স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে দলছুট এক বুনো হাতি জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে পড়ে এবং গ্রামাঞ্চল এলাকা লন্ডভন্ড করে দেয়।জানা গিয়েছে সেসময় কিরনবালা রায় নামে এক বয়স্কা বৃদ্ধাকে চাপা দিয়ে চলে যায় দলছুট ওই বুনো হাতিটি। ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা এসে মৃতদেহকে উদ্ধার করে।বনদপ্তর সূত্রে খবর ওই মৃত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে।বাসিন্দাদের অভিযোগ প্রায়ই বুনো হাতির দল লোকালয়ে এসে পড়ে।বনদপ্তরের কর্মীরা সময়মতো আসেনা।ফলে হাতির হানায় ক্ষতির সম্মূখীন হতে হচ্ছে গ্রামবাসীদের
Read More